এসআইআর এর -এর ফর্ম চমকে দিলো রবীন্দ্রনাথকে

আজ খবর (বাংলা), [রাজ্য], বনগাঁ, উত্তর ২৪ পরগণা , ০৫/১২/ ২০২৫ : তিন সন্তানের বাবা এস আই আর ফর্ম বাড়ি আসলে জানতে পারলেন আরও দুই সন্তানের বাবা রবীন্দ্রনাথ, ভুতুড়ে দুই সন্তানের নাম কাটতে বিডিও এর কাছে অভিযোগ দায়ের।
উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষন বিধানসভার ১৯১ নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তার তিন সন্তান। সব মিলিয়ে ৫ জনের পরিবার। এস আই আর ফর্ম আসার কথা ছিল পাঁচ জনের। কিন্তু বিএলও সাত জনের ফর্ম নিয়ে তার বাড়িতে যায়। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার পাঁচ সন্তান। রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুই জন তাকে বাবা দেখিয়ে ভোট করেছে। বিষয়টি জানতে গাইঘাটা বিডিও-র আছে অভিযোগ দায়ের কররে রাজু ও বিশু-র নাম বাদ দেওয়ার দাবি করেছেন। রবীন্দ্রনাথ বাবুর দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেন না। তাদের এলাকায় এই দুই জনের বাড়িও না।
বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, “এটা কি ভাবে হল সেইটা নির্বাচন কমিশন বলতে পারবে, ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্যও বিজেপির। তারা বলতে পারবেন কি ভাবে হল।”
বনগাঁ দক্ষিনে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, “বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে। তৃণমূলের যে দাদালগুলো বিভিন্ন অফিসের সামনে থাকে, তারা টাকার বিনিময়ে ভুয়ো বাবা এই ভোট গুলি করেছিল। এবার এস আই আর হওয়ার ফলে সে গুলি ধরা পড়ছে।”
বিষয়টি ক্ষতিয়ে সেখার অশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার।
![]()