শক্তি বাড়িয়ে তীব্র গতিতে ছুটে আসছে ঘূর্ণিঝড় আকভান

শক্তি বাড়িয়ে তীব্র গতিতে ছুটে আসছে ঘূর্ণিঝড় আকভান

শক্তি বাড়িয়ে তীব্র গতিতে ছুটে আসছে ঘূর্ণিঝড় আকভান

 

আজ খবর, অমরাবতী, অন্ধ্রপ্রদেশ, ১৭/১১/২০২৬ :  প্রচন্ড শক্তি বাড়িয়ে  বঙ্গোপসাগরের বুক থেকে অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নাম আকভান।  তীব্র গতিতে এই ঘূর্ণিঝড়ের ল্যাণ্ডফল হয়ত  আজই হতে চলেছে।

sofa.classifie

পরের পর ঘূর্ণি ঝরে রীতিমত বিদ্ধস্ত অন্ধ্রপসাগরের উপকূল অঞ্চল।  বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে নিজের শক্তি বাড়িয়ে তীব্র গতিতে অন্ধ্রপ্রদেশের দিকে ছুটেআসছে একভান  ঘূর্ণিঝড়। এখনো পর্যন্ত যে পরিস্থিতি তৈরী হয়েছে, তাতে বোঝা যাচ্ছে, আগামী ১৯ তারিখের ভোর রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলভাগে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণি ঝড়।
ad3 2

তবে এর মধ্যেই যদি সে আরও শক্তি সঞ্চয় করতে পারে, তাহলে হয়ত তার গতিবেগ আরও বেড়ে যেতে পারে, আর সে ক্ষেত্রে হয়তো আজই গভীর রাতে ল্যান্ডফল করতে পারে আকভান  ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় অন্ধ্রের সমুদ্র তীরবর্তী অঞ্চল মছলিপত্তনম থেকে প্রায় ৬৩০ কিলোমিটার এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে, ল্যান্ড ফল হতে চলেছে অন্ধ্রপ্রদেশের ইয়ানাম অথবা নেলোর ও টুনির মাঝামাঝি কোনো জায়গায়।  ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে যদি এর মাধ্যেই এই ঘূর্ণিঝড় আরও শক্তি সঞ্চয় করে ফেলতে পারে, তাহলে বিপদ বাড়িয়ে ল্যান্ডফলের সময় তার গতিবেগ ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।
ad4 4
ঘূর্ণিঝড় আকভানের অভিমুখ একটু একটু করে বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে।  এর ফলে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি না পড়লেও রাজ্যের দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, দক্ষিণ ২৪  পরগনা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়ায় বৃষ্টিপাত হতে পারে আগামী বৃহস্পতিবার।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে।

ad5 2
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *