Aaj Khabor

ভোটের সময় ধরা পড়ল ৫১০ কোটি টাকার সামগ্রী

ভোটের সময় ধরা পড়ল ৫১০ কোটি টাকার সামগ্রী

 

যথেষ্ট কঠোর মনোভাব দেখিয়েছে নির্বাচন কমিশন 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৭/০৪/২০২৬ :  ভোটের সময় পশ্চিমবঙ্গে প্রায় ৫১০ কোটি ১০ লক্ষ টাকার নিষিদ্ধ বস্তু ও সামগ্রী বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। আজ পিআইবি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

ভোটের সময় মদ সহ নানারকম বিধি নিষেধ আরোপ করা হয়।  বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়।  সেই সময় গাড়িগুলিকে নাকা চেকিং করা হয়।  উদ্ধার করা হয় নগদ অর্থ সহ নানারকম সামগ্রী। এই বছর নির্বাচন কমিশন যথেষ্ট কঠোর  মনোভাব দেখিয়েছে প্রথম থেকেই। ভোটের সময় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত এই রাজ্যে প্রায় ৫১০ কোটি ১০ লক্ষ  টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট ৩০ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছে।  মদ ধরা পড়েছে মোট ১২৬ কোটি ৮৫ লক্ষ টাকার।  বাজেয়াপ্ত হওয়া  মোট মদের পরিমাণ হল ৪৮.৪৬.১৮৩ লিটার। মোট ৫৮ কোটি ২৮ লক্ষ্য টাকার মূল্যবান ধাতু (সোনা রুপা) বাজেয়াপ্ত করা হয়েছে আর সেই সাথে ১১০ কোটি ১২ লক্ষ  টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য নিষিদ্ধ বা আপত্তিকর সামগ্রী যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য ১৮৪ কোটি ৮৫ লক্ষ  টাকা।


 

Loading

ভোটের সময় বাইক নয়, নিষেধাজ্ঞা কমিশনের

bike forbidden in west bengal news

ভোটের সময় বাইক নয়, নিষেধাজ্ঞা কমিশনের 

 

জরুরী ও আপৎকালীন ছাড় অবশ্য থাকছে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৪/২০২৬ : ভোটের সময় পশ্চিমবঙ্গে মোটর সাইকেল চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণের জারি করলো নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, “কোনো রাজনৈতিক শোভাযাত্রায় মোটর সাইকেল ব্যবহার  করা যাবে না।  কোথাও কোনো বাইক নিয়ে মিছিল করা যাবে না।  ভোটের দিন বুথের কাছে বাইক বা মোটর সাইকেল নিয়ে আসা যাবে না।  ভোটের দিন কার্যত বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আনতে চাইছে নির্বাচন কমিশন। জরুরী ক্ষেত্রে মোটর সাইকেল বা বাইক চালাতে হলেও বাইকের পিছনে কাউকেই বসানো যাবে না।”

ভোটের দিনগুলিতে সন্ধ্যে ৬টা  থেকে ভোর ৬টা  পর্যন্ত বাইক চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। অবশ্য জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকবে।  চিকিৎসার প্রয়োজনেও বাইক ব্যবহার করা যাবে।  অভিভাবকরা তাদের পড়ুয়া শিশুদের স্কুলে নিয়ে আসার অন্য বাইক ব্যবহার করতে পারবে. তবে সেক্ষেত্রেও প্রয়োজনে পুলিশের অনুমতি নিতে হতে পারে।

শান্তিপূর্ণভাবে ভোট পর্ব  শেষ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তার জন্যে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তা তারা নিচ্ছে।  আগামী ২৩ তারিখে ভোট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণ বঙ্গের কিছু জেলাতে । আধা সামরিক বাহিনী এবং পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে নেমে পড়েছে রাস্তাঘাটে।  ভোটের সময় সিভিক বা হোমগার্ডদের অব্যাহতি দেওয়া হয়েছে।


 

Loading

নির্বাচন যত এগোচ্ছে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে

রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি ভাংচুর 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩১/০৩/২০২৬ :   ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে রাজ্যে।   দলবদলের ঘটনাও ঘটছে।

কলকাতার চৌরঙ্গী কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করবেন সন্তোষ পাঠক। এই প্রার্থী এতদিন কংগ্রেসের হয়ে লড়াই করেছেন, এবার হাত চিহ্ন ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে। সন্তোষ পাঠক বলেন, “এ বার বহু কংগ্রেস কর্মী বিজেপিকে ভোট দেবেন।”  রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সন্তোষ পাঠকের হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছেন।

আজ প্রখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। টেনিস খেলোয়াড় পেজ ২০২১ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু আজ তিনি মোদীর নেতৃত্বকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বিজেপিতে যোগদান করলেন। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও ক্রীড়ামন্ত্রী কিরেন  রিজিজু।

ময়নাগুড়িতে প্রার্থী বদল করছে পদ্ম শিবির। সেখানে কৌশিক রায়ের বদলে বিজেপির প্রার্থী হলেন ডালিম রায়। ময়নাগুড়ি আসনে তিনি লড়াই করবেন বিজেপির হয়ে। বাগদা কেন্দ্রে বিজেপির হয়ে প্রাথী হয়েছেন সোমা ঠাকুর। তিনি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী। বাগদা আসনে সোমার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর।

এদিকে আজ কলকাতায় সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। ফর্ম ৬ নিয়ে বিভ্রান্তি শুরু করতে চাইছে তৃণমূল এই অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি নেতা কর্মীরা  সিইও দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন, বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন, সেই সম্বলিত  দুটি  নির্বাচন কমিশনকে জমা দিয়েছি। কেন মমতা বান্দ্যেপাধ্যায়কে সতর্ক করা হচ্ছে না ? কেন তাঁকে প্রচারে সাসপেন্ড করা হচ্ছে না ? এর আগে তো রাহুল সিনহা এবং প্রাক্তন বিচারপতি গাঙ্গুলিকে প্রচারে সাসপেন্ড করা হয়েছিল।” ময়নাগুড়ি, নকশালবাড়ি ও পাণ্ডবেশ্বরে মমতা যে ভাষণ দিয়েছিলেন তার ভিডিও ফুটেজগুলি নির্বাচন কমিশনে  জমা দিয়েছে বিজেপি।

আজ কোচবিহারে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।  কোচবিহার দক্ষিণ আসন থেকে প্রার্থী হয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। আজ ভোটের প্রচার চলাকালীন তাঁদের ওপর হামলা চালানো হয়েছে এবং সেই হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডারা, এমনটাই অভিযোগ উঠেছে। বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূলের দুষ্কৃতীরা রবীন্দ্রনাথ ঘোষের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে।


Loading

রাজ্য থেকে জঙ্গলরাজ দূর হবে : দিলীপ

মমতার ভাষণের অডিও তলব 

মমতার ভাষণের অডিও তলব 

আজ খবর (বাংলা), খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর , ২৮/০৩/২০২৬ :  নকশালবাড়ির স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের অডিও রেকর্ডিং চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর তার পরেই বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যে “রাজ্য থেকে এবার জঙ্গলরাজ দূর হবে।”

নকশালবাড়ির নন্দপ্রসাদ  গার্লস হাই স্কুল এর মাঠে  নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মহিলা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন “সমস্ত মহিলারা যেন ভোটকেন্দ্রে থাকেন এবং দরকারে রান্না করার সরঞ্জাম হাতের কাছে রাখেন এবং পরিস্থিতি সামাল দেন।” মমতার এই বক্তব্যকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

এই ভাষণের অডিও রেকর্ডিং চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।  এই ঘটনার পর আজ বিজেপি নেতা ও খড়্গপুরের প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “ভোটের আগে মুখ্যমন্ত্রী মহিলাদের খুশি করতে চাইছেন। কিন্তু সেটা আর হবে না। এই রাজ্য থেকে জঙ্গল রাজ শেষ হবেই। অমিত শাহ আসছেন, তিনি এসে যখন আমাদের সংকল্প পত্র প্রকাশ করবেন, তখন বিজেপির স্বরূপ দেখতে পাবে তৃণমূল কংগ্রেস।”


Loading

নির্বাচনী প্রচারে এবার ট্রাম !

নির্বাচনী প্রচারে এবার ট্রাম !

সুসজ্জিত ট্রামে থাকছে নির্বাচনের ছোটা ভীমও 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৩/২০২৬  :  নির্বাচন কমিশনের অভিনব উদ্যোগ। নির্বাচনের প্রচারের জন্যে এবার কলকাতায় ট্রাম এর উদ্বোধন করল নির্বাচন কমিশন।  এই ট্রামটি নির্বাচনের প্রচারের জন্যে সেজেগুজে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে।

আর কিছুদিন পরেই রাজ্যে ভোট। মোট দুই দফায় ভোট গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গে।  নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তুঙ্গে উঠছে  নির্বাচন কমিশনের তৎপরতা। এবার  নির্বাচনের প্রচারের জন্যে একটি সুসজ্জিত ট্রামের উদ্বোধন করল নির্বাচন কমিশন। নির্বাচনের নানান পোস্টার সম্বলিত হয়ে এই ট্রাম শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে। আজ এই ট্রামের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল।

নির্বাচন কমিশন এবার নির্বাচনের প্রচারের জন্যে কার্টুন চরিত্র ‘ছোটা ভীমে’র সাথে অংশীদার হয়েছে। তাই সব জায়গায় নির্বাচনের প্রচারে ছোটা ভীমকে দেখতে পাওয়া যাচ্ছে।  নির্বাচন কমিশন এবার নির্বাচনের সময় নানারকম কঠোর পদক্ষেপ নিচ্ছে, শুধুমাত্র সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্যে।  গতকাল বাসন্তীতে একটি ঘটনায় এক পুলিশ আধিকারিককে বরখাস্ত করতেও দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে।

Loading

বাসন্তী বাজার কাণ্ডে বড় পদক্ষেপ—ভোটের আগে পুলিশ আধিকারিককে বরখাস্ত নির্বাচন কমিশনের

বাসন্তী বাজার কাণ্ডে বড় পদক্ষেপ—ভোটের আগে পুলিশ আধিকারিককে বরখাস্ত নির্বাচন কমিশনের

নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা, ঘটনার রিপোর্ট তলব কমিশনের 

আজ খবর (বাংলা) [রাজ্য] বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, ২৭/০৩/২০২৬ :  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাসন্তী বাজারে ঘটে যাওয়া ঘটনার জেরে এক পুলিশ আধিকারিককে বরখাস্ত করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না—এমনই বার্তা দেওয়া হয়েছে।

সূত্রের খবর, বাসন্তী বাজার এলাকায় ঘটে যাওয়া ঘটনায় ওই পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে তিনি যথাযথ ব্যবস্থা নেননি। এরপরই বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে কমিশন দ্রুত পদক্ষেপ নিয়ে ওই আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেয়। পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো তাদের প্রধান লক্ষ্য। তাই কোনওরকম অব্যবস্থাপনা বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


Loading

৫ রাজ্যে ভোটে ২৫ লক্ষ আধিকারিক নিয়োগ নির্বাচন কমিশনের

৫ রাজ্যে ভোটে ২৫ লক্ষ আধিকারিক নিয়োগ নির্বাচন কমিশনের

সুষ্ঠূ ও অবাধ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত,১৮/০৩/২০২৬ : ভারতের নির্বাচন কমিশন (ECI) ১৫ই মার্চ আসাম, কেরল, পুদুচেরী, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যের উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।

এই ৫টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের বিভিন্ন ধাপের সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে, ২৫ লক্ষেরও বেশি নির্বাচন আধিকারিক নিয়োগ করা হয়েছে। এই নির্বাচনে মোট ভোটদাতার সংখ্যা ১৭.৪ কোটিরও বেশি। অর্থাৎ, প্রতি ৭০ জন ভোটারের জন্য প্রায় ১ জন নির্বাচন আধিকারিক নিযুক্ত।

নির্বাচনের সময়সূচি ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার জানান, নির্বাচন যাতে হিংসা ও প্ররোচনামুক্ত হয়, তা নিশ্চিত করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা দেখতে আধিকারিকদের সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন নিযুক্ত কর্মীদের মধ্যে প্রায় ১৫ লক্ষ ভোটগ্রহণ কর্মী, ৮.৫ লক্ষ নিরাপত্তা কর্মী, ৪০ হাজার ভোটগণনা কর্মী, ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ২১ হাজার সেক্টর অফিসার এবং ভোটগণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজার্ভার সহ অন্যান্য আধিকারিকরাও থাকছেন।
২.১৮ লক্ষেরও বেশি বিএলও সহ নির্বাচনী কর্মীবাহিনী থাকছেন ভোটারদের সুবিধার্থে। ফোন নম্বরের মাধ্যমে এবং ECINet অ্যাপে ‘Book-a-call to BLO’ সুবিধাও ভোটদাতাদের জন্য থাকছে। ডিইও/আরও পর্যায়ে যেকোনও অভিযোগ বা জিজ্ঞাসার স্বার্থে কল সেন্টার নম্বর +91 (STD Code) 1950-ও খোলা থাকছে।

জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ২৮A ধারা অনুযায়ী, ভোটের কাজে নিযুক্ত সকল কর্মীকে নির্বাচন কমিশনের অধীনে কর্মরত বলে গণ্য করা হবে। বিধানসভা নির্বাচন ও উপ-নির্বাচন চলাকালীন কমিশনের ‘চোখ ও কান’ হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে ৮৩২টি বিধানসভা কেন্দ্রে ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক মোতায়েন থাকছেন। এঁদের মধ্যে ৫৫৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় পর্যবেক্ষক। এই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অধিকাংশই ইতিমধ্যেই তাঁদের নির্ধারিত বিধানসভা কেন্দ্রে পৌঁছে গেছেন।
নির্বাচনী পর্যবেক্ষকরা তাঁদের যোগাযোগের বিবরণ দেবেন এবং তাঁরা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে প্রার্থী, রাজনৈতিক দল বা তাঁদের প্রতিনিধি কিংবা সাধারণ জনগণের সঙ্গে সাক্ষাতে নির্বাচন-সংক্রান্ত অভিযোগ শুনবেন।


 

Loading

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল

এই রদবদল কি ভোটে প্রভাব ফেলবে ? উঠছে প্রশ্ন 
 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৩/২০২৬ :  বিধানসভা নির্বাচনের দিনক্ষণ   ঘোষণার পরপরই এবার  রাজ্যের প্রশাসনের কর্তা এবং আমলাদের মধ্যে ব্যাপক রদবদল শুরু করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পাঁচ ঘণ্টার মধ্যেই বদলে দেওয়া হল রাজ্যের মুখ্য সচিব  \নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে। নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের নতুন মুখ্য সচিব হয়ে এলেন দুষ্মন্ত নারিয়ালা।  জগদীশ প্রসাদ মিনার জায়গায় রাজ্যের নতুন  স্বরাষ্ট্র সচিব হয়ে এলেন সংঘমিত্রা ঘোষ।
রাজ্যের পুলিশেও বদল আনতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের বর্তমান ডিজি পীযুষ পান্ডের জায়গায় রাজ্যের নতুন ডিজি হয়ে আসতে  চলেছেন সিদ্ধিনাথ গুপ্তা। জেলের ডিজি হিসেবে আসছেন নটরাজন রমেশ বাবু।  এডিজি আইবিপি হতে চলেছেন অজয় মুকুন্দ রানাডে। কলকাতা পুলিশ কমিশনার হতে চলেছেন অজয় কুমার নন্দা।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যের প্রশাসনিক কর্তা ও আমলাদের  বদলি নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি বলেছেন, “নির্বাচন কমিশন যতই বদলি করুন পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলে দেওয়া যাবে না।”

Loading

‘বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে’ এই অভিযোগ তুলে প্রতিবাদে মিছিল করলো প্রদেশ কংগ্রেস

“নির্বাচন কমিশন বলছে ভোটারের বৈধতা বিচার করছে বিচার বিভাগ তারা নয় ” 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৩/২০২৬ :  ভোটার তালিকায় নিবিড় সংশোধনের ফলে বৈধ ভোটারের নাম বাদপ্রসঙ্গটি  তুলে আজ কলকাতার রাজপথে নেমে প্রতিবাদে সোচ্চার হল প্রদেশ কংগ্রেস। 

‘এসআইআর এর পর গত ২৮ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও এখনও  সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হয় নি। তথাপি যে তালিকাপ্রকাশ করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে রাজ্যের বৈধ ভোটাররা বাদ পড়ে যাচ্ছেন’, এই অভিযোগ তুলছেন রাজ্যের কংগ্রেস নেতারা। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে প্রদেশ কংগ্রেস আজ কলকাতার ব্যাঙ্কশাল আদালতের সামনে থেকে বিবাদী বাগে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে পর্যন্ত মিছিল করেন এবং প্রতিবাদে সোচ্চার হন।
কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি রাজ্যের ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ  যাওয়ার পরেও নির্বাচন কমিশনের নীরব থাকাকে সমালোচনা করেছেন। আশুতোষ চ্যাটার্জি বলেন, “একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না. তিনি ভোট দেবেন না. নির্বাচন কমিশন বলছে এই বিষয়টা তাঁরা জানেন না. এটা বিচার বিভাগ জানে। বিচারকরাই যাচাই বাছাই করছেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আদালতের কাছে আবেদন জানাচ্ছি, যাতে একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়। “

Loading

সাত বাঙালি AERO কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

সাত বাঙালি AERO কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

ভোটার তালিকা থেকে নতুন করে নাম বাদ গেলো প্রায় ২১ লক্ষ 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০২/২০২৬ : আরও কড়া নির্বাচন কমিশন, এবার তারা ৭ বাঙালি AERO কে সাসপেন্ড করে দিল.

SIR এর কাজে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অপরাধে ৭ বাঙালি AERO কে সাসপেন্ড করা হল। সংশ্লিষ্ট অফিসাররা হলেন-  জয়দীপ কুন্ডু ক্যানিং পূর্ব, ডালিয়া রায়চৌধুরী ময়নাগুড়ি, সেফাউর রহমান সামসেরগঞ্জ, নীতিশ দাস ফারাক্কা, সেখ মুর্শিদ আলম সুতি, দেবাশীষ বিশ্বাস ডেবরা, সত্যজিৎ দাস ক্যানিং পূর্ব।

এঁদের মধ্যে ময়নাগুড়ির ডালিয়া চৌধুরী তাঁকে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জেলা শাসকের সঙ্গে দেখা করে যা কিছু তিনি করেছেন উদ্বোধন ও কর্তৃপক্ষের নির্দেশে করেছেন বলে দাবি করেছেন। তাকে কেন সাসপেন্ড করা হলো, সেই নিয়ে তিনি এই ঘটনায় সরব হয়েছেন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও মনোজ আগরওয়াল জানান যে ৭ জন AERO-কে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা SIR-এর গাইডলাইন ভঙ্গ করেছেন।  নির্বাচন কমিশনের সঙ্গে কনসাল্ট করেই একমাত্র রাজ্য সরকার এই ৭ জন AERO-দের সাসপেশন তুলে  নিতে পারে। অন্য কোনও পদ্ধতি নেই। তবে তিন মাস তাদের সাসপেন্ড থাকতে হবে।

গোটা দেশে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সরাসরি নির্বাচন কমিশন সাসপেন্ডের নির্দেশ দিয়েছে।যাঁরা আবাস যোজনা বা বাংলার বাড়ির সঙ্গেও যদি অন্য নথি দিয়ে থাকেন, তবে সেই নথি যদি ERO আপলোড না করে থাকেন, আর সেটি যদি প্রমাণিত হয়, তাহলে সেই ERO-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কমিশন।

অন্য দিকে, যাঁরা এই নথি দিয়েছেন হিয়ারিং-এ তাঁদের নাম বাদ পড়বে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। তাঁরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রথমে DEO-র কাছে আপিল করবেন এবং সেখানে নিষ্পত্তি না হলে রাজ্যের CEO-র কাছে আপিল করতে পারবেন। পূর্ণাঙ্গ ভোটার খসড়া তালিকা প্রকাশ করার আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্কুটনি চলছে। তাতে জানানো হয়েছে সোমবার বিকেল পর্যন্ত ২০ লক্ষ ৮৮ হাজার ৭০ জন ভোটারের নাম বাদ গিয়েছে নতুন করে।

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor