আজ খবর (বাংলা) [বিনোদন], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৪/২০২৫ : চেনা ছকে নতুন গল্প, নতুন ছবি ব্রম্ভার্জুন। শ্যুটিং শেষের দিকে। তবে গল্পে আছে দুর্দান্ত লোকেশন, একশান আর কমেডি।
ঝাড়খণ্ডের দুটি গ্রামের দুই জমিদারের গল্প। দুজনেই মাফিয়ারাজ চালায়, গাঁজার অবৈধ ব্যবসা রয়েছে দুজনেরই। এই দুই জায়গায় রীতিমত রাজত্ব চলে দুজনের। একটি জায়গার নাম গালুরি সেই জায়গাটা নরেশ পালের দখলে এবং আর একটি জায়গার নাম শেখমুলুক, সেই জায়গার বেতাজ বাদশা আলম শেখ. দুজনের মধ্যে সবসময় চলে ক্ষমতার লড়াই। ঐ ক্ষমতার লড়াইয়ের মধ্যে ঢুকে পরে ব্রম্ভা ও অর্জুন। কি ভাবে এই দুজন পূরণ জমিদারদেরকে হঠিয়ে দিয়ে নিজেরাই দুই সাম্রাজ্যের মালিক হয়ে বসবে, সেটা নিয়েই রয়েছে গোটা গল্পটা।
ব্রম্ভার্জুন ছবিতে অভিনয় করেছেন, রং ভট্টাচার্য্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য, অনিন্দ্য সেনগুপ্ত, খরাজ মুখার্জি, মোহনা মিম, সুদীপ মুখার্জি, জয়জিৎ ব্যানার্জি, অমিত শেঠি, অনিন্দ্য ব্যানার্জি ও অন্যান্যরা। ছবিটির প্রযোজনা করেছেন মিঞা শেঠি মন্ডল, পরিচালনা করেছেন সৌভিক দে. ছবিটি নিবেদন করছে এম এস ফিল্মস প্রোডাকশন।
আজ খবর (বাংলা), [রাজনীতি], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৮/০৪/২০২৫ : এই মুহূর্তে জম্মু ও কাশ্মীর ‘রাজ্য’ শিরোপার দাবী জানাতে চান না মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
জম্মু ও কাশ্মীরের রাজ্য তকমা কেড়ে নিয়েছিল কেন্দ্র সরকার। এরপর দীর্ঘদিন ধরেই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে গণ্য করা হয়েছে। তারপর ভোট হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লা। দীর্ঘদিন ধরেই জম্মু ও কাশ্মীরকে রাজ্য তকমা ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে আসছিলেন ওমর আব্দুল্লারা। কিন্তু বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে। এই মুহূর্তে রাজ্য তকমা ফিরিয়ে দেওয়ার দাবী নতুন করে আর তুলতে চান না ওমর আবদুল্লা।
তাহলে সেই দাবী থেকে কি তিনি ফিরে আসছেন ? ওমর আবদুল্লা আজ জানালেন, “রাজ্য তকমা ফেরানোর দাবী থেকে তাঁরা আদৌ ফিরে আসছেন না।” তবে এই মুহূর্তে পহেলগাঁওয়ে যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে দেশবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চান তিনি। জঙ্গীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চান তিনি। তাই এই মুহূর্তে রাজ্য তকমার চেয়েও বেশি জরুরি জঙ্গীদের শাস্তি দেওয়া বলে মনে করছেন তিনি।
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৭/০৪/২০২৫ : আকাশ সীমা বন্ধ থাকায় দেশের বেসরকারি বিমান সংস্থাগুলিকে নতুন নির্দেশ পাঠালো কেন্দ্র সরকার।
সম্প্রতি আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ এবং আকাশসীমা ব্যবহারের ওপর বিধি-নিষেধ আরোপের প্রেক্ষিতে বেশ কিছু উড়ানের যাত্রাপথের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এর ফলে, উড়ানের সময় বেড়েছে এবং কারিগরি কারণে বিরতি নেওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য, সুরক্ষা ও বিধিনিয়ম মেনে চলা সুনিশ্চিত করতে অসামরিক বিমান চলাচল নির্দেশনালয় সব বিমান সংস্থাকে অবিলম্বে যাত্রী পরিচালনার ব্যবস্থা উন্নত করার নির্দেশ দিয়েছে।
প্রধান পদক্ষেপগুলির মধ্যে রয়েছে : (১) স্বচ্ছ যোগাযোগ : যাত্রীদের অবশ্যই যাত্রাপথের পরিবর্তন, কতটা বেশি সময় লাগবে এবং যাত্রাপথে কোথাও থামতে হবে কিনা তা স্পষ্ট করে জানাতে হবে। চেকিং ও বোর্ডিং-এর সময় ডিজিটাল সতর্কতার মাধ্যমে এই বার্তা দিতে হবে।
(২) উড়ান চলাকালীন উন্নত পরিষেবা : যাত্রার সময় যাতে পর্যাপ্ত খাবার, পানীয় জল এবং বিশেষ খাবারের ব্যবস্থা থাকে, বিমান সংস্থাগুলিকে তা সুনিশ্চিত করতে হবে।
