Aaj Khabor

বিকট শব্দে চলা বাইকগুলির সাইলেন্সার খুলে নেওয়া হয়েছে

রাতের দিকে বিকট শব্দে চলে বাইকগুলি। ভয়ংকর শব্দে কান ফেটে যাওয়ার জোগাড় হয়. পথচলতি মানুষ চমকে ওঠেন, বয়স্করা আঁতকে ওঠেন। এটাই ঐ  বাইকচালকদের আনন্দ।

আজ খবর (বাংলা),[রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১১/০৬/২০২৫ :  রাতের শিলিগুড়ি শহরে ফের কঠোর হয়ে বাইকের দৌরাত্ম বন্ধ করতে এগিয়ে এল পুলিশের ট্রাফিক বিভাগ।

গতকাল রাতে শিলিগুড়ি ও আশেপাশের এলাকাগুলিতে ট্রাফিক পুলিশ মোতায়েন ছিল রাতের বেলাতেও। পুলিশ গতকাল প্রচুর বাইক ধরেছে, অনেকের কাছে গাড়ির কাগজপত্র ছিল না, অনেকেই আবার লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন। বেশিরভাগ আরোহীর মাথায় হেলমেট ছিল না। বেশ কয়েকটি বাইককে ধরা হয়েছে তিনজন আরোহন করার অপরাধে। কেউ আবার ধরা পড়েছে নেশা করে বাইক চালাতে গিয়ে। 

গতকাল রাতে বেশ কিছু বাইক ধরা পড়েছে গতি বিধি লঙ্ঘন করার জন্যে।  অসম্ভব দ্রুত গতিতে এই বাইকগুলি ছুটে যাচ্ছিল। স্থানীয়রা অভিযোগ করেছেন যে এইভাবে এরা প্রত্যেক দিন রেস্ খেলে এবং রেসের নাম জুয়া খেলে।  অনেকেই ধরা পড়েছে সিগন্যাল না মানার জন্যে। তবে এর মধ্যেও কিছু বাইককে ধরা হয়েছে বিকট শব্দে বাইক চালানোর জন্যে।  এদের বাইকে এমন কারসাজি করা থাকে  যাতে ছুটে চলার সময় এদের বাইক থেকে বিকট শব্দ বের হয়। এতে পথ চলতি মানুষ চমকে ওঠে, বয়স্করা আতঙ্কিত হয়ে পড়েন। এই বাইকগুলিকে গতকাল আটক করে সাইলেন্সার পাইপগুলি খুলে নেওয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে। 


Loading

শুভাংশুদের মহাকাশ যাত্রা স্থগিত

আগেরবার খারাপ আবহাওয়ার জন্যে পিছিয়ে দেওয়া হয়েছিল মহাকাশ যাত্রা, এবার ফের স্থগিত হয়ে গেল এক্সিওম অভিনা, এবার অবশ্য যান্ত্রিক ত্রুটির জন্যে স্থগিত করে দেওয়া হল অভিযান। ফের কবে মহাকাশের উদ্দেশ্যে রওনা হবেন শুভাংশুরা, তাও জানানো হয় নি.  

চার মহাকাশচারী রওনা হওয়ার অপেক্ষায় 

আজ খবর (বাংলা), [দেশ] লখনৌ, উত্তরপ্রদেশ, ১১/০৬/২০২৫ :  শেষ পর্যন্ত আজ আর মহাকাশ যাত্রা করা হল না শুভাংশু শুক্লাদের।  মহাকাশ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। 

আজ শেষ মুহূর্তে মহাকাশ যাত্রা বাতিল করা হয়েছে, তাই আজ আর মহাকাশে যাত্রা করা হলো না শুভাংশুদের।  দু’দিন আগেই মহাকাশে থাকা স্পেস স্টেশনের দিকে রকেটে চেপে রওনা দেওয়ার কথা ছিল ভারতীয় বায়ু সেনার অভিজ্ঞ পাইলট শুভাংশু শুক্লার দলের। কিন্তু সেদিন খারাপ আবহাওয়ার জন্যে মহাকাশ যাত্রা বাতিল করা হয়েছিল। আর আজ ভোরবেলায় যাত্রা বাতিল করা হল শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার জন্যে। 

শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা আজ বলেন, “মানসিকভাবে আমরা প্রস্তুত হয়েই রয়েছি। আজ ভোরবেলায় সকাল ৬টা  নাগাদ আমাদের জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি দোর পড়ার জন্যে আজ মহাকাশ যাত্রা  এক্সিয়ম ৪ অভিযান স্থগিত রাখা হয়েছে। আজ মহাকাশ যাত্রা আর হচ্ছে না. আজকের বদলে কবে এই অভিযান করা হবে সেটাও আমাদের জানানো হয় নি. তবে আমরা মানসিকভাবে প্রস্তুত হয়েই আছি. গতকাল ছেলের সাথে আমার কথা হয়েছে। “

এক্সিওম অভিযানে শুভাংশু শুক্লার সাথে আরও তিনজন মহাকাশে যাত্রা করার কথা আছে . এই চারজন মহাকাশের দিকে রওনা দেবেন ফ্লোরিডা  থেকে।  কিছুদিন তাঁরা স্পেস স্টেশনে থেকে গবেষণার কাজ করবেন। তারপর ফিরে আসবেন পৃথিবীতে। 


Loading

কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মার মহিলার

রাস্তায় সামান্য স্কুটি ঠোকাঠুকির কারনে দুই মহিলার মারপিট প্রকাশ্য দিবালোকে পানিহাটির রাস্তায়। স্থানীয় মানুষজন এসে তাঁদেরকে থামান। দুই মহিলার একজন কাউন্সিলর, তিনিই এগিয়ে গিয়ে চড় মেরেছিলেন বলে অভিযোগ উঠেছে।

আজ খবর (বাংলা), [রাজ্য], পানিহাটি,উত্তর ২৪ পরগনা,১০/০৬/২০২৫ : উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটিতে কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মার স্কুটি চালক মহিলার।

পানিহাটি পুরসভার ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তি রায় এর সাথে এক স্কুটি চালকের  মারামারি ধ্বস্তাধস্তির ছবি ভাইরাল। আর এই ভাইরাল ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গতকাল পানিহাটি  মহোৎসব  তলা ঘাট থেকে বাইকে চেপে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তি রায়।   তখন তাঁর  সাথে একটি স্কুটির ধাক্কা লাগে।

কাউন্সিলর শ্রাবন্তি রায় প্রতিবাদ করলে ওই মহিলা স্কুটি চালক গালাগালি দেয়  উঠেছে। তখন কাউন্সিলর ওই মহিলাকে হঠাৎ করে  চড় মারতেই কাউন্সিলরকে মহিলা চুলের মুঠি ধরে মারতে থাকেন ।এরপর দুজনের ধস্তাধস্তি  ঠেকাতে ছুটে আসেন স্থানীয়রা।

মারামারির ভিডিও ভাইরাল হলেও আজ খবর ওই ভিডিওটির সত্যতা যাচাই করে নি. 


Loading

স্ত্রীর পরকীয়ায় বাধা, স্বামীকে খুন করল স্ত্রী ও তার প্রেমিক  

আজ খবর (বাংলা), [রাজ্য],  ভগবানগোলা, ১০/০৬/২০২৫ :  স্ত্রীর বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে খুন করার অভিযোগ উঠল শ্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকায়। মৃত ব্যক্তির নাম আলতাফ সেখ (৫৫), বাড়ি মহিশাস্থলি গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলা এলাকায়।

ডাকবাংলা এলাকায় বানপুলের পাশে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা দোকানের পাশ থেকে আলতাফ সেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তার গলায় দড়ির ফাঁস লাগানো ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফ সেখ দীর্ঘদিন ভিন রাজ্যে কাজ করতেন এবং সম্প্রতি ঈদ উপলক্ষে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে তিনি স্ত্রীর  কথা জানতে পারেন, তার স্ত্রী ইদোলা বিবির সঙ্গে প্রতিবেশী সালাম সেখের একটি অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে বলে সন্দেহ করেন। এই নিয়ে মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে তীব্র বচসা হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকেই স্ত্রী ও তার প্রেমিক পলাতক।


Loading

বিভিন্ন ইস্যুতে চলতি সপ্তাহে একাধীক জায়গায় আন্দোলনে থাকবে বিজেপি 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৬/২০২৫ : ভোটের দামামা বেজে গিয়েছে আগেই, বিজেপি নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী নিয়ে কাজ করতে শুরু করেছেন। কলকাতার বিধানসভাতেও চলবে প্রতিবাদ আন্দোলন।

মঙ্গলবার বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পল  রবীন্দ্রনগর থানার সামনে রাস্তায় বসে পড়ে  বিক্ষোভ দেখিয়েছেন। এদিন তিনি রবীন্দ্রনগর থানার আইসিকে সময় বেঁধে দিয়ে  দিয়ে গেলেন। মহেশতলায় জিন্স কারখানায় ইলেকট্রিক শোকে নির্যাতিত  নিখোঁজ কিশোরকে আগামী কয়েক দিনের মধ্যে  উদ্ধার না করতে পারলে রবীন্দ্রনগর থানা অচল করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। পুলিশকে ১৬ তারিখ পর্যন্ত টাইম দিয়ে গেলেন  বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পল.

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি বিষয় নিয়ে আন্দোলনের কথা বলেছেন। তিনি বলেন, “নদী থেকে বালি তোলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই কাজে তৃণমূলের নেতারা জড়িত, তারাই লুঠ করছে। এই নিয়ে ভূপেন্দ্র যাদবকে বলেছি।”

শুভেন্দু অধিকারী বলেন, “আগামীকাল, বুধবার বিজেপির মহিলা বিধায়করা srrda এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের বক্তব্য নিয়ে বিধানসভার অন্দরে সরব হবেন।  বৃহস্পতিবার মুর্শিদাবাদ, ধুলিয়ান ইসুতে বিধানসভার ভেতরে সরব হবেন বিজেপির বিধায়করা।  সোমবার ভর্তি নিয়ে সরব হবেন বিজেপির শিক্ষক ও  বিধায়করা। “


Loading

টিম ইন্ডিয়া : ইংল্যান্ড সিরিজ শুরুর আগে শুরু হল নেট প্র্যাকটিস 

গৌতম গম্ভীর ও অর্শদীপ

আজ খবর (বাংলা), [খেলা], লন্ডন, ইংল্যান্ড, ১০/০৬/২০২৫ :  আর কিছুদিন পরেই ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শুরু করবে ভারত। পাঁচ ম্যাচের সেই সিরিজের আগে আজ নেট প্রেকটিস শুরু করে দিল ভারতের নীল বাহিনী। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টটি শুরু হতে চলেছে ২০ তারিখ থেকে।, ম্যাচ হবে হেডিংলের মাঠে। লিডসের এই মাঠে ভারত আগেও অনেক ম্যাচ খেলেছে, তবে এবার তারুণ্যে ভরা ভারতীয় ক্রিকেট দল। আজ প্রথমেই মাঠে নেমে গা ঘামিয়ে নিয়েছে শুভমন গিল, ঋষভ পন্থ ও বুমরারা। এরপর শুরু হয়েছে নেট প্র্যাকটিস। এই নেট প্র্যাকটিসে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের অস্ত্রগুলিকে শান দিয়ে নেওয়ার পূর্ণ সুযোগ পাবেন। 

খেলোয়াড়দের নেট প্রেকটিসের একটি ভিডিও ইন্ডিয়ান ক্রিকেট টিমের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, জাদেজা, বুমরারা গা ঘামাচ্ছেন এবং বিভিন্ন শারীরিক কসরৎ  করছেন। বেশ ফুর্তিতে রয়েছে গোটা টিমমে আজ কোচ টি দিলীপের তত্বাবধানে টিম ইন্ডিয়া বেশ কিছুটা ফিল্ডিং প্র্যাকটিসও করেছে। 

ইংল্যান্ডে গিয়ে টিম ইন্ডিয়া কখন কি করছে, খেলার কভারেজ ইত্যাদি সবকিছু দেখতে চোখ রাখুন ‘আজ খবর’ এর খেলা বিভাগে। সাবস্ক্রাইব করুন ‘আজ খবর’   – aajkhabor.in লিংক দিয়ে ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।


Loading

আট দিন পর সিকিম থেকে জওয়ানের নিথর দেহ ফিরল  লাক্ষাদ্বীপে 

আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম, ১০/০৬/২০২৫ :  দেশকে সেবা করতে গিয়ে সিকিমে ভূমিধ্বসে প্রাণ হারিয়েছিলেন সিপাহী  সাহিনুদ্দিন। দুর্ঘটনার আট দিন পর তাঁর নিথর দেহ ফিরে গেল লাক্ষাদ্বীপে তাঁর বাড়িতে। 

উত্তর সিকিমে প্রবল ঝঞ্ঝার মধ্যে ডিউটি করছিলেন সাহিনুদ্দিন। মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যাচ্ছিল উত্তর সিকিম। অনেকগুলি জায়গায় ধ্বস নেমেছিল। লাচুং-এর কাছে থাকা সংকালাং  সেতুটির ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই সময় প্রচুর পর্যটক উত্তর সিকিমে গিয়ে আটকে পড়েন। সেনাবাহিনী তাঁদেরকে উদ্ধারে নামে। এয়ারলিফট করে পর্যটকদের উদ্ধার করা হয়েছিল। তাও সেই কাজটাও জটিল হয়ে উঠেছিল অত্যন্ত খারাপ আবহাওয়ার কারনে। 

সিকিমের বিস্তর জায়গায় ধ্বসের  কারনে বিভিন্ন রাস্তাগুলি বসে যেতে থাকে। ফলে গাড়ি চলাচল বিপর্যস্ত হয়ে পরে। সেখানেও সেনাকে ব্যবহার করা হয়। এই কাজেই ডিউটি করতে গিয়ে ধ্বসে চাপা পড়ে  মৃত্যু হয় সিপাহী সাহিনুদ্দিনের। ১৯৯১ সালের ২০ ডিসেম্বর জন্মেছিলেন দেশের বীর  পুত্র সাহিনুদ্দিন, সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ২০১২ সালের ২৪শে  মার্চ, দীর্ঘ ১৩  বছর তিনি দেশ মাতৃকার সেবা করে গিয়েছেন। অত্যন্ত খারাপ আবহাওয়ায় সিপাহী সাহিনুদ্দিন শুধু সিকিমের নয়, দেশের সেবা করেছিলেন সিয়াচেন হিমবাহ অঞ্চলেও।  তাঁর এই কর্ম জীবনে অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন সিপাহী সাহিনুদ্দিন।

সিপাহী সাহিনুদ্দিনের নশ্বর দেহ সুদূর সিকিম থেকে তাঁর বাড়ি লাক্ষাদ্বীপের আন্ধ্রত  গ্রামে পৌঁছানো হয়েছে। তাঁর দেহ সাহিনুদ্দিনের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেছে ইন্ডিয়ান আর্মি, এয়ার ফোর্স এবং ইন্ডিয়ান নেভি। এই তিন বাহিনীর তরফ থেকেই এদিন সাহিনুদ্দিনকে বিশেষ শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করা হয়। তাঁর নশ্বর দেহ জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়।


Loading

ভগবান বীরসা মুন্ডাকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৯/০৬/২০২৫ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর সেনানি ভগবান বিরসা মুন্ডার শহিদ দিবসে তাঁর স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন ভগবান বিরসা মুন্ডা আদিবাসী ভাইবোনেদের কল্যাণ ও তাদের অধিকার রক্ষায় নিজের জীবন সমপর্ন করেছিলেন। তিনি বলেন, ভগবান বিরসা মুন্ডার ত্যাগ ও নিষ্ঠা দেশের জনগণকে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন:
“স্বাধীনতা সংগ্রামের বীর সেনানি ভগবান বিরসা মুন্ডার শহিদ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করছি। ভগবান বিরসা মুন্ডা আদিবাসী ভাইবোনেদের কল্যাণ ও তাদের অধিকার রক্ষায় নিজের জীবন সমপর্ন করেছিলেন। ভগবান বিরসা মুন্ডার ত্যাগ ও নিষ্ঠা সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে।”


Loading

পশ্চিমবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক না হলেও প্রস্তুত থাকা দরকার : মমতা 

আজ খবর (বাংলা),  [রাজ্য], নবান্ন, পশ্চিমবঙ্গ,  ০৯/৬/২০২৫ : রাজ্যে করোনা পরিস্থিতি সম্বন্ধে কিছুটা অভয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন তবে পাশাপাশি সকলকে প্রস্তুত থাকতেও বলেছেন। 

মুখ্যমন্ত্রী আজ বলেন, “আমরা কোভিড শুনলে ভয় পাই। তবে সরকারিভাবে আমাদের কাছে যে তথ্য আমাদের কাছে আছে তাতে এখনই আতঙ্কিত হবার কোন প্রয়োজন নেই।।

আমরা আশা করছি পান্ডেমিক আর হবে না। তবে আমরা সমস্ত দপ্তরকে নিয়ে আজ বৈঠক করেছি প্রস্তুতির বিষয়টা মাথায় রেখে। প্যানিক করার জন্য নয় কিন্তু যদি তেমন কিছু হয় তাহলে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি সেই কারণেই এই বৈঠক। 

কো-মরবিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে তো এটা একটা ফ্যাক্টর। তারা ডাক্তার দেখান চিকিৎসা করান। চেষ্টা করবেন সরকারি হাসপাতালে চিকিৎসা করান।  আপনাদের অযথা বেশি টাকা খরচা হবে না। এক্ষেত্রে যা যা প্রয়োজন তা সব সরকারি হাসপাতালে আছে। এখন তো সকলেই প্রায় ভ্যাকসিন নিয়ে নিয়েছে। 

আমরা নিজেদের ইন্টারেস্টে এই বৈঠকটা করলাম যাতে তেমন কোনো পরিস্থিতি হলে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। আবার বলছি এখনো তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি। 

ভারতবর্ষে এত কোটি মানুষের বাস, সেখানে মাত্র ছয় সাড়ে ছয় হাজার এই ভাইরাস আক্রান্ত হয়েছে। তাই বলছি কেউ ভয় পাবেন না। সকলকে সতর্ক থাকতে হবে। সাধারণ সর্দি কাশি বা জ্বরের মতোই এটা একটা ইনফেকশন।”


Loading

আলিপুর দুয়ারে প্যারেড গ্রাউন্ড নিয়ে তরজা

আজ খবর (বাংলা), [রাজনীতি], আলিপুর দুয়ার, পশ্চিমবঙ্গ, ০৯/০৬/২০২৫ : প্যারেড গ্রাউন্ড বাঁচাতে এবার বিভিন্ন স্বেষচ্ছাসেবী সংগঠন পরিবেশ আদালতের দ্বারস্থ হতে চলেছে। এই বক্তব্যটি রেখেছেন  আলিপুরদুয়ারের বিধায়ক তথা তৃণমূল নেতা সুমন কাঞ্জিলাল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির, জোর তোজা শুরু হয়েছে  প্যারেড গ্রাউন্ড নিয়ে।

উল্লেখ্য প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এসে প্যারেড গ্রাউন্ড ময়দানে ২৯ শে মে জনসভা করেন। এরপর কেটে গেছে এক সপ্তাহের বেশি সময়, কিন্তু মাঠের বর্তমান পরিস্থিতি বেহাল। লাগাতার বৃষ্টির পর মাঠে বিভিন্ন জায়গায় জমেছে জল,  এখনো পরেই আছে পেভার ব্লকের রাস্তা, কংক্রিটের বিভিন্ন নির্মাণ। সবুজায়ন ধ্বংসের অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজনৈতিক দল সহ স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলনে নেমেছে। 

সেই প্রসঙ্গেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বললেন,”প্যারেড গ্রাউন্ড আমাদের আবেগ, এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আগামী দিনেও যেন এই প্যারেড গ্রাউন্ড চির সবুজ থাকে, আগামী দিনে যাতে মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ এবার পরিবেশ আদালতের দ্বারস্থ হতে পারেন।” 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor