ঘটনাস্থলে দমকলের ৩২টি ইঞ্জিন

আজ খবর (বাংলা), ]রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/১২/২০২৫ : কলকাতারনাগেরবাজার অঞ্চলে গেঞ্জি ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ৩২ টি ইঞ্জিন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
সোমবার সন্ধ্যার পর ভয়ংকর আগুন লাগে দমদমের গেঞ্জির কারখানায়। দমদম ৭ ট্যাংক এর কাছে একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে। দমকলের মোট ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রথমে একটি কারখানায় আগুন লাগে। এরপর সেখান থেকে আশেপাশের কারখানা গুলিতে আগুন ছড়িয়ে পড়ে।
প্রথমে গেঞ্জির কারখানায় আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপর সেই আগুন পার্শ্ববর্তী একটি প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও সিইএস সি’র কর্মীরা। ওই দুটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কোন হতাহতের খবর নেই। দুটি কারখানায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন নেভাতে লড়াই চালাচ্ছে দমকল কর্মীরা।
ওই আগুনের ঘটনাস্থলে পাশেই রয়েছে মিত্র বাগান বস্তি। ওই বস্তির বাসিন্দারা আতঙ্কে রান্নার গ্যাসের সিলিন্ডার ও গৃহস্থালী সামগ্রী নিয়ে বাইরে বেরিয়ে আসে। যেখানে আগুন লেগেছে সেটি কলকাতা পুরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত।
![]()