
আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ২৯/০৭/২০২৬ :
মেষ রাশি : আজকের দিনটা খুবই ভালো। প্রত্যেকটা কাজ আজ ভালোভাবে সম্পন্ন হবে। ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ, আর্থিক উন্নতি, বিনিয়োগেও যেতে পারেন। ব্যবসা সম্প্রসারণ করার কোনো পরিকল্পনা থাকলে সেটাও করতে পারেন। বাড়ির বয়স্ক কারোর অসুস্থতায় খরচ বাড়বে।
বৃষ রাশি : নিজের কল্পনায় দিন কাটবে। ব্যবসার ক্ষেত্রে ঐ পরিকল্পনা অনেক কাজে লাগবে। আর্থিক দিকটা বুঝে চলুন। ব্যয় সংকোচ করুন। প্রেমের ক্ষেত্রটি ভালো, একাধিক সম্পর্ক থাকলে জটিলতা বাড়ার আগেই সতর্ক থাকুন। পরিবারকে একটু বেশি সময় দিন। নিজেকে নিয়েও ভাবতে হবে।
মিথুন রাশি : আজ নিজের প্রতিভার জোরেই উপার্জন আসবে । আপনার শিল্প ও উদ্ভাবনী ক্ষমতা স্বীকৃতি পাবে। ব্যবসার ক্ষেত্র খুবই ভালো, সবচেয়ে ভালো যারা পেশার সাথে যুক্ত হয়ে আছেন . তাঁদের সামনে অনেক সুযোগ খুলে যাবে। সন্তানের তরফ থেকে ভালো খবর আসতে পারে। সঞ্চয় বাড়ান।
কর্কট রাশি : আজ আপনার কর্মক্ষেত্রে আরও মনোযোগ দরকার। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও নিজের ওপর বিশ্বাস রেখে আপনি এগিয়ে যেতে পারবেন। পেশার ক্ষেত্রেও সাময়িক সমস্যা বুদ্ধি দিয়ে সামলে নেবেন। তবে এই ক্ষেত্রে দিনের অনেকটা সময় চলে যাবে। শরীরের দিকে নজর দেওয়া দরকার।
সিংহ রাশি : আজ কর্মক্ষেত্রে অনেকগুলি সিদ্ধান্ত নিতে হতে পারে। অন্যকে কাজে সাহায্য করতে হতে পারে। কাজের মধ্যে দিয়েই আজ সারাদিন কেটে যাবে। কিছুটা সময় বন্ধুদের দিতে পারেন। বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিতে চাইবেন। সন্ধ্যায় ক্লান্তি বোধ করবেন।
কন্যা রাশি : কাজে সাফল্য পেতে আপনাকে নানারকম বুদ্ধি খাটাতে হচ্ছে। আজ সকালের কাজে মানসিক তৃপ্তি পাবেন। পেশার ক্ষেত্রে ভালো যোগ, নতুন কোনো পথ অপেক্ষা করছে বা, ব্যবসার ক্ষেত্রে সময় ও পূর্ণ শক্তি প্রয়োগ করুন। দুপুরের পর শুভ লাভের যোগ রয়েছে।
তুলা রাশি : ব্যবসায়ে শুভ যোগাযোগ, বিভিন্ন মহাজনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। ব্যবসায়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সেরা সময়। বিনিয়োগ করতে সম্পত্তি ক্রয় করাই শ্রেয়। পেশার ক্ষেত্রে নতুন প্রস্তাব আসবে। বন্ধু ও পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। সন্তানের জন্যে খরচ বাড়তে পারে।
বৃশ্চিক রাশি : ব্যবসার ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নিয়েছেন সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে আপনাকে অবিচল থাকতে হবে. নানারকম পরীক্ষার মাধ্যমে যাবেন না। পেশার ক্ষেত্রে নতুন কাজের সন্ধান করুন, তাতে সহজেই উন্নতি আসবে। আপনার সামনে সুযোগ যে আসছে না, তা নয়। সেগুলিকে কাজে লাগান।
ধনু রাশি : ব্যবসায়ে নানারকম সুযোগ আসতে থাকবে। একাধিক প্রস্তাব পাবেন। কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় অদূর ভবিষ্যতে ব্যবসায়ে ভালো ফল দিতে থাকবে। আপনার লেগে থাকার মানসিকতা প্রশংসিত হবে। বর্তমানের সময়টাকে নষ্ট করবেন না। পারিবারিক জীবনে গণ্ডগোল হতে পারে।
মকর রাশি : পরিবারের সাথে সময় কাটালে ভালো হবে। মানসিক শান্তি পাবেন। বাবা বা মায়ের সাথে আজ সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজ নিজের পরিকল্পনার কথা বলে যথেষ্ট অনুপ্রানিত হবেন এবং প্রশংসা পাবেন। ব্যবসার ক্ষেত্রেও নতুন কিছু করার সুযোগ পাবেন।
কুম্ভ রাশি : আজ ব্যবসায়ে লাভ বাড়তে পারে লাফিয়ে লাফিয়ে। কোনো সুযোগ হাতছাড়া করবেন না। সবকিছুই আপনার পরিকল্পনা মত এগোতে থাকবে। আজ আর্থিক ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সাথে ভালো সময় কাটবে , তবে সঙ্গীর সাথে কিছু বিষয় নিয়ে বিবাদ হতেই পারে।
মীন রাশি : আজ একটা মিশ্র দিন কাটবে বলা যায়. সাফল্য আসবে আবার তা আসবে সমস্যার মধ্যে দিয়ে। অনেকগুলি সিদ্ধান্ত আজ আপনাকে নিতে হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কথা বলেই সব কাজ করতে থাকুন। ব্যবসার ক্ষেত্রে কাউকে কোনো অঙ্গীকার করা চলবে না. বিনিয়োগ করবেন না।

![]()