Aaj Khabor

বাংলাদেশে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেহ, ৩০/০৪/২০২৫ :  বাংলাদেসে  দীর্ঘ ৫ মাস কারাবাসের পর জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ প্রভু (দাস)। 

শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই বাংলাদেশ থেকে  এলো সুখবর।  গত বছর নভেম্বর মাসে বাংলাদেশে গ্রেপ্তার করা  হয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এরপর থেকে তিনি কারাগারেই বন্দী ছিলেন। আজ তিনি বাংলাদেশের কারাগার থেকে মক্তি পেতে চলেছেন। তাঁর জামিন হয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রায় মাস ছয়েক মিথ্যা অভিযোগে  ও বিনা বিচারে তাঁকে আটকে রাখা হয়েছিল জেলে। 

জেলের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তা সত্ত্বেও তাঁকে ভাল চিকিৎসা কিংবা ওষুধ পথ্য দেওয়া হয় নি বলে অভিযোগ উঠেছিল একাধিকবার। চিন্ময় প্রভুর উপাসনা ব্যাহত হয়েছে বার বার। অথচ  তাঁর অপরাধ ঠিক কি সেটাও সরকারিভাবে জানায় নি বাংলাদেশের তদারকি সরকার। শুধু বলা হয়েছিল দেশদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়েছিল। যিনি বাংলাদেশে বন্যাত্রাণে  গিয়ে দুর্গতদের পাশে থাকেন, অনাথদের পাশে থাকেন ,  তাঁকেই দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর হয়ে বাংলাদেশের যে সব আইনজীবিরা তাঁর হয়ে সওয়াল জবাব করতে চেয়েছিলেন, সেই সময় তাঁরাও আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দুষ্কৃতীদের হাতে।  সেই সময় চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্যে সরব হয়েছিলেন ভারতীয় সনাতনী হিন্দুরা। আজ চিন্ময় প্রভুর মুক্তি বিশ্বজুড়ে হিন্দুদের জয় বলে মনে করা হচ্ছে। 

জামিন মিললেও চিন্ময় প্রভু আজই  মুক্তি পাবেন কিনা, নাকি বাংলাদেশ ইউনুস সরকারের  অভিযোগে আরও কিছুদিন তাঁকে জেলেই কাটাতে হবে সেই ব্যাপারে সন্দেহ দেখা দিচ্ছে।  আগামী তিনদিন বাংলাদেশ সরকারের ছুটি।  এরপর বাংলাদেশ সরকার তাঁর বিরুদ্ধে আপিল করতে পারে। কিন্তু যাই  হোক না কেন, তাঁর জামিন এখন সুনিশ্চিত তাই তিনি আজ বা কাল কারাগার থেকে বের হয়ে আসতে  পারবেন বলে মনে করা হচ্ছে। এখন তাঁর নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হতে চাইছেন তাঁর ভক্তেরা। 


Loading

আতঙ্কের মাঝেও সেনা সাজাতে চাইছে পাকিস্তান 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ৩০/০৪/২০২৫ : ভারতের আক্রমণের হুমকিতে রীতিমত পর্যুদস্ত পাকিস্তান।  ভারতকে ঠেকাতে সাজ সাজ রব পাক সেনাবাহিনীতে। 

গতকাল মাধ্যরাত্রেই পাকিস্তান সাংবাদিক বৈঠক ডেকে ভারতের সম্ভাব্য আক্রমণের কথা স্বীকার করে নেয়।  পাকিস্তান অভিযোগ করে যে ভারত অত্যন্ত সুপরিকল্পিতভাবে  পাকিস্তানের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে।  পহেলগাঁওতে যা কিছু হয়েছিল তা নিরপেক্ষভাবে ভারতের সাথে যৌথভাবে তদন্ত করে দেখতে চেয়েছিল পাকিস্তানও  কিন্তু ভারত ইচ্ছাকৃতভাবেই সেই প্রস্তাবে সারা দেয় নি. এখন বার বার হামলার হুমকি দিতে চকাইছে।

ভারতের সম্ভাব্য হামলা ঠেকাতে পাকিস্তান নৌ বাহিনীকে সতর্ক করেছে। বন্দরগুলিতে  হাই এলার্ট জারি করেছে। পাকিস্তানের জন্যে আকাশপথ নিষিদ্ধ করেছে ভারত। নিজেদের দেশের আকাশে অসামরিক বিমান চলাচল অন্তত ৫০% কমিয়ে দিয়েছে তারা। খাইবার পাখতুনখোয়ার একটি রান ওয়েকে সামরিক রান এ হিসেবে ঘোষণা করেছে। গোটা দেশেই রীতিমত সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যেই ভারত আক্রমণ করতে পারে পাকিস্তানকে। 

পাকিস্তান দেশবাসীকে বোঝাতে চাইছে, পহেলগাঁওয়ে একটি হত্যাকাণ্ডের জেরে বদলা নিতে চাইছে ভারত। এক্ষেত্রে ভারত কোনো রকম তদন্ত করে দেখে নি, পাকিস্তানকে তদন্ত করতেও দেওয়া হয় নি. এই ব্যাপারে ভারত একাই আক্রান্ত, একাই অভিযোগকারী, একই উকিল আর একাই বিচারক হিসেবে কাজ করছে। ভারত রীতিমত একতরফাভাবে পাকিস্তানের ওপর হামলা চালাতে চাইছে। 

ইতিমধ্যেই রাষ্ট্র সংঘ ফোনে কথা বলেছেন দুই দেশের বিদেশমন্ত্রীদের সাথে। শোনা যাচ্ছে বাংলাদেশের বিদেশমন্ত্রীকে রাষ্ট্রসঙ্ঘ যথেষ্ট তিরস্কার করেছে। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে তারা। 


Loading

আজ দুপুর তিনটেয়  সরকারি ঘোষণা 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ৩০/০৪/২০২৫ :  গতকাল দেশের তিন সেনা প্রধান, চিফ ডিফেন্স স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে উচ্চ পর্যায়ের যে গোপন বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন, তাতে সেনাবাহিনীকে তিনি দায়িত্ব ও সবুজ সংকেত দিয়েছেন  যাতেজঙ্গী কার্যাপলাপের জন্যে পাকিস্তানকে চরম শাস্তি দেওয়া যায়।  আর আজ তিনি ক্যাবিনেটের সাথে চূড়ান্ত বৈঠকও  সেরে নিলেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে ভারত পুরদস্তুর প্রস্তুত। 

আজ প্রধানমন্ত্রী নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক ছাড়াও আরও দুটি বৈঠক করেছেন, একটি রাজনীতি সম্পর্কিত, অন্যটি অর্থনৈতিক সম্পর্কিত।  ভারত যে পদক্ষেপ করতে চলেছে, তার জন্যে এই দুটি বৈঠকও জরুরি হয়ে পড়েছিল. কিন্তু আমাদের দেশ এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তা এখনও  পর্যন্ত খোলসা করে নি সরকারিভাবে। আজ দুপুর তিনটে নাগাদ বড় কিছু ঘোষণা করতে চলছে ভারত সরকার। সেই ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। 

এই মুহূর্তে পাকিস্তান রীতিমত আতঙ্কে কাঁপছে। প্রহর গুনছে কখন ভারত আক্রমণ করবে ভেবে।  ভারতের তিন বাহিনীই এই মুহূর্তে এটাক মোডেই  রয়েছে। এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে পাক সেনাদের মধ্যে অনেকে ছুটি নিতে শুরু করেছে। পাক সেনাবাহিনীর কর্তাদের খোঁজ মিলছে না. পাক সেনার এই ধরনের গণ ছুটি পাক সরকারকে চিন্তায় ফেলেছে। 


Loading

ভারত পরিকল্পনা করেই হামলা  চালাতে চাইছে  : পাকিস্তান 

ভারত পাক সীমান্ত 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ৩০/০৪/২০২৫ :  পাকিস্তানের সাথে ভারত কি করবে, কখন করবে এবং কিভাবে করবে তা সেনাবাহিনীর ওপরেই ছেড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই আতঙ্কে কাঁপছে পাকিস্তান। 

