৩ জওয়ানের মাথা লক্ষ্য করে আঘাত হেনেছিল বাংলাদেশী দুষ্কৃতীরা

৩ জওয়ানের মাথা লক্ষ্য করে আঘাত হেনেছিল বাংলাদেশী দুষ্কৃতীরা

৩ জওয়ানের মাথা লক্ষ্য করে আঘাত হেনেছিল বাংলাদেশী দুষ্কৃতীরা

আজ খবর, আগরতলা, ত্রিপুরা, ০৩/১১/২০২৬ :  ত্রিপুরায় বাংলাদেশী স্মাগলারদের হাতে বিশ্রীভাবে আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন তিন বিএসওফ জওয়ান।  এই ঘটনায় একজনকে  আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। 

Dr. B Monal Ad

সোমবার সকাল ৯টা  নাগা ত্রিপুরার বক্সানগরের আসাবাড়িতে  ভারত-বাংলাদেশের সীমান্ত দিয়ে কাঁটাতার বরাবর অবৈধভাবে কয়েকজন সশস্ত্র স্মাগলার কিছু সামগ্রী পাচার করতে গিয়েছিল। সেই সময় সীমান্তে ডিউটিতে থাকা বিএসএফ জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে জওয়ানদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।  হঠাৎ করেই তারা পালতে গেলে তাড়া  করেন বিএসএফ জওয়ানরা। তখন তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পরে এবং গুলি চালাতে থাকে। 

a.devgopal

এরপর আচমকা কয়েকজন জাওয়ানকে তারা ঘিরে ফেলে আক্রমণ করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে ওই স্মাগলাররা কয়েকজন জওয়ানের মাথা লক্ষ্য করে আক্রমণ চালায় এবং তাঁদেরকে মাটিতে আছাড় মারে। এতে গুরুতরভাবে জখম হন তিন জওয়ান।  স্মাগলাররা জওয়ানদের বন্দুকগুলি কেড়ে নিতে চাইলেও তারা তা পারে নি।  তারা একটি সরকারি গাড়িতে ভাঙ্গচুর চালায়। বিএসএফের গাড়িটিও নিয়ে যেতে চায়, কিন্তু সেটাও তারা না পেরে সেটির ওপর ভাংচুর চালায়। 

a.bhutan2 2

এই অবস্থায় স্মাগলাররা ঘটনাস্থল থেকে পালাতে গেলে একজনকে আটক করেন বিএসএফ জওয়ানরা। তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়।  আক্রমণের ঘটনাটি ঘটেছে ১৭৪ ও ১৭৫ নম্বর গেটের কাছে।  ধৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান।  তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিসা চলছে। ‘
ad6 5
 
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন. তিনি বলেছেন, “কয়েকজন কর্তব্যরত বিএসএফ জওয়ানের ওপর একদল দুষ্কৃতী নোংরাভাবে আক্রমণ চালিয়েছে।  এই ঘটনায় ৩ জন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। দোষীদের ছাড়া হবে না, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকদের খোঁজ চলছে।  এই ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়।  আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করছি। “
milan.new .ad
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *