Aaj Khabor

হিরণ -ঋতিকার বিয়ে নিয়ে বিতর্ক, পুলিশের দ্বারস্থ প্রথম স্ত্রী

abhineta heeroner dwitiya biye bitorko

  মেয়ের বয়সী ঋতিকাকে অবৈধভাবে বিয়ে করেছেন হীরণ : হিরণের স্ত্রী 

আজ খবর (বাংলা), [বিনোদন], ২২/০১/২০২৬ : অভিনেতা ও বিধায়ক হিরণ চ্যাটার্জির ঝামেলা আরও বাড়ল, প্রথম স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করলেন কলকাতা |

টলিউড অভিনেতা এবং খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে আইনি বিতর্কে জড়িয়ে পড়েছেন। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জি বুধবার রাতে কলকাতার আনন্দপুর থানায় পৌঁছে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুরো বিতর্কটি কী?   সম্প্রতি, হিরণ চ্যাটার্জি বারাণসীতে ঋতিকা গিরির সাথে তার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এর পরপরই, তার প্রথম স্ত্রী অনিন্দিতা এগিয়ে এসে এই বিয়েকে সম্পূর্ণ ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। অনিন্দিতা চ্যাটার্জির প্রধান অভিযোগ, বিবাহবিচ্ছেদ ছাড়া দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ। অনিন্দিতা দাবি করেছেন যে তিনি এখনও হিরণকে আইনত ডিভোর্স দেননি। হিন্দু বিবাহ আইন অনুসারে, প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয়বার বিয়ে করা অবৈধ।

বিবাহবিচ্ছেদের নোটিশ অস্বীকার: হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা দাবি করেছেন যে অনিন্দিতাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু অনিন্দিতা তা তীব্রভাবে অস্বীকার করেছেন এবং প্রমাণ দাবি করেছেন।  অনিন্দিতার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছিল, কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি চুপ ছিলেন।

হিরণের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তার স্ত্রী ও কন্যা

হিরণের ১৯ বছর বয়সী মেয়ে নিয়াসা চ্যাটার্জিও তার মা’কে নিয়ে থানায় এসেছিলেন। সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, “আমার বাবা স্বামী এবং বাবা হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বিয়ের কথা জানতে পেরেছি।”

পুলিশ সূত্রে জানা গেছে, অনিন্দিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য নথিপত্র পরীক্ষা করার পর, পুলিশ হিরণ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে। বর্তমানে, এই পুলিশি অভিযোগের বিষয়ে বিধায়ক হিরণ চ্যাটার্জির কাছ থেকে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


 

Loading

ফের ধাক্কা ভারতের, অতিরিক্ত শুল্ক এবার ইউরোপীয় ইউনিয়ানকেও

EU কে রপ্তানীতে বেশি শুল্ক দিতে হবে ভারতকে

আগেকার সুযোগ সুবিধাগুলি এখন আর পাচ্ছে না ভারত 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২২/০১/২০২৬ : আন্তর্জাতিক বাজারে ফের ধাক্কা খেতে চলেছে ভারত। ভারতের এই বাধার  কারণ হল ইউরোপিয়ান ইউনিয়ন।

ইইউ এবার নতুন করে শুল্ক চাপাতে শুরু করেছে ভারতীয় পণ্যের ওপর. এর আগে আমেরিকা অতিরিক্ত শুল্ক চাঁপিয়েছিল, কিন্তু এবার ইইউ নতুন করে শুল্ক চাপাতে শুরু করেছে ভারতীয় পণ্যগুলির ওপর. ভারতীয় পণ্যের অন্তত ৮৭% পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে ইইউকে। এই ধাক্কাটা শুরু হয়েছে ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে।  এর আগে ইউরোপীয় ইউনিয়ন ভারতকে রপ্তানীর ব্যাপারে যে সব সুযোগ সুবিধাগুলি দিয়ে আসছিল, সেই সুবিধাগুলিকে তুলে নেওয়া হয়েছে, ফলে ভারত রপ্তানীর দিক থেকে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে।

এতদিন ভারতীয় রপ্তানীকারী সংস্থাগুলিকে কম মার্জিনে শুল্ক দিলেও চলে যাচ্ছিল, (বিশেষ করে গার্মেন্টস ও টেক্সটাইল বাণিজ্যে) কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি বর্তমানে তুলে নেওয়া হয়েছে, তাই এখন আগের  শুল্ক দিতে হচ্ছে ভারতীয় রপ্তানীকারকদের। টেক্সটাইল ছাড়াও ভারত ইউরোপীয় ইউনিয়নকে রপ্তানী করে রাসায়নিক দ্রব্যাদি, খনিজ আকর, লোহা, ইস্পাত, প্লাস্টিক, যন্ত্রপাতি, বৈদ্যুতিক পণ্য ইত্যাদি।

রপ্তানীর ক্ষেত্রে ফের ধাক্কা খেতে চলেছে ভারত

অবশ্য সব শিল্প এই বাধার মুখে পরে নি এখনও।  কিছু শিল্প আছে যে গুলো এখনও  শুল্ক ছাড়ের আওতায় আছে. যেমন হস্তশিল্প, চামড়াজাত দ্রব্য, কৃষি পণ্য ইত্যাদি। এই পণ্যগুলির রপ্তানী অবশ্য যথেষ্ট কম।  ইউরোপীয় ইউনিয়নে ভারত এই পণ্যগুলি ১৩% এর চেয়েও কম রপ্তানী করে. এই পণ্যগুলিকে এখনো পর্যন্ত অতিরিক্ত শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।


 

Loading

ভারত আর কয়েক বছরের মধ্যে বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত হবে

দাভোসের  অর্থনৈতিক ফোরামে আত্মবিশ্বাসী ভারত 

 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], দাভোস , সুইজারল্যান্ড, ২১/০১/২০২৬ :  সুইজারল্যাণ্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে ভাষণ  দিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হয়ে উঠবে। ”

২০২৬ এ বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলছে সুইজারল্যান্ডের দাভোসে ।  এই ফোরামে উপস্থিত রয়েছে বিশ্বের তাবড় বড় দেশগুলি, যারা  অর্থনীতিতে গোটা বিশ্বকে দিশা দেখিয়ে চলেছে। ভারতও রয়েছে সেই আন্তর্জাতিক মহামঞ্চে।  সেখানেই দেশের হয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “গত এক দশক ধরে ভারত যেভাবে পরিকল্পনা করে এগিয়ে চলেছে  এবং বাস্তবে সেই পকল্পনাকে রূপায়িত করে এসেছে, তাতে করে আর কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হবে। সেই লক্ষ্যেই ভারত প্রতিদিন এগিয়ে চলেছে।”

অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত যেভাবে এগিয়ে গিয়েছে তাতে দেশের সামগ্রিক রিয়েল গ্রোথ রেট ৬ থেকে ৮% হবে। তিনি এই বিষয়টি বোঝাবার বলেন, “দেশের সাধারণ মানুষ ফিজিকাল, ডিজিটাল এবং সামাজিক ক্ষেত্রে ব্যাপক হরে বিনিয়োগ  করছে। সমগ্র সমাজের উন্নয়নই সমগ্র জাতির উন্নয়ন এবং সর্বোপরি সমগ্র দেশের উন্নয়ন। দেশে প্রস্তুতকারী সংস্থার বিনিয়োগ ও নতুন নতুন চিন্তাধারা প্রয়োগের আধিক্য দেখা দিয়েছে। জটিল বিষয়গুলিও এখন সরলীকৃত হয়ে  যাচ্ছে। এই সব কিছুই একটা দেশকে তীব্র গতিতে এগিয়ে নিয়ে যায়। এই উন্নয়নের গতিকে আরও ধারালো করেছে উন্নত প্রযুক্তি। তাই আমরা ৯৫% নিশ্চিত যে আগামী ৫ বছরের মধ্যে ভারত বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত হতে চলেছে । ”


 

Loading

দেশের সংবিধানকেও অসম্মান করা হচ্ছে : দিলীপ ঘোষ

মমতা চান না এসআইআর হোক : দিলীপ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ  আগে বলেছেন শাসক দল দেশের সাংবিধানিক ব্যবস্থাকে অসম্মান করছে।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, “নানারকম আইনি চ্যালেঞ্জ জানিয়ে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেতা করছে তৃণমূল কংগ্রেস।” দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে অনুরোধ করতে চান যে তারা যেন সুষ্ঠূভাবে  এসআইআর-এর কাজ চালিয়ে যান.  ভোটার তালিকা সংস্কার করার মাধ্যমে ভোটারদের নাম সংযোজন ও বিয়োজনের কাজ ঠিকমত চালিয়ে নিয়ে যান.

এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “তৃণমূল কংগ্রেস চাইছে না ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ  যাক. পশ্চিমবঙ্গে সাংবিধানিক সমস্ত ব্যথা ভেঙে পড়েছে। দেশের সংবিধানকেও ওরা অসম্মান করে চলেছে। আদালতকেও চ্যালেঞ্জ করা হচ্ছে। এসআইআর এই রাজ্যে সম্পন্ন করা দরকার, সেই কাজে পুলিশ ও সরকারি কর্মচারীদের সহায়তা করা উচিত কিন্তু সবাই তা করছে না. কারন মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে এসআইআর সম্পন্ন হোক. ”


 

Loading

আগামী প্রজন্মকে অনেক বড় স্বপ্ন দেখাতে হবে : সংযুক্তা (কল্পনা চাওলার মা)

“আগামী প্রজন্ম যে কোনো উচ্চতায় নিজেদেরকে মেলে ধরতে সক্ষম” 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২১/০১/২০২৬ : আগামী প্রজন্মকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে, অনেক উচ্চতায় পৌঁছনোর কথা বলতে হবে। ওরা যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারে, বললেন প্রখ্যাত মহাকাশচারী কল্পনা চাওলার মা সংযুক্তা খারবান্দা।

মঙ্গলবার ভারতীয় বংশোদ্ভূত  মহাকাশ বিজ্ঞানী সুনীতা উইলিয়ামসের সাথে সাক্ষাৎ করে কল্পনা চাওলার মা সংযুক্তা বলছিলেন, “আজকের দিনে বাবা মায়েদের উচিত এমন একটা মানসিকতা রাখা, যাতে তাদের সন্তানকে তারা অনেকটা উচ্চতায় পৌঁছে দিতে পারে। আগামী প্রজন্ম যে কোনো উচ্চতায় নিজেদেরকে মেলে ধরতে সক্ষম।”

কল্পনা চাওলা ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি মহাকাশে ভ্রমণ  করেছিলেন। কল্পনা নাসার একজন সফল মহাকাশ বিজ্ঞানী ছিলেন। ১৯৮৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও  ১৯৮৮ সালে কলরাডো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়েছিলেন।  ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মহাকাশ থেকে ফেরার পথে তাঁর মহাকাশযান দুর্ঘটনায় পড়ে এবং কল্পনা চাওলা সেই দুর্ঘটনায় মারা যান। গোটা বিশ্ব তার অবদানকে কখনো ভুলবে না।


 

Loading

প্রজাতন্ত্র দিবসে আত্মপ্রকাশ করতে চলেছে ভারতের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

এই ক্ষেপণাস্ত্র শত্রুদের রক্ত হিম করে দিতে সক্ষম 

আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী, ভারত,২০/০১/২০২৬ : আর কিছুদিন পরেই দিল্লীর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আত্মপ্রকাশ করতে চলেছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার হাইপারসনিক গ্লাইড মিসাইল।

বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা DRDO , এই ক্ষেপণাস্ত্র প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে দেশের ৭৭টম প্রজাতন্ত্র  দিবসের কুচকাওয়াজে। সেদিন কর্তাব্যপথে প্রথমবার দেশবাসী এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটিকে দেখতে পাবেন।

দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে ভারতীয় নৌবাহিনীকেআরো শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে। এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যাবে যে কোনো যুদ্ধজাহাজ থেকে। ঝোড়ো হাওয়া থাকলেও এই ক্ষেপণাস্ত্র ১৫০০ কিলোমিটার দুরী গিয়ে নিখুঁত নিশানায় নিজের টার্গেটকে ধ্বংস করে দিতে পারবে। হাইপার সোনিক হওয়ায়  এই ক্ষেপণাস্ত্রের গতিবিধি টের পাবে  না শত্রু জাহাজের রাডার।  শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই নিমেষে এই মিসাইল নিজের কাজটুকু নির্ভুলভাবে করে ফেলতে সক্ষম।

এই মিসাইল ভারতীয় নৌ বাহিনীতে সংযোজনের পর ভারত মহাসাগরে অনেকটাই শক্তি বৃদ্ধি করতে পারবে ইন্ডিয়ান নেভি।  পাশাপাশি এই মিসাইলকে একবার সচক্ষে দর্শন করতে ২৬ শে জানুয়ারি ভারতীয় টিভির পর্দায় চোখ রাখতেই হবে ভারতের শত্রু দেশগুলিকে। এই মুহূর্তে ডিআরডিও হাইপারসনিক গ্লাইড মিসাইল এবং হাইপারসনিক ত্রুজ  মিসাইল প্রযুক্তি নিয়ে সাফল্যের সাথে কাজ করে চলেছে আর এই সাফল্য দেখে শত্রু দেশগুলি রীতিমত কাঁপতে শুরু করেছে।


 

Loading

আসল খেলা হবে নির্বাচনে, তখন দেখা যাবে কে জিতল, কে হারল : দিলীপ

পশ্চিমবঙ্গে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনীতির উত্তাপ বেড়ে চলেছে।  রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলির চাল আর পাল্টা চাল দেওয়ার খেলা চলছে 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০১/২০২৬ :  রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের যে কাজ নির্বাচন কমিশন করে চলেছে, সেই কাজে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজ বলেন, “ভোটার তালিকা নিবিড় সংরক্ষণের কাজ হওয়া উচিত  নির্ভুল ও পরিষ্কার। যাদের ভোটার তালিকায় নাম থাকা উচিত, তাদের নাম থাকুক আর যাদের উচিত নয়, তাদের নাম বাদ  যাক। কিন্তু তৃণমূল কংগ্রেস বার বার আইনি চ্যালেঞ্জ ও কর্মকর্তাদের হুমকি দিয়ে কমিশনের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে।”

এদিকে সুপ্রীম কোর্ট  নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যাতে ‘যৌক্তিক অসঙ্গতি’ থাকার কারনে যাদের নাম বাদ  যাচ্ছে তাদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে টাঙ্গিয়ে দিতে।  শুধু তাই নয়, এবার থেকে শুনানির ক্ষেত্রে যে কেউ অন্য কাউকে সঙ্গে নিয়ে আসতে  পারবে  এবং এবার থেকে বিএলএ  অর্থাৎ  ব্লক লেভেল এজেন্টরাও শুনানিতে অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে ঐ  নির্দেশে।

সুপ্রীম কোর্টের ঐ  নির্দেশকে তৃণমূল কংগ্রেস তাদের একরকম নৈতিক জয় হিসেবেই দেখছে, কেননা এই দাবীগুলি তৃণমূল কংগ্রেসই  জানিয়ে এসেছিল। গতকাল বারাসাতের কাছারি ময়দানের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এই নির্দেশের ফলে বিজেপির হার হয়েছে।” অভিষেকের এই বক্তব্যকে নস্যাৎ করে দিলীপ ঘোষ জানিয়েছেন, “আসল খেলা হবে নির্বাচনে, তখন দেখা যাবে কে কি জিতল আর কে হারল !”


 

Loading

ভারত সফরে আরবের রাষ্ট্রপ্রধান

ভারতের সঙ্গে সম্পর্ককে তিনি কতটা গুরুত্ব দেন, তা স্পষ্ট হয়ে ওঠে এই সফরে।  : মোদী 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত,২০/০১/২০২৬ :  সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপ্রধান আজ এলেন ভারত সফরে। আরব আমিরশাহির সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে এই সফর বলে মনে করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপ্রধান শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আজ নতুন দিল্লির বিমানবন্দরে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারত সফররত নেতাকে ট্যাগ করে প্রধানমন্ত্রী মোদী এক্স পোস্টে বলেছেন, “ভারতের সঙ্গে সম্পর্ককে তিনি কতটা গুরুত্ব দেন, তা স্পষ্ট হয়ে ওঠে এই সফরে।” আমির শাহীর রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।


 

Loading

করাচির বহুতলে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ২৬, নিখোঁজ ৮১

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান,২০/০১/২০২৬ : পাকিস্তানের করাচিতে একটি শপিং ম্যলে  ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা  যাচ্ছে। এই ঘটনায় অন্তত ৮১ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

পাকিস্তানের করাচি শহরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগে গিয়েছিল। এই ঘটনাটি গত ১৭  তারিখে ঘটেছিল, আগুন লেগেছিল রাত্রি ১০টার  দিকে। এরপর টানা ৩৪ ঘণ্টা ধরে দাউ দাউ করে পুড়েছে গোটা বাণিজ্যিক ভবনটি।  আগুনের দাপট এতটাই ছিল যে আগুন নেভানোর কাজে দমকলের পাশাপাশি পাক রেঞ্জার্স এবং সেনাবাহিনীকে নামানো হয়েছিল। পাশাপাশি বেসরকারি কিছু বাহিনীকেও নামানো হয়েছিল। গতকাল আগুন আয়ত্তে এসেছে। আজ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

করাচি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মোট ২৬টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে, যার মধ্যে ৬ জনকে শনাক্ত করা  গিয়েছে। বাকিদের ডিএনএ  পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে।  গুল  প্লাজা নামক ওই বাণিজ্যিক ভবনটি সম্পূর্ণ ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৮১ জন ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ এসেছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের লোকজন পুলিশের সাথে যোগাযোগ রাখছে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

ছবি সৌজন্যে : দ্য ডন 


 

Loading

এসআইআর নিয়ে জেলায় জেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/০১/২০২৬ :  এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের মধ্যে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে। কোথাও আবার পুলিশকে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এর মধ্যেই আজ সুপ্রীম কোর্টের রায় থেকে নিজেদের নৈতিক জয় খুঁজেনিয়েছে তৃণমূল কংগ্রেস।

এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নানারকম অশান্তির ঘটনার খবর এসেছে আমাদের কাছে। মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য মর্জিনা খাতুন অভিযোগ করেন যে শুনানিতে পুলিশ তাঁর সাথে দুর্ব্যবহার করেছে। এই নিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে নির্বাচন কমিশনের শুনানি চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মুর্শিদাবাদের লালবাগ মহকুমা অফিসে বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িতেও ভাংচুর চালানো হয়েছে।  এসআইআর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছিল হাওড়া জেলার শ্যামপুর  ১ নম্বর ব্লকে। সোমবার সকাল থেকেই এখানকার ক্যাম্পগুলিতে  ছিল লম্বা লাইন।  বিকেল চারটে  পার হয়ে গেলেও লাইন কমে নি। এই দীর্ঘ লম্বা লাইন দেওয়াকে কেন্দ্র করে সেখানে  উত্তেজনা দেখা দিয়েছিল।  হাওড়া জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা।

অশান্তির খবর এসেছে উত্তর ২৪ পরগণার  বনগাঁ থেকেও। সেখানে ফর্ম জমা দেওয়ার জন্যে অতিরিক্ত সময় দাবী করা হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা সেখানে ভুয়ো ভোটার ঢোকাচ্ছিল। যদিও এর পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।  তবে দিনভর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসআইআর নিয়ে অশান্তির খবর আসতেই থাকে।

এর মধ্যেই দেশের শীর্ষ আদালত আজ এক রায়ে জানিয়ে দিয়েছে যে সমস্ত ব্যক্তিদের নাম যুক্তিপূর্ণভাবে ভোটার তালিকা থেকে  বাদ দেওয়া হচ্ছে, তাঁদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দিতে হবে।শুধু তাই নয়, এর পর থেকে এসআইআর এর শুনানিতে ব্লক লেভেল এজেন্টরাও অংশগ্রহণ করতে পারবেন। এই দাবীগুলি করে আসছিল তৃণমূল কংগ্রেস। আজ সেই বিষয়গুলিতে সম্মতি দিল মহামান্য আদালত। আর একেই নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস।


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor