
নন্দীগ্রামে ৪ কিলোমিটার পথ হাঁটলেন শুভেন্দু, স্লোগান দেন “হিন্দু হিন্দু এক হও”
আজ খবর (বাংলা), [রাজনীতি], নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, ২২/০১/২০২৬ : “এপ্রিল মাস শেষ হলেই এই সরকারেরও শেষ, জনগণ জেগেছে” বলে রামমন্দিরের প্রতিষ্ঠা দিবসে নন্দীগ্রামে হুঙ্কার রাজ্যের বিরোধী দলের নেতা নেতা শুভেন্দু অধিকারীর।
বৃহস্পতিবার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রামের সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় নন্দীগ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
SIR শুনানিতে বিডিও অফিসে তাণ্ডবে ধৃতদের জামিনের পর বীরের সম্বর্ধনা শাসকের! জেল থেকে বেরোতেই ৬ জনকে মালা পরিয়ে বরণ তৃণমূলের। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন “তৃণমূল করিয়েছিল, রাজ্য সরকার করিয়েছিল, পুলিশ করিয়েছিল এটা প্রমাণ হয়েছে।”

SSC-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মিডল ম্যান প্রসন্ন রায় সহ কয়েকজনের প্রায় ৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, বাজেয়াপ্ত করা বিপুল সম্পত্তির তালিকায় রয়েছে রেসিডেনসিয়াল অ্যাপার্টমেন্ট,ভিলা, এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “সঠিক করেছে ইডি, জীবন কৃষ্ণ যাদের টাকা পাঠিয়েছে তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা উচিত। একা টাকা জীবন খায় নি, ওপর তলার লোক এবং নিচের তলার লোকও খেয়েছে। সবার টাকা বাজেয়াপ্ত করে সরকারি ট্রেজারিতে জমা করা উচিত।”
বিরোধী বিধায়কের নাগরিক পরিষেবার কাজে নিরন্তর বাধাদানের অভিযোগ তুলে ২৪ ঘণ্টার অনশনে শঙ্কর ঘোষ। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন এই সরকার কাউকে কাজ করতে দেয় না। নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জি এসে শুভেন্দু অধিকারীর রিপোর্ট কার্ড চেয়েছিলেন। কোন বিরোধী দলের লোককে কাজ করতে দেয় না। যারা মেরুদন্ড সোজা রেখে বিরোধী দলের কাজ করতে চায়,তাদের আর কয়েক মাস অপেক্ষা করতে হবে । জনগণ জেগেছে , এপ্রিল মাস শেষ তো এই শাসক দলেরও শেষ।
![]()