পাকিস্তানকে আক্রমণ করার ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীকে সম্পূর্ণ খোলা ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, তিনি জানিয়েছেন, ‘এবার যা কিছু করবে তা সেনাবাহিনীই করবে’। ভারতীয় ফৌজ ঠিক কি করবে সেটা হয়ত বা আজকের বৈঠকে ঠিক করা হবে। আজ সকাল ১১ টায়  একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে, যেখানে হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী, এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর  উপস্থিত থাকার কথা রয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লীর এক সভায় যোগ দিয়ে জানিয়েছিলেন, “আমাদের হাতে সময় খুব কম, কিন্তু লক্ষ্য অনেক বড় রয়েছে।” প্রধানমন্ত্রীর এই বক্তব্য মাথায় রাখছেন ভারতের চিফ ডিফেন্স স্টাফ। সেনাবাহিনীর সর্বাধিনায়ক আজ তাঁর তিন বাহিনীকে নিয়ে সেনা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন কিভাবে এবং কখন ভারত ঝাঁপিয়ে পড়বে তাদের লক্ষ্যে।  ভারতের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের জন্যে, সমুদ্রসীমাও  বন্ধ করে দেওয়ার পথে ভারত। যদি তাই  হয়, তাহলে শুধু হাতে নয়,  অর্থনৈতিকভাবেও ব্যাপক সমস্যায়  পড়তে চলেছে পাকিস্তান। 

এই মুহূর্তে পাকিস্তান বলতে চাইছে, ভারত অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাকিস্তানকে আক্রমন করে ধ্বংস করতে চাইছে।  এই ব্যাপারে পাকিস্তান ইউ এন-এর সাহায্যও চেয়েছে। পাকিস্তানিরা বেশ বুঝতে পারছে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানকে আক্রমন করতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তান দুই দেশের সাথেই যোগাযোগ রেখে চলেছে। তবে পহেলগাঁও ইস্যুতে তারা ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। আর এখানেই আরও চাপে  পাকিস্তান। 

ভারতের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, ভারতে বলছে গত কয়েক দশক ধরে পাকিস্তান তাদের জমিতে জঙ্গীদের রীতিমত চাষ করে এসেছে। স্লিপার সেল ছড়িয়েছে ভারত জুড়ে। আর বছরভর ভারতে পাঠিয়েছে জঙ্গীদের নাশকতা করার জন্যে।  বিগত বছরগুলিতে অসংখ্য সেনা জওয়ান ও সাধারণ মানুষ রক্ত দিয়েছেন এবং প্রাণ হারিয়েছেন সেইসব জঙ্গীদের নাশকতার কারনে। প্রতি বছর যুদ্ধ বিরতি চুক্তি ভেঙে পাকিস্তানই  সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে দুই দেশের সম্পর্ক নষ্ট করে ;  এই সব কিছুই বন্ধ হওয়া  দরকার চিরতরে। আর সেই কারণেই পাকিস্তানের প্রতি ভারত এবার কঠোর মনোভাব গ্রহণ করেছে। 


Loading

কলকাতার হোটেলে অগ্নিকান্ডে মৃত ১৪ 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৪/২০২৫ : গতকাল কলকাতার ফলপট্টিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৪, ঘটনাস্থল থেকে এখনও  ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

গতকাল কলকাতার ফল পট্টি বলে পরিচিত মেছুয়াবাজারের কাছে একটি বহুতল হোটেলে আগুন লেগে গিয়েছিল।  হোটেলের নাম ঋতুরাজ হোটেল।  গতকাল হঠাৎ করেই এই হোটেলে আগুন লেগে গিয়েছিল এবং তা ঐ  বহুতলেই ছড়িয়ে পড়েছিল।  গতকাল রাতেই সেখানে ছুটে গিয়েছিল দমকল।  হোটেলের ভিতরেই অনেকে আটকে পড়েছিলেন। হোটেলের ম্যানেজার ছয়তলার জানলা ভেঙে ওপর থেকে লাফ দেন. তাঁর মৃত্যু হয়েছে বলে খবর. 

এই হ্যাবাহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এই  অগ্নিকান্ড ১৪জনের প্রাণ নিয়েছে।  উদ্ধারকার্য চালানো হচ্ছে। কিভাবে এই বহুতল হোটেলে আগুন লেগে গিয়েছিল সেটা এখনো জানা যায় নি, তবে পুলিশের একটি দল তৈরি করা হয়েছে যারা এই ব্যাপারে তদন্ত করে দেখছে। বিজেপি ও কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় প্রতিক্রিয়া দেখানো হয়েছে। 


Loading

এবার শুধুই ভারতের প্রত্যাঘাতের পালা 

আজ খবর (বাংলা), [দেশ]  নতুন দিল্লী, ভারত, ২৯/০৪/২০২৫ : সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে মুক্তহস্ত করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  জঙ্গীদের শায়েস্তা করতে এবার পাকিস্তানের বিরুদ্ধেও যে কোন রকম ব্যবস্থা নিতে পারবে ভারতীয় সেনাবাহিনী। 
একের পর  এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যাচ্ছিল, কখনো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, কখনো স্বরাষ্ট্র মন্ত্রী আবার কখনো বা প্রধানমন্ত্রী নিজে। বার বার বৈঠক করে নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করে বুঝে নিতে চাইছিলেন নরেন্দ্র মোদী। কিছুক্ষন আগেই চিফ ডিফেন্স স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেনাবাহিনীর তিন প্রধানকে নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অত্যন্ত গোপন বৈঠক সেরে নিয়েছেন। সেখানেই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 
যেভাবে দেশের সবচেয়ে উচ্চ ও গুরুত্বপূর্ণ আসনে থাকা কয়েকজন লাগাতার বৈঠক করে যাচ্ছিলেন, তাতে করে বোঝাই যাচ্ছিল, ভারত এবার একটা অতি  বড় কিছু করতে চলেছে। উচিত শিক্ষা দিতে চলেছে সন্ত্রাসবাদের আঁতুরঘর পাকিস্তানকে।  পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিল একজন পাক কমান্ডো , যে কিনা বর্তমানে লস্কর ই তৈবার নেতা, সেই রাক্ষস মুসাকে নিকেশ করতেই হবে।   বিভিন্ন তথ্য থেকেই বোঝা যাচ্ছে এই জঙ্গীদের পিছনে ছিল পাকিস্তানের হাত. আর তাই গত কয়েক দশক ধরে ভারতকে রক্তাক্ত করতে থাকা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।  আর তাই  পহেলগাঁওয়ের ঘটনার ঠিক সাতদিনের মাথায় ভারত প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসবাদের ক্ষেত্রে ‘নো  টলারেন্স’।
এবার শুধুই প্রত্যাঘাত  আর প্রত্যাঘাত। ছাড়া হবে না কাউকেই, রেহাই পাবে  না কেউ। বড়সধপরিকর ভারত।  আগামীকাল দেশের সর্বোচ্য পদাধিকারীরা ফের একবার বৈঠকে বসবেন এবং তারপরেই হট বড় ঘোষণা হতে পারে দেশবাসীর জন্যে। 

Loading

ভারত কি তাহলে সত্যিই যুদ্ধের দিকে এগোচ্ছে ? চিন্তায় পাকিস্তান 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০৪/২০২৫ :   ফের এক অত্যন্ত জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। বৈঠকের পৌরোহিত্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

ওই  বৈঠকে মোদীর সাথে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।  এছাড়াও ঐ  বৈঠকে উপস্থিত আছেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নেভি চিফ এডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং. দেশের যুদ্ধ বিষয়ক তিন প্রধান, তাঁদের চিফ,ও প্রতিরক্ষামন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত জরুরি বৈঠকে বসেন, তখন তাকে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিই বলা যেতে পারে। 

এর আগে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়াও চিফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙ্গার সাথে সাক্ষাৎ করে কোনো এক  গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলাফল নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন। এই বৈঠকগুলি থেকেই মনে করা হচ্ছে যে ভারত প্রাথমিকভাবে যুদ্ধের দিকেই  এগিয়ে গিয়ে থাকতে পারে। তবে এই বৈঠকগুলি করা হচ্ছে অত্যন্ত গোপনভাবে। তাই যতক্ষণ না কিছু ঘটছে ততক্ষন অপেক্ষা ছাড়া আর কিছুই করে উঠতে পারছে না পাকিস্তান। এই মুহূর্তে আশঙ্কার  প্রহর গুনছে তারা। 


Loading

ব্রেকিং নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে উচ্চ পর্যায়ের বৈঠক, চিন্তায় পাকিস্তান 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী , ভারত, ২৯/০৪/২০২৫ :   এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, আর তা হল দিল্লীতে স্বরাষ্ট্র মন্ত্রীর ঘরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। এই বৈঠকের পরেই  কি এমন কিছু পদক্ষেপ ভারত করতে চলেছে যা কিনা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর ঘরে ! সেটা নিয়েই উঠছে প্রশ্ন।

ভারত কি এখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ঝাঁপাবে ?  এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে অর্ধেক দুনিয়া জুড়ে। কিছুদিন ধরেই ভারত এমন কিছু প্রস্তুতি নিয়েছে যা কিনা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিতবহ। ভারত সম্ভবত এবার বড় কিছু করতে চলেছে বলে মনে করছে পাকিস্তানই।  তবে পাকিস্তান শুধু ভারত থেকেই হুমকি পায় নি, আফগানিস্তানের তালিবান সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তারা পাক-আফগান সীমান্তে ডুরান্ড লাইন মানে না।  পাকিস্তান বিদ্রোহে জেরবার বালুচিস্তান নিয়েও। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে পাকিস্তান। 

এদিকে ভারত জঙ্গীদের সাফ করতে বদ্ধ পরিকর। এই ব্যাপারে  অর্ধেক দুনিয়া এসে দাঁড়িয়েছে ভারতের পাশে। প্রধানমন্ত্রী ভারতের সেনাবাহিনীর উচ্চস্তরে যা কিছু আলোচনা করার তা করে ফেলেছেন। প্রধানমন্ত্রীর ঘর থেকে যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার সেসব  বাস্তবায়ন করার পালা। আর সম্ভবত সেই কারণেই আজ স্বরাষ্ট্র মন্ত্রীর ঘরে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।   ওই  বৈঠকে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্র সচিব গবিন্দ মোহন। এছাড়াও আছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল, অসম রাইফেলস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল এবং সিআইএসএফ-এর ডিজি। 

এই মুহূর্তে কাশ্মীরে যে অভিযানগুলি চালানো হচ্ছে সেগুলি যথেষ্ট স্পর্শকাতর হওয়ায় সেগুলি সম্বন্ধে কোনো রকম আপডেট দেওয়া হচ্ছে না.  তবে জম্মু ও কাশ্মীরের অন্তত ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। পহেলগাঁওয়ের বৈশরণ  উপত্যাকার আশেপাশে যে ঘন পাইন অরণ্য রয়েছে, সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেখানে দুজন ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছেন বলে জানা গিয়েছে।  এছাড়াও যারা সেদিন জঙ্গীদের হত্যাকান্ড সফল করতে সাহায্য করেছিল খোঁজ চলছে তাদেরও। তাদের একটি তাল;ইকা তৈরি করা হয়ে গিয়েছে।  ইতিমধ্যেই সেদিন যে ঘোড়াওলা বা জিপার  লাইনাররা সেখানে উপস্থিত ছিল, যারা প্রত্যক্ষদর্শী, তাদেরকে জেরা করার কাজ চালানো হচ্ছে। 

এদিকে গতকাল মধ্যরাত্রে পাক রেঞ্জাররা বিনা প্ররোচনায় ভারত সীমান্তের চৌকি লক্ষ্য করে গুলি চালিয়েছে। ভারতও  সমানে জবাব দিয়েছে বলে জানা যাচ্ছে। 


Loading

যৌথ শুল্ক নিয়ে ভারত-ভুটান বৈঠক অনুষ্ঠিত হল থিম্পুতে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] থিম্পু, ভুটান, ২৮/০৪/২০২৫ : ভারত ও ভুটানের মধ্যে ষষ্ঠ যৌথ শুল্ক গোষ্ঠীর বৈঠক ২৪ ও ২৫ এপ্রিল ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়। ভারত সরকারের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদ (সিবিআইসি)-এর বিশেষ সচিব ও সদস্য শ্রী সুরজিৎ ভুজবল এবং ভুটান সরকারের অর্থ মন্ত্রকের রাজস্ব ও শুল্ক বিভাগের মহাপরিচালক শ্রী সোনম জামৎশো এই বৈঠকে সহ-সভাপতিত্ব করেন। 
ভারত, ভুটানের শীর্ষ বাণিজ্যিক অংশীদার। ভুটানের সামগ্রিক বাণিজ্যের প্রায় ৮০ শতাংশই ভারত নির্ভর। ভারত ও ভুটানের মধ্যে শুল্ক বিষয়ক পর্ষদের যৌথ সভা প্রতি বছর অনুষ্ঠিত হয়। ভারত ও ভুটান সীমান্ত বরাবর ১০টি স্থল শুল্ক কেন্দ্র রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৬টি ও আসামে ৪টি। 
ষষ্ঠ যৌথ শুল্ক গোষ্ঠীর বৈঠকে দু’দেশের বাণিজ্য ও সরবরাহ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া ইলেক্ট্রনিক কার্গো ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে পণ্য চলাচল সহ অন্যান্য বিষয় নিয়েও মতবিনিময় হয়। 
ভুটানের পক্ষ থেকে সিবিআইসি’কে ধন্যবাদ জানানো হয়েছে। শুল্ক সহযোগিতা আরও জোরদার করা, বাণিজ্য সরলীকরণ এবং নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য উভয় দেশই তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 


Loading

আফ্রিদিকে ‘জোকার’ বললেন ওবেইসি 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ২৮/০৪/২০২৫ :  পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাঈদ  আফ্রিদিকে ‘জোকার’ বলে আখ্যা দিলেন ভারতের এআইএমইএম সভাপতি আসাউদ্দিন ওবেইসি। 

কাশ্মীরের পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার মন্তব্য করেছিলেন যে, “ভারত নিজেরাই সন্ত্রাসবাদী পুষে রাখে, আর তারপর পাকিস্তানকে দোষারোপ করে, বদনাম করে।” আফ্রিদির এই মন্তব্যের ব্যাপারে বলতে গিয়ে আসউদ্দিন ওবেইসি  পাল্টা প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, “কে তিনি ? এইসব জোকারের নাম উচ্চারণ করতে নেই। এইসব লোককে একেবারে ভুলে যাওয়ায় উচিত হবে। “

আসাউদ্দিন ওবেইসি  আরও বলেন, “পহেলগাঁওতে যা কিছু হয়েছে সেই ঘটনার জন্যে পাকিস্তানকে ফের একবার ফাইনান্সিয়াল একশন টাস্ক ফোর্সের (FATF) ধূসর তালিকায় নিয়ে যাওয়া উচিত।” এআইএমইএম নেতা  আসাউদ্দিন মনে করেন যে “পাকিস্তান অবৈধভাবে প্রাপ্ত অর্থ সন্ত্রাসবাদীদের পিছনে খরচ করে চলেছে।  আর সেই অর্থবলেই জঙ্গীরা পাকিস্তানে বসে দিনকে দিন শক্তিশালী হয়ে উঠছে।”

এআইএমআইএম সভাপতি আসাউদ্দিন ওবেইসি  বলেন, “আমি দাবী করছি জঙ্গীদের অর্থ যোগানের মত অবৈধ কাজ করে চলেছে পাকিস্তান এবং সেই কারণে তাদেরকে এফএটিএফ-এর ধূসর তালিকায় নামিয়ে নিয়ে যাওয়া উচিত।  আমাদের উচিত এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী নেভাল ও এয়ার ফোর্স ব্লকেড তৈরি করা। ইউনাইটেড নেশন্সের ৫১ ধারা অনুযায়ী যে কেউ আত্মরক্ষা করার অধিকার রাখে। আমাদের দেশের সংবিধানের ৩৫৫ ধারায় স্পষ্ট বলা আছে যে যদি কোনো বহিঃশত্রুর আক্রমণ ঘটে, তাহলে তাকে প্রতিরোধ করা যেতেই পারে।”


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor