Aaj Khabor

খিদিরপুরে অগ্নিকান্ড : ব্যবসায়ীরা এখনো ক্ষুব্ধ 

মমতার সামনেই ক্ষোভ উগরে দিয়েছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা।

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৭/০৬/২০২৫ : নিজস্ব সংবাদ দাতা  : গতকাল খিদিরপুরে অরফ্যানগঞ্জ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অসন্তোষ রয়েই গেল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মনে।

গতকাল বিধ্বংসী আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছিল খিদিরপুরের হোলসেল মার্কেট নাম খ্যাত অরফ্যানগঞ্জ মার্কেট। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ১৫০০ ছোট বড় দোকান। মার্কেটের মধ্যে এই দোকানগুলো গায়ে গায়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও পুড়ে যাওয়া এই বাজারের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু কিছু জায়গায় পকেট ফায়ার থেকে যায়. গতকাল খিদিরপুরের এই গোটা এলাকা কালো ধোঁয়ায় ভোরে গিয়েছিল। আগুন লাগার দুই ঘন্টা পরে দমকল এসে পৌঁছনোর জন্যে স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছিল।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্য,মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সব্যসাচী দত্ত। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ব্যবসায়ীরা নিজেদের ক্ষোভ উগরে দেন। দেখা যায় ঐ  বাজার যথেষ্ট ঘিঞ্জি এলাকায় অবস্থিত। বাজারের সর্বত্র দমকলের  গাড়িও ঢুকতে পারে নি। আদিগঙ্গা থেকে রিলে করে জল আনার ব্যবস্থা করা হয়েছিল। বাজারের মধ্যে অগ্নি নির্বাপক কেন ব্যবস্থাপনায় ছিলঁ  না।

ঘটনাস্থলে দাঁড়িয়ে মমতা বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদর পাশে রয়েছে রাজ্য সরকার। ঐ  বাজারের পাশেই একটা জায়গা দেখা হয়েছে, যেখানে আপাতত অস্থায়ীভাবে দোকানদারদেরকে স্থানান্তরিত করা হবে। রাজ্য সরকার নিজে এই অঞ্চলে একটি আধুনিক বাজার তৈরি করে দেবে। কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না ।  তারপর এখানে যার যেখানে দোকান ছিল, ঠিক তেমনভাবেই ফের একটা করে দোকান তাদেরকে দিয়ে দেওয়া হবে। দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে। কার কোথায় দোকান ছিল সেই তালিকা ইতিমধ্যেই পুলিশ তৈরি করতে শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানালেও ঐ  বাজারের ব্যবসায়ীদের মনে এখনো ক্ষোভ তৈরি হয়ে রয়েছে। তাঁরা অভিযোগ করেছেন, চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিয়েই এতদিন ব্যবসা করে যেতে হয়েছে তাঁদের। এই বাজারে তাঁদের অভাব অভিযোগের এতদিন কোনো সুরাহা হয় নি। রাজ্য সরকার এখনও  যে প্রস্তাব দিচ্ছে, সেটাও কতটা পালন করা হবে, তা নিয়ে অনেকের মনেই  সংশয় থেকে যাচ্ছে। 


Loading

‘মাংস কিনে বাড়ি ফিরছি’, ফোনে বলার পরেই খুন!

পুষ্পেন্দুর খুন হয়ে যাওয়ার খবরটা এল না বাড়িতে, ফোনে বলা হয়েছিল হাসপাতালে আসুন 

আজ খবর(বাংলা), [রাজ্য], বাউরিয়া, হাওড়া, ১৬/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা

রবিবার রাতে হাওড়ার বাউড়িয়া থানার বাউড়িয়া স্টেশন সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে এক অটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। 

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাউরিয়ায়। মৃতের নাম পুষ্পেন্দু রায়। বয়স আঠাশ। পুষ্পেন্দুর পরিবার জানিয়েছে, “রবিবার রাত সাড়ে সাতটা নাগাদ সে বাড়িতে মাংস নিয়ে যাবে বলে ফোন করে। কিছুক্ষন  পরে রাত্রি সাড়ে আটটা নাগাদ বাউরিয়া থানা থেকে তার বাড়িতে ফোন করে বাউরিয়া হাসপাতালে আসতে বলা হয়  এবং সেখানে গেলে আসল বিষয়টি জানা যায়।” পরিবারের লোকেরা দেখেন পুষ্পেন্দু মারা গিয়েছে। 

যে মানুষ একটু আগেই বাড়িতে ফোন করে জানালো যে মাংস নিয়ে সে ফিরছে, সেই মানুষটাই খুন হয়ে গেল কিছুক্ষনের মধ্যেই ?  হাজারো প্রশ্ন মনে উঁকি দিতে থাকে।  কে এভাবে মারলো তাকে ? শোকে পাথর হয়ে যায় পুষ্পেন্দুর পরিবার। 

মৃতদেহ থেকে এই অটো চালকের অটোটি অনেকটাই দূরে ছিল বলে জানা গিয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ বেশ কয়েকদিন আগে অটো চালনাকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল, সেই অশান্তির জেরেই তাকে খুন করে ফেলে যাওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।   ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


Loading

চিকিৎসা ঠিকমত না পেয়ে মা ও সন্তানের মৃত্যুর অভিযোগ 

নার্সিং হোম হোক বা হাসপাতাল ‘রেফার’ রোগ আর গেল না, আর কত প্রাণের বিনিময়ে এই অসুখ সারবে ? 

আজ খবর (বাংলা), [রাজ্য], কালিয়াচক,  মালদহ,   ১৬/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা  : এই রাজ্যে চিকিৎসা না পেয়ে মা এবং শিশুর মৃত্যু। বুক ভরা আশা নিয়ে অন্য রাজ্য থেকে বাংলায় এসেছিলেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর জন্য। কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে মা এবং সন্তান দুই জনকেই হারাতে  হল। এই ঘটনায় মালদহের কালিয়াচক থানার জালালপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা। 

জানা গেছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ। গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তাঁর স্ত্রী ফুলটুসি খাতুনকে (২৪) মালদায় নিয়ে আসেন। অভিযোগ, ওই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাঁদের কালিয়াচকের জালালপুরে একটি নার্সিংহোমে নিয়ে যান। সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন। রাতেই নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যোজাতকে মালদা মেডিকেলে ভরতি করতে বলে। ভোর পাঁচটা নাগাদ সদ্যোজাতকে মেডিকেলে ভরতি করেন পরিবারের লোকজন। সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে। আজ মালদা মেডিকেলে মৃত্যু হয় সদ্যোজাতেরও। 

নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রাতেই শিশুকে রেফার করা হয়েছিল। ওই মহিলারও শারীরিক অবস্থার অবণতি হতে থাকায় তাঁকেও সকালে মেডিকেলে রেফার করা হয়। নার্সিংহোমে ওই মহিলার মৃত্যু হয়নি।

এদিকে এই খবর পাওয়ার পরেই এসে পৌঁছান জেলা স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল।  জেলা স্বাস্থ্য দপ্তরের ওই প্রতিনিধি দলের হাতে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ পত্র তুলে দেন অসহায় বাবা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য সাথী প্রকল্পের কো-অর্ডিনেটর প্রতীক সান্যাল জানান, “আমরা অভিযোগ পেয়েছি,  তদন্ত শুরু হয়েছে।” 


Loading

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি, আন্দোলনে ভারতের ট্রাক মালিক ও চালকেরা 

ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে যায় ভুটানের ডাম্পার, সেই সুযোগ থেকে বঞ্চিত ভারতের ট্রাক মালিক ও চালকেরা। তাই এই আন্দোলন , ভুটানের ট্রাক আটকে দেওয়া হয়েছে ফুলবাড়ী সীমান্তে।

আজ খবর (বাংলা),  [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৬/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা।

ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি। এই দাবিতেই আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক। 

ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়। কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। এই কারণেই অনশন আন্দোলন শুরু। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাক এর জন্য তারা ভাতে মরছেন। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন শতাধিক ভারতীয় ট্রাক চালক মালিকরা। সতর্ক বিএসএফ। ঘটনাস্থলে পুলিশ। বিপাকে কয়েক হাজার ভুটানের ট্রাক চালক।ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা।


Loading

জলপাইগুড়িতে জুতোর শোরুমে আগুন 

যে দোকানে আগুন লেগেছিল সেই দোকানের গায়ে গায়ে অনেকগুলি ছোট ছোট দোকান রয়েছে, ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে াণ না গেলে সত্যিই বড় বিপদ ঘটে যেতে পারত। 

আজ খবর (বাংলা), [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ,  ১৬/০৬/২০২৫  নিজস্ব প্রতিনিধি : 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো জলপাইগুড়ি শহরের ব্যস্ততম এলাকা । নামী ব্র‍্যাণ্ডের জুতোর শোরুমে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য। ঘন্টা দুয়েকের চেস্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের ঘটনা। রবিবার রাত ৯টা নাগাদ ওই শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন। আসে কোতোয়ালি থানার পুলিশ৷ প্রায় ঘন্টা দুয়েকের চেস্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও শোরুমটি তে থাকা সামগ্রীর প্রায় সবটাই ভস্মীভূত হয়ে যায়। তাতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো স্পস্ট নয়। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। আগুন নিয়ন্ত্রণে না এলে আরও বড়মাপের ক্ষতি হতে পারত ওই এলাকায়।

কারণ এলাকাটি শহরের অন্যতম জনবহুল বাজার এলাকা।  ছোটবড় প্রচুর দোকান রয়েছে পাশাপাশি । আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা দুস্কর হয়ে পড়ত। অভিযোগ, ওই শোরুমের অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিলো না। ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে এসেছিলেন পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তাঁরা  জানিয়েছেন, দমকল এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে যথাযথ পদক্ষেপ করা হবে।


Loading

 ইজরায়েল নাকি খোমেইনিকে মেরে ফেলতে চেয়েছিল আর ট্রাম্প সেটা চান নি

ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের জন্যে শান্তি দুটি হিসেবে কাজ করতে চাইছেন ! 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন,মার্কিন যুক্তরাষ্ট্র, ১৬/০৬/২০২৫  : সংবাদ সংস্থা সিএনএন  জানাচ্ছে, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লা আলী খোমেইনিকে নাকি মেরে ফেলার প্ল্যান করেছিল ইজরায়েল, কিন্তু এই পরিকল্পনার বিরোধিতা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবরটিকে ভুয়া বলে ব্যক্ত করেছে ইজরায়েল। 

সপ্তাহান্তের মধ্যেই ইজরায়েলের কাছে খোমেইনিকে খতম করার সুযোগ এসে গিয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাকি সেইপরিকল্পনার বিরোধিতা করেন।  আর সেই কারণেই এই ধরনের একটা ঘটনা বাস্তবায়িত হয় নি।  ট্রাম্প মধ্যে প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কমাতে আগ্রহী এবং এই অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়ুক তা আর  কখনোই চান না।  

তবে রবিবার এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইজরায়েল। ঐ  দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিএনএনকে বলেছেন এই খবরটি একেবারেই ভুয়া।  প্রধানমন্ত্রী আনিয়েছেন, ইরানের সাথে তাঁদের সংঘাত জাতটাই তীব্র হোক না কেন, প্রশাসন নিশ্চয়ই কোনো শান্তিপূর্ণ সমাধানের পথ বের করবে, যা কিনা ইরানের জন্যেও মঙ্গলজনক হতে পারে। 

সিএনএন জানিয়েছে, বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প শান্তিরক্ষীর ভূমিকা নিতে চলেছেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধেও তিনি শান্তির পথে চলেছিলেন। 


Loading

পাকিস্তানের ১০০ থেকে ১৫০ কিলোমিটার জায়গা যুক্ত হতে পারে ভারতের সাথে, দাবী আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের 

পাক অধিকৃত কাশ্মীর ভারত ফিরিয়ে আনবেই এমন একটা মানসিকতা নিয়ে চলছে এই দেশ। তবে আরএসএস নেতা যেটা দাবী করছেন বাস্তব ছবিটা  কিন্তু তার সাথে সঙ্গতিপূর্ণ।

ইন্দ্রেশ কুমার, আরএসএস

আজ খবর (বাংলা), [দেশ], সিমলা, হিমাচলপ্রদেশ, ১৬/০৬/২০২৫ : রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সিনিয়র নেতা ইন্দ্রেশ কুমার  গতকাল দাবী করেছেন যে গুজরাটের উত্তর দিক থেকে শুরু করে লাদাখ পর্যন্ত ভারতের সীমানা মানচিত্র বদলাতে চলেছে। ভারতীয়রা প্রস্তুত থাকুন। 

চার দিন ধরে হিমাচল প্রদেশের কিন্নর, লাহুল, স্পিতি সফর করে এসে আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন,”গুজরাটের উত্তর দিক থেকে শুরু করে লাদাখ পর্যন্ত পাকিস্তানের অনেকটা অংশই ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চলেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়েছে, এই দাবী নিয়ে অনেকদিন ধরে তারা নানারকম আন্দোলন করে আসছে। এর সাথে সাথে সিন্ধু, বালুচিস্তান, গিলগিট-বাল্টিস্তানেয়  মত জায়গাগুলি হয় ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চাইবে অথবা পূর্ণ স্বাধীনতা দাবী করবে।” 

ইন্দ্রেশ দাবী করেছেন,”পাকিস্তানের ভিতরকার অন্তত ১০০ থেকে ১৫০ কিলোমিটার জায়গা যুক্ত হয়ে যাবে ভারতের সাথে। গুজরাটের উত্তরে কচ্ছ ভারতের সীমানা নয়, ভারতের মধ্যেকার একটি অংশ হবে. পাখতুনখোয়া জায়গাটিও ভারতের সাথে যুক্ত হতে পারে। ভারতীয়দের দেশের এই মানচিত্র পরিবর্তনের জন্যে প্রস্তুত থাকা উচিত। পাকিস্তানের অধিকাংশ জায়গাই  ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে যুদ্ধ জিনিসটা এখন যে জায়গায় আছে, অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তে, তখন সেটা চলে যাবে পাকিস্তানের অভ্যন্তরে।”

ইন্দ্রেশ আরও দাবী করে বলেছেন, “ভারত ও পাকিস্তানের বিষয়ে চীন বরাবর উস্কানি দিয়ে আসছে। তিব্বত ও কৈলাস দখল করেই তারা থেমে থাকে নি। হিমালয় অঞ্চলে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সাথে ক্রস ব্রিডিং শুরু করেছে। এভাবেই হিমালয় অঞ্চলের ভৌগলিক, সাংস্কৃতিক, ধর্মীয় পরিবর্তন আনার দীর্ঘমেয়াদি টার্গেট নিয়েছে চীন। এটা খুবই সাংঘাতিক ব্যাপার। চীন সৈনিকরা বিক্ষিপ্তভাবে ভারতীয় হিমালয়ের আন্তর্জাতিক সীমানা পার করে এপারে এসে বিভিন্ন পাথরের ওপর চীন জিন্দাবাদ লিখে রেখে চলে যাচ্ছে। চীনের এই ছোটোখাটো অনুপ্রবেশও একদিন মারাত্মক আকার ধারণ করতে পারে, ভারতকে সতর্ক থাকতে হবে।”


Loading

ভারত-সাইপ্রাস বাণিজ্য অংশীদারি বৃদ্ধির প্রবল সম্ভাবনা 

মোদীর উপস্থিতিতে সাইপ্রাসে ভারতীয় ব্যবসায়ীদের বেশ কিছু মৌ সাক্ষর, সাইপ্রাসের সাথে অংশীদারি এভাবে বাড়তে থাকলে খুলে যেতে পারে ইউরোপের প্রবেশদ্বার 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস  ক্রিস্টদুলিডেস

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ১৬/০৬/২০২৫ : নিউজ ডেস্ক আজ খবর : গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন সাইপ্রাসে। সেখানে যাওয়ার আগে গতকাল  প্রধানমন্ত্রী  বলেছিলেন, “আজ আমি সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে যাচ্ছি। 

১৫-১৬ জুন সাইপ্রাসের প্রেসিডেন্ট মাননীয় নিকোস ক্রিস্টোডাউলিসের আমন্ত্রণে আমি সাইপ্রাস সফর করব। সাইপ্রাস ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং ভূমধ্যমহাসাগরীয় অঞ্চল ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন গড়ে তোলা এবং বাণিজ্য, বিনিয়োগ, সুরক্ষা, প্রযুক্তি ও মানুষে মানুষে পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরের গুরুত্ব রয়েছে। 

সাইপ্রাস থেকে কানাডার প্রধানমন্ত্রী মাননীয় মার্ক কার্নি-র আমন্ত্রণে আমি কানাডার কানানাস্কিস-এ জি-৭ শীর্ষ বৈঠকে যোগ দিতে যাব। বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময়ের জন্য এই শীর্ষ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 ১৮ জুন আমি ক্রোয়েশিয়া সফরে যাব এবং সেখানকার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ এবং প্রধানমন্ত্রী আন্ড্রেজ প্লেনকোভিক-এর সঙ্গে বৈঠক করব। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া সফর করতে চলেছেন, যা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিক খুলে দেবে। 

সীমান্ত সন্ত্রাসের  বিরুদ্ধে আমাদের লড়াইয়ে যে সব দেশ পাশে দাঁড়িয়েছে, এই সফর তাদেরকে ধন্যবাদ জানানোর সুযোগ এনে দেবে এবং  সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক বোঝাপড়ার পথ প্রশস্ত করবে।”

গতকাল নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে ভারতের  উল্লেখযোগ্য অগ্রগতি ও শক্তিশালী অর্থনীতির  উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইতিমধ্যেই বহু ভারতীয় সংস্থা নিজেদেরকে সাইপ্রাসে সফলভাবে প্রতিষ্ঠিত করেছে। সাইপ্রাসের সাথে এ যেন এক ধরনের অংশীদারি যা কিনা ইউরোপের ডোজ হিসেবে বিবেচ্য হতে পারে। ভারত ও সাইপ্রাসের অংশীদারি ১৫০ মিলিয়ন ডলারে পৌঁছাতে চলেছে। ভবিষ্যতে এই শ্রীবৃদ্ধির আরও স্বভাবনা রয়েছে। 

ইতিমধ্যেই সাইপ্রাসের লিমাসলে সেখানকার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, সেই বৈঠকে তিনি ও সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস  ক্রিস্টদুলিডেসের  উপস্থিতিতে বেশ কয়েকটি ব্যবসায়িক মৌ সাক্ষর হয়েছে। সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন সাইপ্রাসে ভারতীয়শিল্পের আরও প্রসার ঘটবে, বাণিজ্য আরও বৃদ্ধিও পাবে।  



Loading

অসুস্থ হয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে

জুন মাসেই তাঁকে সিমলার একটি হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। ফের গতকাল পেটে  ব্যাথা অনুভব করে এবার দিল্লীর হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেস শীর্ষ নেত্রীকে। 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৬/০৬/২০২৫ :  পেটে অসহ্য যন্ত্রনা নিয়ে গতকাল কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়েছে দিল্লীর গঙ্গা রাম হাসপাতালে। তবে আপাতত ভাল আছেন নেত্রী। 

গতকাল পেটে যন্ত্রনা অনুভব করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।  তারপরেই তাঁকে ভর্তি করা হয় দিল্লীর গঙ্গারাম হাসপাতালে।  সেখানকার গ্যাস্ট্রো বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। রাজ্যসভার এই সাংসদের ওপর ২৪ ঘন্টা অবজারভেশন করছেন ঐ  হাসপাতালের চিকিৎসকেরা। 

এই মুহূর্তে সোনিয়া গান্ধীর শারীরিক পরিস্থিতি ঠিক কি তা অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায় নি।  তাঁর ঠিক কি হয়েছে জানা যায় নি সেটাও। 

তবে গত ৭ই জুন, হিমাচল প্রদেশের সিমলা শহরে ইন্দিরা গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছিল, সাধারণ কিছু শারীরিক ব্যাপারে চেক  আপের জন্যে সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।  তাঁর শরীরে মাইনর কিছু সমস্যা ছিল । কিন্তু তিনি স্থিতিশীল ছিলেন। 


Loading

তেহেরানে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ভারত 

এর আগে যেমন ইউক্রেনে থাকা ভারতেও পড়ুয়াদের যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ধার করে আনা হয়েছিল, এবারেও তেহেরানে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্যে সেরকমই কিছু একটা করতে চায় ভারত।  সে দেশে থাকা ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিনরাত তাদেরকে মনিটর করা হচ্ছে। 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], তেহরান, ইরান, ১৬/০৬/২০২৫ :  যেভাবে ইরান ও ইজরায়েল যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে তাতে ইরানে পড়াশুনা করতে যাওয়া ভারতীয় ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আর সেই বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত।

ইরানে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার দিকে কড়া  নজর রেখেছে তেহেরানে থাকা ভারতীয় দূতাবাস। যেভাবে রাতের আকাশ আলো করে মিসাইলের ঝাঁক নেমে আসছে একের পর এক, তাতে উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের সাথে  নিয়মিত যোগাযোগ রেখে চলছে ভারতীয় দূতাবাস। ইরানের মধ্যেই যাতে এই পড়ুয়াদের অপেক্ষাকৃত  নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাই করছে সে দেশে থাকা ভারতীয় দূতাবাস। এছাড়াও অন্য কোনো উপায়ে এই পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় কিনা ভেবে দেখা হচ্ছে সেই সব উপায়গুলিও। 

রবিবার কংগ্রেস দাবী করেছে অন্তত ১৫০০ পড়ুয়া এই মুহূর্তে ইরানে পড়াশুনা করছে।  যুদ্ধের আবহে তাদের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হয়ে গিয়েছে, তেমন তাদের নিরাপত্তাও বিঘ্নিত হয়েছে, অথচ কেন্দ্র সরকার ঐ  পড়ুয়াদের আবেদনে নিশ্চুপ হয়ে রয়েছে।  কেন্দ্র সরকারের বিদেশ মন্ত্রক অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছে, ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের সাথে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। তাদের নিরাপত্তার জন্যে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকে কোনোভাবে সেখান থেকে আপাতত সরিয়ে আনা যায় কিনা সেটাও দেখা হচ্ছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor