আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ১৪/০২/২০২৬ : গতকাল গভীর রাতে পাকিস্তানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। একে মাঝারি মাপের ভূকম্পন বলা হয়েছে।
গতকাল রাত্রি ১১:৫৩ মিনিটে পাকিস্তানের বিস্তর এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২ বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎস্য ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, তবে আফটার শকের কোনো খবর নেই। রাতের ভূকম্পনের ফলে কোনো ক্ষয় ক্ষতির খবর এখনও পর্যন্ত আসে নি।
বিগত কয়েক দিন ধরেই এশিয়া মহাদেশের এই অঞ্চলটিতে ভূমিকম্প হয়েই চলেছে। বিশেষ করে মায়ানমার ও বঙ্গোপসাগর অঞ্চল বার বার কেঁপে উঠছে। কিছুদিন আগে উত্তরপূর্ব ভারত ও উত্তর বঙ্গ ভূকম্পনে কেঁপে উঠেছিল। মৃদু কম্পন হয়েছিল কলকাতাতেও। জানুয়ারি মাসের ১৯ তারিখে পাকিস্তানে বড়সড় ভূকম্পন হয়েছিল, সেদিন প্রতিবেশী দেশে কয়েকশো বাড়িঘর ভেঙে পড়েছিল। তবে আজকের ভূকম্পনের ফলে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও আসে নি।
দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় প্রত্যাবর্তন, সরকার গঠনে নেতৃত্ব দেবেন তারিক রহমন
আজ খবর (বাংলা),[আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেশ, ১৩/০২/২০২৬ : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই দলটি ২৯৯ আসনের জাতীয় সংসদে -এ দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। দীর্ঘ প্রায় দুই দশক পর এই বিজয়ের মাধ্যমে দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০০টিরও বেশি আসনে জয় পেয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, এবং বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
এদিকে, জামাত-ই -ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে, সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, কারণ দলটির একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন, আইনি জটিলতার কারণে প্রার্থী হতে অযোগ্য ঘোষণা হয়েছিলেন। তিনি নির্বাসনে রয়েছেন, তাঁর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনাল আদালতে। ফলে এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছে তারিক রহমান, তাঁকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী. ভারতের বার্তায় বলা হয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক দেশ. ঊন্নয়নের ক্ষেত্রে ভারত বাংলাদেশের পাশে থাকবে। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। এই জয় পেয়ে বিএনপি কোনো বড় বিজয় উৎসব করবে না বলে জানিয়েছে। বরং প্রত্যেক মসজিদে তারা আল্লাকে কৃতজ্ঞতা জানাবে।
In a landmark political shift in Bangladesh’s 2026 general election, the Bangladesh Nationalist Party (BNP) achieved a sweeping victory, securing a commanding two-thirds majority in the Jatiya Sangsad (national parliament). The win marks the return of the BNP to power for the first time in two decades and is seen as a defining moment in the nation’s democratic process.
Led by Tarique Rahman, the party clinched over 200 seats in the 299-seat parliament, far surpassing the simple majority threshold. The election, held after significant political upheaval and the ouster of long-time leader Sheikh Hasina in 2024, witnessed strong voter turnout and optimism among supporters for political stability and economic reforms.
The Jamaat-e-Islami emerged as the main opposition party, while the ruling Awami League was absent from the ballot due to its leaders being barred from contesting. International leaders, including from India, extended congratulations to the BNP leadership on its decisive win.
মেষ রাশি : সামান্য কারনে প্রাপ্তি অধরা থেকে যেতে পারে। নিজে ব্যবহারে লাগাম দিন। সুযোগ হাতছাড়া হলে তা ব্যথিত করবে আপনার গোটা পরিবারকেই। আজ কোনোভাবেই উত্তেজিত হওয়া চলবে না। আজ অনেকেই আপনাকে নানারকম আশ্বাস দিয়ে ভরিয়ে রাখবে কিন্তু কোনোটাই বিশ্বসযোগ্য হবে না। নিজের উদ্যোগ নেওয়ার ক্ষমতাকেই প্রাধান্য দিন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃষ রাশি : আজ সারাদিন কাজের চাপ থাকলেও তাকে উপভোগ করবেন। আজ সারাদিন ধরেই আর্থিক উপার্জন চলতে থাকবে। দিনের শেষে যে অর্থ হাতে থাকবে, তা আপনাকে খুশিই করবে। আপনার নতুন উদ্যোগ বা প্রকল্পকে আপনার বাবা মা সমর্থন জানাবে। কোনো কঠিন কাজ আজ আপন শেষ করতে পারেবন এবং সেই কাজ করার জন্যে প্রশংসিত হবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : দিনের শুরুতে যে মানসিক চাপ নিয়ে চলছিলেন, দিন গড়ালে হঠাৎ আসা এক সুসংবাদ আপনার দিনটাকেই বদলে দেবে। কোনো না কোনো ভাবে অর্থ এসে যাবে, যা আপনাকে আর্থিক ও মানসিক দিক থেকে রেহাই দেবে। পেশাদারদের ভালো দিন, আর্থিক উন্নতির যোগ রয়েছে। চোখের ব্যাথা থেকে সাবধান, পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কর্কট রাশি : আর্থিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী থাকলেও খরচের স্থানটিও প্রবল, সেক্ষেত্রে বুঝে খরচ করুন। আজ কোনো বিষয়ে উত্তেজিত হয়ে পড়বেন, কিন্তু সাধু সঙ্গ আপনাকে শান্ত করবে। তাঁদের আশীর্বাদ পাবেন। কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হতে পারে, সেই আলোচনাতেও নিজেকে শান্ত রাখুন। সকলের মতামত আপনার ভালো নাও লাগতে পারে। অন্যের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিন।শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
সিংহ রাশি : প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্রয় আপনার সাহস বাড়িয়ে তুলবে। তবে আজ ভূসম্পত্তি বা বাড়ি ঘরের জন্যে কোনোরকম বিনিয়োগে যাবেন না। আজ আপনার সঙ্গী আপনার সহায়ক হয়ে থাকবে কিন্তু আপনি আপনার সমস্যার কথা তাকে বোঝাতে পারবেন না। হঠাৎ করে অপ্রত্যাশিত মুনাফা আপনাকে আজ যথেষ্ট উপার্জন এনে দেবে, যা আপনার শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কন্যা রাশি : পরিবারের সাথে কোথাও বেড়াতে গেলে ভালো লাগবে। সামাজিক অনুষ্ঠানেও যেতে পারেন। কিন্তু আজ কাউকে ঋণ দেবেন না, সেই অর্থ আর ফিরে পাবেন না। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের আজ ভালো দিন কাটবে। প্রেম ভাগ্য বেশ আলো. জীবন সঙ্গীকে আরও বেশি করে সময় দিন। ভালোবাসার মানুষ পুরস্কার বা উপহার দিতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
তুলা রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে, মনও ভালো থাকবে। বন্ধুবান্ধবের সাথে খুব ভালো সময় কাটবে। বিনিয়োগ করার প্রস্তাব নিয়ে কেউ আসতে পারে, কিন্তু বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা এবং সত্যতা ভালোকরে যাচাই করে নেবেন। বাড়ির অসম্পূর্ণ কাজ শেষ করুন। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করবেন না. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : বাইরের কোনো অচেনা ব্যক্তির আচরণ আপনাকে বেশ প্রভাবিত করে তুলবে। ছোটোখাটো বিনিয়োগ লাভদায়ক হয়ে উঠবে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্ত নতুন ধারনাগুলি খুব কাজে আসবে। পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছা করবে। সন্তানকে নিয়ে খেলাধুলায় মেতে থাকবেন। আজ কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
ধনু রাশি : আজ সারাদিন পরিবেশ আপনার সপক্ষে থাকবে। সঙ্গীও ভালোবাসায় ভরিয়ে দেবে। অতিরিক্ত আশা ত্যাগ করুন। বাস্তবের সাথেই চলুন। কাউকে খুশি করতে বেশি খরচ করবেন না। সৃজনশীল কাজ যাঁরা করেন তাঁরা আজ নানারকম বাধার সম্মুখীন হবেন। সমস্যাগুলিকে দ্রুত সমাধান করার ব্যবস্থা নিন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মকর রাশি : মানসিক দিক থেকে নিজেকে শান্ত রাখুন। আজ কর্মক্ষেত্রে মূল্যবান কিছু চুরি যেতে পারে, সেটা কোনো বস্তু বা সেটা আপনার সযত্নে রক্ষিত কিছু ধারণা বা ফর্মুলাও হতে পারে। তাই সাবধান। আজ পরিবারের সাথে সবরকম সংঘাত এড়িয়ে চলুন। পরিবেশ আজ আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে নেবে। সহকর্মীদের সাথেও বিবাদ এড়িয়ে চলতে হবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কুম্ভ রাশি : আজ পরিবারকে নিয়ে খুব ভালো একটা দিন কাটবে। বাড়িতে শান্তির বাতাবরণ থাকবে। সন্তানরাও ভালো থাকবে। কারোর আগমন বার্তা সামগ্রিক খুশি বয়ে নিয়ে আসবে। অতিরিক্ত উপার্জনের পরিকল্পনা করতে পারেন। কোনো বন্ধুর সাথে দূরত্ব তৈরী হয়ে পারে। সন্ধ্যের পর কাছের মানুষের সাথে বিতর্ক হলেও বাকবিতন্ডা হবে না, রাত্রে মিটমাট হয়ে যাবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ।
মীন রাশি : বাড়ির লোকদের বা নিকট বন্ধুদের থেকে যে চাপ আজ আপনি পাবেন, তা আপনাকে আজ সুষ্ঠুভাবে কোনো কাজ করতে দেবে না। সন্তানের সাথে কোয়ালিটি সময় ব্যয় করুন, তাদেরকে সঠিক শিক্ষা দিন। কারোর ব্যাপারে কিছু ধারণা পোষণ করার আগে সত্য যাচাই করে নিন। উর্দ্ধতন ব্যক্তিকে বাড়িতে আমন্ত্রণ করবেন না। আপনার সুনাম নষ্ট করতে পারে এমন ব্যক্তি থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
ভারত শক্তিশালী পারফরম্যান্সে ৯৩ রানে নামিবিয়াকে হারিয়ে গ্রুপ পর্বে জয়ের ধারা বজায় রাখল। আগামী ১৫ তারিখে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের সাথে
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ১২/০২/২০২৬ : ভারত ও নামিবিয়া মধ্যে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ অ্যার ম্যাচ বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলানো হলো। নামিবিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের ব্যাটিং লাইনআপ দ্রুতই বড় রান সংগ্রহ করে। ঊর্জাময় ব্যাটিংতে ওপেনার ঈশান কিষাণ মাত্র ২৪ বলেই ৬১ রান করেন, যা পুরো দলের ইনিংসকে শক্ত ভিত্তি দেয়।
ভারত প্রথমে নির্ধারিত ২০ ওভার শেষে ২০৯/৯ সংগ্রহ করে, যা নামিবিয়া দলের জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য হয়ে দাঁড়ায়। পরে নামিবিয়া ব্যাটিং লাইনআপ ভারতের বোলিং আক্রমণ সামলাতে পারল না এবং ১৮.২ ওভারেই মাত্র ১১৬ রান করেAll-Out হয়। ভারতের জয় হলো বিশাল—৯৩ রানের ব্যবধানে, যা এই টুর্নামেন্টে বড় জয়গুলোর মধ্যে একটি।
এই জয় ভারতকে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে রাখল এবং পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দল যেন আত্মবিশ্বাসী খেলায় নামবে তা স্পষ্ট। নামিবিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতীয় দলের সম্ভাব্য শক্তি ও গভীরতার প্রমাণ দিল, বিশেষত ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে সামঞ্জস্য রেখে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], বাগডোগরা, দার্জিলিং, ১২/০২/২০২৬ : উত্তরবঙ্গে এলেন কলকাতার তৃণমূল এঁটে ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। উত্তরবঙ্গের মাটিতে পা দিয়েই বিজেপিকে নিশানা করে সমালোচনার গোলা দাগলেন তিনি
“বাঙালিকে যারা খুন করছে তারা ডবল ইঞ্জিন সরকার এর জবাব বাঙালি দেবে,” বাগডোগরা বিমানবন্দরে বললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম
বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। এদিষ দুপুরে তিনি কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান। বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান দলের নেতাকর্মী সমর্থক থেকে শুরু বিশিষ্টরা। বাগডোগরা বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী বাঙালি শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে বলেন, “বাঙালিকে যারা খুন করছে তারা ডবল ইঞ্জিন সরকার। বাঙালি এর জবাব দেবে বাঙালির জীবন এত সস্তা নয়।”
এরপর মন্ত্রী ফিরহাদ হাকিম সড়ক পথ ধরে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে। জানা গিয়েছে এদিন বিকেলে সার্কিট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেখানেই উপস্থিত থাকবেন তিনি । এর পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমেও যাবেন তিনি।
আজ খবর (বাংলা), [রাজ্য], মহিষাদল, পূর্ব মেদিনীপুর, ১২/০২/২০২৬ : পানাপুকুরে উল্টে গেল স্কুলের পুলকার,স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেলো ১৪ টি কচি প্রাণ।
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেল ১৪টি কচি প্রাণ। বৃহস্পতিবার বেলা সাড়ে ন’টা নাগাদ মহিষাদলের চাঁপি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুল গাড়ি পানা ভর্তি পুকুরে উল্টে যায়। স্থানীয়দের মতে এদিন সকালে মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ঝাউপাথরা এলাকা থেকে কচিকাঁচাদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। চাঁপি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশের একটি গভীর পানা ভর্তি পুকুরে সটান উল্টে যায় গাড়িটি। মুহূর্তে জলমগ্ন হয়ে পড়ে গোটা গাড়ি।
দুর্ঘটনা ঘটা মাত্রই চিৎকার শুরু করেন পথচারীরা। মুহূর্তের মধ্যে ছুটে আসেন চাঁপি গ্রামের বাসিন্দারা। তাঁরাই প্রাণপণ চেষ্টায় কার্যত ডুবন্ত গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করেন এবং জানলার কাচ ভেঙে একে একে ১৪ জন পড়ুয়াকে উদ্ধার করেন।
গ্রামবাসীদের দাবি, সময়মতো ব্যবস্থা না নিলে বড়সড় প্রাণহানি ঘটতে পারত। ছোট ছোট শিশুদের নিয়ে সাত সকালে পুলকারের কিসের এই তাড়াহুড়ো ? যদি ঐ শিশুদের কিছু হয়ে যেত ? পুলকার নিয়ে রাজ্যে ইতিমধ্যেই বিস্তর অভিযোগে এসেছে !
বর্তমানে সমস্ত শিশু সুস্থ ও নিরাপদ রয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় পুলকার চালককে আটক করা হয়েছে।
সুখেন মাহাতোর হত্যাকাণ্ডকে ‘হেট ক্রাইম’ বলে অভিহিত করে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর
আজ খবর (বাংলা), [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০২/২০২৬ : পুনেতে মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে একজন বাঙালি পরিযায়ী শ্রমিকের নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে, যার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নিহত শ্রমিকের নাম সুখেন মাহাতো, বয়স মাত্র ২৪ বছর এবং তিনি পুরুলিয়ার বান্দোয়ান এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে তাঁর দেহ সোমবার পুনের শিকরপুর এলাকায় উদ্ধার করা হয়েছে, এবং মমতা এই হত্যাকাণ্ডকে তিনি ‘হেট ক্রাইম’ হিসেবে অভিহিত করেছেন, কারণ তাঁর ভাষা ও পরিচয়কে লক্ষ্য করে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী যেন অনিশ্চয়তার পরিস্থিতির শিকার হতাহত পরিবার ও প্রশাসনিক অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “আমি এই বর্বর হত্যাকাণ্ডে বাকরুদ্ধ, ক্ষুব্ধ এবং মর্মাহত। এক যুবককে তার ভাষা, পরিচয়, শিকড়ের জন্য শিকার করা হয়েছে।” তিনি দ্রুত গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মমতা পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন বাংলা তাদের পাশে আছে এবং ন্যায়ের পথে সকল প্রচেষ্টা চালানো হবে।
এই ঘটনাটি বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সামগ্রিক সামাজিক পরিবেশকে নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তিনি পাশাপাশি মূল্যবোধ ও মানবিক মর্যাদা রক্ষায় প্রশাসনিক ও আইনি ব্যবস্থার শক্তিশালী কার্যকারিতা নিশ্চিত করতে বলেন। এই ন্যায়ের দাবির প্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত ও তৎপরতা বাড়িয়ে তদন্ত করার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে।
Aaj Khabor Desk, Kolkata, WEst Bengal, 12/02/2026 : West Bengal Chief Minister Mamata Banerjee has condemned the murder of a 24-year-old Bengali migrant worker, Sukhen Mahato, in Pune, calling it a hate crime driven by xenophobia. She demanded the immediate arrest and strict punishment of those responsible and offered solidarity with the victim’s family while urging robust protection for migrant workers.
বাংলার প্রতিবেশী দেশে ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ভোট নেওয়া কতটা কঠিন হতে পারে — মন্তব্য দিলীপ ঘোষের
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০২/২০২৬ : ভারতের প্রভাবশালী রাজনৈতিক দল বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা একটি “খুব বড় চ্যালেঞ্জ”। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তিনি একটি মাধ্যমে কথা বলেন এবং বলেন, “বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন করানো কঠিন কাজ, তবে আমরা আশা করি নির্বাচন হবে, একটি সরকার গঠিত হবে এবং দেশের স্থিতিশীলতা ফিরে আসবে।” তাঁর মতে, বাংলাদেশবাসী শান্তি ও উন্নয়নার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ভারতও এক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই পরিবর্তনের জন্য শুভেচ্ছা রাখে।
তিনি আন্তর্জাতিক ভোট প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থার কঠিনতা উল্লেখ করে বলেন যে, প্রতিবেশী দেশের রাজনৈতিক সংকট এবং বিভিন্ন রাজনৈতিক শিবিরের মধ্যে উত্তেজনা নির্বাচন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। একই সময়ে, বাংলাদেশে জামায়াত-ই-ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP)–সহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব ভোট দিয়েছেন, যা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
একই দিন বাংলাদেশের বিভিন্ন অংশে ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত হচ্ছে এবং ২৯৯টি আসনে ভোট দাঁড়িয়ে রয়েছে। ভোটাররা সকাল থেকেই লম্বা সারিতে দাঁড়িয়ে ভোট দিতে শুরু করেছেন। এই নির্বাচন বাংলাদেশ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে দেশের ভবিষ্যত রাজনৈতিক গতিপথ এবং স্থিতিশীলতা নির্ধারণ হবে।
BJP leader Dilip Ghosh has said that organising peaceful elections in Bangladesh is a very big challenge as the country votes in its 13th parliamentary polls. Speaking on February 12, he expressed hope that elections would be held and a stable government formed. Key leaders from Jamaat-e-Islami, NCP and BNP cast their votes, and voting is underway across 299 constituencies as Bangladesh navigates a crucial phase in its political history.
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত,১১/০২/২০২৬ : ভারতের নির্ভর যোগ্য ব্যাটসম্যান অভিষেক শর্মাকে ভর্তি করা হল হাসপাতালে, নামিবিয়া ম্যাচে সম্ভবত তিনি খেলছেন না।
পেটে ব্যাথায় ভুগছেন হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী ব্যাটসম্যান অভিষেক শর্মা। সেই ব্যাথা এতটাই বেড়ে গিয়েছে যে তাঁকে আজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই খবরের সত্যতা স্বীকার করেছে বিসিসিআই। সম্ভবত তিনি আগামীকাল নামিবিয়ার বিরুদ্ধে মাঠে খেলতে নামতে পারবেন না।অভিষেকের চিকিৎসা চলছে দিল্লীর একটি হাসপাতালে। তবে দলের অন্যান্য সদস্যরা মনে করছেন আগামীকাল ম্যাচের আগে অভিষেক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং একটি অসাধারণ পারফর্মেন্স উপহার দেবেন।
আমেরিকার বিরুদ্ধে জেতার পর গত রবিবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর দিল্লীর বাসভবনে গোটা দলকে নিমন্ত্রণ করে নৈশভোজের আয়োজন করেছিলেন। নৈশভোজের সেই পার্টিতেও অভিষেককে সম্পূর্ণ সুস্থ বলে মনে হচ্ছিল না বলে জানা যাচ্ছে। ভারতের ক্রিকেট অনুরাগীরা যাতে প্রার্থনা করছেন যাতে অভিষেক দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং মাঠে ফেরেন।
তবে যদি আগামীকালের ম্যাচ তিনি খেলতে না পারেন, তাহলে ঈশান কিষানের সাথে আগামীকাল সনজু স্যামসনকে ওপেন করতে দেখা যেতে পারে। দুই উইকেট রক্ষক কাল ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন।
Aaj Khabor Desk, New Delhi, India, 11/02/2026 : Indian cricketer Abhishek Sharma has been hospitalized in Delhi due to severe stomach pain and is likely to miss the upcoming match against Namibia. The BCCI confirmed the development, stating that he is currently undergoing treatment. Although team members remain hopeful about his recovery before the match, his participation remains uncertain. Reports suggest that even during a recent team dinner hosted by head coach Gautam Gambhir after India’s win over the United States, Abhishek did not appear fully fit. If he is unable to play, Sanju Samson may open the innings alongside Ishan Kishan. Fans across the country are wishing him a speedy recovery and a quick return to the field.
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ,১১/০২/২০২৬ : রাত পোহালেই বহু প্রতীক্ষিত ভোট হতে চলেছে বাংলাদেশে। ভোটের আবহে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাংলাদেশের সংবেদনশীল এলাকাগুলিকে।
২০২৪ সালে ছাত্র বিদ্রোহের জেরে বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালিত সরকার মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশত্যাগ করেছিলেন। বাংলাদেশে ট্রাইবুনাল আদালতে হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ শোনানো হয়েছিল। দেশের অন্তর্বর্তী সরকার হিসেবে উপদেষ্টা হয়ে দেশ চালাচ্ছিলেন মহম্মদ ইউনুস। শেখ হাসিনার দলকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং এই নির্বাচনে লড়ছে না আওয়ামী লীগ।
ছাত্র বিদ্রোহের প্রায় ১৮ মাস পরে আগামীকাল বাংলাদেশে হতে চলেছে সাধারণ নির্বাচন। সম্ভবত ১৩ তারিখে এর ফলাফল জানা যাবে। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী ঢাকার রাস্তাঘাট। যাতে ভোটের দিন কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখেছে পুলিশ। সংখ্যালঘুদের ওপর নজরদারি চালানো হচ্ছে, যাতে তাদের কোনোভাবে আক্রান্ত হতে না হয়।
আগামীকাল ১২ কোটি ৭৭ লক্ষ ভোটার ২৯৯ টি আসনে ভোট প্রার্থীদের ভোট দেবেন। একটি কেন্দ্রের প্রার্থী মারা যাওয়ায় সেই কেন্দ্রে ভোটদান স্থগিত রাখা হয়েছে। আগামী ১৩ তারিখে ভোটের ফলপ্রকশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Aaj Khabor Desk, Dhaka, Bangladesh,11/02/2026 : The long-awaited elections are set to take place in Bangladesh tomorrow. In view of the voting atmosphere, sensitive areas across the country have been placed under tight security.
In 2024, the Awami League-led government in Bangladesh collapsed following a student uprising. Awami League chief Sheikh Hasina left the country. A tribunal court in Bangladesh later found Hasina guilty and sentenced her to death. As head of the interim government, adviser Muhammad Yunus has been running the country. Sheikh Hasina’s party was banned in Bangladesh, and therefore the Awami League is not contesting this election.
Nearly 18 months after the student uprising, general elections will be held in Bangladesh tomorrow. The results are likely to be announced on the 13th. On the occasion of the election, a large police force has been deployed in different parts of the country. The streets of the capital, Dhaka, have been placed under strict security to prevent any untoward incidents on polling day. Police are also monitoring the situation to ensure that minorities are not subjected to any attacks.
Tomorrow, 127.7 million voters will cast their votes for candidates in 299 constituencies. Voting has been suspended in one constituency due to the death of a candidate. The election results are expected to be declared on the 13th.