অসুস্থ হয়ে হাসপাতালে শারদ পাওয়ার

অসুস্থ হয়ে হাসপাতালে শারদ পাওয়ার

অসুস্থ হয়ে হাসপাতালে শারদ পাওয়ার

আজ খবর, মুম্বই , মহারাষ্ট্র, ০৫/১১/২০২৬ :  এন সি পি নেতা শারদ পাওয়ার অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে। বুকে ব্যাথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে।

a.devgopal 1

গত ২ তারিখে পুনেতে থাকাকালীন শারদ পাওয়ার বুকে ব্যাথা অনুভব করেন।  তাঁর বুকে কফ জমে যায়, প্লুরিসির উৎসর্গও দেখা যায়। সেই সময় তাঁকে পুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  সেই হাসপাতালে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে গত ৪ তারিখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর আজ ফের তাঁকে মুম্বইয়ের  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে।

Mind Junction

নভেম্বর মাসের ৪ তারিখে পুনের হাসপাতাল থেকে ছাড়া পেয়েও ফের আজ মুম্বইয়ের  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৮৫ বছর বয়স্ক এন সি পি নেতা শারদ পাওয়ারকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এইমুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

milan.new .ad

শারদ পাওয়ারের অসুস্থতার খবর পেয়ে দিল্লী থেকে তাঁর সাথে টেলিফোনে কথা বলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান মন্ত্রী  তাঁর স্বাস্থ্যের বিষয়ে খবর নেনে এবং তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। নরেন্দ্র মোদী শারদ পাওয়ারের কন্যা সাংসদ সুপ্রিয়া সুলের সাথেও কথা বলেন।

ad3

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *