
“নিজেদের হাতে আইন তুলে নেবেন না”
আজ খবর (বাংলা) [রাজনীতি] নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, ০৬/০৫/২০২৬ : রাজ্যে নতুন সরকার গঠন করে সুশাসন প্রতিষ্ঠা করার বার্তা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আজ বলেন, “আপনাদের সকলকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা প্রত্যেকটা কেসের ফাইল রি-ওপেন করবো। কুকুর মানুষের পায়ে কামড়ালে মানুষ কুকুরের পায়ে কামড় দেয় না। আপনারা নিজেদেরকে সংযত রাখুন। আগামী ৯ তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন, তার আগে এই কয়েকটা দিন শান্ত থাকুন।”
আগামী ৯ তারিখ রবীন্দ্র জয়ন্তীর দিন সকাল ১০টায় মন্ত্রীসভার শপথ নেবেন বিজেপির বিজয়ী বিধায়করা। ঐদিন কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রাজ্যে এই প্রথম পথ চলা শুরু করবে বিজেপি সরকার। আগামীকাল রাতে পরিষদীয় দলের বৈঠক করবে বিজেপি।
![]()