বন দপ্তরের আরও তত্পর হওয়া উচিত করছেন গ্রামবাসীরা

আজ খবর (বাংলা), [রাজ্য], সাঁকরাইল, হাওড়া, ০৮/১২/২০২৫ : তান্ডবের পর চার চাকার ছাদে বসে ‘হিরো’ সেজে ঘুরে বেড়ালো হনুমান ! তাকিয়ে দেখল গোটা গ্রাম।
সাঁকরাইল ব্লকের ধানঘোরী, পালোইডাঙ্গা সহ একাধিক এলাকায় বেশ কিছুদিন আগে একটি হনুমানের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়েছিল। হঠাৎ হঠাৎ বাড়িতে ঢুকে পড়া, দোকানে হামলা, পথচারীদের তাড়া করার ঘটনায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। প্রাণভয়ে কখনও দোকানপাট বন্ধ রাখা হচ্ছিল, কখনও আবার হাতে লাঠি নিয়ে রাতে পাহারা দিচ্ছিলেন এলাকার বাসিন্দারা।
পরবর্তীতে কয়েকদিন ওই হনুমানের আর দেখা না মেলায় এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও, সম্প্রতি ফের নতুন করে চাঞ্চল্য ছড়ায।এক চার চাকার গাড়ির ওপরে বসে রিল লাইফের হিরোর ভঙ্গিতে এলাকায় ঢুকছে সেই হনুমান। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বিস্মিত নজরে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।
ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়তেই আবার নতুন করে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীর দাবি দ্রুত ওই হনুমানকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। হনুমানের আতঙ্কে পড়ুয়ারাও স্কুলে যেতে ভয় পাচ্ছে।
:
![]()