Aaj Khabor

সরাসরি শঙ্করে ভরসা রাখছেন শিলিগুড়ির মানুষ

সরাসরি শঙ্করে ভরসা রাখছেন শিলিগুড়ির মানুষ

আজ খবর (বাংলা) [রাজনীতি] শিলিগুড়ি, দার্জিলিং,০৯/০৮/২০২৬ : জমি দখলের অভিযোগ থেকে শুরু করে রেল হকারদের উচ্ছেদ, জরিমানা, ট্রান্সফার সংক্রান্ত সমস্যা—একাধিক দাবি-দাওয়া ও অভিযোগ নিয়ে ‘সরাসরি শঙ্করে’ কর্মসূচিতে হাজির হলেন শিলিগুড়ির বাসিন্দারা। রবিবার শিলিগুড়ির সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেটে এই কর্মসূচিতে শহরের সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনলেন শিলিগুড়ির বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ।
এদিন সাধারণ মানুষের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়ে। এর মধ্যে শিলিগুড়ির বিজেপির প্রভাবশালী নেতা নান্টু পালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগও মন্ত্রীর কাছে তুলে ধরেন এক অভিযোগকারী। পাশাপাশি রেল হকারদের উচ্ছেদ ও জরিমানা, ট্রান্সফার সংক্রান্ত সমস্যা এবং জমি নিয়ে দীর্ঘদিনের জটিলতার কথাও জানানো হয়।
অভিযোগকারীদের বক্তব্য মন দিয়ে শোনার পাশাপাশি প্রতিটি বিষয় নথিভুক্ত করেন শঙ্কর ঘোষ।
Advt. — Cotton Shirts 2 Pcs. @ Rs. 999/-  Rs. 699/- [Click on the image]

Loading

ফের মমতাকে চোর চোর স্লোগান, ছোঁড়া হল জুতো, কাদা

ফের মমতাকে চোর চোর স্লোগান

 

 আজ খবর (বাংলা) [রাজনীতি], হালিশহর, উত্তর ২৪ পরগনা, ০৯/০৮/২০২৬:  এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ‘চোর চো’র স্লোগান শুনতে হল. তাঁর গাড়িতে ছোঁড়া হল কাদা এবং জুতো।

তোলাবাজি ও দুর্নীতির অপরাধে হালিশহর এলাকা থেকে তৃণমূল নেতা বিরজু কেয়টকে  গ্রেপ্তার করা  হয়েছিল।  ইনি কাঁচরাপাড়া ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী।  বিরজুকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়।  এরপর গতকাল ভোরে মৃত্যু হয় বিরজুর। তার পরিবারের অভিযোগ হাত পা বেঁধে বিরজুকে প্রচন্ড মারধর করা হয়েছিল, তার জেরেই মারা গিয়েছে সে। ময়না তদন্তের রিপোর্ট এখনও  আসেনি।
দলীয় কর্মীর মৃত্যুর খবর পেয়ে আজ দুপুরে হালিশহরে এসে পৌঁছান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন।  মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এলাকায় ঢুকতেই প্রচুর মানুষ জড়ো  হয়ে তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পাশাপাশি চলতে থাকে ‘জয় শ্রী রাম’ স্লোগানও।  কেউ কেউ মমতার গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছুঁড়তে থাকে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এর আগে মমতাকে হাইকোর্টে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয়েছিল, এবার হালিশহরে গিয়েও ‘চোর চোর’ স্লোগান শুনতে হল।

Loading

দুই বছর পার, ধরা পড়ে নি অভয়ার খুনীরা

দুই বছর পার, ধরা পড়ে নি অভয়ার খুনীরা

 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৮/২০২৬ :  পাক্কা দুবছর সময় চলে গিয়েছে,  রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হয়ে গিয়েছে, গঙ্গা নদী দিয়ে বিস্তর জল বয়ে গিয়েছে, তা সত্ত্বেও অভয়ার দোষীরা এখনো ধরা পড়ে  নি.  মাঝখানে দু দু’টো বছর কেটে গিয়েছে। আজ রবিবার সেই অভিশপ্ত দিনের দুই বছর পার।  আর জি কর হাসপাতালের ঐ  ঘটনায় সত্যিই বিচারের বাণী নীরবে নিবৃতে কেঁদে চলেছে।

অভয়ার ঘটনা নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ, তর্জন, গর্জন, আন্দোলন তো কম কিছুই হয় নি ! পুলিশ, সিআইডি, সিবিআই সবাই মিলেই একটা ধর্ষণ আর খুনের কিনারা করতে পারলো না ?  অভয়ার খুনীদের শাস্তি চেয়ে রাতের পর রাত জেগে আন্দোলন করেছে কলকাতা। সেই আন্দোলনকে সমর্থন করেছেন আট থেকে আশি সবাই, রাজ্যবাসী, দেশবাসী, গোটা পৃথিবী এবং আমাদের সমাজ।  এতো কিছুর পরেও ঠান্ডা মাথায় ঘটনাস্থল থেকে প্রমান লোপাট করেছে কিছু নরপিশাচ।.
এখনও ঘরে বসে একমাত্র মেয়ের জন্যে চোখের জল ফেলে চলেছেন অভয়ার মা রত্না দেবনাথ।  বছরের এই সময়টা আসলেই তিনি কেমন যেন গুটিয়ে যান।  নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়ে রাখেন। আজ তিনি বিজেপির পতাকার তলায় একজন বিধায়িকা, তা সত্বেও আশেপাশে সবাইকে তিনি বলে দিয়েছেন, এক সপ্তাহ ছুটি দিন। এই সপ্তাহটা তাঁর কাছে অসহনীয়, যন্ত্রণার ।  এই সময় কোনো কাজ তিনি করতে পারবেন না. এই সপ্তাহটা তিনি দেবেন অভয়াকে। তাঁর প্রিয় মামনিকে।
সিবিআই ফের কেস ডায়রি খুলেছে, তবে খুব বেশি দূর আর এগোতে পারে নি।  জিজ্ঞাসাবাদ চলছে এখনও।  উচ্চ পদমর্যাদার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আসল দোষী বা দোষীরা কি ধরা পড়েছে ? এখনো নয়।  সিবিআই এখনও  সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে নি।   সেদিন রাতে কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত ছিল তা জানাতে পারেনি কেন্দ্রীয় এই এজেন্সি।  প্রমাণ লোপাট করতে কারা সেদিন ভাংচুর চালিয়েছিল, সিবিআই বলেনি।  কে ছিল নেপথ্যে ?  আমরা জানতে পারি নি। শুধু জানতে পেরেছি, অভয়ার জন্যে যে জুনিয়ার ডাক্তাররা বৃহৎ আন্দোলন গড়ে তুলেছিলেন, তাঁরা এখন যেন কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন।  তাই দু বছর কেটে গেলেও আজ আর কলকাতা অভয়ার বিচার চেয়ে পথে নামবে না।  অভয়ার স্মৃতিতে ছোটখাটো কিছু অনুষ্ঠান অবশই হবে ।
অভয়ার মা কিন্তু এখনও দৃঢ় প্রতিগ্গ্য়, তিনি  মনে করছেন যে তাঁর মেয়ে সঠিক বিচার পাবেনই। প্রকৃত দোষী ধরা পড়বেই।  আজ নয় কাল !

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ০৯/০৮/২০২৬ 
মেষ রাশি: যে পাওনা টাকা এতদিন ধরে আপনি পাচ্ছিলেন না, সেই টাকা আজ ফেরত পেয়ে যেতে পারেন। আজ নতুন কোনো ব্যক্তির সাথে আলাপ হতে পারে, যার প্রভাব আপনার জীবনে পড়তে পারে। পুরোনো কোনো বন্ধুর সাথে আজ মতের মিল হবে না।  সর্দি কাশি থেকে সাবধান।  ব্যবসায়ে মঙ্গল।
বৃষ রাশি : পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ দূর ভ্রমনের সম্ভাবনা আছে। আত্মীয় স্বজনের সাথে ভালো সময় কাটবে। অনেক জ্ঞানের কথা শুনে আপনি সমৃদ্ধ হতে পারেন। নিকট কেউ আজ আপনার থেকে ঋণ চাইতে পারে, তাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তরল বা নরম বস্তুর ব্যবসায়ে লাভবান হতে পারেন।
মিথুন  রাশি : আজ এবং আগামী দুই তিন দিন জল থেকে একটু দূরে থাকুন। জলে বিপদ হতে পারে।  আত্মীয়দের কেউ আজ আপনার সাথে শত্রুতা করতে চাইলে তাকে বুদ্ধি দিয়ে মোকাবিলা করুন।  অকারনে আজ বেশ কিছু খরচ হয়ে যেতে পারে।  অর্থ নিয়ে মানসিক দুশ্চিন্তা থেকেই যাবে।
কর্কট রাশি : আজ নানারকম দুশ্চিন্তা মনকে সারাদিন গ্রাস করে রাখবে। পারিবারিক বিবাদ আজ তুঙ্গে উঠতে পারে। সঙ্গীর সাথেও মনোমালিন্য হতে পারে। আজ আগুন থেকে সাবধানে থাকবেন। দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে। কাজকর্মে মন বসবে না, সন্তানের জন্যে দুশ্চিন্তা বাড়বে। বিতর্ক এড়িয়ে চলুন।
সিংহ রাশি : যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনটা ব্যবসা এগোবে না, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধৈর্য্য ধরুন।  আজ পুরোনো পাওনা টাকা উদ্ধার হতে পারে।  ফাটকা জাতীয় কোনো কিছু থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে. সাংস্কৃতিক জগতের সাথেযুক্ত ব্যক্তিদের সুখ্যাতি বাড়বে।
কন্যা রাশি : আজ সামাজিক কাজে যুক্ত হতে পারেন, প্রভাবশালী ব্যক্তির নজরে আসবেন। ব্যবসা নিজের গতিতে এগোবে, কোনো পরিবর্তন করতে যাবেন না। আত্মীয় পরিজনদের মুখোশ খুলে যাবে।  আজ দূরে কোথাও বেড়াতে যাবেন না। যৌথ ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা, খনিজ দ্রব্যের কারবারে লাভ।
তুলা রাশি : আমদানি বা রপ্তানি ব্যবসায়ে লাভ বাড়বে, তবু আজ অর্থ প্রাপ্তিতে বাধা আছে। আজ কাউকে ঋণ  দেবেন না, নেবেনও না। অন্য কারোর ওপর ভরসা করে ব্যবসা করবেন না। প্রতারণা হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আজ কোনো মূল্যবান বস্তু বা যদি হারিয়ে যেতে পারে, সাবধান।
বৃশ্চিক রাশি : ইলেকট্রনিক্সের ব্যবসা ছাড়া অন্য ব্যবসার ক্ষেত্রে আজ ফের নতুন করে পরিকল্পনা করার দরকার আছে. বয়স্ক কারোর সাথে আজ মতবিরোধ হতে পারে।  সামান্য শরীর খারাপ হলেও ডাক্তার দেখান, অবহেলা করবেন না।  মানসিক অশান্তি বজায় থাকবে। পায়ে আঘাত লাগতে পারে।
ধনু রাশি : সংসারে এবং কর্মক্ষেত্রে প্রবল চাপ বাড়বে। বেড়াতে যেতে চেয়েও শেষমেশ যেতে পারবেন না। প্রতিবেশীরাও আজ চাপ বাড়াবে, সব মিলিয়ে আপনি আজ মানসিক দ্বন্দ্ব অনুভব করবেন।  স্নায়ুর চাপেও ভুগতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। ধ্যানের মাধ্যমে মনকে সংযত রাখুন।
মকর রশি : ছোট ছোট মুনাফা আসতে  পারে। এই সময় বেশি ঝুঁকি নেবেন না। পেশা পরিবর্তনের সুযোগ আসবে।  ভূসম্পত্তি কেনার ব্যাপারে এগোতে পারেন। পরিবারে বয়স্ক কেউ অসুস্থ হতে পারেন, তাঁর চিকিৎসার কারণে আজ কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। আত্মীয়াদের এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি : বেশ কিছু প্রলোভন আসবে, যার ফলে আজ সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল হয়ে যেতে পারে, এবং সেই কারণে আর্থিক ক্ষতিও হতে পারে। আজ আর্থিক উপার্জন বৃদ্ধির যেমন যোগ রয়েছে, তেমন খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে. তাই সঞ্চয়ে মনোযোগী হন।  বিয়ের প্রস্তাব আসতে  পারে।
মীন রাশি : আজ বিনিয়োগ করবেন না, বাহন কিনবেন না। আজ আপনার কাছে বিকল্প আয়ের সুযোগ এসে যাবে, সেই সুযোগের পূর্ণ সদব্যবহার করলে ভবিষ্যতের জন্যে অত্যন্ত মঙ্গলজনক হবে। বাড়িতে আজ কোনো আত্মীয় বা বন্ধু আসবে।  তবে আইনি সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন।
Advt. – Rahu Energy – @ Rs. 249/- [Click on the image]

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor