পুলিশের যোগসাজস থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০২/২০২৬ : গতকাল কলকাতার গোলপার্ক এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছে, আজ তার তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
আজ একটি সাক্ষাৎকারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ” সমগ্র রাজ্যেই এখন গুন্ডা এবং মাফিয়ারা রাজত্ব চালাচ্ছে. প্রশাসনের হাতে আর লাগাম নেই। পুলিশও এই ঘটনায় যুক্ত থেকে থাকতে পারে। পুলিশেরও কোনো নিয়ন্ত্রণ নেই।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের সর্বত্র এখন গুন্ডা, মাফিয়া এবং অপরাধীরা রাজত্ব চালিয়ে যাচ্ছে। পুলিশও তাদের সাথে যোগসাজস করে রয়েছে। সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। যে যা খুশি তাই করছে। দুষ্কৃতীরা নিজেদের মধ্যে জমি নিয়ে লড়াই করছে। ঘরবাড়ি ধ্বংস করে নিরীহ মানুষদের হত্যা করছে। এই সব কিছুই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। যতক্ষণ এই সরকার থাকবে, ততক্ষন এইসব কার্যকলাপ বন্ধ হবে না।”
গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকায় একদল দুষ্কৃতী হামলা চালায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র, বোমা ও ধারালো অস্ত্র ছিল। এই ঘটনায় দক্ষিণ কলকাতার বিরাট একটি অংশে উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর গতকাল সারা রাত্রে পুলিশ ঐ অঞ্চলে তল্লাশি চালিয়েছে এবং মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে।
Aaj Khabor Desk, Kolkata, WEst Bengal, 02/02/2026 : BJP leader and former West Bengal state president Dilip Ghosh strongly criticised the state government following the violent incident in Kolkata’s Gariahat–Golpark area. In an interview, he alleged that goons and mafias are ruling across the state and claimed the administration has lost control, accusing the police of possible involvement and collusion with criminals. Ghosh said land disputes among criminals have led to violence, destruction of homes, and deaths of innocent people, all beyond the Chief Minister’s control. The incident occurred on Sunday evening when armed miscreants attacked the Golpark area using firearms, bombs, and sharp weapons, creating widespread tension. Police conducted overnight searches and arrested ten people in connection with the violence.