১৯ সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্প

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/১১/২০২৫ : জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো সমগ্র পশ্চিমবঙ্গ। আজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলা থেকেই এই ভূকম্পন অনুভূত হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও।
শুক্রবার সকাল ১০:০৯ নাগাদ আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে সমগ্র পশ্চিমবঙ্গ। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.৭ বলে জানা গিয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূকম্পনের ফলে সমগ্র বাংলাদেশেও জোরালো ভূকম্পন হয়েছে বলে জানা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই ভূমিকম্প অনুভূত করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর দুয়ার এবং শিলিগুড়ি থেকে ভূকম্পন স্পষ্ট বোঝা গিয়েছে। কলকাতায় ভূকম্পন হতেই বহুতল থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে এই ভূকম্পনের ফলে পশ্চিমবঙ্গের কোথাও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি. মোট ১৯ সেকেন্ড স্থায়ী ছিল এই ভকম্পন।
ভারত ও বাংলাদেশ ছাড়া আজ ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় এবং কিরঘিস্তানে। কিরঘিস্তানে ভূকম্পনের মাত্রা ছিল ৪.২ বলে জানা গিয়েছে। পাকিস্তানে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৯।
![]()