(৩) চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতি : যাত্রার সময় আকাশপথে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে। যেসব বিমানবন্দরে প্রযুক্তিগত বিরতি নিতে হবে, সেইসব জায়গাতেও জরুরি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রাখতে হবে।
(৪) গ্রাহক সহায়তা প্রস্তুতি : যাত্রায় বিলম্বের জন্য কোনো ক্ষতি হলে, অন্য বিমান ধরতে না পারলে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা অথবা ক্ষতিপূরণ দিতে হবে। এজন্য বিমান সংস্থাগুলির কল সেন্টার এবং গ্রাহক পরিষেবা দলগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
(৫) যাত্রাকালীন সমন্বয় : বিমান পরিবহণ, গ্রাহক পরিষেবা, বিমানবন্দর ব্যবস্থাপনা, আকাশপথের পরিষেবা এবং চিকিৎসা সম্পর্কিত ব্যবস্থার মধ্যে নিশ্ছিদ্র সমন্বয় রাখতে হবে।
প্রতিটি বিমান সংস্থাকেই বাধ্যতামূলকভাবে এই নির্দেশিকা মেনে চলতে হবে। এই নির্দেশিকা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা হচ্ছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত এটি বলবৎ থাকবে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০৪/২০২৫ : ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তার মধ্যেই পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভূট্টো জারদারির কটাক্ষের জবাব দিলেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ।
পাকিস্তানের পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত-পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মন্তব্য করে বলেন “হয় জল বইবে, অথবা রক্ত বইবে !” বিলাওয়ালের এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ বলেন, “পাকিস্তানে ইতিমধ্যেই রক্ত বইতে শুরু করে দিয়েছে। একদিকে আল কায়দা চাপ মারছে, আর এক দিকে আফগানিস্তান চাপ মারছে। আমরা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছি যে আমরা কি করতে পারি।”
বিলাওয়াল সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, “ও আগে যেমন ছিল তেমনটাই বাচ্ছা থেকে গিয়েছে। আজকাল যুদ্ধ কেউই চায় না। এভাবেই একটা দেশকে প্যাঁচে ফেলতে হয়। প্রথমে জল বন্ধ করা, তারপর সবরকম সম্পর্ক ছিন্ন করা। কোনঠাসা করে দেওয়া।” দিলীপ ঘোষের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ভারত হয়ত পাকিস্তানকে আক্রমণ করবে না। ভারত যুদ্ধ করবে না । তবে পাকিস্তানকে নানাভাবে ভাতে মারবে। কিন্তু নরেন্দ্র মোদী যেমনটা বলেছিলেন যে পাকিস্তান কল্পনাতীত শাস্তি পাবে, সেটা তাহলে কোন পথে হবে ? উঠছে সেই প্রশ্ন।
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়ে বলেছেন, “বর্তমানে পাকিস্তানের কব্জায় থাকা কাশ্মীরকে এটাই সেরা সময় পাক দখলমুক্ত করার। এভাবেই ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। “
আজ খবর (বাংলা), [দেশ]নতুন দিল্লী, ভারত, ২৭/০৪/২০২৫ : ভারত সরকার নির্দেশ দিয়েছে যাতে ভারতে বসবাসকারী সব পাকিস্তানি ভারত ছেড়ে চলে যায়। আজ তার শেষ দিন। এদিকে দেখা যাচ্ছে, শুধুমাত্র রাজধানী দিল্লীতেই ৫ হাজার জন পাকিস্তানি বসবাস করছিলেন।
পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর নারকীয় হত্যাকাণ্ডের পর গত শুক্রবার ভারত সরকার এদেশে বসবাসকারী পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তানী ভিসা বাতিলের শেষ দিন আজ। আজকের মধ্যেই সব পাকিস্তানিকে ভারত ছেড়ে দেশে ফিরে যেতে হবে। যারা মেডিকেল ভিসা, লং লিভ ভিসা এবং ডিপ্লোম্যাট ভিসা নিয়ে পাকিস্তান থেকে এদেশে এসেছিল তাদের ভারতে থাকার শেষ দিন ২৯ তারিখ পর্যন্ত। তারপর থেকে তাদের ভিসা বাতিল করে দেওয়া হবে। ইতিমধ্যেই ভারত ছেড়ে বহু পাকিস্তানী নাগরিক দেশে ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে ইন্টেলিজেন্স ব্যুরো ইতিমধ্যেই অন্তত ৫০০০ জনের নামের তালিকা তৈরি করেছে যারা আদতে পাকিস্তানের নাগরিক অথচ বসবাস করে নতুন দিল্লীতে। এই তালিকা আইবি তুলে দিয়েছে দিল্লী পুলিশের হাতে। এবার পুলিশ ব্যবস্থা নেবে যাতে আজকের মধ্যে এই পাকিস্তানিরা ভারত ছেড়ে চলে যায়। দিল্লী পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ ও ইন্টেলিজেন্স ব্যুরো ইতিমধ্যেই ঐ পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে এবং তাদের দেশ ছাড়ার প্রক্রিয়া শুরুও করে দিয়েছে।
বাত অনুষ্ঠানে জানিয়েছেন, এপ্রিল মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন ‘পহেলগাঁওতে যারা সেদিন এই ভয়ঙ্কর হত্যা কান্ড সংঘটিত করেছিল আর যারা তার পিছনে থেকে গিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে. কাউকে ছাড়া হবে না’।
Vd Casino, Türkiye’nin en popüler online oyun platformu, sizlere sorunsuz bir giriş tecrübesi sunar. Yeni ve yaratıcı oyunları keşfedin ve kazanışınızı artırın. Aşağıdaki adımları takip ederek Vd Casino’a giriş yapabilirsiniz:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Giriş başarılı ise, oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Mobil Giriş
Vd Casino, mobil cihazlarınızda da sorunsuz bir şekilde kullanılabilir. Aşağıdaki adımları takip ederek Vd Casino’a mobil giriş yapabilirsiniz:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Giriş başarılı ise, oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Yeni Giriş
Vd Casino’da yeni bir hesap açmak için aşağıdaki adımları takip edin:
Siteye gidin: www.vdcasino.com
Yeni Hesap Oluştur butonuna tıklayın.
İşletme bilgilerinizi ve kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Giriş başarılı ise, oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Güncel Giriş
Vd Casino’da güncel giriş yapmak için aşağıdaki adımları takip edin:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Giriş başarılı ise, hesabınızı güncelleyin ve oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Güncel Giriş Yapma (Güncelleme)
Vd Casino’da güncel giriş yapmak için aşağıdaki adımları takip edin:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Hesabınızı güncelleyin ve oyunları keşfedin ve kazanışınızı artırın.
Vd Casino Güncel Giriş Yapma (İptal)
Vd Casino’dan girişi iptal etmek için aşağıdaki adımları takip edin:
Siteye gidin: www.vdcasino.com
Giriş yapmak için kullanıcı adınızı ve şifrelerinizi girin.
Hesabınızı güncelleyin ve girişi iptal edin.
Vede Casino
Vede Casino, Vd Casino’nun dışındaki bir diğer online oyun platformudur. Ayrıca, Vd Casino’nun gibi sorunsuz bir giriş tecrübesi sunar.
Vd Casino’nun Yeni Özellikleri
Vd Casino, yeni özelliklerle geliştiriliyor. Yeni oyunlar, yeni bonuslar ve yeni seçeneklerle sizlere bir yeni tecrübe sunacak.
Vdcasino: Hangi Şekilde Giriş Yapılır?
Vdcasino, Türkiye’nin birçok oyuncu tarafından seviliyor olan bir online casino platformudur. Vdcasino girişi, cihazınızda kolayca yapılabilir. Aşağıdaki yönergelerle Vdcasino’a giriş yapabilirsiniz:
Vdcasino Giriş
Adım 1: Tüm oyuncu tarafından tercih edilen web tarayıcınızda Vdcasino’un web sitesini ziyaret edin. Adresi “www.vdcasino.com”.
Vdcasino Sorunsuz Giriş
Adım 2: Sayfada görünen giriş kutusuna kullanıcı adınızı ve şifrenizi yazın ve giriş düğmesine basın.
Vdcasino Mobil Giriş
Adım 3: Mobil cihazınızda da Vdcasino’a giriş yapmak için, Google Play ve App Store’dan Vdcasino uygulamasını indirin ve yükleyin.
Adım 4: Uygulamaya açın ve giriş kutusuna kullanıcı adınızı ve şifrenizi yazın ve giriş yapın.
Vdcasino Güncel Giriş
Adım 5: Hesabınızda yeni oyunlar ve seçenekler gelmişse, yeni giriş yapmak için giriş kutusundan çıkın ve tekrar giriş yapın.
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ২৬/০৪/২০২৫ : চাপের মুখে নিজেদের অবস্থান বদলালো পাকিস্তান। ভারতের সাথে যৌথভাবে পহেলগাঁও হত্যাকাণ্ডের তদন্ত করতে চায় পাকিস্তান। বিশ্বের বহু দেশের চাপেই সম্ভবত এই সিদ্ধান্ত নিতে হচ্ছে পাকিস্তানকে, যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া ভারত জানায় নি এখনও পর্যন্ত।
পহেলগাঁওতে যে ২৬ পারজাতককে নির্মমভাবে লস্কর ই তৈবার জঙ্গীরা হত্যা করেছে, ভারতের সঙ্গে যৌথভাবে তার তদন্ত করতে চায় পাকিস্তান, আজ এই কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খাইবার পাখতুনখোয়ায় একটি প্যারেড দেখতে দেখতে শাহবাজ শরীফ বলেন, “একটি দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তান পহেলগাঁও এর ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও পরিষ্কারভাবে তদন্ত করে দেখতে চায়. পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা দেশগুলির মধ্যে একেবারে সামনের লাইনে দাঁড়িয়ে থাকা একটি দেশ.”
শাহবাজ শরীফ এদিন বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পাকিস্তান আজ পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্তত ৯০ হাজার মানুষ মারা গিয়েছেন। অন্তত ৬০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে পাকিস্তানের। ” পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কথা বললেও মাত্র এক দিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করে নিয়েছেন, “গত কয়েক দশক ধরে আমেরিকা পাকিস্তানকে জঘন্য জঙ্গী কার্যকলাপ করতে বাধ্য করেছিল।”
আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই, মহারাষ্ট্র, ২৬/০৪/২০২৫ : কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের পরেও এতটুকু ভীত নন মুম্বাইয়ের অভিনেতা সুনীল শেঠি। তিনি দেশবাসীকে বলতে চান আরও বেশি করে কাশ্মীর যাওয়ার জন্যে।
লতা দীনানাথ মঙ্গেশকর এওয়ার্ড অনুষ্ঠানের ভীড় থেকে একটু দূরে দাঁড়িয়ে অভিনেতা সুনীল শেঠি বলেন, “আমি তো বলব আগামীদিনের প্রথম ছুটির দিনগুলো কাশ্মীরেই কাটিয়ে দেওয়া। যা কিছু হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু জঙ্গিদেরকে ভয় পেলে চলবে না। বরং ওদের দেখাতে হবে যে আমরা ভয় পাই নি। আরও বেশি করে পর্যটকদের ভীড় হোক কাশ্মীর উপত্যকায়।”
সুনীল শেঠি বলছিলেন, “এই মুহূর্তে আমাদের মধ্যে ইউনিটি থাকা দরকার। যারা এখন আতঙ্ক বা ঘৃণা ছড়াচ্ছে, তাদেরকে পরাজিত করতেই হবে। আমাদের ইউনিটি তাদের কাছে যেন এই বার্তা পৌঁছে দেয় যে, কাশ্মীর আমাদের ছিল, আমাদের আছে এবং আগামীদিনেও আমাদেরই থাকবে। এই উদ্দেশ্যেই আমাদের দেশের সেনাবাহিনী ও নেতারা দিনরাত কাজ করে চলেছেন।”
এই অভিনেতা আরও বলেন, “আমি নিজে কাশ্মীরে ফোন করে বলেছি, যদি আমাকে কোনো কাজে লাগে, তাহলে আমি নিজেই কাশ্মীরে যেতে প্রস্তুত রয়েছি। কাশ্মীরে গিয়ে শ্যুটিং করতেও রাজি আছি।আমি কাশ্মীরে একজন শিল্পী হিসেবে যেতে রাজি আছি, অথবা একজন সাধারণ ট্যুরিস্ট হিসেবে যেতেও রাজি আছি।”
আজ খবর (বাংলা), [দেশ], সুরাট, গুজরাট, ২৬/০৪/২০২৫ : গুজরাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছিল, কোথাও পাকিস্তানি থেকে গিয়েছে কিনা। অভিযান চালিয়ে শুধুমাত্র সুরাট এবং আহমেদাবাদ থেকেই অন্তত ৫৫০ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করেছে গুজরাট সরকার।
স্পেশ্যাল অপারেশন গ্রূপ, ক্রাইম ব্রাঞ্চ, এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, প্রিভেনশন অফ ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৫৫০ জন বাংলাদেশিকে আটক করেছে। এদের সকলের থেকেই জাল কাগজপত্র পাওয়া গিয়েছে এবং এইসব ব্যক্তি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আটক করা বাংলাদেশিদের জেরা করার কাজ চলছে। তদন্ত করার পর এই বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠানো হবে. গতকাল সারারাত অভিযান চালিয়ে সুরাট থেকেই শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আহমেদাবাদে অভিযান শুরু করা হয়েছিল গতকাল রাত্রি ৩টের সময়. এখন থেকেও ৪৫০ জন বাংলাদেশিকে পাওয়া গিয়েছে। তাদেরকে হেফাজতেও নেওয়া হয়েছে। এদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে।
আজ খবর ( বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৬/০৪/২০২৫ : কাশ্মীর সীমান্তে এল ও সি বরাবর প্রচুর সেনা মোতায়েন করেছে পাকিস্তান। সেইসব সেনা বিনা প্ররোচনায় এবং যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ভারত সীমান্তের দিকে গুলি চালাচ্ছে। যোগ্য জবাব দিচ্ছে ভারতও।
গতকাল পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত দুই কাশ্মীরি জঙ্গী আদিল ও আসিফের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মাটিতে মিশে যাওয়া সেই বাড়ির ছবি প্রকাশিতও হয়েছে। জঙ্গীদের খোঁজে কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। পাক মদতপুষ্ট লস্কর ই তৈবার ঐ জঙ্গীরা সম্ভবত কাশ্মীরেই কোথাও আত্মগোপন করে রয়েছে বলে মনে করা হচ্ছে। সীমান্ত পুরোপুরি সিল করে রাখা হয়েছে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই, তাই তাদের পালিয়ে যাওয়ার সুযোগ অত্যন্ত কম।
এদিকে কাশ্মীরে ফের জঙ্গী নাশকতা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার রেল স্টেশন বা রেল সম্পর্কিত কোনো আধিকারিক টার্গেট হয়ে থাকতে পারে। আবার ফের পর্যটকদের ওপর হামলা হতে পারে বলে গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই খবর আসার পর নিরাপত্তা বাহিনীকে চূড়ান্ত এলার্ট মোডে রাখা হয়েছে। এত কিছুর মধ্যেও কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জানিয়ে দিয়েছেন আর কিছুদিন পর নির্ধারিত সূচী মেনেই অমরনাথ যাত্রা শুরু করা হবে। এ বছর জুলাই মাসের ৩ তারিখে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
আজ সকালে কুলগাঁও জেলার ঠকেরপোড়া এলাকায় অভিযান চালিয়ে জঙ্গীদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তাদেরকে জেরা করা হচ্ছে। এছাড়া বন্দি পোড়া এলাকায় আর এক জঙ্গী সাহযোগীএনকাউন্টারে খতম হয়েছে। ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যাওয়ার আজই শেষ দিন। আজ পাকিস্তানে ফিরে যাচ্ছেন অনেকেই, ঠিক তেমনি পাকিস্তান থেকে ভারতে ফিরে আসছেন বেশ কিছু মানুষ। পুরোনো সব ভিসাই বাতিল করেছে ভারত সরকার।
পাকিস্তান সীমান্তের কাছে মহড়া দিয়ে চলেছে বায়ু সেনা এবং নৌ সেনা। আকাশে উড়ছে যুদ্ধবিমান।চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে ইন্ডিয়ান আর্মিও। যে কোনো মুহূর্তে বড় কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বড় কিছু হোক সেটাই চাইছে গোটা দেশ। জঙ্গী ইস্যুতে পাকিস্তানকে বড়সড় শিক্ষা দেওয়ার জন্যে মুখিয়ে আছে ভারত। পাশে থাকছে অর্ধেক বিশ্ব। পৃথিবী থেকে সন্ত্রাসবাদকে চিরতরে বিদায় জানানোর অভিযান শুরু করতে চলেছে ভারত।