
“কমিশন চাইছে গ্রেড এ, রাজ্য সরকার পাঠাচ্ছে গ্রেড বি ও গ্রেড সি অফিসার”
![]()

“কমিশন চাইছে গ্রেড এ, রাজ্য সরকার পাঠাচ্ছে গ্রেড বি ও গ্রেড সি অফিসার”
![]()

“কালো কোট পড়া একদল লোক রবীন্দ্রনাথকে ঘিরে রেখেছিল, এরাই সংবাদ মাধ্যমের গায়ে হাত তুলেছে”
আজ খবর (বাংলা) [রাজনীতি], ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা , ০৯/০২/২০২৬ : ব্যারাকপুরে বৃদ্ধকে লাথি মেরে খুনের ঘটনায় ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের ফাঁসির দাবীতে উত্তাল ব্যারাকপুর।
পাশের বাড়ি অবৈধভাবে নির্মাণ করছে বলে ব্যারাকপুরের একটি পরিবার আপত্তি জানিয়েছিল এবং সেই মর্মে পুরসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিল। এরপর ঐ অঞ্চলের কাউন্সিলর ঐ পরিবারের ওপর চড়াও হয়ে গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে। ঐ পরিবারের সদস্যদের তিনি মারধর করেন এবং এক বৃদ্ধের (৮১) পেটে লাথি মারেন। ঐ বৃদ্ধের মৃত্যু হয়।

দাপুটে তৃণমূল নেতা ও কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশকরা হয়। এই সময় বিজেপি নেতা অর্জুন সিংহের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিশাল মিছিল করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের ফাঁসি চেয়ে ব্যারাকপুর আদালতের সামনে জমায়েত করতে যায়। সেই সময় পুলিশ তাঁদেরকে আটকায়। পুলিশের সাথে বিজেপি কর্মীদের চূড়ান্ত তর্কাতর্কি বেঁধে যায় এবং ধস্তাধস্তিও হয়। পুলিশ বিজেপি কর্মীদের আদালত চত্বরের সামনে ভীড় করতে দেয় নি।
প্রিজন ভ্যানে করে অভিযুক্ত তৃণমূলকাউন্সিলর রবীন্দ্রনাথকে আদালতে নিয়ে আসার সময় ব্যারাকপুর আদালত চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিজেপি কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায়। স্লোগান দিতে থাকে। রবীন্দ্রনাথকে ঘিরে থাকে কালো কোট পড়া একদল আইনজীবী। এরা অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথের সমর্থনে আদালতে দাঁড়াতে চান। এই সময় ঐ আইনজীবীদের একাংশ উপস্থিত সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করতে শুরু করেন। রীতিমত ধস্তাধস্তি করতে থাকেন সাংবাদিকদের সাথে। এই ঘটনার সাথে সাথেই রবীন্দ্রনাথকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়।
![]()

প্রধানমন্ত্রী ৬ মাসে ৬বার এসেছেন এই রাজ্যে
আজ খবর (বাংলা), [রাজনীতি], বীরভূম,পশ্চিমবঙ্গ : ০৯/০২/২০২৬ : বীরভূমে বেশ কিছু রেল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রী গত ছয় মাসে ছ’বার এসেছেন এই রাজ্যে। তিনি বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছেন, বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করে গিয়েছেন। সেই সব প্রকল্পে উপকৃত হবেন বাংলার মানুষ। কিন্তু এই রাজ্যে রেল প্রকল্পগুলি সম্পন্ন হতে গেলে জমির দরকার হয়, সেই জমি দিতে চাইছে না রাজ্য সরকার। আর এই কারণেই এই রাজ্যে পরিবর্তন হওয়াটা খুবই প্রয়োজন। এই রাজ্যে বিজেপি শাসিত সরকার এলে প্রকল্পগুলি দ্রুত রূপায়ন করা যাবে। এবং সেগুলি থেকে সাধারণ মানুষ উপকৃত হবেন। ”
শুভেন্দু অধিকারী আরও বলেন, “এই রাজ্যে আগামী এপ্রিল মাসেই সাধারণ নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনে এবার পরিবর্তন দরকার। বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা দরকার। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে শুধু রেলই নয়, রূপায়িত হবে অন্যান্য থেমে থাকা প্রকল্পগুলিও. বিজেপিকে ক্ষমতায় আনা উচিত। একমাত্র ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে ক্ষমতায় এলেই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হওয়া সম্ভব হবে।”
Aaj Khabor Desk, Birbhum, West Bengal, 09/02/2026 : Leader of the Opposition in West Bengal, Suvendu Adhikari, strongly criticised the Trinamool Congress while attending the inauguration of several railway projects in Birbhum. He alleged that railway projects in the state are being delayed because the state government is refusing to provide land. Adhikari said that the Prime Minister has visited West Bengal multiple times in the last six months and laid foundation stones for several development projects, which would benefit the people of the state. However, due to lack of cooperation from the state government, these projects remain incomplete. Referring to the upcoming general elections, he stressed the need for political change, claiming that if the BJP comes to power, not only railway projects but other stalled development works will be implemented swiftly, leading to overall development of the state.
![]()

“ভোটারের নাম বাদ দিয়েই বিজেপি বাংলা দখল করতে চাইছে”
আজ খবর (বাংলা), [রাজনীতি], মানিকচক,মালদা, ০৫/০২/২০২৬ : বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোটো ছোটো ভুল দেখিয়ে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
![]()

পুলিশের যোগসাজস থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০২/২০২৬ : গতকাল কলকাতার গোলপার্ক এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছে, আজ তার তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
![]()

এলাকায় জারি রয়েছে ১৬৩ ধারা (যা আগে ছিল ১৪৪ ধারা)
ঘটনাস্থল পরিদর্শনে পর নরেন্দ্রপুর থানার দিকে প্রতিবাদ মিছিল কর্মসূচি রয়েছে বিজেপির। অন্যদিকে কড়া পদক্ষেপ প্রশাসনের। আগুনের ঘটনার তদন্ত ও উদ্ধারকাজে কোনও রকম বিঘ্ন এড়াতে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে নাজিরাবাদ এলাকায় ১৬৩ ধারা ( আগে যা ১৪৪ ধারা ছিল) জারি করেছে বারুইপুর মহকুমা প্রশাসন।
নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১। দেহাংশ উদ্ধারের কাজ চলছে এখনো। ২৬ শে জানুয়ারির ভোর রাত ৩ টের সময় আগুন লাগার ঘটনার ৩-৪ দিন পরেও চলছে নিখোঁজদের খোজ। পুলিশ সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত নিখোঁজ এর সংখ্যা ২৭। বারুইপুর হাসপাতালে নিখোঁজ পরিবারের পরিজনদের DNA পরীক্ষা করে মিলিয়ে দেখা হবে জতুগৃহ থেকে উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএর সঙ্গে।
Aaj Khabor, Desk, Anandapur, Kolkata, 29/01/2026 : Following the devastating fire at Nazirabad in Anandapur, Kolkata, a 20-member BJP delegation led by Leader of the Opposition Suvendu Adhikari is set to visit the site. After the inspection, the BJP has planned a protest march towards Narendrapur police station. Meanwhile, the administration has taken strict measures to maintain law and order, imposing Section 163 (earlier Section 144) in the Nazirabad area to ensure smooth investigation and rescue operations. The death toll in the fire has risen to 21, while recovery of body parts is still ongoing. The fire broke out around 3 a.m. on January 26, and even after several days, 27 people remain missing. DNA tests of relatives are being conducted at Baruipur Hospital to identify recovered remains.
![]()

‘মমতা ব্যানার্জির মন্তব্য দুর্ভাগ্যজনক’
আজ খবর (বাংলা), [রাজনীতি], মুম্বাই, মহারাষ্ট্র, ২৮/০১/২০২৬ : এনসিপি প্রধান অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তাকে তীব্র নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের আজ দিল্লী রওনা হওয়ার কথা ছিল, কিন্তু এনসিপি প্রধান অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর ঘটনায় তিনি আজ দিল্লী যাওয়া বাতিল করেছেন। সম্ভবত তিনি আগামীকাল দিল্লী চলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ অজিত পাওয়ারের অকাল মৃত্যু সম্বন্ধে বলেছেন, “মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবর দেখে আমি শোকাহত এবং স্তব্ধ। তাঁর পরিবার এবং শারদ পাওয়ারজিকে আমি সমবেদনা জানাই। এই দুর্ঘটনায় আমি দুর্নীতির ছায়া দেখতে পাচ্ছি। আমাদের দেশে কেউই সুরক্ষিত নয়. রাজনীতিবিদরাও নয়। এই বিমান দুর্ঘটনার তদন্ত হওয়া উচিত সুপ্রিম কোর্টের তত্বাবধানে। অন্য কোনো এজেন্সির দ্বারা নয়, কারন অন্যান্য এজেন্সিগুলি বিক্রি হয়ে গিয়েছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ব্যাপক চটেছেন মহারাষ্ট্রের মানুষ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, “মমতা ব্যানার্জির মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। শারদজী নিজেই বলেছেন, একটা দুর্ঘটনা ঘটেছে, তাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে, এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কিন্তু মমতা ব্যানার্জির মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি দুঃখিত যে আমরা এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে ঘৃণ্য ও নিম্ন মানের রাজনীতি করতেও ছেড়ে দিচ্ছি না। মমতা দিদি এতটা নিম্ন মানের রাজনীতি করবেন সেটা ভাবতে পারি নি। এভাবে রাজনীতি করা মানে আমাদের প্রিয় নেতাকে অসম্মান করা।”
Aaj Khabor Desk, 28/01/2026 : Maharashtra Chief Minister Devendra Fadnavis strongly criticised West Bengal Chief Minister Mamata Banerjee over her remarks on the reported plane crash death of NCP chief and Deputy Chief Minister Ajit Pawar. Mamata Banerjee cancelled her Delhi visit and expressed shock over Pawar’s death, offering condolences to his family and Sharad Pawar. However, she also alleged a “shadow of corruption” behind the incident and demanded a Supreme Court-monitored investigation, questioning the credibility of other agencies. Her comments sparked widespread anger in Maharashtra. Reacting sharply, Fadnavis termed her statement unfortunate and accused her of indulging in low-level politics over a tragic accident, saying such remarks disrespected a respected leader.
![]()

“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং জনমুখী কাজ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত”
আজ খবর (বাংলা), [রাজনীতি] মোথাবাড়ি, মালদা, ২৮/০১/২০২৬ : আজ মালদা জেলার বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রচুর মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই মানুষদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেওয়া হয়।
মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি ও কংগ্রেস ছেড়ে একাধিক নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের অঞ্চল সভাপতি মহম্মদ টুমিন শেখ, রাজনগর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা শোভা মন্ডল, তাঁর স্বামী নিবারণ মন্ডল-সহ আরও বেশ কয়েকজন সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিন তাঁরা মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। নবাগতদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই যোগদান ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে।
যোগদানের পর রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি টুমিন শেখ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং জনমুখী কাজ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত। মানুষের স্বার্থে কাজ করতেই আজ কংগ্রেস ছেড়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” একইসঙ্গে তিনি জানান, রাজনগর অঞ্চলের সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে কাজ করতে চান।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “তৃণমূল কংগ্রেস মানুষের দল। যারা উন্নয়ন ও শান্তির রাজনীতিতে বিশ্বাস করেন, তাঁরা আজ দলে যোগ দিচ্ছেন। আগামী দিনে মোথাবাড়ি বিধানসভা এলাকায় আরও শক্তিশালী হবে তৃণমূল।”
বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। দলে যোগ দিয়ে অরুণা মার্ডি জানান, ‘তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে রাজ্যের শাসকদলে নাম লেখালেন। তপশিলি জাতি ও উপজাতি মানুষের স্বার্থে কাজ করা তাঁর লক্ষ্য।’
Aaj Khabor Desk, Malda, 28/01/2026 : Several leaders and supporters from different political parties joined the Trinamool Congress (TMC) in Malda district on January 28, 2026, causing a major political stir. In the Mothabari Assembly constituency, leaders and workers from the BJP and Congress formally joined TMC at the party office, where they were welcomed by local MLA and state minister Sabina Yasmin. New entrants cited Chief Minister Mamata Banerjee’s development-oriented and people-centric governance as their motivation. Sabina Yasmin stated that TMC continues to attract those who believe in development and peaceful politics. Earlier, Aruna Mardi, wife of BJP MP Khagen Murmu, also joined TMC, expressing her desire to work for Scheduled Caste and tribal communities.
![]()

নন্দীগ্রামে ৪ কিলোমিটার পথ হাঁটলেন শুভেন্দু, স্লোগান দেন “হিন্দু হিন্দু এক হও”
আজ খবর (বাংলা), [রাজনীতি], নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, ২২/০১/২০২৬ : “এপ্রিল মাস শেষ হলেই এই সরকারেরও শেষ, জনগণ জেগেছে” বলে রামমন্দিরের প্রতিষ্ঠা দিবসে নন্দীগ্রামে হুঙ্কার রাজ্যের বিরোধী দলের নেতা নেতা শুভেন্দু অধিকারীর।
বৃহস্পতিবার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রামের সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় নন্দীগ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
SIR শুনানিতে বিডিও অফিসে তাণ্ডবে ধৃতদের জামিনের পর বীরের সম্বর্ধনা শাসকের! জেল থেকে বেরোতেই ৬ জনকে মালা পরিয়ে বরণ তৃণমূলের। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন “তৃণমূল করিয়েছিল, রাজ্য সরকার করিয়েছিল, পুলিশ করিয়েছিল এটা প্রমাণ হয়েছে।”

SSC-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মিডল ম্যান প্রসন্ন রায় সহ কয়েকজনের প্রায় ৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, বাজেয়াপ্ত করা বিপুল সম্পত্তির তালিকায় রয়েছে রেসিডেনসিয়াল অ্যাপার্টমেন্ট,ভিলা, এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “সঠিক করেছে ইডি, জীবন কৃষ্ণ যাদের টাকা পাঠিয়েছে তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা উচিত। একা টাকা জীবন খায় নি, ওপর তলার লোক এবং নিচের তলার লোকও খেয়েছে। সবার টাকা বাজেয়াপ্ত করে সরকারি ট্রেজারিতে জমা করা উচিত।”
বিরোধী বিধায়কের নাগরিক পরিষেবার কাজে নিরন্তর বাধাদানের অভিযোগ তুলে ২৪ ঘণ্টার অনশনে শঙ্কর ঘোষ। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন এই সরকার কাউকে কাজ করতে দেয় না। নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জি এসে শুভেন্দু অধিকারীর রিপোর্ট কার্ড চেয়েছিলেন। কোন বিরোধী দলের লোককে কাজ করতে দেয় না। যারা মেরুদন্ড সোজা রেখে বিরোধী দলের কাজ করতে চায়,তাদের আর কয়েক মাস অপেক্ষা করতে হবে । জনগণ জেগেছে , এপ্রিল মাস শেষ তো এই শাসক দলেরও শেষ।
![]()

মমতা চান না এসআইআর হোক : দিলীপ
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ আগে বলেছেন শাসক দল দেশের সাংবিধানিক ব্যবস্থাকে অসম্মান করছে।
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, “নানারকম আইনি চ্যালেঞ্জ জানিয়ে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেতা করছে তৃণমূল কংগ্রেস।” দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে অনুরোধ করতে চান যে তারা যেন সুষ্ঠূভাবে এসআইআর-এর কাজ চালিয়ে যান. ভোটার তালিকা সংস্কার করার মাধ্যমে ভোটারদের নাম সংযোজন ও বিয়োজনের কাজ ঠিকমত চালিয়ে নিয়ে যান.
এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “তৃণমূল কংগ্রেস চাইছে না ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক. পশ্চিমবঙ্গে সাংবিধানিক সমস্ত ব্যথা ভেঙে পড়েছে। দেশের সংবিধানকেও ওরা অসম্মান করে চলেছে। আদালতকেও চ্যালেঞ্জ করা হচ্ছে। এসআইআর এই রাজ্যে সম্পন্ন করা দরকার, সেই কাজে পুলিশ ও সরকারি কর্মচারীদের সহায়তা করা উচিত কিন্তু সবাই তা করছে না. কারন মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে এসআইআর সম্পন্ন হোক. ”
![]()