পণ্যবাহী যানবাহনে বেশি ওজন চাপলেও দেখার কেউ থাকে না. যাদের দেখার কথা তারাও দেখতে না পাওয়ার ভান করে. ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে শিলিগুড়ির আনাচে কানাচে।
আজ খবর (বাংলা), [রাজ্য] বাগডোগরা, দার্জিলিং, ০২/০৭/২০২৫ : তরমুজ ভর্তি লরি উল্টে গেল বাগডোগরার বিহার মোড়ে, আহত চালক এবং সহচালক।
মঙ্গলবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বাগডোগরার বিহার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি তরমুজ বোঝাই লরি। জানা গিয়েছে, তামিলনাড়ুর নম্বর প্লেট লাগানো ঐ লরিটি হরিয়ানা থেকে বিপুল পরিমাণ তরমুজ নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল । বিহার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে। তারপরই রাস্তার উপর উল্টে যায় লরিটি।
লরি উল্টে পড়ায় রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে যায় তরমুজের স্তূপ। ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। আহত অবস্থায় লরির চালক ও সহচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত টোটো চালক ও অন্য কেউ আহত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অমরনাথ যাত্রার ভুয়ো অনুমতিপত্র নিয়ে ধরা পড়লেন এক যাত্রী
আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০১/০৭/২০২৫ : জম্মু ও কাশ্মীরেঅমরনাথ যাত্রার জন্যে প্রয়োজনীয় জাল অনুমতি পত্র নিয়ে ধরা পড়লেন এক তীর্থযাত্রী। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পহেলগাওঁতে হত্যাকাণ্ডের পর সমগ্র কাশ্মীর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা। জম্মু থেকে পহেলগাঁও ,শেষনাগ,পঞ্চতরনী হয়ে যাত্রীরা এগিয়ে যাচ্ছেন অমরনাথের দিকে। এই বছর অমরনাথ যাত্রা সফলভাবে শেষ করতে বদ্ধপরিকর নিরাপত্তা বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ওমর আবদুল্লা প্রশাসন। কাশ্মীরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং থেকে শুরু করে চিরুনি তল্লাশি অভিযান সব কিছুই চালানো হচ্ছে, যাতে অমরনাথ যাত্রা ভালোভাবে সম্পন্ন করা যায়।
আজ অমরনাথ যাত্রাকালীন চেকিংয়ের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। এই ব্যক্তির কাছে অমরনাথ যাত্রার ভুয়ো অনুমতিপত্র পাওয়া গিয়েছে। এই ব্যক্তির নাম শিবম মিত্তল (বাবা কৃষাণ মিত্তাল), ইনি হরিয়ানার যমুনানগর জেলার জগধারীর দ্বারকা পুরীর বাসিন্দা। যে বিধি নিষেধে কোনো যাত্রীকে অমরনাথ যাত্রা করতে আটকে দেওয়া যায়, সেই ধরনের কোনো একটা পরীক্ষা যাতে দিতে না হয়, তার জন্যেই তিনি একটি ভুয়ো অনুমতিপত্র জোগাড় করেছিলেন কিনা সেটাই এখন খতিয়ে দেখ্ছে পুলিশ। এই কারণেই আপাতত আটক করা হয়েছে এই ব্যক্তিকে।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, “স্থানীয় প্রশাসনকে ঠকিয়ে এই ব্যক্তি অমরনাথ যাত্রা করতে চেয়েছিলেন। তিনি কিভাবে ঐ অনুমতি পত্র জোগাড় করলেন, তা জানতে পুলিশ বিশদে তদন্ত শুরু করেছে। ঐ ব্যক্তির বিরুদ্ধে শোন মার্গ থানায় একটি এফ আই আর দায়ের করা হয়েছে। অবৈধ অনুমতিপত্র নিয়ে কাশ্মীরে আর কেউ ঘুরছে কি না,অথবা অবৈধ অনুমতি পত্র নিয়ে আর কেউ অমরনাথের দিকে রওনা হয়ে গেল কিনা সেটা ভাল করে খতিয়ে দেখছে পুলিশ।
প্রকৃতির খেয়ালে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। যা বিশ্বাস করাও কঠিন, চোখে না দেখলে যেন গল্পই মনে হয়! মাল মহকুমার ক্রান্তি ব্লকের ধোলাবাড়ি এলাকায় দেখা গেল এক বিরল দৃশ্য—একটি বিশালাকৃতির ব্যাঙ ধীরে ধীরে গিলে খেল এক বিষধর শাখামুটি সাপকে যাকে ইংরেজিতে ব্রান্ডেড ক্রেট বলা হয় । ঘটনাটি প্রত্যক্ষ করে হতবাক হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। আর তারপর থেকেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধোলাবাড়ি গ্রামের এক প্রান্তে কয়েকজন বাসিন্দা হঠাৎই লক্ষ্য করেন, একটি বড় ব্যাঙ একটি সাপকে মুখে পুরে ফেলছে। ভারতবর্ষের অন্যতম বিষধর প্রজাতির সাপকে। এমন ঘটনা দেখে আশপাশের মানুষজন দৌড়ে এসে ভিড় জমায়। মোবাইল ক্যামেরায় বন্দি হয়ে যায় সেই অদ্ভুত দৃশ্য।
বছরের পর বছর ধরে সবাই জেনে এসেছে যে ব্যাঙ হল সাপের খাদ্য। সাপ ব্যাঙ শিকার করে খায়, এটাই প্রকৃতির চক্র। কিন্তু এখানে ঘটল সম্পূর্ণ উল্টো। একেবারে যেন “উলট পুরাণ”। নিজের চোখে সেই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ প্রত্যেকেরই।
ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় বন দপ্তরের স্থানীয় আধিকারিকদের সঙ্গে। যদিও তাঁরা ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করেননি, তবে এই বিষয়ে জানতে পেরে প্রথমে অবাক হলেও পরে জানান, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশে এমন দৃশ্য নতুন নয়। সেখানে বড় আকারের কিছু প্রজাতির ব্যাঙ, বিশেষত ‘বুলফ্রগ’, সাপ, ছোট পাখি এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীকেও গিলে ফেলার ক্ষমতা রাখে। ভারতের পরিবেশে এই ধরনের ঘটনা খুবই বিরল হলেও একেবারে অসম্ভব নয় বলেই মত তাঁদের।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, “সাপে ব্যাঙ খায়—এ তো শুনেই এসেছি। কিন্তু ব্যাঙ সাপ খায়, তা নিজে না দেখলে কখনও বিশ্বাস করতাম না। প্রকৃতি যে কত কিছু লুকিয়ে রেখেছে, তা চোখে না দেখলে বোঝা যায় না।”
সব মিলিয়ে, এই অস্বাভাবিক ঘটনাটি ফের প্রমাণ করল, প্রকৃতি কখনও কখনও নিজের নিয়ম ভেঙেই নতুন রহস্য তৈরি করে। আর সেই রহস্যময় মুহূর্তের সাক্ষী রইলো জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ধোলাবাড়ি এলাকা।
নিজের হাতে রেঁধে পথ কুকুরদের খাওয়ান থানার সব ইন্সপেক্টর। কোনোদিন অভুক্ত থাকেনি চারপেয়েরা।
আজ খবর (বাংলা), [রাজ্য], শান্তিপুর, নদীয়া, ০১/০৭/২০২৫ : ডিউটির ফাঁকে নিজের হাতে রান্না করে থানা এবং থানা সংলগ্ন প্রায় কুড়ি থেকে ২৫ টি পথের সারমেয়র দায়িত্ব নিয়ে খাওয়া দেওয়ার ব্যবস্থা করে চলেছেন শান্তিপুর থানার সাব-ইন্সপেক্টর। তার এই কর্মকাণ্ডে খুশি থানার অন্যান্য আধিকারিক থেকে শুরু করে শান্তিপুরের সাধারণ মানুষও।
কথায় বলে জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর! তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল শান্তিপুর থানায়। সাব ইন্সপেক্টর বিপ্লব ব্যানার্জি আজ হয়ে উঠেছে পথকুকুরদের বন্ধু। কর্মব্যস্ততার মাঝেও প্রতিদিন শান্তিপুর থানায় একাধিক সারমেওদের দিনে তিন থেকে চারবার খাবার খাওয়ান তিনি। তার কারণ এদের মধ্যে অধিকাংশই থাকে অভুক্ত।
ডিউটির চাপের মধ্যেও এক ব্যতিক্রমী নজির গড়লেন শান্তিপুর থানার এক সাব-ইন্সপেক্টর। নিজের কর্তব্য পালনের ফাঁকে তিনি নিয়মিত তিন বেলা করে খাওয়াচ্ছেন একাধিক পথকুকুরকে। শুধুই ডিউটি নয়, তাঁর এই মানবিক দায়িত্ববোধ ও পশুপ্রেম নজর কেড়েছে সাধারণ মানুষের। জানা যায়, এই সাব-ইন্সপেক্টর রোজ সকালে, দুপুরে ও রাতে নিজের হাতে খাবার রান্না করে খাওয়ান থানা এবং থানা সংলগ্ন প্রায় ১০ থেকে ১২ টি কুকুরকে। খাবার হিসেবে তিনি দিচ্ছেন ভাত, মাংস, কখনও বিস্কুট বা দুধ। শুধু খাওয়ানো নয়, তিনি খেয়াল রাখছেন যেন কোন কুকুর অসুস্থ না হয় কিংবা গরমে কষ্ট না পায়—তাদের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত জলও।এই কাজে সাহায্য করছেন তাঁর কিছু সহকর্মীও।
এলাকার বিশাল উৎসবে যখন শহরজুড়ে ব্যস্ততা ও উত্তেজনা তুঙ্গে, তখন এমন একটি নিঃশব্দ, স্নেহময় উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিচ্ছে। শুধু আইনরক্ষা নয়, মানবিকতার রক্ষাকবচ হয়ে উঠছেন এই কর্তব্যরত পুলিশ আধিকারিক।
বোমাবাজি আর খুনের ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে।
আজ খবর (বাংলা), [রাজ্য], বহরমপুর, মুর্শিদাবাদ, ০১/০৭/২০২৫ : ফের বোমাবাজির ঘটনা ঘটল মুর্শিদাবাদে। এই ঘটনায় নিহত হয়েছেন একজন। ঘটনাস্থলে প্রচুর পুলিশ।
আজ সকালে ফের বোমাবাজির ঘটনা ফহতায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার আলী নগর গ্রামের ভিতরে। এই জায়গাটি নওদা থানার অন্তর্গত। বোমাবাজির ঘটনা শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছে যায় নওদা থানার পুলিশ। পরে ঐ গ্রামে পুলিশের বিশাল একটি বাহিনী পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফ থেকে জানায় হয়েছে ঐ গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে.
বোমাবাজির ঘটনায় আলীনগর গ্রামের একজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর নাম রফিকুল শেখ বলে জানা যাচ্ছে। তবে বোমার লক্ষয় ছিলেন আফিকুল, বোমা গিয়ে লাগে রফিকুলের গায়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর রক্তাক্ত দেহ নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। কে বা করা বোমাবাজি করেছে, কেই বা রফিকুলকে খুন করে চলে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জমি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নি.
গিরিডিহ-ডুমরি প্রধান সড়কে, বারাক নদীর উপর সেতু থেকে পড়ে যায় একটি গাড়ি। গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রেলিং ভেঙে অনেকটা নিচে নদীতে পড়ে যায় ঐ গাড়িটি। দুর্ঘটনার সময় ঐ পথ দিয়ে যাচ্ছিলেন কিছু গ্রামবাসী। দুর্ঘটনা ঘটতেই তাঁরা নদীতে এমএ উদ্ধারকাজে হাত লাগান। মূলত তাঁদের তৎপরতায় প্রাণ বাঁচে ঐ চালকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘মঙ্গলবার সকালে সেতু পার হওয়ার সময়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে ভারী যানটি সেতুর রেলিং ভেঙে সরাসরি নদীতে পড়ে যায়।” এই ঘটনার খবর পেয়ে প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে। একই সময়ে, স্থানীয় এক জেলে চালককে উদ্ধার করেছেন এবং পুলিশ বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত ঐ ট্রেলরকে ক্রেনের সাহায্যে নদী থেকে টেনে তোলার চেষ্টা করছে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের ভুল কিভাবে ঘটে গেল দুর্ঘটনা ? কি ঘটেছিল তা পুলিশ খতিয়ে দেখছে।
শিলিগুড়ি থেকে প্রায়ই অবৈধ চোরাই কাঠ পাচার হয়ে যাওয়ার খবর আসে, এবার পাওয়া গেল সেই চোরাই কাঠ পাচার হয়ে যাওয়ার আগেই ধরা পড়ার ঘটনাও।
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০১/০৭/২০২৫ : শিলিগুড়িতে অবৈধ কাঠ পাচার রুখে দিল বনদপ্তর, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১ জনকে।
অবৈধভাবে কাঠ পাচারের আগেই বড় সাফল্য পেলেন ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে বৈকুন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বন আধিকারিকরা অভিযান চালান শিলিগুড়ির জলপাইমোড় এলাকায়।
অভিযানে দেখা যায়, একটি চারচাকা গাড়ি ও একটি স্কুটিতে করে স্টিক কাঠ ও শাল কাঠ পাচার করা হচ্ছিল। জানা গেছে, কাঠগুলো বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বনদপ্তর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিশ্বনাথ বর্মন, তাঁর বাড়ি শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়।
তবে স্কুটি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। আটক গাড়ি ও কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। বন আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
উন্নত প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে হলে বিরল কিছু খনিজ দ্রব্যের যথেষ্ট প্রয়োজন, যা শুধুমাত্র আমদানি করেই যোগাতে পারবে না ভারত।
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ০১/০৭/২০২৫ : একবিংশ শতাব্দীতে ভারত যে প্রযুক্তি ব্যবহার করছে, সেই প্রযুক্তির জন্যে কিছু বিরল খনিজ সামগ্রীর প্রয়োজন হয়ে পড়ে। এই খনিজ পাওয়া যায় এমন দেশগুলিতে সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উন্নত প্রযুক্তির পথে চলতে গিয়ে ভারতের বেশ কিছু খনিজ সামগ্রীর প্রয়োজন হয়ে পড়ছে। ভারত এইসব ক্রিটিকাল খনিজ দ্রব্যের ক্ষেত্রে আমদানির ওপরেই নির্ভরশীল। এই খনিজ দ্রব্যগুলো হল তামা, বিসমাত, টাইটেনিয়াম, নিকেল, ফসফরাস, পটাশ, কোবাল্ট, টিন, সিলিকন ইত্যাদি। এই খনিজ দ্রব্যগুলো আফ্রিকার দেশগুলিতে ভরপুর রয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও আছে। এই ক্রিটিকাল খনিজ সামগ্রী পেতে এবার মনোযোগী হয়েছে ভারত, আর এই কারণেই আগামীকাল পাঁচ দেশে সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামীকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করবেন ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, ত্রিনিদাদ ও টোবাগো এবং নামিবিয়ায়। এই দেশগুলি থেকে ভারত শুধুমাত্র খনিজ দ্রব্য আমদানি করতেই চায় তা নয়, বরং এই দেশগুলির সাথে অংশীদারি এবং দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে এগিয়ে যেতে চায়। এতে করে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হবে বলে মনে করা হচ্ছে। এই লক্ষ্যে আফ্রিকার মহাদেশের দেশগুলির পাশাপাশি ল্যাটিন আমেরিকার দেশগুলির দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে ভারত।
ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব রুখতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপরেই ভরসা রাখছে।
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ০১/০৭/২০২৫ : ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত বন্ধু দেশ হিসেবে ভারতের ভূমিকার ভুয়াসী প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়ে সোমবার সাংবাদিকদের সামনেই একটি বিবৃতি রাখেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লিভিট। তিনি এই বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ভাল সম্পর্ক থাকার কোথাও তুলে ধরেন।
সাংবাদিকরা যখন ক্যারোলিনাকে প্রশ্ন করেন যে ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাবকে কি চোখে দেখে মার্কিন যুক্তরাষ্ট্র ? তখন তিনি বলেন, “ঐ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত দিক থেকে খুব ভালো বন্ধু দেশ হিসেবে কাজ করছে ভারত। আর সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো সম্পর্ক রয়েছে। “
মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনার এই বক্তব্য তখন পাওয়া গেল, ঠিক যে সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয় শংকর চার দেশের জোট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেই উচ্চ পর্যায়ের জোট বৈঠক করছেন। চার দেশের এই কোয়াড বৈঠকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামির মত যৌথ মানবিক পরিস্থিতি থেকেই এই কোয়াড জোট তৈরি হয়েছিল। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভালোভাবে এই জোট কাজ করছে।
\ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, “এই বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোয়াড শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার জন্যে দিল্লীতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প সেই আমন্ত্রণ স্বীকার করেছেন বলে গত ১৮ই জুন জানিয়েছিলেন বিক্রম মিশ্রী।
প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সাথে ভারতের সমঝোতা অনেক দিনের, সামরিক সহযোগিতাও কাম্য বলে মনে করে দুই দেশ
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ৩০/০৬/২০২৫ : ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ ৪ দিনের সরকারি সফরে ভূটান গেলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা আরও বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে।
এই সফরে সেনাধ্যক্ষ ভূটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে দেখা করবেন। তিনি রয়েল ভূটান আর্মির চিফ অপারেশনস অফিসার লেফটানেন্ট জেনারেল বাটু শেরিং-এর সঙ্গেও আলাপ আলোচনা করবেন। সেনাপ্রধান ভারতীয় দূতাবাস, ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং টিম এবং প্রজেক্ট ডিএএনটিএকে – এর শীর্ষ পদাধিকারীদের সঙ্গেও আলোচনা করেবেন।
এই সফর ভারত ও ভূটানের মধ্যে গভীর এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ মৈত্রীর প্রতিফলন এবং নিকট ও বিশ্বস্ত অংশীদারের প্রতি ভারতের দায়বদ্ধতার পরিচায়ক।