Aaj Khabor

উত্তরে হিমালয় জুড়ে চলছে ব্যাপক তুষারপাত

হিমালয়ে-ব্যাপক-তুষারপাত

তুষারপাত বিভিন্ন জায়গায় জনজীবনকে স্তব্ধ করে রেখেছে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৪/০১/২০২৬ :  ভারতের উত্তরে হিমালয়ের পাহাড়ি অঞ্চল সমেত সমগ্র উত্তর ভারতে এখনওজাঁকিয়ে বসে রয়েছে  শুকনো শীতকাল। হীমশীতল তাপমাত্রায় জবুথবু উত্তর ভারতের শহরগুলি। অনেক  জায়গায় জনজীবন স্তব্ধ হয়ে রয়েছে।

দিল্লী, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ বিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শীতের দাপট এখনো প্রবল হয়ে রয়েছে। বলা যায়, শীত এই অঞ্চলগুলিতে তার শেষ ইনিংসের ব্যাটিং চালিয়ে যাচ্ছে। তবে খুব খারাপ অবস্থা হিমালয়ের উচ্চতায়। বিশেষ করে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, দার্জিলিং (উত্তরবঙ্গ), সিকিম ও অরুণাচল প্রদেশে।
তুষারপাত-জনজীবন-স্তব্ধ
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় গত পরশু থেকে আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে। পরশু মধ্যরাত্রি থেকে কাশ্মীর উপত্যকা জুড়ে তুষারপাত শুরু হয়েছে, যার জেরে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার ৪৪ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। কাশ্মীরের সোপিয়ান ও ডোডা  সেক্টরেও বন্ধ রয়েছে বিভিন্ন রাস্তা।  জোজিলা পাসেও রয়েছে প্রচুর বরফ. পাশাপাশি লাদাখেও রয়েছে একই পরিস্থিতি , সেখানেও তুষারপাত চলছে।
হিমাচল প্রদেশের ধর্মশালা, ডালহৌসি মানালি শহরগুলি বরফের পুরু আস্তরনে ঢাকা পড়ে  গিয়েছে। যার ফলে এই জায়গাগুলিতে যানবাহন খুবই ধীর গতিতে চলেছে। এই অঞ্চলগুলিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও তুষারপাতের পুরো আনন্দ উপভোগ করছেন পর্যটকেরা। এই শহরগুলিতে তাই এই মুহূর্তে ট্যুরিস্টদের বেশ ভীড় দেখতে পাওয়া যাচ্ছে। হালকা তুষারপাত হয়েছে সিমলাতেও। এখানকার হোটেলগুলিতেও বেশ ভীড় দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরাখন্ড রাজ্যেও একই অবস্থা। কেদারনাথ, বদ্রীনাথ সর্বত্রই তুষারপাত হয়েছে।  উত্তরাখন্ডের আউলি পুরোপুরি বরফের সাদা চাদরে ঢাকা পড়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং শহরের তাপমাত্রা হিমাঙ্কের কাছে। সান্দাকফু, ফালুটে তুষারপাত হয়েছে। সিকিমের বিভিন্ন জায়গায় বরফের আস্তরণ রয়েছে। বিশেষ করে উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালি, গুরুদংমার এলাকাগুলিতে প্রায়ই তুষারপাত হচ্ছে। পূর্ব সিকিমের নাথাং ভ্যালি, নাথুলা ও জেলেপলায় বরফ থাকলেও ভারত চীন সীমান্তে কুপুপ এলাকায় গত তিন দিন ধরে কোনো তুষারপাত হয় নি। এই এলাকার থামবি ভিউ পয়েন্টের কাছে দাবানল জ্বলতে দেখা গিয়েছে। গত তিনদিনে সেই আগুন পানগোলাখা স্যাঙচুয়ারির অনেকটা বনভূমিকে গ্রাস করেছে। এই বনে রয়েছে স্নো লেপার্ড, রেড পান্ডাও। কাছাকাছি রয়েছে আর্মি ক্যাম্প। আর আছে চীন সীমান্ত।
পূর্ব সিকিমের এই কুপুপ অঞ্চলে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রাও কমে যেতে পারে, সেক্ষেত্রে এই অঞ্চলে নতুন করে ফের তুষারপাত শুরু হতে পারে।  সিকিম ছাড়াও অরুণাচল প্রদেশের চীন ঘেঁষা অঞ্চলগুলিতে তুষারপাত হয়েছে।  ওই অঞ্চলের শহর এবং গ্রামগুলি সাদা বরফের চাদরে ঢাকা পড়ে  রয়েছে বলে জানা গিয়েছে।

Aaj Khabor – New Delhi, India | January 24, 2026 — Severe dry winter conditions continue to affect large parts of northern India, with freezing temperatures disrupting daily life across the plains and the Himalayan region. States including Delhi, Haryana, Punjab, Rajasthan, Uttar Pradesh, Bihar, and parts of the Northeast remain under intense cold, while conditions are harsher in higher altitudes.

Widespread snowfall has been reported in Jammu & Kashmir, Ladakh, Himachal Pradesh, Uttarakhand, North Bengal, Sikkim, and Arunachal Pradesh. Heavy snow in the Kashmir Valley led to the closure of National Highway 44 between Jammu and Srinagar, with several interior roads also blocked. Popular hill stations such as Manali, Dharamshala, Shimla, Auli, and Darjeeling are snow-covered, disrupting transport but attracting large numbers of tourists.


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor