
“আগামী প্রজন্ম যে কোনো উচ্চতায় নিজেদেরকে মেলে ধরতে সক্ষম”
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২১/০১/২০২৬ : আগামী প্রজন্মকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে, অনেক উচ্চতায় পৌঁছনোর কথা বলতে হবে। ওরা যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারে, বললেন প্রখ্যাত মহাকাশচারী কল্পনা চাওলার মা সংযুক্তা খারবান্দা।

মঙ্গলবার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ বিজ্ঞানী সুনীতা উইলিয়ামসের সাথে সাক্ষাৎ করে কল্পনা চাওলার মা সংযুক্তা বলছিলেন, “আজকের দিনে বাবা মায়েদের উচিত এমন একটা মানসিকতা রাখা, যাতে তাদের সন্তানকে তারা অনেকটা উচ্চতায় পৌঁছে দিতে পারে। আগামী প্রজন্ম যে কোনো উচ্চতায় নিজেদেরকে মেলে ধরতে সক্ষম।”
কল্পনা চাওলা ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি মহাকাশে ভ্রমণ করেছিলেন। কল্পনা নাসার একজন সফল মহাকাশ বিজ্ঞানী ছিলেন। ১৯৮৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও ১৯৮৮ সালে কলরাডো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়েছিলেন। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মহাকাশ থেকে ফেরার পথে তাঁর মহাকাশযান দুর্ঘটনায় পড়ে এবং কল্পনা চাওলা সেই দুর্ঘটনায় মারা যান। গোটা বিশ্ব তার অবদানকে কখনো ভুলবে না।
![]()