
ফলতায় হল না ভোট, গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে পথে মহিলারা
আজ খবর (বাংলা), (রাজ্য), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৫/২০২৬ : ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫টি বুথে আজ ফের শুরু হল নির্বাচন। গ্রামের মানুষ লাইনে দাঁড়িয়ে ফের ভোট দিচ্ছেন এখানকার ১৫টি বুথে।
মগরাহাটে ১৫টি বুথে ঠিকমত ভোট গ্রহণ করা হয় নি বলেই নির্বাচন কমিশন এই অঞ্চলে ফের ভোট গতরাহানের সিদ্ধান্ত নিয়েছে, সেই মত এখানকার ১৫টি বুথে আজ ফের শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই ফলতা অঞ্চলেও ফের ভোট গ্রহণের কথা বলা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই অঞ্চলে ভোট গণনার পরে কোনো একদিন ভোটগ্রহণ করা হতে পারে।
মগরাহাট অঞ্চলে মানুষ আজ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে শুরু করেছেন। কোথাও কোনো অশান্তির খবর পাওয়া যায় নি. আজ সকাল ৯ টা পর্যন্ত মোগরাহাতে ১৬.৬৮ শতাংশ এবং ডায়মন্ড হারবার অঞ্চলে ১৫.৮৩ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। এখানে বিজেপির প্রার্থী হলেন দীপক কুমার হালদার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন পান্না লাল হালদার, তিনি ঐ অঞ্চলেরই বিধায়ক।
![]()