বাংলার অগ্রগতিতে অবাঙালিদেরও অবদান আছে

বাংলার অগ্রগতিতে অবাঙালিদেরও অবদান আছে

বাংলার অগ্রগতিতে অবাঙালিদেরও অবদান আছে

আজ খবর, (রাজনীতি), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৭/১১/২০২৬ :  ছট পুজোকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক মন্তব্যের কড়া  সমালোচনা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও.  এর আগে একই বিষয় নিয়ে সমালোচনা  করেছিলেন বিজেপির আর এক মন্ত্রী ইন্দ্রনীল খান।

রাজ্যে ছট পুজো ও তার সরকারি আয়োজন নিয়ে তির্যক মন্তব্য করতে শোনা গিয়েছিলো আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানতে চেয়েছিলেন, “রাজ্যটা কি অবাঙালিদের দখলে চলে গিয়েছে ? এই রাজ্য আসলে বাংলা না বিহার ?”
ad19
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যের জবাবে রাজ্যের  পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই যে, এর আগে যখন রাজ্যে পাড়ায় পাড়ায় ‘ঈদ মুবারক’ বলে উৎসব পালন করা হত, তখন তাঁর বিবেক জাগ্রত হয় নি ?  বিহার, উত্তর প্রদেশ থেকে বাংলায় এসে লক্ষ্ লক্ষ্ মানুষ এই রাজ্যের উন্নতিকল্পে অবদান রেখেছেন। ভবিষ্যতেও রাখবেন। আমাদের রাজ্যে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে এই জনগোষ্ঠী রাজ্যের অর্থনীতিতে যথেষ্ট অবদান রেখেছেন। মমতা ব্যানার্জি এই হিন্দিভাষীদের গায়ে ‘গুন্ডা’ লেবেল লাগিয়ে দিয়েছিলেন।”
ad6 1
 কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এর আগে বিজেপির আর এক মন্ত্রী ইন্দ্রনীল খান প্রশ্ন তুলেছিলেন, “মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া কি বাঙালির সংস্কৃতি ? মহরমের জন্যে দুর্গাপূজার বিসর্জন বন্ধকরে দেওয়া কি বাংলার সংস্কৃতি ? দারিভিটে বাংলার শিক্ষক চাওয়া ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনা কি বাংলার স্বার্থে ছিল ?  যদি ওরা (তৃণমূল) ১৫ বছর আর বামেরা ৩৪ বছর বাংলার স্বার্থে কাজ করতো তাহলে এতদিনে আমাদের রাজ্য কিছু করে দেখতে পারতো !”
Dr. B Monal Ad 1
বিজেপি নেতা রাহুল সিনহাও তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেছেন, ” তৃণমূল হিন্দি বিরোধী, বাংলা বিরোধী এবং বিহার বিরোধী। এই দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ।”
ad mousumi 1
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *