
ঘাসফুল ছেড়ে পদ্মে
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৭/২০২৬ : তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ যোগ দিলেন বিজেপিতে। এই তিনজন হলেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বারাইক এবং সুখেন্দু শেখর রায়।
আজ কলকাতার নিউ টাউনে বিজেপির দপ্তরে গিয়ে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। তাঁরা হলেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বারাইক ও সুখেন্দু শেখর রায়। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন তৃণমূল থেকে আসা সাংসদেরা।
কিন্তু বিজেপি বার বার ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস থেকে কাউকেই বিজেপিতে জায়গা দেওয়া হবে না। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এই তিন সাংসদ নিজেরাই দিল্লীতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করেছিলেন। মোদীজির সাথেও তাঁদের সাক্ষাৎ হয়েছিল। এই তিন সাংসদ বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিজেদের বিশ্বস্ততা প্রমান করতে সক্ষম হয়েছেন। সুখেন্দু শেখর রায় অমিত শাহের সাথেও দেখা করেছিলেন। এরপরেই এই তিন সাংসদের জন্যে দরজা খুলে দিয়েছে বিজেপি শিবির।

3D Bed Cover @ Rs. 749- Only
![]()
