Aaj Khabor

কেদারনাথের কাছে হেলিকপ্টার আছড়ে পড়ল খাদে, মৃত পাইলট সহ ৭

কেদারনাথ অঞ্চলে হেলিকপ্টার চেপে শর্টকার্টে উড়ে যাওয়ার চাহিদা দিন কে দিন বেড়ে চলেছে ব্যাপকভাবে। বেড়ে গিয়েছে হেলিকপ্টারের সংখ্যাও। বেড়েছে বিপদের আশঙ্কাও।

আজ খবর (বাংলা), [দেশ], কেদারনাথ, উত্তরাখন্ড, ১৫/০৬/২০২৫ : নিজস্ব প্রতিনিধি : ফের দুর্ঘটনা আকাশপথে। এবার একটি হেলিকপ্টার আছড়ে পড়ল পাহাড়ি খাদের মধ্যে। এই ঘটনায় পাইলট সহ মারা গিয়েছেন মোট ৭ জন। 

আজ একটি হেলিকপ্টার তীর্থযাত্রীদের নিয়ে কেদারনাথ ধাম থেকে গৌরীকুন্ড হয়ে গুপ্তকাশীর দিকে যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই হেলিকপ্টারটি রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে আসতেই নিচে আছড়ে পড়ে। নিচে আছড়ে পড়তেই কপ্টারটিতে আগুন লেগে যায়। এই ঘটনায় পাইলট সহ হেলিকপ্টারে সওয়ার সাত জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রীদের মধ্যে একজনের বয়স ছিল মাত্র দুই বছর। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু করে দেওয়া হয়।

কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো জানা যায় নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার জন্যে দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।  এই ঘটনায় শোকপ্রকাশ করেন  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।  এই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডে হেলিকপ্টার চলাচলের একটি গাইডলাইন  প্রকাশ করেছেন। হেলিকপ্টার দুর্ঘটনার জেরে আজ কেদারনাথ যাওয়ার অন্যান্য সব হেলিকপ্টার রাইড আজ বন্ধ রাখা হয়েছে। 

এদিকে আজ কেদারনাথ যাত্রা কিছুক্ষনের জন্যে ব্যাহত হয়েছে। শোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের জঙ্গলচটি  অঞ্চলে পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে নামতে থাকে, কিছুটা জায়গা জুড়ে ছোট ছোট নুড়ি পড়তে শুরু করে। এর জেরে বেশ কিছুক্ষন কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও হাঁটাপথে গৌরীকুন্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে একটি জায়গায় প্রায় আড়াই কিলোমিটার জুড়ে রাস্তা এতটাই ভাঙা রয়েছে যে হেঁটে যাওয়া যথেষ্ট দুরূহ হয়ে উঠেছে। এই নিয়ে বেশ কিছু অভিযোগও  জমা পড়েছে বলে জানা গিয়েছে। 


Loading

এটিএম থেকে টাকা লুঠ করে পালালেও পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, উদ্ধার ১৫ লক্ষ টাকা

সারারাত বৈকুণ্ঠপুর অরণ্যে চিরুনি তল্লাশি চালিয়ে দুই ডাকাতকে টাকা সহ গ্রেপ্তার করেছে পুলিশ, পুলিশের এই কাজ অবশ্যই প্রশংসনীয়  

আজ খবর (বাংলা), [রাজ্য], ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ১৫/০৬/২০২৫ : নিজস্ব প্রতিনিধি : গতকাল ময়নাগুড়ি থেকে গ্যাস কাটার দিয়ে একটি এটিএম মেশিন থেকে প্রায় ৫৬ লক্ষ টাকা লুঠ করে পালিয়ে যায় ডাকাতরা। 

এটিএম থেকে টাকা লুঠের ঘটনায়  চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি জুড়ে। পুলিশের তাড়া  খেয়ে এই ডাকাতদল ঢুকে পড়ে  বৈকুন্ঠপুর অরণ্যে। তারপর জঙ্গলের পথ ধরেই চুপিসারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে. পুলিশ বুঝতে পারে ডাকাতদল অরণ্যে প্রবেশ করেছে। সেই মুহূর্তে পুলিশ কিসিন্টু এতটুকুও পিছপা হয় নি. পুলিশও বৈকুন্ঠপিয়ের অরণ্যে প্রবেশ করে এবং খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে. পুলিশের আর কয়েকটি দল বৈকুণ্ঠপুর অরণ্যের বাইরে বিভিন্ন জায়গায় পাহারা দিতে থাকে।

গতকাল প্রায় সারারাত অরণ্যের ভিতরে তল্লাশি চালিয়েছে পুলিশ। ঐ  ডাকাত দলের দুজনকে পুলিশ ধরতে পেরেছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের হেফাজত থেকে এখনো পর্যন্ত ১৫ লক্ষ্য টাকা উদ্ধার করা গিয়েছে। ঐ  দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দের  খোঁজে এখনো বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের মধ্যে একজনের নাম আসলাপ  খান (৫৫), হরিয়ানার বাসিন্দা, আর এক জন মহম্মদ সমসের খান (৩৭), বিহারের বাসিন্দা। 


Loading

মধ্যরাত্রে বিজেপি পার্টি অফিসের তালা ভেঙে পুলিশের তাণ্ডবের অভিযোগ উঠেছে 

মধ্যরাত্রে আইসির উপস্থিতিতে কিভাবে পুলিশ একটি রাজনৈতিক দলের অফিসের তালা ভেঙে ঢুকে পড়তে পারলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ কি কোনো তল্লাশি অভিযান চালাচ্ছিল ? 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুনগঞ্জ,বাঁকুড়া, ১৫/০৬/২০২৫: নিজস্ব প্রতিনিধি : বিজেপি জেলা পার্টি অফিসে মধ্যরাতে তালা ভেঙে পুলিশের হামলা, এমনটাই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।  আজ থানা ঘেরাও এর ডাক বিজেপির।

বিজেপির বাঁকুড়া নতুনগঞ্জ জেলা পার্টি অফিসে তালা ভেঙে রাতের অন্ধকারে পুলিশের তাণ্ডব! শনিবার গভীর রাত ২ টো নাগাদ বাঁকুড়া জেলা পুলিশের একটি টিম বাঁকুড়া সদর থানার আইসির উপস্থিতিতে, বাঁকুড়া সদর থানার পুলিশ ও খাতড়া থানার পুলিশ বাহিনী বিজেপি’র জেলা পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের ভিতরে ঢুকে কাগজপত্র তছনছ করে বলে অভিযোগ বিজেপির। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।

বিজেপির জেলা সভাপতি কটাক্ষ করে বলেন, “এই ঘটনা প্রমাণ করে, পশ্চিমবঙ্গ পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে।” তাঁর দাবি, রাজ্যের খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলার ঘটনায় বিজেপির নাম জড়িয়ে মিথ্যা প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশ এই অভিযান চালিয়েছে।

ঘটনার প্রতিবাদে আজ থানাঘেরাও এবং তৎ সংলগ্ন রাস্তা অবরোধের ডাক দিয়েছে বাঁকুড়া জেলা বিজেপি। জেলার রাজনীতিতে চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Loading

বিশ্ব প্রবীণ দিবস  উপলক্ষ্যে  জলপাইগুড়িতে সচেতনতা সভা 

প্রবীণদের নিরাপত্তার দিকটা আজ যথেষ্ট অবহেলিত। বেশিরভাগ পরিবারে যেন ক্রমেই  পিছিয়ে পড়ছেন প্রবীণরা। আজ বিশ্ব প্রবীণ দিবসে সচেতনতা শিবির হল জলপাইগুড়িতে। 

আজ খবর (বাংলা), [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ,  ১৫/০৬/২০২৫ :নিজস্ব প্রতিনিধি : বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে বিশেষ অনুষ্ঠান জলপাইগুড়িতে।

রবিবারে আজকের দিনটিকে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় সমগ্র পৃথিবী জুড়ে।  তারই অংশ হিসেবে এদিন ডি এল এস এ,এবং এস এল এস এ,জলপাইগুড়ির উদ্যোগে এক বিশেষ কর্মসূচী পালিত হয় শহরের প্রয়াস সভা ঘরে।  এই অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ,  জেলা পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং শহরের প্রবীণ নাগরিকদের একটি বড় অংশ।

এই বিশেষ দিন প্রসঙ্গে বলতে গিয়ে  বিচারক সুদেষ্ণা মোহন্ত বলেন, “বর্তমানে আমাদের দেশের মোট জনসংখ্যার ১২ শতাংশ প্রবীণ নাগররীক এবং ২০৫০ সালে এই সংখ্যাটি ১৯ শতাংশ হবে , যে সময় প্রতি ৬ জনের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি পাওয়া যাবে। এই বিপুল সংখ্যক প্রবীণ নাগরিকেরা আজকের তারিখে পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন অবস্থানে দুর্ব্যবহার এবং নানান ধরনের নির্যাতনের শিকার। এই সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসতেই এমন বিশেষ দিনের ঘোষণা এবং বিশ্ব জুড়ে সচেতনতা মূলক প্রচার।” .

অপরদিকে এই বিশেষ দিন প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে গনপত বলেন, “আজ বিভিন্ন ভাবে প্রবীণ নাগরিকেরা নির্যাতনের শিকার, আমাদের সবাইকে এই বিষয়ে আরও  ওয়াকিবহাল হতে হবে,  এরই সঙ্গে এর বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যেতে হবে।”


Loading

মিল কর্তাকে মারধরের জেরে বন্ধ হয়ে গেল  জুটমিল 

রাজ্যের জুটমিলগুলিতে শ্রমিক অসন্তোষ বেশ পুরোনো বিষয়, কিন্তু মিল কর্তাকে প্রহারের জেরে জগদ্দলে যে জুট  মিল বন্ধ হয়ে গেল, সেই কারনে জীবিকা হারালেন প্রচুর মানুষ। 

আজ খবর (বাংলা), [রাজ্য] ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা, ১৪/০৬/২০২৫ :নিজস্ব সংবাদদাতা : মিল মালিক কর্তৃপক্ষকে বেধড়ক মারধরের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুটমিল।

ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দল এর অকল্যান্ড জুট মিল হঠাৎ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ। জানা গেছে বেশ কিছুদিন ধরে ওই মিলে মালিকপক্ষের সাথে গন্ডগোল হচ্ছিল শ্রমিকদের একাংশের। জানা গেছে আজ সকালে আচমকা ওই মিলের কর্তৃপক্ষ শংকর তরফদারকে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের শাসক দলের শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে। শঙ্করকে গুরুতর আহত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বেলা গড়াতেই কাজে যোগ দেওয়া শ্রমিকদের মিল থেকে কাজ ছেড়ে চলে যাওয়া নির্দেশ দেওয়া হয়। তারপরেই শ্রমিকরা বলেন, শুনেছি মিলে মারপিট হয়েছে , তার জেরেই  সম্ভবত কর্তৃপক্ষ মিল বন্ধ করে দিয়েছে। এর বাইরে আর কিছু বলতে পারব না। অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, “জুট শিল্প পুরোপুরি শেষ করে দিতে চাইছে এই সরকার। তাই প্রত্যেকটা মিলে জুলুমবাজি চালাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই মিলের সাহেবকে আজ মারধর করা হয়েছে। এলাকার কাউন্সিলরের ছেলে তার দলবল নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে ওই সাহেবকে মারধর করেছে। পুলিশ কোন কাজ করছে না।”


Loading

স্বামীকে ঘরবন্দী করে মহিলাকে মার মাটি মাফিয়াদের

সীমানাহীন অন্যায়, মালদহের ঘটনা। জোর করে জমির দখল নিতে বাধাপিয়ে প্রচন্ড মারধর দুই পরিবারকে। দর্শক পুলিশ।

আজ খবর (বাংলা), [রাজ্য], কালিয়াচক, মালদা,  ১৪/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা :  স্বামীকে ঘরবন্দি করে স্ত্রীকে বেধড়ক মারধোর। ভাঙচুর করা হল বাড়ি ঘর,লুঠ নগদ টাকা এবং সোনা। 

মালদার কালিয়াচকে প্রকাশ্য দিবালোকে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্যে এখন ঘরছাড়া দুটি পরিবার। পুলিশের উপর আস্থা হারিয়ে মালদা জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত দুই পরিবার। মালদার কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা।

জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম তার দূর সম্পর্কের তিনজন ভাই মিলে ২০১৯ সালে মাস্টার পাড়া এলাকায় ৮ কাঠা জায়গা কিনেছিল। কিন্তু এখন সেই জায়গার দখল নিতে চাইছে স্থানীয় জমি মাফিয়া আলিম শেখ, নাসিম শেখ, ফারুক শেখ সহ বেশ কয়েকজন। এরই প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যাবসায়ী। 

প্রতিবাদ করায় এই সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায়। সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকে বেধড়ক মারধর করা হয়। ভাড়াটিয়ার স্বামীকে ঘর বন্দী করে তার স্ত্রীকে মারধর করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে তাদেরকেও মারধর করা হয়। প্রাণভয়ে এখন ঘর ছাড়া তারা। প্রাণনাশের আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছেন না এই ব্যবসায়ী। 

এই অবস্থায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত ওই ভাড়াটিয়া এবং জমির মালিক। তবে যদিও এই ঘটনায় কালিয়াচক থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

এদিকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির অভিযোগ তৃণমূলের ছত্রছায়ায় এই সমস্ত মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। জানে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না।

পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 


Loading

শুভাংশুরা ফের মহাকাশে যাত্রা করবেন আগামী ১৯ তারিখ 

দু’বার বাতিল হয়ে গেলেও সব বাধা সরিয়ে ফের একবার মহাকাশের পথে পাড়ি দিতে চলেছেন শুভাংশুরা। তাঁদের সাফল্য কামনায় ভারতবর্ষ।

আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী, ভারত, ১৪/০৬/২০২৫ : ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযানের দিন ফের একবার নির্ধারিত করা হয়েছে। আগামী ১৯শে জুন শুভাংশুরা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবেন। 

পরপর দু’বার বাতিল হয়েছে শুভাংশুদের মহাকাশ যাত্রা। প্রথমবার তাঁদের যাত্রা বাতিল করা হয়েছিল খারাপ আবহাওয়ার জন্যে। মহাকাশযান উৎককেপং করে যায় নি।  দ্বিতীয়বার তাঁদের অভিযান আটকে গিয়েছিল মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির জন্যে। তবে সেই সব যান্ত্রিক ত্রুটি সরিয়ে নেওয়া হয়েছে , এবং  সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে মহাকাশযানটি এখন সব দিক থেকেই ত্রুটিমুক্ত হয়েছে। 

শুভাংশুদের এক্সিওম অভিযান হবে আগামী ১৯ তারিখ। সেই দিন চার নভোশ্চরকে নিয়ে উড়ে যাবে মহাকাশযান। তাঁরা  পৌঁছে যাবেন মহাকাশে থাকা  স্পেস স্টেশনে।  সেখানে কিছুদিন গবেষণার কাজ করে ফের পৃথিবীতে ফিরে আসবেন তাঁরা। শুভাংশু শুক্লাদের অভিযানের সর্বোতভাবে সাফল্য কামনা করছে ভারতবাসী। 


Loading

বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারিবাড়িতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে

সিরাজগঞ্জে ঠাকুর পরিবারের কাছারিবাড়িতে হামলার ঘটনার নেপথ্য কারণ কি ? বাংলাদেশ পুলিশ কি বলছে ?

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক,] ঢাকা,বাংলাদেশ,১৩/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু র্বান্দ্রনাথঠাকুরের কাছারিবাড়িতে হামলার ঘটনায় মোট পাঁচজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।  বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। 

বাংলাদেশের পুলিশ সূত্রে জানা গিয়েছে, “বাংলাদেশের সিরাজগঞ্জের শাজাদপুরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক কাছারিবাড়িটি একটি সংরক্ষিত স্মৃতি সৌধ।  এখানে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আসেন এই ভবনটিকে দর্শন করতে। গত ৮ই জুন, একজন দর্শনার্থী এবং ঐ  ভবনের এক কর্মাচারীর মধ্যে একটি ভুল বোঝাবুঝির জন্যে সংঘাত সৃষ্টি হয়। তারই ফলস্বরূপ কয়েকজন ঐ  ভবনে হামলা চালিয়েছিল। গোটা ঘটনার তদন্ত করে পুলিশ ঐ  ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।”

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় শাহনাওয়াজ নামে  এক ব্যক্তিকে ঐ  ভবনের প্রত্নতত্ব বিভাগের তত্বাবধায়ক হাবিবুর রহমান আটকে রেখেছিলেন এবং মারধর করেছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ সেই ব্যাপারেও তদন্ত চালাচ্ছে।  ১০ই জুন কিছু মানুষ শাহনাওয়াজের পক্ষে মানব বন্ধন তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং হাবিবুরের শাস্তির দাবী জানাতে থাকেন। 

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে “রবীন্দ্র স্মৃতি সৌধ পুরোটাই অক্ষত আছে।  ধর্মীয় বা সাম্প্রদায়িক উদ্দেশ্যে সেখানে কোনো ভাংচুরের ঘটনা ঘটে নি। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্মান তেমনি আছে যেমনটা আগেও ছিল। তাঁকে অসম্মান বা অবমাননা করার মত কোনো ঘটনা ঘটে নি। বরং এটা  লক্ষণীয় যে এ বছর ২৫শে  বৈশাখ শিলাইদহ, কুষ্টিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ ও নওগাঁয়  কবির ১৬৪ তম  জন্মবার্ষিকীযথেষ্ট জাঁকজমকের সাথে পালন করা হয়েছে।”


Loading

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর প্রয়াত 

কার মৃত্যু কখন আসে কেউ তা জানে না. যে ব্যক্তি কিছুক্ষন আগেই অন্যের আত্মার শান্তি কামনা করছিলেন, সেই ব্যক্তির আত্মার শান্তির জন্যে এখন আর সবাইকে শান্তি কামনা করতে হচ্ছে। 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ১৩/০৬/২০২৫ :  প্রয়াত হলেন বলিউডের অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি আজ শেষ নিঃশ্বাস  ফেলেছেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে।

সঞ্জয় কাপুর ছিলে একজন সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি ছিলেন সোনা কম্পস্টারের চেয়ারম্যান। তাঁদের সংস্থা ইলেকট্রিক গাড়ির জটিল প্রযুক্তির অংশগুলি তৈরি করে। সাঁজপি ছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুরের স্বামী। তাঁদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। ২০১৬ সালে সঞ্জয়ের সাথে করিশ্মার বিবাহ বিচ্ছেদ হয়। তারপর তিনি বিয়ে করেন রিচা সচদেবকে।

সঞ্জয় কাপুর বর্তমানে ইংল্যান্ডেই থাকছিলেন। সেখানেই পোলো খেলতে খেলতে তিনি একটি মৌমাছি খেয়ে ফেলেন, তারপরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফ থেকে।  মৃত্যুর আগে তিনি আমেদাবাদ বিমান দুর্ঘটনার জন্যে শোকাহত হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। মৃতদের জন্যে প্রার্থনা করেছিলেন, আর এখন তাঁর জন্যেই অন্যান্যদেরকে প্রার্থনা করতে হচ্ছে। মৃত্যুকালে সঞ্জয় কাপুরের বয়স হয়েছিল ৫০ বছর।


Loading

একজনকে পাওয়া গেল জীবিত অবস্থায় 

কথায় বলে’রাখে হরি তো মারে কে ?’  ও যেন সেই ঘটনা। এতটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সত্বেও প্রাণে বেঁচে গেলেন এক যাত্রী, তাকেহাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ খবর (বাংলা), [দেশ], আহমেদাবাদ,  গুজরাট,, ১২/০৬/২০২৫ :  আজ দিন শুরু হতে না হতেই দুপুরবেলায় গুজরাটে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর এসে পৌঁছেছে।  এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় সব বিমানযাত্রী, পাইলট ও কেবিন ত্রু -এর বলে আশঙ্কা করা হচ্ছে।

‘প্রায়’ শব্দটি ব্যবহার করা হল, কারন ঐ  অভিশপ্ত বিমানের মধ্যে একজন ভাগ্যবান যাত্রীকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। বিমান দুর্ঘটনার জেরে তিনি গুরুতরভাবে জখম হয়েছেন, সম্ভবত পুড়েও গিয়েছেন, তবে তাঁর দেহে এখনো প্রাণ রয়েছে। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।  তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। 

আমেদাবাদ পুলিশ জানিয়েছে, “বিমানটি আহমেদাবাদ থেকে উড়ে গিয়ে একটি ডাক্তারদের হোস্টেলে ধাক্কা মেরেছিল।মৃতের সংখ্যা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিমানটি লোকালয়ে আছড়ে পড়ায়  মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।  গ্যাটউইক গামী বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, তার মধ্যে ১৬৯ জন ভরতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগীজ এবং ১ জন কানাডিয়ান ছিলেন।”

আমেদাবাদ পুলিশ জানিয়েছে, “তদন্ত ও উদ্ধারকাজ চালানোর সময় ১ জনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। তিনি ওই অভিশপ্ত বিমানের ১১এ আসনে বসেছিলেন।” তাঁর নাম রমেশ বিশ্বাসকুমার,. তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor