
আজ খবর. বোলপুর, বীরভূম, ১৬/১১/২০২৬ : গতকাল ফের একটা এনকাউন্টারের ঘটনা ঘটে গেলো। ফের একবার পুলিশকে গুলি করতে গিয়ে নানুরের রতন শেখকে (৩১) এনকাউন্টারে গুলি করে মারলো পুলিশ। এই নিয়ে গত পাঁচ মাসে মোট পাঁচটি এনকাউন্টরের ঘটনা ঘটেছে এই রাজ্যে।

গত ১৩ই নভেম্বর বোলপুরের লায়েক বাজার এলাকায় রতন শেখকে গ্রেপ্তার করতে গেলে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। টানা দুই দিন পুলিশের সাথে লুকোচুরি করে শেষ পর্যন্ত সে ধরা পড়ে যায়। গতকাল রতন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জেরায় সব অপরাধ কবুল করে নেয় রতন শেখ। সে পুলিশকে জানায় সে একটা পিস্তল লুকিয়ে রেখেছে, সেই পিস্তল দিয়েই বিশ্বজিৎ দাসকে সে গুলি করেছিল।

এরপর সেই পিস্তল উদ্ধারের জন্যে পুলিশ কড়া প্রহরায় তাকে নিয়ে যায় নানুরে। পুলিশকে নিয়ে রতন একটি পরিত্যক্ত ইঁটভাটায় গিয়ে পৌঁছায়। সেখানে পিস্তলটি উদ্ধারের অছিলায় সেটিকে হাতে নিয়েই গুলি চালাতে শুরু করে সে, গুলি গিয়ে লাগে পুলিশের গাড়িতে। এই সময় এনকাউন্টারে পুলিশও গুলি চালালে রতন শেখের মৃত্যু হয় বলে যাবি করেছে পুলিশ।

রতনের দেহ প্রথমে নানুর হাসপাতালে এবং পরে বোলপুর নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। আজ তার দেহের ময়না তদন্ত হওয়ার কথা আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “পুলিশকে ছুট দেওয়া আছে, তাদেরকে কেউ গুলি করলে পুলিশ নিশ্চয়ই পুষ্পবৃষ্টি করবে না। রতন শেখ একজন দাগি আসামি। পুলিশকে সে গুলি করেছিল। তাই তাকেও গুলি খেতে হয়েছে।”

গত পাঁচ মাসে পাঁচটি পৃথক ঘটনায় মোট পাঁচ জনকে এনকাউন্টার করা হয়েছে। তারা প্রত্যেকেই পুলিশকে গুলি করে পালতে গিয়েছিলো বলে দাবি করেছে পুলিশ। এত ঘন ঘন এনকাউন্টারের ঘটনা নিয়ে সমালোচনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। রতন শেখের এনকাউন্টারের ঘটনার সিআইডি তদন্ত করা হতে পারে।







