মর্মান্তিক এই ঘটনায় দেশের রাজনৈতিক ক্ষেত্রে শোকের ছায়া
আজ খবর (বাংলা), [দেশ] মুম্বই ,মহারাষ্ট্র, ২৮/০১/২০২৬ : বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বুধবার সকালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বুধবার সকাল ৮:৪৫ মিনিটে মহারাষ্ট্রের মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চাটার্ড বিমানটি দুর্ঘটনায় পড়ে। ওই চাটার্ড বিমানটি বারামতির বিমানবন্দরে অবতরণের সময় ক্র্যাশ করে যায় বলে জানা যাচ্ছে। জেলা পরিষদ নির্বাচনের জন্যে বারামতিতে আজ একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। সেখানে যাওয়ার পথেই এই বিমান দুর্ঘটনাটি ঘটে এবং তাঁর মৃত্যু হয়।
অজিত পাওয়ারের সাথে ঐ অভিশপ্ত বিমানে ছিলেন তাঁর এক সহকারী ও একজন কর্মচারী। এছাড়াও ঐ বিমানে দুজন crew সদস্য ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোট ৫জনের মৃত্যুর কথা জানানো হয়েছে, তবে বিস্তারিত খবর এখনো পাওয়া যায় নি।
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান ছিলেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রে তিনি দীর্ঘ সময় ধরে উপ মুখ্যমন্ত্রীর কাজ করে গিয়েছেন। তিনি পরপর ৬ বার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হয়েছেন। বর্ষীয়ান রাজনীতিবীদ শারদ পাওয়ারের ভাইপো ছিলেন তিনি। মহারাষ্ট্রে যথেষ্ট জনপ্রিয়তা ছিল অজিত পাওয়ারের। তিনি স্ত্রী সুনেত্রা এবং দুই পুত্র সন্তান জয় ও পার্থকে রেখে গিয়েছেন।
Aaj Khabor Desk : Mumbai, Maharashtra, 28/01/2026 — A tragic plane crash has killed Maharashtra’s Deputy Chief Minister, Ajit Pawar. Early Wednesday morning, his chartered flight crashed while landing at Baramati Airport, en route from Mumbai at around 8:45 AM. He was heading to a public rally for the district council elections. The accident also claimed the lives of his assistant, a staff member, and two crew members — five people in total. Details are still emerging.
Ajit Pawar was the leader of the Nationalist Congress Party and had served as Maharashtra’s Deputy Chief Minister six times. He was the nephew of veteran politician Sharad Pawar. Pawar is survived by his wife, Sunetra, and his two sons, Jay and Parth.
আজ খবর (বাংলা), রাশিফল রাশিফল, ২৮/০১/২০২৬ : মেষরাশি : আজ আপনার আরাম করার দিন। দীর্ঘদিনের বকেয়া পাওনা অর্থ উদ্ধার করা যাবে। আপনার কঠোর পরিশ্রমের ফল ফলতে শুরু করবে। পারিবারিক দিক থেকে একাকিত্ব বোধ করলেও সন্ধ্যের পর বেশ কিছু অতিথি বাড়িতে ভীড় জমাবে। শুভ সংখ্যা – ৯, শুভ রং লাল।
বৃষরাশি : বন্ধুদের আমন্ত্রণ পাবেন, কিন্তু মদ্যপান বা সেই জাতীয় খানাপিনা থেকে নিজেকে সরিয়ে রাখুন। আজ আপনার চারপাশ বেশি উজ্জ্বল হয়ে উঠবে, কারণ আপনি প্রেমে পড়ে যেতে পারেন। নিজেকে সৃজনশীল কাজে যুক্ত করুন। বিবাহিত জীবন উত্তম। কিছু মানুষের সঙ্গ আপনার জন্যে ঠিক নয়। সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৪, শুভ রং – কালো ও নীল।
মিথুন রাশি : মানসিকভাবে আজ বেশ মজবুত থাকবেন। যে কোনো পরিস্থিতি আজ আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর্থিক সমস্যা মিটে যেতে পারে। সংযত জীবনযাত্রা পালন করুন। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার সপক্ষে থাকবে। আপনার সঙ্গী আপনার বিরুদ্ধে যেতে পারে, উত্তেজিত হবেন না. ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত নিন। শুভ সংখ্যা ৬, শুভ রং – গোলাপি ।
কর্কট রাশি : শারীরিক সুস্থতা। বাজি বা জুয়ায় অর্থ বিনিয়োগ শুভ নয়। পরিবারের সাথে বিরূপ আচরণ থেকে নিজেকে বিরত রাখুন। আপনার প্রিয়জন বিরক্ত হতে পারে, যা আপনার মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। যাঁরা শিল্প ও নাটকের সাথে যুক্ত আছেন, তাঁরা নিজেদের শিল্পকর্মকে সেরা জায়গায় নিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং – কমলা।
সিংহ রাশি : আপনার আচরণ অন্যকে মুগ্ধ করবে। সঞ্চয় যে আপনাকে স্বস্তিতে রেখেছে তা আজ ভালোভাবেই বুঝতে পারবেন। আত্মীয়রা সমাদর করবে। কঠোর পরিশ্রম আর ধৈয্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছে যাবেন। আজ সন্ধ্যের পর কোনো দূর জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে। তবে অকারণে স্ত্রী / স্বামীর সাথে ঝগড়া হয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল ।
কন্যা রাশি : আজ অনেক কিছু করবেন ভাবছিলেন, কিন্তু সবটা করে উঠতে পারবেন না। মায়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা। কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় ব্যয় করলে দাম্পত্য সমস্যায় পড়তে পারেন। প্রেম উত্তম, বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়ে যেতে পারে। আনন্দদায়ক সফর মানসিক আনন্দ দিতে পারে। সব দিক বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নিন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা ।
তুলা রাশি : মনের একগুঁয়েমি দূর করুন, আনন্দ পাবেন। সারাদিন ধরেই আর্থিক লেনদেন চলতে থাকবে এবং দিনের শেষ হাতে টাকা থাকবে। শিশুদের সাথে খারাপ ব্যবহার করে ফেলবেন। নিজেকে সামলে রাখুন, আপনার মানসিক অবস্থা আপনাকে বাধা দিচ্ছে। নতুন কাজে হাত দেওয়ার আগে অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলুন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।
বৃশ্চিক রাশি : হালকা মেজাজে উপস্থিত পরিবেশকে উপভোগ করতে পারবেন। তবে হঠাৎ করেই অর্থের প্রয়োজনীয়তা দেখা দেবে। কোনো এক বিশেষ বন্ধু আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারেন। কর্মক্ষেত্র সপক্ষে থাকবে। যে কারনে এতদিন অপেক্ষা করেছিলেন, সেই কারণটা এবার ফলতে শুরু করবে। বিবাহ ইতিবাচক। শুভ সংখ্যা – ২, শুভ রং সাদা ।
ধনু রাশি : সুস্থ হয়ে উঠবেন, কিন্তু মদ্যপান থেকে বিরত থাকুন। আপনার কৃতিত্ব আজ আপনাকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দেবে, যা আপনার পরিবারকে উৎফুল্ল করে তুলবে। অনেকেই আপনার প্রশংসা করবে। চারপাশে কি কি ঘটছে তার ওপর নজর রাখুন। আপনার করা কাজের কৃতিত্ব যেন অন্য কেউ নিয়ে না যায়। সীমানাহীন সৃজনশীলতা আপনাকে আরও ভালো দিনের দিকে নিয়ে যাবে। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।
মকর রাশি : আজ আপনার আবেগগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখুন, কারোর ওপর রাগ করবেন না।আর্থিক ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী কিন্তু সতর্ক না থাকলে ব্যয় হয়েও যেতে পারে। আপনার পরিবার আপনাকে ব্যাপক সমর্থন করবে। আপনার যে কোনো সংকটে আপনার পরিবারই আপনাকে উদ্ধার করে দেবে। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।
কুম্ভ রাশি : তেল ও মশলাযুক্ত খাবার থেকে নিজেকে দূরে রাখুন। পরিবারের কারোর থেকে ঋণ নিয়ে থাকলে আজই পরিশোধ করুন, নাহলে বিপদ বাড়বে। আপনার প্রেমকে দমিয়ে রাখা যাবে না। আজ সঙ্গীকে একটু বেশি সময় দিতে হবে। তাঁকে আশ্চর্য একটি উপহার দিতে পারেন। আপনার বৈবাহিক জীবনেও কিছু আশ্চর্যের ঘটনা ঘটতে পারে। শুভ সংখ্যা – ৬, শুভ রং গোলাপি।
মীন রাশি : মন থেকে ঘৃণাভাবকে দূরে সরিয়ে রাখুন। ঘৃণাভাব মনকে কলুষিত করবে। কর্মক্ষেত্রে অবহেলার মাশুল গুনতে হতে পারে। আজ পরিবারের জন্যেই বেশি পরিশ্রম করতে হবে। এমন কিছু প্রকল্প আজ শেষ করতে চাইবেন যা অনেক দিন ধরেই মনের মধ্যে চলছিল এবং অনেক আগেই যা করা উচিত ছিল। কোনো ধর্মস্থানে সময় কাটাতে ইচ্ছা করবে। শুভ সংখ্যা ৩, শুভ রংহলুদ ।
আজ খবর (বাংলা), [রাশিফল] ২৭/০১/২০২৬ : মেশ রাশি : বন্ধু ভাগ্য খুব ভালো, বকেয়া অর্থ হঠাৎ করেই পেয়ে যাবেন। মন ভালো থাকবে। ব্যবসার কাজে ভ্রমন হতে পারে। কর্মচারীদের ওপর নজর রাখুন। বৈবাহিক জীবনকে সুখকর করে তুলতে প্রচেষ্টা করুন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা, উত্তর দিকে গমন এড়িয়ে চলুন।
বৃষ রাশি : শারীরিক সক্ষমতা বজায় রাখতে শরীর চর্চা করুন। বিপরীত লিঙ্গের মানুষের সহায়তায় আর্থিক লাভ। কাজে মন দিন, যারা আপনাকে সহায়তা করছে তাদেরকে কম গুরুত্ব দেবেন না। প্রেম মন্দ। আইনি পরামর্শ নেওয়ার ভালো দিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি। উত্তর দিকে যাত্রা এড়িয়ে চলুন।
মিথুন রাশি : শরীর ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। উচ্চচাপ ভোগাতে পারে। আর্থিক ক্ষেত্রে লাভবান হবেন। পরিবারকে সময় দিন, পরিশ্রম করুন। লোভে পা দেবেন না, ইতিবাচক মনোভাব নিয়ে চলুন। নতুন ধারণাগুলো ভালো ফল দেবে। আপনার স্ত্রী / স্বামী আজ অন্যের দ্বারা প্রভাবিত হয়ে লড়াই করতে পারেন। কিন্তু আপনার ভালোবাসায় আজ জয়ী হবেই। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি, উত্তর দিয়ে যাত্রা এড়িয়ে চলুন।
কর্কট রাশি : শরীরের ব্যাধির থেকেও বেশি মানসিক ব্যাধি নিয়ে ভুগতে হতে পারে। পরিবারের যত সমস্যা তা যত দ্রুত সম্ভব অতিক্রম করে ফেলুন। আর্থিক লাভ। কিছু আসতে পারে এবং তা থেকে হতাশা গ্রাস করতে পারে। আজ আপনি ভবিষ্যতের পরিকল্পনা করতেই পারেন কিন্তু দূর আত্মীয়ের বাড়ি যেতে গিয়ে সব পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে।
সিংহ রাশি : আপনার ইতিবাচক মানসিকতা সকলকেই মুগ্ধ করবে। আর্থিক ক্ষেত্র খুবই ভালো আবার ব্যয় ক্ষেত্রটিও প্রবল, তাই আপনার পরিকল্পনা এখনই রূপায়িত হচ্ছে না। সহকর্মীদের সাথে কৌশলগত বুদ্ধি প্রয়োগ করুন। আজ হয়ত কোনো নতুন বই কিনে নিজেকে আলাদা করে রাখতে পারেন। তবু পরিবারের সঙ্গে ভালো দিন হিসেবেই গণ্য হবে. শুভ সংখ্যা ৬, শুভ রং : গোলাপি, উত্তর দিকে যাত্রা এড়িয়ে চলুন।
কন্যা রাশি : অসুস্থতা থেকে সেরে উঠে প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারবেন। আর্থিক সংকট কিছুটা বিব্রত করতে পারে। কন্যা সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রেমের পক্ষে খুব ভালো দিন। আজ আপনি উপলব্ধি করবেন আপনার প্রেম কি পরিস্থিতিতে রয়েছে। আজ আপনি নিজের পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি, উত্তর দিক এড়িয়ে চলুন।
তুলা রাশি : খেলাধুলায় ও শরীর চর্চায় অংশগ্রহণ আপনাকে বাড়তি শক্তি যোগাবে। আর্থিক দিক উত্তম। ঋণের অর্থ ফেরত পেয়ে যাওয়ার প্রবল যোগ রয়েছে। অন্য কারোর হস্তক্ষেপে আজ আপনার ভালোবাসার সম্পর্ক খারাপ হয়ে উঠতে পারে। সবকিছু আজ আপনার ইচ্ছামাফিক চলবে না। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা, উত্তর দিক এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি : আপনার স্বভাবজাত সুখের অনুভূতি প্রকাশ্যে চলে আসবে। পরিবারের জন্যে কিছু মূল্যবান জিনিস কিনতে হতে পারে যা আপনার আর্থিক পরিস্থিতিকে টানটান করে তুলতে পারে। আজ আপনার পরিবারের জন্যে খুশির খবর আসতে পারে। বিশিষ্ট মানুষদের সঙ্গ পেতে পারেন। শরীর ঠিক রাখুন, প্রণয় উত্তম। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো, নীল, উত্তর দিক এড়িয়ে চলুন।
ধনু রাশি : শরীর ভালো যাবে, মনে উৎসাহ থাকবে। কাউকে ঋণ দিয়ে স্বস্তি বোধ করবেন। পারিবারিক দায়বদ্ধতাগুলো যথাযথভাবে পালন করুন। আপনার শিল্প সত্তা আপনাকে প্রশংসা এবং পুরস্কারে ভরিয়ে দিতে পরে। আপনি সম্মানিত হবেন। অতীতের কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ/ ফিরোজা , উত্তর দিকে যাত্রা এড়িয়ে চলুন।
মকর রাশি : আরও বেশি করে আশাবাদী হয়ে উঠুন। নিজের কাজের ওপর ভরসা রাখুন। অহেতুক অর্থ খরচ না করে সঞ্চয়ে মনোযোগী হয়ে উঠুন। অন্যদের ওপর খরচ করা বন্ধ করুন। বেহিসেবি জীবন যাত্রা খুব শীঘ্রই আপনাকে বিপদে ফেলতে চলেছে। পরিবারের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখুন। ভালোবাসা বিষয়টিকে ভালো করে উপভোগ করুন। আপনার স্ত্রী / স্বামী আপনাকে অবাক করবে। শুভ সংখ্যা ৫ শুভ রং সবুজ, উত্তর দিকের কাজ না করাই ভালো ।
কুম্ভ রাশি : আজকের দিনটা সব দিক থেকেই ভালো, আনন্দ করার দিন, এই দিনটাকে উপভোগ করুন। মানসিক শান্তি পাবেন। পারিবারিক দিক মধ্যম। খুব ভালো কিছু পরিকল্পনা মাথায় আসতে পারে। বিশিষ্ট মানুষদের সাথে আলাপচারিতা। পরিবারের থেকে দূরত্ব বজায় রেখে আলাদা হারে বেড়াতে মন চাইবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ, উত্তর দিক এড়িয়ে চলুন।
মীন রাশি : পারিবারিক দিক মধ্যম, তবু সন্ধ্যেবেলায় অনেকটা স্বাচ্ছন্দ বোধ করবেন। অতীতের সুখ স্মৃতি আজ আপনাকে অনেকটাই ব্যস্ত রাখবে। হঠাৎ করেই কর্মজগৎ থেকে ছুটি নিয়ে ফেলতে পারেন। বিবাহিত জীবন খুশিতে ভরে তোলার জন্যে আজ অনেকগুলি সুযোগ আপনি পেয়ে যাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা, সোনালী, উত্তর দিক এড়িয়ে চলুন।
আজ খবর (বাংলা), ]রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,২৭/০১/২০২৬ : কলকাতার আনন্দপুরে গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩ থেকে বাড়তে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে অন্তত ২৪ জনের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে।
সোমবার ভোর রাতে কলকাতার আনন্দপুর এলাকায় একটি কারখানায় আগুন লেগে গিয়েছিল। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল আশেপাশে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন লাগাতার চেষ্টা করে আগুন যখন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ততক্ষনে ঐ গুদামে থাকা বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। প্রাথমিকভাবে ৩টি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা গেলেও, প্রত্যক্ষদর্শীদের মতে মোট আটটি দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অগ্নিদগ্ধ ঐ গুদামে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে ঠিক কিভাবে সেখানে আগুন লেগেছিল, সেই বিষয়ে দমকল নিশ্চিতভাবে কিছু জানায় নি। এই ঘটনায় মোট ২৪ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় মানুষজন দাবী করেছেন। ধ্বংসস্তূপ সরিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে সেখানে আর কোনো মৃতদেহ আটকে আছে কি না।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত, তিনি বলেন, “দমকল ঘটনাস্থলে সার্চ অপারেশন চালাচ্ছে। এখনো পর্যন্ত ৩টি মৃতদেহ পাওয়া গিয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে হয়ত আরও মৃতদেহ থাকতে পারে, দমকল বাহিনী সেটা দেখছে।” ঘটনাস্থলে ছিলেন শাসক দলের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সেখানে উদ্ধারকাজ তদারকি করেন এবং আক্রান্ত ব্যক্তিদের পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তিনি বলেন, “শাসক দলের মদতে এই অবৈধ গুদাম ও কারখানাটি তৈরি হয়েছিল। মৃত ব্যক্তিদের পরিবারগুলির পাশে আমরা আছি। তাঁদেরকে সবরকম সাহায্য করার চেষ্টা করব, এর জন্যে যদি আমাকে হাইকোর্টেও যেতে হয়, তাহলে আমি যাবো। পুলিশের থেকে নিখোঁজ ব্যক্তিদের নাম এর তালিকা চাইবো।”
Aaj Khabor Desk , Anandapur, Kolkata, 27/01/2026 : A devastating fire broke out early Monday morning at a factory-godown in Anandapur, Kolkata, raising fears that the death toll may rise beyond the three officially confirmed fatalities. Local sources claim that at least 24 people are missing. Although firefighters initially recovered three charred bodies, eyewitnesses allege that up to eight bodies were found. The fire spread rapidly due to the presence of highly flammable materials. The exact cause of the fire remains unknown. Rescue teams are continuing search operations to clear debris and locate possible trapped bodies. Local BDO Shinjini Sengupta and minister Arup Biswas supervised rescue efforts, while BJP MLA Ashok Dinda alleged the godown was illegal and demanded accountability and support for victims’ families.
আজ খবর (বাংলা) [খেলা] গুয়াহাটি, আসাম, ২৫/০১/২০২৬ : নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় টি ২০ ম্যাচে যেন রীতিমত বুলডোজার চালালেন ভারতীয় ব্যাটাররা। আজ তাঁরা ৮ উইকেটে ম্যাচ জিতে নিলেন হাসতে হাসতে।
আগের দুটি ম্যাচে যা হয়েছিল আজকের ম্যাচেও তাই হল, বরং বলা যায় আরও কঠোরভাবে হল। ভারতীয় খেলোয়াড়দের সামনে নিউজিল্যান্ডকে যেন নবাগত কোনো ক্রিকেট খেলিয়ে দেশ বলে মনে হচ্ছিল। বলা যায়, ভারতীয় তরুণ ব্রিগেডের সামনে বেশ নার্ভাস লাগছিল নিউজিল্যান্ডের গোটা দলকেই। বার বার মিসফিল্ড পর্যন্ত হয়েছে। আজ ক্রিকেট বিশ্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে ভারতীয় ব্যাটারদের দাপট।
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে মোট ১৫৪ রানের টার্গেট রাখতে পেরেছিল। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৪৮ রান এবং মার্ক চ্যাপম্যান ৩২ রান করেছিলেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড মোট ১৫৩ \রান করেছিল। ভারতীয় বোলারদের ,মধ্যে যশপ্রীত বুমরা আজ ১৭ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন, রবি বিষ্ণই ১৮ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন এবং হার্দিক পান্ডিয়া ২৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।
রান তাড়া করার লক্ষ্যে ভারত ব্যাট করতে নেমে প্রথম বলেই প্রথম উইকেটটি হারায়। উইকেট রক্ষক তথা ওপেনার সনজু স্যামসন প্রথম বলেই আউট হয়ে যান। এরপর নামেন ঈশান কিষান। রায়পুরে গত ম্যাচে ব্যাট হাতে ঈশানের দাপট কেউ ভোলেনি, তার মধ্যেই তিনি আজ ফের ব্যাট চালাতে শুরু করেন। উল্টো দিকে তখন ব্যাট করছেন অভিষেক শর্মা। ঈশান কিষান মাত্র ১৩ বলে ২৮ রান করে আউট হয়ে যান। অভিষেক প্রথম থেকেই নির্মমভাবে পিটিয়ে চলেন ক্রিকেট বলটিকে। তিনি মাত্র ২০ বলে ৬৮ রান করেন। তিনি আজ একটা রেকর্ড করলেন, তিনি হলেন দ্বিতীয় ভারতীয় ব্যাটার, যিনি সবচেয়ে কম বল খেলে অর্ধশত রান করেছেন। অভিষেক ১৬ বলে অর্ধশতরান করেছেন, এর আগে যুবরাজ সিং ১৪ বলে অর্ধশতরান করে রেকর্ড করেছিলেন।
ঈশান আউট হয়ে যাওয়ায় অভিষেকের উল্টো দিকে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক সূর্য কুমার যাদব। তিনিও চুপিসারে মাত্র ২৬ বলে ৫৭ রান তুলে দিয়েছেন। মোট ১০ ওভার বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বল এবং ব্যাট হাতে ভারতের এই দূরন্ত পারফর্মেন্স বা দাপট নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের দুটি ম্যাচেই দেখা গিয়েছে। আজও দেখতে পাওয়া গেলো। নিউজিল্যান্ডের সাথে এই মুহূর্তে সিরিজে ৩-০ স্কোরে এগিয়ে রইল ভারত।
Aaj KHabor Desk — Guwahatim Assam, 25/01/2026 : India delivered a dominant performance to defeat New Zealand by eight wickets in the third T20 match in Guwahati on January 25, 2026, sealing the series 3–0. Batting first, New Zealand managed 153 runs for nine wickets, with Glenn Phillips scoring 48 and Mark Chapman 32. Jasprit Bumrah starred with the ball, taking 3 wickets for 17 runs, while Ravi Bishnoi and Hardik Pandya claimed two wickets each.
Chasing 154, India lost Sanju Samson on the first ball but quickly took control. Abhishek Sharma smashed a stunning 68 off just 20 balls, including a 16-ball fifty—the second-fastest by an Indian. Suryakumar Yadav added 57 off 26 balls as India reached the target with 10 overs to spare.
তুষারপাত বিভিন্ন জায়গায় জনজীবনকে স্তব্ধ করে রেখেছে
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৪/০১/২০২৬ : ভারতের উত্তরে হিমালয়ের পাহাড়ি অঞ্চল সমেত সমগ্র উত্তর ভারতে এখনওজাঁকিয়ে বসে রয়েছে শুকনো শীতকাল। হীমশীতল তাপমাত্রায় জবুথবু উত্তর ভারতের শহরগুলি। অনেক জায়গায় জনজীবন স্তব্ধ হয়ে রয়েছে।
দিল্লী, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ বিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শীতের দাপট এখনো প্রবল হয়ে রয়েছে। বলা যায়, শীত এই অঞ্চলগুলিতে তার শেষ ইনিংসের ব্যাটিং চালিয়ে যাচ্ছে। তবে খুব খারাপ অবস্থা হিমালয়ের উচ্চতায়। বিশেষ করে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, দার্জিলিং (উত্তরবঙ্গ), সিকিম ও অরুণাচল প্রদেশে।
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় গত পরশু থেকে আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে। পরশু মধ্যরাত্রি থেকে কাশ্মীর উপত্যকা জুড়ে তুষারপাত শুরু হয়েছে, যার জেরে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার ৪৪ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। কাশ্মীরের সোপিয়ান ও ডোডা সেক্টরেও বন্ধ রয়েছে বিভিন্ন রাস্তা। জোজিলা পাসেও রয়েছে প্রচুর বরফ. পাশাপাশি লাদাখেও রয়েছে একই পরিস্থিতি , সেখানেও তুষারপাত চলছে।
হিমাচল প্রদেশের ধর্মশালা, ডালহৌসি মানালি শহরগুলি বরফের পুরু আস্তরনে ঢাকা পড়ে গিয়েছে। যার ফলে এই জায়গাগুলিতে যানবাহন খুবই ধীর গতিতে চলেছে। এই অঞ্চলগুলিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও তুষারপাতের পুরো আনন্দ উপভোগ করছেন পর্যটকেরা। এই শহরগুলিতে তাই এই মুহূর্তে ট্যুরিস্টদের বেশ ভীড় দেখতে পাওয়া যাচ্ছে। হালকা তুষারপাত হয়েছে সিমলাতেও। এখানকার হোটেলগুলিতেও বেশ ভীড় দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরাখন্ড রাজ্যেও একই অবস্থা। কেদারনাথ, বদ্রীনাথ সর্বত্রই তুষারপাত হয়েছে। উত্তরাখন্ডের আউলি পুরোপুরি বরফের সাদা চাদরে ঢাকা পড়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং শহরের তাপমাত্রা হিমাঙ্কের কাছে। সান্দাকফু, ফালুটে তুষারপাত হয়েছে। সিকিমের বিভিন্ন জায়গায় বরফের আস্তরণ রয়েছে। বিশেষ করে উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালি, গুরুদংমার এলাকাগুলিতে প্রায়ই তুষারপাত হচ্ছে। পূর্ব সিকিমের নাথাং ভ্যালি, নাথুলা ও জেলেপলায় বরফ থাকলেও ভারত চীন সীমান্তে কুপুপ এলাকায় গত তিন দিন ধরে কোনো তুষারপাত হয় নি। এই এলাকার থামবি ভিউ পয়েন্টের কাছে দাবানল জ্বলতে দেখা গিয়েছে। গত তিনদিনে সেই আগুন পানগোলাখা স্যাঙচুয়ারির অনেকটা বনভূমিকে গ্রাস করেছে। এই বনে রয়েছে স্নো লেপার্ড, রেড পান্ডাও। কাছাকাছি রয়েছে আর্মি ক্যাম্প। আর আছে চীন সীমান্ত।
পূর্ব সিকিমের এই কুপুপ অঞ্চলে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রাও কমে যেতে পারে, সেক্ষেত্রে এই অঞ্চলে নতুন করে ফের তুষারপাত শুরু হতে পারে। সিকিম ছাড়াও অরুণাচল প্রদেশের চীন ঘেঁষা অঞ্চলগুলিতে তুষারপাত হয়েছে। ওই অঞ্চলের শহর এবং গ্রামগুলি সাদা বরফের চাদরে ঢাকা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে।
Aaj Khabor – New Delhi, India | January 24, 2026 — Severe dry winter conditions continue to affect large parts of northern India, with freezing temperatures disrupting daily life across the plains and the Himalayan region. States including Delhi, Haryana, Punjab, Rajasthan, Uttar Pradesh, Bihar, and parts of the Northeast remain under intense cold, while conditions are harsher in higher altitudes.
Widespread snowfall has been reported in Jammu & Kashmir, Ladakh, Himachal Pradesh, Uttarakhand, North Bengal, Sikkim, and Arunachal Pradesh. Heavy snow in the Kashmir Valley led to the closure of National Highway 44 between Jammu and Srinagar, with several interior roads also blocked. Popular hill stations such as Manali, Dharamshala, Shimla, Auli, and Darjeeling are snow-covered, disrupting transport but attracting large numbers of tourists.
বাংলাদেশের মানবিক মুখ প্রতিষ্ঠা করার আশ্বাস দিচ্ছে জামাত ই ইসলামী
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ২৪/০১/২০২৬ : বাংলাদেশের জামাত ই ইসলামীর নেতা আমির শফিকুর রহমান একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে তাঁরা যদি ক্ষমতায় আসেন, তাহলে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান কিংবা ই, রান হয়ে যেতে দেবেন না।’
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এখনও অন্ত্রবর্তী তদারকি সরকার চলছে মহম্মদ ইউনূসের নেতৃত্বে। তবে আর কিছুদিন পরেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন হওয়ার কথা রয়েছে সে দেশে, তাই নির্বাচনে যে রাজনৈতিক দলগুলি অংশ নেবে, তাদের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার রাতে রংপুর শহরে পাবলিক লাইব্রেরি মাঠে জামাত ই ইসলামীর নেতা আমির শফিকুর রহমান রাজনৈতিক ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আশ্বাস দেন।
ড.আমির শফিকুর রহমান বাংলাদেশের জামাত ই ইসলামীর একজন জনপ্রিয় নেতা। অতীতে এই নেতা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সমর্থনের কথা বলেছেন, বাংলাদেশে থাকা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বং সেগুলিকে সংরক্ষণের কথাও বলেছেন। তিনি অতীতে বাংলাদেশের মহিলাদের বাইরে কাজ করতে যাওয়া এবং পোশাক স্বাধীনতার সপক্ষে রায় দিয়েছিলেন।
শুক্রবার জনসভায় আমির শফিকুর রহমান বলেন, “তাঁরা ক্ষমতায় এলে বাংলাদেশ বাংলাদেশই থাকবে, পাকিস্তান, আফগানিস্তান কিংবা ইরান হয়ে যাবে না।” মদিনার সনদ মেনেই তাঁরা চলবেন। বাংলাদেশে আর কেউ বেকার বা কর্মহীন থাকবে না। কোনো পরিবারেই বেকারত্ব থাকবে না। দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সকলেই সমান অধিকার পাবে। ধর্মের দিক থেকেও প্রত্যেক মানুষ সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশের মানবিক মুখ প্রতিষ্ঠিত হবে।”
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আমির বলেন, “তিনি মানবতার জননী নন, তিনি নিষ্ঠুরতার জননী। আমরা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ফ্যাসি বাদ দেখতে চাই না। ”
Aaj Khabor, Dhaka, Bangladesh | January 24, 2026 — Jamaat-e-Islami leader Dr. Ameer Shafiqul Rahman, while addressing a public rally in Rangpur, stated that if his party comes to power in the upcoming national elections, Bangladesh will not turn into Pakistan, Afghanistan, or Iran. He assured that the country would retain its own identity and follow the principles of justice and equality.
Bangladesh is currently under an interim caretaker government led by Muhammad Yunus, with national elections scheduled for February 12. As the election date approaches, political activities have intensified across the country.
Speaking at the Public Library Ground in Rangpur, Dr. Rahman presented a vision of a humane and inclusive future for Bangladesh. He emphasized governance based on the Charter of Medina, promising rule of law, equal rights for all citizens, religious freedom, and the eradication of unemployment so that no family remains jobless.
Dr. Rahman, a prominent Jamaat-e-Islami leader, has previously expressed support for minority Hindu communities, visited temples, and spoken in favor of their preservation. He has also publicly supported women’s right to work outside the home and freedom of dress.
Criticizing former Prime Minister Sheikh Hasina, he said she should not be called the “Mother of Humanity” but rather the “Mother of Cruelty,” adding that he does not want to see any form of fascism return to Bangladeshi politics.
এবার এসআইআর (SIR) শুনানিতে নোটিশ পেলেন বিজেপি বিধায়কের স্ত্রী। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের স্ত্রী অর্চনা ঘোষকে শুনানিতে ডাকা হয়েছে বলে খানাকুল ২ নম্বর বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে।
নোটিশ পাওয়ার পরই বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে সরাসরি খানাকুল ২ নম্বর বিডিও অফিসে হাজির হন বিধায়ক সুশান্ত ঘোষ। সেখানে এস আই আর–এর ফর্ম ফিলাপ করেন অর্চনা ঘোষ।
শুনানি শেষে সুশান্ত ঘোষ বলেন, “আজ আমার স্ত্রী এস আই আর ফর্ম ফিলাপ করলেন। তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে যে বিজেপি বেছে বেছে বিরোধীদের নাম এস আই আর–এ পাঠাচ্ছে। আজ সেটা ভুল প্রমাণিত হল। আবার এটাও প্রমাণ হল যে বিরোধীদের নামও শুনানিতে আসছে। নির্বাচন কমিশন সংবিধান মেনেই নিজের কাজ করছে।”
তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর থামেনি। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, এটি বিজেপির “ড্যামেজ কন্ট্রোল”-এর অংশ এবং রাজনৈতিক কৌশল মাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এস আই আর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আরামবাগ মহকুমা জুড়ে।
প্রজাতন্ত্র দিবসের আগেই দেশ হারালো তার ১০ বীর সন্তানকে
আজ খবর (বাংলা) [দেশ], ডোডা , জম্মু ও কাশ্মীর, ২২/০১/২০২৬ : গাড়ি দুর্ঘটনায় নিহত হলেন ১০ জন ভারতীয় সেনা জওয়ান। আরও ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের ডোডা সেক্টরে সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এই গাড়িটির ভিতরে যে সেনা জওয়ানরা ছিলেন তাঁদের মধ্যে দশ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। ঐ গাড়িতে থাকা আরও দশ সেনা জওয়ান গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদেরকে উদ্ধার করে এয়ারলিফট করে উধমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।
সেনা সূত্রে জানা গিয়েছে , ডোডা সেক্টরে ভাদেরওয়া নামের একটি জায়গায় খানি টপের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। জায়গাটি যথেষ্ট দুর্গম, তাছাড়া আজ আবহাওয়াও ছিল খুবই খারাপ। গাড়িটি পিছলে গভীর খাদে পড়ে যায়। ঐ অঞ্চলে থাকা সেনাবাহিনীর অন্যান্য জওয়ানরা এবং স্থানীয় প্রশাসন দ্রুত ছুটে যায় অকুস্থলে এবং অনেকটা ঝুঁকি নিয়েও উদ্ধারকাজ চালাতে শুরু করে। কিন্তু দেখা যায়, ১০ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জখম জওয়ানদের একে একে উদ্ধার করা হয় এবং এয়ার লিফ্ট করে উধমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশ তার দশ বীর সন্তানদের হারালো। যারা দেশের জন্যে নিজেদের জীবন বিপন্ন করেও কাজ করে যাচ্ছিল। তাঁদের সর্বোচ্য বলিদান দেশবাসী যেন ভুলে না যায়।
নন্দীগ্রামে ৪ কিলোমিটার পথ হাঁটলেন শুভেন্দু, স্লোগান দেন “হিন্দু হিন্দু এক হও”
আজ খবর (বাংলা), [রাজনীতি], নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, ২২/০১/২০২৬ : “এপ্রিল মাস শেষ হলেই এই সরকারেরও শেষ, জনগণ জেগেছে” বলে রামমন্দিরের প্রতিষ্ঠা দিবসে নন্দীগ্রামে হুঙ্কার রাজ্যের বিরোধী দলের নেতা নেতা শুভেন্দু অধিকারীর।
বৃহস্পতিবার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রামের সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় নন্দীগ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
SIR শুনানিতে বিডিও অফিসে তাণ্ডবে ধৃতদের জামিনের পর বীরের সম্বর্ধনা শাসকের! জেল থেকে বেরোতেই ৬ জনকে মালা পরিয়ে বরণ তৃণমূলের। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন “তৃণমূল করিয়েছিল, রাজ্য সরকার করিয়েছিল, পুলিশ করিয়েছিল এটা প্রমাণ হয়েছে।”
SSC-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মিডল ম্যান প্রসন্ন রায় সহ কয়েকজনের প্রায় ৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, বাজেয়াপ্ত করা বিপুল সম্পত্তির তালিকায় রয়েছে রেসিডেনসিয়াল অ্যাপার্টমেন্ট,ভিলা, এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “সঠিক করেছে ইডি, জীবন কৃষ্ণ যাদের টাকা পাঠিয়েছে তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা উচিত। একা টাকা জীবন খায় নি, ওপর তলার লোক এবং নিচের তলার লোকও খেয়েছে। সবার টাকা বাজেয়াপ্ত করে সরকারি ট্রেজারিতে জমা করা উচিত।”
বিরোধী বিধায়কের নাগরিক পরিষেবার কাজে নিরন্তর বাধাদানের অভিযোগ তুলে ২৪ ঘণ্টার অনশনে শঙ্কর ঘোষ। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন এই সরকার কাউকে কাজ করতে দেয় না। নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জি এসে শুভেন্দু অধিকারীর রিপোর্ট কার্ড চেয়েছিলেন। কোন বিরোধী দলের লোককে কাজ করতে দেয় না। যারা মেরুদন্ড সোজা রেখে বিরোধী দলের কাজ করতে চায়,তাদের আর কয়েক মাস অপেক্ষা করতে হবে । জনগণ জেগেছে , এপ্রিল মাস শেষ তো এই শাসক দলেরও শেষ।