আসামে সাতসকালে লাইনচ্যুত কলকাতাগামী ট্রেন

আসামে সাতসকালে লাইনচ্যুত কলকাতাগামী ট্রেন

আসামে সাতসকালে লাইনচ্যুত কলকাতাগামী ট্রেন

আসামে সাতসকালে লাইনচ্যুত কলকাতাগামী ট্রেন 

আজ খবর, গুয়াহাটি, অসম,১১/১১/২০২৬ :  বুধবার সাতসকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল অসমে। মিজোরামের সাইরাং থেকে কলকাতাগামী কলকাতা-সাইরাং এক্সপ্রেস (Train No. 13125) লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ল। গুয়াহাটির উপকণ্ঠে ডিগারু রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ট্রেনের ইঞ্জিন-সহ একাধিক বগি লাইন থেকে ছিটকে যায়।

রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার ১১ নভেম্বর সকাল প্রায় ৬টা ৫৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অন্য একটি ট্রেনকে যাওয়ার সুযোগ করে দিতে ডিগারু স্টেশনে ট্রেনটিকে প্রবেশ করানো হচ্ছিল। সেই সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ইঞ্জিন-সহ পাঁচটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

Dr. B Monal Ad 1

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও উদ্ধারকারী দলের সদস্যরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। শুরু হয় উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ।

যাত্রীদের নিরাপত্তা নিয়ে কী জানাল রেল?

রেলের প্রাথমিক বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং যাত্রীরা নিরাপদ রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ad9 1

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের পরেই বিস্তারিত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

মিজোরামের সঙ্গে কলকাতার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের অন্যতম মাধ্যম এই কলকাতা-সাইরাং এক্সপ্রেস। ফলে এই দুর্ঘটনার জেরে রেল পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাতসকালে এই দুর্ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে রেল কর্তৃপক্ষ। ঘটনার আরও বিস্তারিত তথ্য সামনে এলে তা জানা যাবে। রেলের প্রাথমিক বিবৃতিতে ইঞ্জিন-সহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার কথা বলা হয়েছে।

Sofa 1

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *