Aaj Khabor

৬ই ডিসেম্বরেই বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

সুপ্রীম কোর্টের রায়কে মান্যতা দিয়েই গড়ে উঠবে নয়া বাবরি মসজিদ 

আজ খবর (বাংলা), [রাজ্য] বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, ২৫/১১/২০২৫ :  আগামী মাসের ৬ তারিখে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের শিলান্যাস হতে চলেছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে। 

আগামী ৬ই ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর একটি মসজিদের শিলান্যাস করতে চলেছেন। সেই মসজিদটি অযোধ্যার বাবরি মসজিদের আদলে তৈরি করা হবে এবং তারও  নাম দেওয়া হয়েছে বাবরি মসজিদ।  প্রসঙ্গত উল্লেখ্য, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিলেন কর সেবকরা, সেই তারিখটি ছিল ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর। ঐ  তারিখেই বেলডাঙার মির্জাপুর নামে একটি জায়গায় বিশালাকার মসজিদ গড়ে তোলার উদ্দেশ্যে শিলান্যাসের উদ্যোগ নিয়েছেন বিধায়ক হুমায়ুন কবীর।  এই খবরের তাৎপর্য এটাও যে, আজ যখন অযোধ্যায় গিয়ে শ্রীরাম জন্মভূমি মন্দিরের ধ্বজা উত্তোলন উৎসব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেই দিনেই প্রকাশ্যে এলো পশ্চিমবঙ্গের বাবরি মসজিদের বিষয়টি। 

হুমায়ুন কবীর বলেন, “স্থানীয় মুসলমান মানুষ যদি নিজেদের টাকায়  জমি কিনে একটা মসজিদ বানাতে চায়, তাতে কারোর কোনো আপত্তি করার কথা নয়। এমনকি সেই মসজিদের নাম যদি বাবরি মসজিদও রাখা হয়, তাহলেও কারো আপত্তি করা উচিত নয়।  সুপ্রীম কোর্ট অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে যে রায় দিয়েছিল তাকে মান্যতা দিয়েই আর একটা বাবরি মসজিদ গড়ে উঠলে তাতে কারোর কোনো ক্ষতি তো নেই ! এই উদ্যোগে স্থানীয় মানুষ বেশ খুশি।” 

কিছুদিন আগেই হুমায়ুন কবীর জানিয়েছিলেন যে আগামী ৬ তারিখ তিনি একটা ধামাকা করবেন। কি সেটা তা নিয়ে এর আগে তিনি মুখ না খুললেও আজ এই  বিষয়টি ক্রমশ প্রকাশ্যে আসতে  চলেছে। বেলডাঙ্গায় আজ বাবরি মসজিদের একটি ছবি দিয়ে মিছিলও বের করা হয়েছে। বিভিন্ন রাস্তার মোড়ে  বাবরি মসজিদের রূপক ছবি বের করা হয়েছে।  এরপর বিধায়ক হুমায়ুন কবীরকে জিজ্ঞাসা করা হলে তিনিও গোটা বিষয়টি স্বীকার করে নেন। 

এর আগে হুমায়ুন কবীর বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। আজও  তিনি বিতর্ক এড়িয়ে গেলেন না। তাঁকে যখন জিজ্ঞাসা করা হল যে, এই মসজিদ নির্মাণ করার জন্যে তৃণমূল সুপ্রীমো  মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অনুমোদন নেওয়া হয়েছে কি না, তার উত্তরে তিনি বলেন, “অনুমোদন নেওয়া বা আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না।  কারণ মুখ্যমন্ত্রী যখন কার্নিভালে যোগ দেন তখন কারোর অনুমোদন লাগে না। তিনি যখন সাগর দ্বীপে গিয়ে সাধু সন্তদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন সরকারের কোটি কোটি টাকা খরচ করে, তখনও  কোনো অনুমোদনের প্রয়োজন হয় না।  তাহলে বেলডাঙ্গায় একটা মসজিদ যদি স্থানীয় মানুষের টাকায় গড়ে ওঠে, তার জন্যে আলাদা করে অনুমোদন লাগবে কেন ?”

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেলডাঙার মির্জাপুরে আগামী ৬ই ডিসেম্বর নতুন বাবরি মসজিদের শিলান্যাস হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে। শিলান্যাস হওয়ার পর তিন বছরে গড়ে উঠবে অযোধ্যার বাবরি মসজিদের আদলে বাংলার নয়া বাবরি মসজিদ। মসজিদের পাশেই থাকবে একটি হোটেল যার নাম রাখা হয়েছে সরাইখানা এবং একটি মনোরম উদ্যান। আসুন শুনে নেওয়া যাক, এই ব্যাপারে হুমায়ুন কবীর ঠিক কি জানিয়েছেন। 


Loading

দু’দিনের সীমান্ত সফরে রাজ্যপাল 

সীমান্তে ভীড় নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/১১/২০২৫ :  পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত অঞ্চলে দুদিন ধরে সফর করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।  রাজ্যে চলছে এসআইআর, এই আবহে সীমান্ত এলাকাগুলিতে  কেমন পরিস্থিতি রয়েছে তা সরেজমিনে দেখতেই রাজ্যপালের এই সীমান্ত সফর বলে মনে করা হচ্ছে। 

সোমবার রাজ্যপাল প্রথমেই যাবেন উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে।  ভারত বাংলাদেশের এই সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে।  বেশ কয়েক বছর আগে যারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এখানকার সরকারি কাগজপত্র বানিয়ে নিয়েছিল,  তারা এবার ফিরে যাচ্ছে নিজেদের দেশে।  এই কারণে হাকিমপুর সীমান্তে প্রচুর মানুষের ভীড় হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিএসএফ। 

হাকিমপুর সীমান্তে ঠিক কি পরিস্থিতি , কত মানুষের ভীড় সেখানে রয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কি না, তা জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।  এবার সেই পরিস্থিতি নিজে দেখতে সীমান্তে পরিদর্শনে গেলেন স্বয়ং রাজ্যপাল।  আজ তিনি কৃষ্ণনগরে রাত্রিবাস করবেন। আগামীকাল রাজ্যপাল যাবেন মুর্শিদাবাদের কিছু সীমান্ত এলাকা পরিদর্শনে। সেখানে গিয়ে সরকারি আধিকারিকদর সাথে তিনি যেমন কথা বলবেন, তেমনি কথা বলবেন স্থানীয় মানুষের সাথেও। 


Loading

বিএলও মহিলার আত্মহত্যার কারন খুঁজতে তদন্ত হওয়া  উচিত বলে মনে করেন রাজ্যপাল 

মুখ্যমন্ত্রীর চিঠির বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত : রাজ্যপাল 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৩/১১/২০২৫ :  প্রচন্ড কাজের চাপ সহ্য করতে না পেরে ব্লক লেভেল আধিকারিক মহিলা কর্মীর আত্মহত্যা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

গত ১৯ তারিখে শান্তি মুনি এক্কা নামে এক মহিলা আত্মহত্যা করেন। তিনি একজন ব্লক লেভেল অফিসার হিসেবে কাজ করছিলেন। ঐ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুতে শোক জ্ঞাপন করে তাঁর প্রতিক্রিয়া জানান। সেই সঙ্গে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন যে ‘রাজ্যে এসআইআর করার মত পরিবেশ নেই, বিএলও দের  ঠিক মত প্রশিক্ষণ দেওয়া হয় নি। তাঁদেরকে অহেতুক চাপ দেওয়া হচ্ছে। সেই চাপ তাঁরা নিতে পারছে না বলেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন’।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রীকেই একই সুরে  কথা বলতে শোনা গিয়েছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ সাংবাদিক বৈঠকে একই অভিযোগ করেছেন। ইত্যবসরে দিল্লী থেকে যে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ দল  কলকাতায় এসেছিল, সেই দলের সাদাস্যেরাও নিউ টাউনে বসে এই বিষয়টি নিয়ে বৈঠক করে গিয়েছেন বলে জানা যাচ্ছে।  সুতরাং কেন্দ্রীয় নির্বাচন কমিশনও বিএলওদের  এই চাপের বিষয়টা বা আত্মহত্যার বিষয়কে খাটো করে যে দেখছেন তা নয়। বরং মুখ্যমন্ত্রীর চিঠিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সব দিক তাঁরা বিবেচনা করছেন বলে জানিয়েছেন। 

আজ রাজ্যপাল হিসেবে রাজভবনে তিন বছর কাটিয়ে দিয়ে এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস  বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন, তিনি যখন এই বিষয়টা নিয়ে চিঠি লিখেছেন, তখন এই বিষয়টা আরও খতিয়ে দেখা উচিত। তাই ঐ  মহিলার আত্মহত্যার সঠিক কারণ জানতে একটা  পূর্ণঙ্গ তদন্ত হওয়া  উচিত। আমি বিশ্বাস করি, আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী এবং সব দিক থেকে ভারসাম্য বজায় রেখে চলে। এই সব ব্যাপারগুলোকে নিয়েই তদন্ত হওয়া  উচিত এবং সুষ্ঠূ সমাধানের পথ বের করা উচিত।”


Loading

অশান্ত বাংলাদেশ, নেপাল, SIR  আবহে চিকেনস নেক নিয়ে শঙ্কিত স্বরাষ্ট্রমন্ত্রক 

সেনা-গোয়েন্দাদের গোপন বৈঠক শিলিগুড়িতে

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২২/১১/২০২৫ :   চলছে এসআইআর, প্রতিদিন প্রচুর  মানুষ সীমান্ত দিয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশে। একদিন যে কোনো কারণেই হোক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে হয়েছিল।  এসআইআর শুরু হতেই সেই অনুপ্রবেশকারীরা ঘরমুখো হতে শুরু করেছেন। ফিরে যাচ্ছেন বাংলাদেশে। 

এখনো পর্যন্ত বিএসএফ বাংলাদেশের বিজিবির হাতে ১৭২০ জনকে প্রত্যর্পণ করেছে বলে জানা যাচ্ছে।  এই মুহূর্তে ভারত বাংলাদেশের সীমান্ত চৌকিগুলিতে ব্যাপক ভীড় হয়েছে। এঁরা সকলেই এক সময় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন অবৈধভাবে। তাঁরা এবার ফিরে যাচ্ছেন বাংলাদেশে। প্রতিদিনই এই মানুষদের ভীড় ক্রমশ বেড়েই চলেছে।  

সীমান্তে বিএসএফকে সতর্ক করা হয়েছে।  মোতায়েন করা হয়েছে আরও বাহিনী। সীমান্ত চৌকিগুলিতে এই মুহূর্তে কত মানুষের ভীড় তৈরি হয়েছে, তা জানতে বিএসএফের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক।  ফিরে যেতে চাওয়া বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ওপর নজর রাখাও হচ্ছে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। 

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এই আবহে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। নেপালও অগ্নিগর্ভ হয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের মধ্যে সবচেয়ে বিপন্ন হয়ে রয়েছে উত্তরবঙ্গের চিকেনস নেক।   চিকেনস নেকের একদিকে বাংলাদেশ আর এক দিকে রয়েছে নেপাল। তাই শঙ্কিত  স্বরাষ্ট্র মন্ত্রক।  আজ এই কারণেই শিলিগুড়িতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে। যে বৈঠকে উপস্থিত আছেন  সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, বিএসএফ, এসএসবি, ইন্টেলিজেন্স ব্যুরো ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। 


Loading

ভূকম্পনে কেঁপে উঠলো কলকাতা সহ গোটা বাংলা

১৯ সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্প 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/১১/২০২৫ : জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো সমগ্র পশ্চিমবঙ্গ।  আজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলা থেকেই এই ভূকম্পন অনুভূত হয়েছে।  ভূকম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। 

শুক্রবার সকাল ১০:০৯ নাগাদ আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে সমগ্র পশ্চিমবঙ্গ।  রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.৭ বলে জানা গিয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূকম্পনের ফলে সমগ্র বাংলাদেশেও জোরালো ভূকম্পন হয়েছে বলে জানা যাচ্ছে। 

পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই ভূমিকম্প অনুভূত করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর দুয়ার এবং শিলিগুড়ি থেকে ভূকম্পন স্পষ্ট বোঝা গিয়েছে। কলকাতায় ভূকম্পন হতেই বহুতল থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে এই ভূকম্পনের ফলে পশ্চিমবঙ্গের কোথাও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি.  মোট ১৯ সেকেন্ড স্থায়ী ছিল এই ভকম্পন।  

ভারত ও বাংলাদেশ ছাড়া আজ ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় এবং কিরঘিস্তানে। কিরঘিস্তানে  ভূকম্পনের মাত্রা ছিল ৪.২ বলে জানা গিয়েছে। পাকিস্তানে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৯। 


Loading

এজরা স্ট্রিটে আগুন 

ওয়ার হাউসে ছিল ইলেকট্রিক আর ইলেক্ট্রনিক্স মাল 

আজ খবর (বাংলা), কলকাতা,  [রাজ্য] পশ্চিমবঙ্গ, ১৫/১১/২০২৫ :  ফের মধ্য কলকাতার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। দমকল বাহিনী জানিয়েছে এই মুহূর্তে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসে গিয়েছে।  

আজ মধ্য কলকাতার এজরা স্ট্রিটে একটি ওয়ার হাউস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।  তারপরেই আগুন দেখতে পাওয়া যায়। আগুন দেখেই স্থানীয় লোকজন দমকলে খবর দেন। ওই ওয়ারহাউসটি ছিল ইলেক্ট্রিকাল এবং ইলেক্ট্রনিক্স পণ্যে ঠাসা।  সেই পণ্যগুলি পুড়তে থাকে। এর মধ্যেই ঘটনা স্থলে এসে পৌঁছায় দমকল নাহিনী। 

এজরা স্ট্রিটের ঘটনাস্থলে মোট ২০টি দমকলের গাড়ি এসে পৌঁছেছিল। তার মধ্যে ৯টি ইঞ্জিন দ্রুত কাজ শুরু করে দেয়। ঐ  ওয়ার হাউসের বিভিন্ন দিক থেকে জল দেওয়া শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা আয়ত্তে আসে, তবে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঐ  ঘটনা চাক্ষুস করতে প্রচুর মানুষ ভীড় জমায়, পুলিশ তখন ভীড় সামলাতে শুরু করে। 

দমকলের তরফ থেকে জানানো হয়েছে, এটা অনেক বড়  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারতো, কেননা এজরা স্ট্রিট জায়গাটি বেশ ঘিঞ্জি এলাকা, ফলে আগুন ছড়িয়ে যেতে পারতো। তবে দমকল বাহিনীর তৎপরতায় অনেক বড় কোনো ঘটনা ঘটতে পারে নি। এই ঘটনাও হতাহতের কোনো খবর নেই, তবে অনেক টাকার মাল পুড়ে গিয়ে থাকতে পারে।  কিভাবে ঐ ওয়ার হাউসে আগুন লাগলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে।


Loading

মমতাকে ডিলিট দিল জাপানের বিশ্ববিদ্যালয় 

এই নিয়ে পরপর তিনবার ডিলিট পেলেন মমতা 

ছবি : পিটিআই সৌজন্যে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/১১/২০২৫ : ডিলিট উপাধি পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ থেকে তিনি ড: মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য এর আগেও দু’দু’বার ডিলিট পেয়েছেন তিনি।

জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যগতরা কলকাতায় এসে   একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় দিয়ে সাদর অভ্যর্থনা জানান, তারপর তাঁকে ডিলিট উপাধি প্রদান করা হয়। কলকাতার আলিপুরে ধন ধান্য  প্রেক্ষাগৃহে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মমতাকে ডিলিট প্রদান করা হলো। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের শিল্পী ও বুদ্ধিজীবী মানুষ জন। ঐ  অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত ও জাপানের মিত্রতা ও বন্ধুত্বের কথা তুলে ধরেন।  দুই পক্ষই যৌথ সংস্কৃতি, শিল্প, শিক্ষা ও  অর্থনৈতিক সহযোগিতার উল্লেখ করেছেন। 

তবে এবাৰেই প্রথম নয়, এবারেরটা নিয়ে মমতা তিনবার ডিলিট উপাধি পেলেন। এর আগে ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় মমতাকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্যে  ডিলিট উপাধি দিয়েছিল, সেবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি মমতার হাতে ডিলিট উপাধি তুলে দিয়েছিলেন। তবে সেবার ঐ  ডিলিট প্রাপ্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল এবং বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। এরপর ২০২৩ সালে  সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ মমতাকে সমাজ সেবা, শিক্ষা এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্যে ডিলিট উপাধি দিয়েছিল।  এবার তিনি ডিলিট পেলেন বিদেশ থেকে।


Loading

কমিশনের অনলাইন ফর্ম ভর্তি করতে গিয়ে নাজেহাল রাজ্যবাসী 

ফর্ম ৮ ঠিকমত কাজ করছে কি ? প্রশ্ন সাধারণ মানুষের 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/১১/২০২৫ :  এবারঅনলাইনে এনুমারেশন  ফর্ম ভর্তি করা শুরু হয়েছে এমন খবর নির্বাচন কমিশন মারফত জানা গেলেও, সেই ফর্ম ঠিকমত ভর্তি করতে নানারকম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে এবং তা নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্য জুড়ে। 

গত ৪ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গেলেই কমিশনের পোর্টাল জানতে চাইছে মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে যুক্ত আছে কিনা। বেশিরভাগ মানুষেরই মোবাইল ফোন নম্বর আধার কার্ডের সাথে যুক্ত থাকে। ভোটার কার্ডের সাথে নয়। 

এক্ষেত্রে ভোটার কার্ডের সাথে  মোবাইল নম্বর যুক্ত না থাকলে ৮ নম্বর ফর্ম ভর্তি করে লগ ইন করতে বলছে। আর এখানেই বিপত্তি দেখা দিচ্ছে। হয় ঠিক মত ওটিপি আসছে না, অথবা ওটিপি আসলেও লগ ইন করার ক্ষেত্রে ব্লক দেখাচ্ছে, অর্থাৎ ৮ নম্বর ফর্ম ভর্তি করা যাচ্ছে না ঠিক মত।  যার ফলে মূল ফর্মে লগ ইন করাই যাচ্ছে না।  আর এর ফলেই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। অনলাইনে ফর্ম ভর্তি করতে গিয়ে  রীতিমত নাজেহাল হতে হচ্ছে। এই সমস্যাগুলির দ্রুত সমাধান চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। 


Loading

শিশুকন্যার সর্বনাশ করল তার নিজেরই দাদু , গ্রেপ্তার ১

শিশুটিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 

আজ খবর (বাংলা), [রাজ্য] তারকেশ্বর, হুগলী, ০৯/১১/২০২৫ :  নিজের দাদুই সর্বনাশ করে দিল তারকেশ্বরের এক শিশুকন্যার।  রক্তাক্ত অবস্থায় একটি নালা থেকে উদাহর করা হয় ঐ  শিশুটিকে। গ্রেপ্তার করা হয়েছে তার দাদুকে। 

তারকেশ্বরের স্টেশনের কাছেই মশারির মধ্যে ঘুমিয়ে ছিল ঐ  শিশুকন্যা।  তার পরিবারের সদস্যরা ছিল কাছাকাছিই। তবু সেই শিশুকন্যাকে মশারি কেটে নির্জন জায়গায় নিয়ে চলে যায় এক প্রৌঢ় ব্যক্তি। ঐ  ব্যক্তি সম্পর্কে ঐ  শিশু কন্যার দাদু বলে জানা গিয়েছে।  ঐ  শিশুটির ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। তার গাল কামড়ে দেওয়া হয়েছিল।  তাকে যখন তারকেশ্বরের একটি নালা থেকে উদ্ধার করা হচ্ছিল, তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল।

সম্ভবত ঐ  শিশু কন্যাকে ধ*র্ষণ করা হয়েছিল। শিশুটির যৌ*নাঙ্গ থেকে রক্তপাত হচ্ছিল।   বোঝা যাচ্ছিল যে তার ওপর অত্যাচার করা হয়েছিল।  শিশুটিকে প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়। তারপর তাকে চন্দন নগর হাসপাতালে ভর্তি করি হয়েছে, সেখানেই তার চিকিৎসা চালানো হয়েছে।  ঐ  শিশুটির দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। রাজ্য সরকারের বিরধিতা করে বিক্ষোভ দেখায় বিজেপি। 


Loading

‘বাংলার মাটি, বাংলার জল’ নয় দার্জিলিংয়ের  স্কুলগুলিতে 

দার্জিলিং পাহাড় বাকি রাজ্যের থেকে আলাদা : জিটিএ 

আজ খবর (বাংলা), [রাজ্য], দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ০৮/১১/২০২৫ :  ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি দার্জিলিং এর স্কুলে স্কুলে গাওয়া হবে না বলে জানিয়ে দিলেন জিটিএ প্রধান অনীত থাপা।. 

পশ্চিমবঙ্গ সরকার একটি অধ্যাদেশ জারি করে বলেছে যে রাজ্যের  নিম্ন থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত প্রত্যেক স্কুলে জাতীয় সংগীতের আগে ‘বাংলার মাটি,বাংলার জল’ গানটি গাইতে হবে প্রার্থনা সঙ্গীত হিসেবে। দার্জিলিং শহরে এই অধ্যাদেশ নিয়ে জল্পনা চলছিল। গতকাল জিটিএ থেকে বলা হয়েছে, “রাজ্য সরকারের এই অধ্যাদেশ বলবৎ করা হবে না দার্জিলিং পাহাড়ে।  এখানে জাতীয় সংগীতের আগে বিভিন্ন স্কুলে যেভাবে আগে অন্যান্য প্রার্থনা সঙ্গীত গাওয়া হত, সেভাবেই  ঐ গানগুলি গাওয়া হবে। সুতরাং জিটিএ অঞ্চলে রাজ্য সরকারের এই অধ্যাদেশ বলবৎ হবে না।” 

কারন হিসেবে জিটিএর তরফ থেকে বলা হয়েছে, “যেহেতু পাহাড়ের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি আলাদা, যেহেতু দার্জিলিঙের মানুষ প্রতিটি ধর্ম ও ঐতিহ্যকে সম্মানের সাথে দেখে,  যেহেতু দার্জিলিঙের মানুষের স্বতন্ত্র মূল্যবোধ রয়েছেএবং  জিটিএ দার্জিলিং পাহাড়ে  সায়ত্ব শাসন চালায়, তাই এই গানটিকে পাহাড়ের স্কুলগুলিতে গাওয়া হবে না।” 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor