Aaj Khabor

শর্মিষ্ঠাকে জামিন আদালতের, খুশি শুভেন্দুরা 

আজ খবর (বাংলা),  [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৬/২০২৫ : আজ কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানলি। তাঁর জামিনের খবরে উচ্ছসিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গের পুলিশ। সমাজ মাধ্যমে তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন যা সাম্প্রদায়িক বলে মনে হতে পারে। কিন্তু কেন শর্মিষ্ঠা এই ধরণের  মন্তব্য করেছিলেন ? ঘটনার সূত্রপাত আরও আগে, আসামের ওয়াজাহাত খান কামাখ্যা মা এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে কটু মন্তব্য করেছিল। তার সেই মন্তব্যের প্রেক্ষিতেই শর্মিষ্ঠা সমাজ মাধ্যমে মন্তব্য করে বসেছিলেন। আসামের মুখ্যমন্ত্রী ওয়াজাহাতকে  গ্রেপ্তার করার জন্যে পুলিশও  পাঠিয়েছিলেন এই রাজ্যে। 

এবার শর্মিষ্ঠাকে জামিন দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, শর্মিষ্ঠা যেন তদন্তে সহযোগিতা করে, দেশ ছেড়ে চলে না যায়।  আজ ১০ হাজার টাকার বন্ডে শর্মিষ্ঠাকে জামিন দেওয়া হয়েছে। এবার ঐ  ওয়াজহাতের  বিরুদ্ধে কলকাতার বালিগঞ্জ থানায় এবং হাওড়া থানায় এফআইআর করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং বিজেপির লিগ্যাল সেলের সদস্য সংযুক্ত সামন্ত। শর্মিষ্ঠা মুক্তিতে খুশি হয়ে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


Loading

গাছ কেটে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস 

আজ খবর (বাংলা), [রাজ্য], রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ০৫/০৬/২০২৫ : গাছ রোপণ করে নয়…

গাছ কেটে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস! হ্যাঁ, ঠিকই শুনেছেন! আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস—আর এই বিশেষ দিনে রায়গঞ্জ শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা করলো এমন এক কাজ, যা শুনলে আপনি চমকে উঠবেন!

আমরা যেখানে আশা করি পরিবেশ রক্ষার বার্তা, বৃক্ষরোপণ কর্মসূচি কিংবা সবুজায়নের ডাক… ঠিক সেই দিনেই, ‘আত্মীয়’ নামে খ্যাত স্বেচ্ছাসেবী সংগঠনটি  বাড়ালো এক ভিন্ন পথে। তারা গাছ কেটে পালন করলো এই পরিবেশ বান্ধব দিনটি।

আজ ‘আত্মীয়’ সংস্থার পক্ষ থেকে কাটা হয়েছে একাধিক গাছ… তবে তা ছিলো পার্থেনিয়াম নামের এক ভয়ঙ্কর আগাছা। হ্যাঁ, এটি সেই গাছ যা নিঃশব্দে বিষ ছড়ায় বাতাসে, ধ্বংস করে মাটির উর্বরতা, এবং ফুসফুসে নিয়ে আসে নিঃশ্বাসজনিত বিপর্যয়। এই গাছ অ্যালার্জি, হাঁপানি, এমনকি ত্বকের রোগের জন্য দায়ী—এক কথায়, পরিবেশের শত্রু!

এই সংস্থাটি প্রতিবছরই নেয় এই নিধনযজ্ঞের কর্মসূচি।

তবে আজকের দিনটি—বিশ্ব পরিবেশ দিবস—তাদের বার্তাটা যেন আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।

 শুধু পার্থেনিয়াম নির্মূলই নয়, আত্মীয় সংস্থাটি বছর জুড়ে করে থাকে বৃক্ষরোপণ, জলদান কর্মসূচি উদ্বৃত্ত খাবার গরিব মানুষের মধ্যে বিতরণ এবং আরও নানা মানবিক উদ্যোগ।  আজকের ব্যতিক্রমী পদক্ষেপ ছিল এক সাহসী বার্তা— সবুজ মানেই সব ভালো নয়… কিছু সবুজও বিষাক্ত।

 বিশ্ব পরিবেশ দিবসে আমরা কুর্নিশ জানাই সেইসব মানুষদের, যারা বাস্তব সমস্যাকে চিহ্নিত করে, নিঃস্বার্থভাবে কাজ করেন সমাজের জন্য। ‘গাছ কেটে পরিবেশ বাঁচানোর’ এমন ব্যতিক্রমী উদাহরণ হয়তোই এক নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিল আমাদের সামনে!  


Loading

এবার নেতা থেকে অভিনেতা কুনাল ঘোষ

আজ খবর (বাংলা), [বিনোদন], কলকাতা,পশ্চিমবঙ্গ, ০৫/০৬/২০২৫ : এবার তৃণমূল নেতা কুনাল ঘোষ নেতা থেকে অভিনেতা হতে চলেছেন। 

১৭ জন গুরুত্বপূর্ণ অভিনেতা-অভিনেত্রী রয়েছেন ছবিতে। বিভিন্ন চরিত্রে যেমন নয়ের দশকে দেখা যাবে, আবার সমসাময়িক সময়েও দেখা যাবে। তাই ছবিতে চরিত্রদের লুকের দিকে নজর থাকবে। 

সিনেমাপ্রেমীদের.চাহিদা মেটাতে পরিচালক অরিন্দম শীল নতুন বাংলা ছবির কাজ শুরু করছেন। নাম ‘কর্পূর’। দীপান্বিতা রায়ের উপন্যাস ‘অন্তর্ধানের নেপথ্যে’-কে ভিত করে অরিন্দম তৈরি করছেন এই ছবিটা। এই উপন্যাস পড়ার পর পরিচালকের বেশ ভালোলাগে। এই উপন্যাস সত্যি ঘটনা অবলম্বনে লেখা হয়েছিল। 

যদিও সেই ঘটনার সঙ্গে কল্পনা মিশে লেখাটি তৈরি হয়। নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার হারিয়ে গিয়েছিলেন। তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে জানা যায় এই ঘটনার সঙ্গে শিক্ষার দুর্নীতির যোগ ছিল। মার্কশিটে নম্বর বাড়ানোর চক্রান্ত করতেন তিনি।

একেবারে পলিটিকাল থ্রিলার।  তখন কোন সরকার ক্ষমতায় ছিল, এখন কোন সরকার ক্ষমতায় আছে, সেগুলোর কোনও যোগ নেই। সবটাই কাল্পনিক। তাই ছবিতে রাজনৈতিক দলও কাল্পনিক। ছবিটার সময়কাল নয়ের দশক থেকে ২০১৯ পর্যন্ত।”

ছবির কাস্টিং দেখে তাক লেগে যাওয়ার জোগাড়। ছবির প্রধান চরিত্র মৌসুমী সেনের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘মায়াকুমারী’ ছবির পর আবার একসঙ্গে কাজ করছেন অরিন্দম-ঋতুপর্ণা। মৌসুমী সেনের বরের চরিত্রে অভিনয় করছেন অরিন্দম নিজে। লালবাজারের দুঁদে গোয়েন্দার চরিত্রে থাকছেন ব্রাত্য বসু। একজন রাজনীতিকের চরিত্রে বাংলা ছবিতে অভিনয়ে ডেবিউ করছেন কুণাল ঘোষ। সাহেব চট্টোপাধ্যায়ও আছেন রাজনীতিকের চরিত্রে।… 


Loading

উত্তর  সিকিমে আটকে থাকা পর্যটকদের এয়ারলিফট করা হচ্ছে 

আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম, ০৫/০৬/২০২৫ : প্রাকৃতিক বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিকিমের। অতি  বৃষ্টি আর ধ্বসের কারণে রীতিমত নাজেহাল সিকিম প্রশাসন। 

একটানা বৃষ্টির কারণে একদিকে যখন তিস্তা ফুঁসছে, তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিকিমের একাধিক জায়গায় নেমেছে ধস। যার কারণে বলা যায় ব্যাপকভাবে  ক্ষতির মুখে সিকিম। এই মুহূর্তে একেবারে পর্যটকে ঠাসা সিকিম। যদিও পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসতে তৎপর সিকিম প্রশাসন।  উত্তর সিকিম থেকে পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসাটাই চ্যালেঞ্জ উদ্ধারকারী বাহিনীর কাছে।  হেলিকপ্টারে  লিফ্ট করা হচ্ছে পর্যটকদের। 

বৃহস্পতিবার নতুন করে ধ্বসের কোনো খবর নেই, যার জন্যে  কিছুটা স্বস্তি মিলেছে প্রশাসনিক আধিকারিকদের। এদিন সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া থাকার কারণে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ও বিপর্যয় মোকাবিলা দল। 

সিকিম প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত পর্যটক আটকে রয়েছে তাদের যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার করা হচ্ছে। এবং তাদের নিরাপদ স্থানে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ধ্বসের  কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির কাজ চালাচ্ছে সিকিম প্রশাসন।‌ যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন টানা বৃষ্টির কারণে তিস্তার তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছেন। গত দু বছর আগে তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল এবং সেই স্মৃতি এখনো দগদগে।


Loading

রাজবাড়ীর দীঘির জলে তলিয়ে গিয়ে মৃত্যু 

আজ খবর (বাংলা),  [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৫/০৬/২০২৫ : জলপাইগুড়ি শহরেবন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে বৈকুণ্ঠপুর‌ রাজবাড়ি দিঘির জলে তলিয়ে গিয়েছিলেন এক যুবক। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর অবশেষে দিঘির জল থেকে উদ্ধার করা হয় ওই যুবকের মৃতদেহ। 

মৃত যুবকের নাম রানা বসাক (২০)। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়া‌ এলাকার বাসিন্দা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গেছে অন্যান্য দিনের মতোই‌ জলপাইগুড়ি শহরের রাজবাড়ি দিঘিতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিলেন রানা বসাক নামে ওই যুবক। দুই বন্ধু মিলে সাঁতরে দিঘি‌ পার‌ হ‌ওয়ার‌ সময় জলে তলিয়ে যায় রানা। 

এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোন‌ও হদিস পাওয়া যায়নি। শেষে উদ্ধার কাজে নামে জলপাইগুড়ি পুরসভার বিপর্যয় মোকাবিলা দল ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বৃহস্পতিবার ভোর থেকে দিঘির গভীর জলে নেমে কয়েক ঘন্টা ধরে তল্লাশির পর উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ।


Loading

আগামীকাল জম্মু ও কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৫/০৬/২০২৫ :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৬ জুন জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন। ওই অঞ্চলের রেল পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থার উন্নয়নসাধনের যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছিলেন, তার সঙ্গে সাযুজ্য রেখে তিনি সকাল ১১টা নাগাদ চন্দ্রভাগা সেতুর সুচনা করবেন। এর পর তিনি আঞ্জি সেতুর উদ্বোধন করবেন। দুপুর ১২টা নাগাদ সূচনা করবেন বন্দে ভারত ট্রেনের যাত্রার। এর পর কাটরায় তিনি ৪৬,০০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন।

চন্দ্রভাগা ও আঞ্জি রেল সেতু

চন্দ্রভাগা নদী থেকে ৩৫৯ মিটার উঁচুতে নির্মিত বিশ্বের উচ্চতম এই খিলান রেল সেতু এক স্থাপত্য বিস্ময়। ১,৩১৫ মিটার দীর্ঘ ইস্পাতের তৈরি এই চন্দ্রভাগা সেতু, ভূমিকম্প ও বাতাসের চাপ সহ্য করার উপযোগী করে নির্মাণ করা হয়েছে। এর ফলে,  জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ আরও সহজ হবে। বন্দে ভারত ট্রেনের সাহায্যে মাত্র ৩ ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর যাতায়াত করা সম্ভব হবে, এতে বর্তমানের থেকে ২-৩ ঘণ্টা সময় বাঁচবে।

আঞ্জি সেতু ভারতের প্রথম কেবল রেল সেতু, বন্ধুর ভূ-প্রকৃতিতে এই সেতু যোগাযোগ আরও সহজ করবে। 

সংযোগ প্রকল্প এবং অন্যান্য উন্নয়নমূলক প্রয়াস

প্রধানমন্ত্রী উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলশাখা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ৪৩,৭৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৭২ কিলোমিটার দীর্ঘ এই শাখায় ৩৬টি সুড়ঙ্গ (১১৯ কিলোমিটার দীর্ঘ) এবং ৯৪৩টি সেতু রয়েছে। এর ফলে, কাশ্মীর উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অংশের সব মরশুমে চলাচলের উপযোগী যোগাযোগ স্থাপিত হবে। এর সুবাদে আঞ্চলিক পরিবহণ ব্যবস্থার রূপান্তর ঘটবে, আর্থ-সামাজিক সংযুক্তিকরণের পথ প্রশস্ত হবে।

প্রধানমন্ত্রী শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা ও শ্রীনগরের মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। পর্যটক, স্থানীয় বাসিন্দা ও তীর্থযাত্রীদের সামনে দ্রুতগতির নির্ভরযোগ্য এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ এনে দেবে এই ট্রেন।

প্রান্তিক, বিশেষত সীমান্ত এলাকায় সংযোগ স্থাপনের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি জাতীয় মহাসড়ক ৭০১-এ রফিয়াবাদ থেকে কুপওয়াড়া পর্যন্ত শাখার প্রশস্তকরণ কাজের শিলান্যাস করবেন। জাতীয় মহাসড়ক ৪৪৪-এ ১,৯৫২ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সোপিয়ান বাইপাস রোডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় মহাসড়ক ১-এর সংগ্রামা মোড়ে এবং জাতীয় মহাসড়ক ৪৪-এর বেমিনা মোড়ে দুটি উড়ালপুলের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পগুলি স্থানীয় যানজট দূর করতে এবং যানবাহনের গতি বাড়াতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী কাটরায় শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্সের শিলান্যাস করবেন। এটি নির্মাণ করতে ৩৫০ কোটি টাকারও বেশি ব্যয় হবে। রিয়াসি জেলায় এটিই প্রথম মেডিকেল কলেজ হতে চলেছে। এর সুবাদে ওই অঞ্চলের স্বাস্থ্য পরিচর্যা পরিকাঠামো আরও মজবুত হবে।


Loading

দেখে নিন কি কি ছবি মুক্তির অপেক্ষায়

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৫/০৬/২০২৫ :  বিনোদন জগতে খুশীর খবর, এক ঝাঁক সিনেমা অপেক্ষা করে রয়েছে মুক্তির জন্যে, আর কিছুদিনের মধ্যেই এই ছবিগুলি দেখতে পাবেন দর্শকেরা।  আসুন দেখে নেওয়া যাক কি কি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রথম ছবিটি হল ‘জলি এল এল বি ৩’, এই ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকছেন অক্ষয় কুমার। এছাড়া থাকছেন আরশাদ ওয়ারসি, অম্রিত রাও , হুমা কুরেশি, সৌরভ শুক্লা, অন্নু  কাপুর ও অন্যান্যরা। কমেডির সাথে সাথেই নতুন একটি মামলা হতেও দেখা যাবে এই ছবিতে। এই ছবির পরিচালক ও লেখক হলেন সুভাষ কাপুর। 

তারে জমিন পর ছবির পরের সিক্যুয়েল সিতারে জমিন পর. দুর্দান্ত এই কমেডি ড্রামায় থাকছেন আমির খান. ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন আমির খান এবং অপর্ণা পুরোহিত।  এই ছবিটি স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন-এর অবলম্বনে বানানো হয়েছে। 

মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের ছবি দে দে পেয়ার দে ২;  এটাও একটি কমেডি ড্রামা ছবি, পরিচালক অংশুল শর্মা। এই ছবিটি মুক্তিপাওয়ার কথা রয়েছে নভেম্বর মাসের ১৪ তারিখে। 

আর একটি কমেডি ছবি আসছে, যার পরিচালক অনুরাগ বসু. ছবির নাম মেট্রো ইন ডিনো। এই ছবিটি মুক্তি পাবে জুলাই মাসের ৪ তারিখে বলে জানা যাচ্ছে। এই ছবির ট্রেলার লঞ্চ করে গিয়েছে। 

কুবেরা  নামে একটি ড্রামা ভিত্তিক ছবি মুক্তিপেতে চলেছে। এই ছবিটি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় শ্যুট করা হয়েছে। এই ছবিতে অভিনয়  করেছেন ধনুষ, নাগার্জুন,  জিম সর্ব, রষ্মিকা  মান্দানা, দলীপ তাহিল প্রমুখ। পরিচালক শেখর কাম্মুলা।  

এছাড়াও মুক্তি পেতে চলেছে যশ  তিওয়ারির পরিচালনায় নতুন রামায়ণ। এই ছবিতে রামের ভূমিকায় আছেন রণবীর সিং, সীতার ভূমিকায় আছেন সাই  পল্লবী এবং রাবনের ভূমিকায় আছেন যশ।  এছাড়াও ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত।  এই ছবির শ্যুটিং চলছে, মুক্তিপাবে আগামী বছর নভেম্বর মাসে।


Loading

১২টি দেশের অধিবাসীরা প্রবেশ করতে পারবে না আমেরিকায়, দেখে নিন কোন কোন দেশ রয়েছে এই তালিকায়

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক],  ওয়াশিংটন,  যুক্তরাষ্ট্র, ০৫/০৬/২০২৫ : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্দেশনামায় সাক্ষর করলেন, যে নির্দেশনামায় বলা আছে বিশ্বের ১২ থেকে মানুষ আমেরিকায় প্রবেশ করতে পারবে না. পাশাপাশি আরও কিছু দেশের নাম থাকছে এই নির্দেশ নামে যে দেশের বাসিন্দাদের আমেরিকায় প্রবেশ করার ব্যাপারে সীমিত ঘোষণা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট একটি নতুন নির্দেশনামায় সাক্ষর করেছেন, যে সাক্ষরনামা বলছে বিশ্বের ১টি দেশের মানুষ আমেরিকায় প্রবেশাধিকার পাবে না. এই দেশগুলি হল আফগানিস্তান, চাদ, কঙ্গো, মায়ানমার, গিয়েনা, এরিট্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।  আমেরিকার জাতীয় নিরাপত্তার সুরক্ষার স্বার্থে প্রেসিডেন্ট এই ধরনের নির্দেশনামায় সাক্ষর করেছেন বলে জানানো হয়েছে। 

পাশাপাশি আরও কিছু দেশের বাসিন্দাদের প্রবেশাধিকার সীমারেখা টানা হয়েছে ঐ  নির্দেশনামায়। অর্থাৎ শর্ত সাপেক্ষে সেই দেশগুলির বাসিন্দাদের সীমিত সংখ্যায় আমেরিকায় প্রবেশ করতে দেওয়া যাবে। সেই দেশগুলি হল বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা, লিওনে, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘তাঁর কাছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের নিরাপত্তা সবার আগে স্থান পায়. যে সব দেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের  থেকে অতীতে নিশ্চয়ই কোনো হুমকি বা সেই ধরনের আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে এই দেশগুলির বাসিন্দাদের আমেরিকায় প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হয়ত সেই দেশের  মানুষ অতীতে আমেরিকার অভিবাসন চুক্তি বার বার লঙ্ঘন করেছে, তাই নিরাপত্তার স্বার্থেই এই ধরনের নির্দেশনামায় সাক্ষর করতে হয়েছে তাঁকে’। 


Loading

কালীগঞ্জে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কালীগঞ্জ, নদীয়া, ০৪/০৬/২০২৫ : সকাল থেকেই কর্মীদের নিয়ে  এলাকায় এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপ প্রার্থী আশিষ ঘোষ। প্রচার সেরে  দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজনও সারলেন তিনি। 

নদীয়ার কালিগঞ্জ উপনির্বাচনের দিন ঘোষণা থেকেই একাধারে যেমন প্রশাসনের ব্যস্ততা নজরে এসেছে, তেমনই নজরে এসেছে রাজনৈতিক দলেরও ব্যস্ততা,  যদিও নাম ঘোষণার পর থেকে,  প্রচার সহ মনোনয়ন জমা করার ক্ষেত্রে সকলকে পেছনে ফেলে ময়দানে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। 

কিছুটা সময় বিলম্ব হলেও এই উপনির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপিও ।

বিজেপির তরফে এবারে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আশিষ ঘোষ, যিনি স্থানীয় দেবগ্রাম এলাকার বাসিন্দা, একাধিকবার পঞ্চায়েত সদস্যও ছিলেন, আর নাম ঘোষণার সময় থেকেই প্রচারে নেমে পরেছেন তিনি। আর এদিন দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকেই এলাকায় এলাকায় প্রচার করতে দেখা যায় তাঁকে।   প্রার্থী আশিষ ঘোষ জানান, “এদিন তিনি মাটিয়ারী  পঞ্চায়েত ও ফরিদপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় পায়ে হেটে প্রচার করেন, কথা বলেন স্থানীয়দের সাথে”। আশিষ ঘোষ আরও বলেন, “এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে, এবারে মানুষ বিজেপিকেই ভোট দেবে।”

এলাকায় সাধারণ মানুষের থেকে কি কি অভিযোগ পেলেন প্রশ্নের জবাবে আশিষ বাবু জানান  “তৃণমূলের যে পাহাড়  প্রমান দুর্নীতি আছে,  সাধারণ মানুষ তার থেকে নিস্তার পেতে চায়।” আর তাই এবার সব ভোট বিজেপিকেই দেবে  বলেও আশাবাদী বলে জানান  তিনি । এই দিন প্রচার শুরুর আগে মা কুলাইচন্ডি মন্দিরে পূজো দিয়ে প্রচারের নামেন  বিজেপির পার্থী আশিষ ঘোষ।  এরপর প্রচারের মাঝে দলীয় এক কর্মীর  বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন  তিনি।


Loading

আবারও সমবায় সমিতির ভোটে ৯ টার মধ্যে ৯টাতেই  জয়ী তৃণমূল

আজ খবর (বাংলা), [রাজনীতি] কাঁথি, পশ্চিম মেদিনীপুর, ০৪/০৬/২০২৫ : আরও একটা সমবায় সমিতির ভোটাভুটিতে জয়লাভ হল তৃণমূল কংগ্রেসের। এবার  কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা INTTUC রাজ্য সম্পাদক  আমিন সোহেলের নেতৃত্বে হুগলি সমবায় সমিতি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী। 

কাঁথি লোকসভা, বিধানসভা , এক নম্বর ব্লক ও অঞ্চল বিজেপি থাকা সত্ত্বেও  একের পর এক সমবায়ে  আমিন সোহেলের নেতৃত্বে তৃণমূলের দখলে। কাঁথি এক নম্বর পঞ্চায়েতে সমবায় সমিতির ভোটে ৯টা  আসনের মধ্যে ৯টা তেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে এমপি, এমএলএ, কাথি এক নম্বর পঞ্চায়েত সমিতি  বিজেপির দখলে থাকা সত্ত্বেও একের পর এক সমবায় সমিতির ভোটে আমিন সোহেলের নেতৃত্বে সফল হওয়ায় কর্মীদের ও এলাকাবাসীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। 

এই সমবায় সমিতি ভোটে উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি প্রভুরাম দাস, অঞ্চলের নেতৃত্ব বিশ্বজিৎ পাল, নিতাই ঘোড়াই, রতন সাউ ,সৌম্য সুন্দর গিরি, ফাল্গুনী শাসমল। যার নেতৃত্বে আজকে বিপুল ভোট তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সেই আমিন সোহেল বলেন ভোট সুশৃঙ্খলা ভাবে কেমন করাতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন। মানুষকে ভুল বুঝিয়ে একবার ভোট নেওয়া যায় কিন্তু মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor