বঙ্গোপসাগরে ভূমিকম্প আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী,ভারত, ১১/০২/২০২৬ : আজ ভোর রাতে ভূমিকম্প হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে। এই কম্পনকে মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ন্যাশনাল সেন্টার অফ সিসমোলোজি জানিয়েছে আজ ভোর রাত্রি ৫:১২ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩ বলে জানা গিয়েছে। ভূকম্পনের উৎস্য ও কেন্দ্রস্থল ছিল সমুদ্রতল থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূকম্পনের ফলে সুনামির কোনো সতর্কবার্তা দেয় হয় নি। যদিও বঙ্গোপসাগর অঞ্চল যথেষ্ট ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেও বঙ্গোপসাগর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ১১:৪৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪ ; সেই ভূকম্পনের কেন্দ্র ছিল ১৫ কিলোমিটার গভীরে।
On February 11, 2026, a moderate earthquake struck the Bay of Bengal region early in the morning. According to the National Center of Seismology, the tremor was felt at 5:12 AM and measured 4.3 on the Richter scale. The earthquake originated at a depth of 10 kilometers beneath the seabed. No tsunami warning was issued following the quake, although the Bay of Bengal is recognized as a seismically active zone.
It is worth noting that a similar earthquake occurred in the region last December at 11:48 AM, measuring 4.4 on the Richter scale, with its epicentre located 15 kilometers deep.
মেষ রাশি : অসংযত বাক্য প্রয়োগের জন্যে সমস্যায় পড়তে হতে পারে, তবে দিনের শেষে সমাধান হয়ে যাবে। আজ অযাচিতভাবে অর্থ পেয়ে যাবেন। কেউ ঋণ নিয়ে থাকলে সেই অর্থও পেয়ে যাবেন। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে। অংশীদারি থেকে দূরে থাকুন। অনেক লোকের জমায়েত থেকে নিজেকে সরিয়ে রাখুন। বিবাহিত জীবন আনন্দে কাটবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি : আজকের দিন ভালো কাটবে। হাসি খুশি আনন্দ উপভোগ করতে পারবেন। বকেয়া অর্থ ফেরত চলে আসবে। তবে পুরো অর্থ আসবে না। পিতৃস্থানীয় কারোর সাথে বাদানুবাদ হতে পারে। মাথা গরম করলেই বিপদ। প্রেমের ক্ষেত্র খুব ভালো নয়। এই ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরী হতে পারে। দিনের শেষে নিজের জন্যেও সময় বের করে নিন। পরিবারের ছোটখাটো চাহিদাকে উপেক্ষা করবেন না। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : মানসিক পরিস্থিতি বজায় রাখুন। বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন। কোনো ঘনিষ্ট বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতি হতে পারে। প্রাপ্ত অর্থ আপনার বেশ কিছু সমস্যার সমাধান করবে.। কর্মক্ষেত্রে নানারকম উপদেশ ও নির্দেশের মাঝে হারিয়ে যাবেন না। পরিবার নানারকম অভিযোগ অনুযোগ করবে, তাতে বিচলিত হবেন না. মনে রাখবেন আপনার আত্মবিশ্বাসই আপনার মূল অস্ত্র। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ও নীল।
কর্কট রাশি : আজ মনকে সংযত রাখতে ধ্যান ও আধ্যাত্মিক সাধনার সাহায্য নিন। জমি জমার বিষয়গুলি দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করুন। নিজের ও পরিবারের মঙ্গলের জন্যে ইতিবাচক চিন্তা এবং উদ্যোগের প্রয়োজন আছে। কর্মক্ষেত্রে নতুন সমস্যা উদ্ভব হতে পারে, তবে সব সমস্যার সমাধান আপনাকেই করতে হবে বেশ বুদ্ধি করে। পারিবারিক জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
সিংহ রাশি : আজ আপনি এতটাই পরাক্রমশালী ও আত্মবিশ্বাসী থাকবেন, যে কোনো কাজ অর্ধেক সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন। সঞ্চয় নিয়ে বাবা বা মা যদি কিছু কথা বলে, তা গুরুত্ব দিয়ে শুনুন, এই বিষয়টি পরে আপনার কাজে লাগবে। সারাদিনে মাঝে মাঝে উত্তেজিত হয়ে উঠতে পারেন, নিজেকে সামলে রাখুন। কর্মক্ষেত্রে কেউ বিরক্ত বা বিশ্বাসঘাতকতা করতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালী।
কন্যা রাশি : শরিক স্থিতাবস্থা বজায় রাখতে কোনো খেলাধুলায় মেতে উঠতে পারেন। সময় নষ্ট না করে এমন কিছুতে অংশ গ্রহণ করুন যাতে উপার্জন বৃদ্ধি হয়। অবাক করে দেবে এমন কিছু খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে ছোটখাটো উদ্যোগ কাজে আসবে। প্রযুক্তি শিখতে ভালো লাগবে। আপনার কর্মকাণ্ডের জন্যে প্রশংসিত হতে পারেন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
তুলা রাশি : আজ যে সমস্যার সমাধান আপনি করবেন তার জন্যে বাইরের কারোর হস্তক্ষেপ মেনে নেবেন না। নিজের রাগ ও আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুদের জন্য বেশ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তা সত্ত্বেও আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। বয়স্ক মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। কর্মক্ষেত্রে উন্নতির জন্যে আপনার মানসিকতাকে আরও আধুনিক করে তুলুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি : সামাজিক অনুষ্ঠান আপনাকে খুশি রাখবে। বিনিয়োগের ক্ষেত্রে আপনার সাবধানতা আর্থিক উন্নতির পথ খুলে দেবে। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার সপক্ষে থাকবে। প্রেম ভাগ্য আজ খুব ভালো না। সাধারণত আপনি পরিবারকেই অগ্রাধিকার দেন, তাদের ইচ্ছাপূরণ করেন, কিন্তু আজ নিজেলকে আলাদা সময় দিয়ে মানসিক দৃঢ়তা খুঁজে পাবেন। সুহ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি : আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা আগেও যেমন আপনাকে এগিয়ে রেখেছে, তেমন আজও আপনাকে এগিয়ে রাখবে। এই অস্ত্রগুলি প্রয়োগ করেই আজ আপনার আর্থিক উন্নতির যোগ রয়েছে। দিনের শেষভাগে অপ্রত্যাশিত আনন্দদায়ক খবর আপনার পরিবারে খুশির জোয়ার আনবে। প্রেম ভাগ্য উত্তম নয়। পারিবারিক জীবন বেশ ভালো, অদূর ভ্রমন হতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।
মকর রাশি : পরিবারের সহায়তায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রাপ্ত অর্থ অনেক সমস্যার সমাধান করবে। ভালোবাসার ক্ষেত্রে ছোটখাটো ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে অভিযোগ উঠতে পারে। অযথা সময় নষ্ট না করে কাজে মন দিন. দিনের শেষে নিজের জন্যে কিছু সময় বাঁচিয়ে রাখার ব্যবস্থা করুন। বিবাহিত জীবন শান্তিপূর্ণ কাটবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, ও মেরুন।
কুম্ভ রাশি : সকলের অগোচরে আপনি যে কঠোর পরিশ্রম করেন, তা আজ আপনাকে পুরস্কৃত করবে। আজ দূরে কোথাও বেড়াতে যাবেন না, ধকল বাড়বে। বাড়ির কনিষ্ঠ সদস্যদের সাথে সময় কাটালে মন ভালো থাকবে। বাস্তবের ক্ষেত্র আপনি আঁকড়ে ধরে থাকবেন, আর তার জন্যে কিছু আত্মীয়াদের থেকে দূরত্ব তৈরী হতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি : সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে। শরীর ভালো থাকবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রেম ভাগ্য অত্যন্ত সক্রিয় থাকবে। গুরুত্বপূর্ণ লোকেদের সাথে কথা বলার সময় চোখ কান খোলা রাখুন। তাঁদের কথার মূল্যবান দিকগুলি খুঁজে নিন। এই মুহূর্তে যে সমস্যাগুলির সমাধান করতে চাইছেন সেদিকেই মনোনিবেশ করুন, সমাধানের পথ নিজেই খুঁজে পাবেন। সঙ্গীর সাথে কলহ বিচলিত করবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মেষ রাশি : হতাশা থেকে দূরে থাকুন, অবসাদ আপনার মানসিক এবং শারীরিক পরিস্থিতি নষ্ট করতে পারে। আর্থিক উপার্জ হবে কিন্তু ব্যয়ের পরিমাণবেড়ে যাবে। কর্মক্ষেত্রে অন্যকে প্রভাবিত করতে পারবেন। এই কারণেই প্রশংসিত হবেন। মানসিক চাপ সৃজনশীল কাজে বাধা দেবে। কথা বলার সময় বুঝে কথা বলুন। প্রেম ভাগ্য উত্তম, বিবাহিত জীবন ভালো কাটবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃষ রাশি : আজ সারাদিন ভালো কাটবে, আনন্দে, উৎসবে কাটবে। ব্যবসায়ীরা সাবধান। টাকা পয়সা এবং গুরুত্বপূর্ণ দলিল বা কাগজপত্র সামলে রাখুন, চুরি যাওয়ার ভয় আছে। দূর থেকে কোনো সুখবর আসতে পারে, যা আপনার পরিবারকেও খুশিতে ভরিয়ে দেবে। আজ অনেক কিছু ঘটতে পারে আপনাকে কেন্দ্র করেই। অপরকে সাহায্য করবেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মিথুন রাশি : আজ আপনার পরাক্রম খুব বেশি থাকবে। মানসিক শক্তি আর শারীরিক শক্তি এই দুই মিলে সমস্যার সমাধান করতে হবে। পরিবারের ছোটদের শরীরের ব্যাপারে আরও যত্নশীল হোন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। পরিবারকে সময় দেওয়া সম্ভব হবে না। দূরের কোনো বার্তা আপনাকে নতুন সম্ভাবনার আশা দেখাবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কর্কট রাশি : নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে আলাদা সময় দিন। ভবিষ্যতের পরিকল্পনাগুলিকে ঝালিয়ে নিন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিক দৃঢ়তা দেখান। অর্থ উপার্জন বা খরচ দুইয়ের ক্ষেত্রেই নিজের বুদ্ধির ওপর ভরসা করুন। বাইরের কারোর মতামত গ্রহণ করবেন না। অন্য কারোর ওপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। বিবাহিত জীবন বেশ ভালোই কাটবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
সিংহ রাশি : শরীর ভালো যাবে। পারিবারিক অশান্তি হতে পারে। নিজের কথাবার্তায় লাগাম দিন। অশান্তি বাড়তে দেওয়া চলবে না। আত্মীয় বা বন্ধুদের কথায় যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁরা আজ সেই বিনিয়োগের ফসল ঘরে তুলবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন, যা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। পারিবারিক ক্ষেত্রেও খুবই ভালো। শুভ সংখ্যা ৫, শুভরং সবুজ।
কন্যা রাশি : প্রভাবশালী ব্যক্তিদের সাথে সখ্যতা বাড়িয়ে নিন, এতে ব্যবসার উন্নতি হবে। ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়িক কারনে হঠাৎ সফর লাব্জনক। বাজী বা ফাটকায় লগ্নি করলে তা ক্ষতির দিকে নিয়ে যাবে। পারিবারিক জমায়েতে আপনিই মধ্যমনি হয়ে উঠতে পারেন। দিনের শেষে একা থাকতে ভালো লাগবে। বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
তুলা রাশি : আজ সারাদিন বিশ্রাম নেওয়ার দিন। পুষ্টি আছে এমন খাবার খান। আর্থিক উন্নতির পরিকল্পনা করলে বিভিন্ন আর্থিক প্যাকেজগুলো দেখতে পারেন। পরিবারকে আরও বেশি ওরে সময় দেওয়া উচিত। কর্মক্ষেত্রে সব কিছুই সহায়ক থাকবে। প্রেমের ব্যাপারে কাউকে সাহায্য করতে হতে পারে। এক পুরোনো বন্ধুর সাক্ষাৎ পেতে পারেন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃশ্চিক রাশি : কোনো না কোনো ঘটনা থেকে নিজের মানসিক শান্তি খুঁজে নিতে চাইবেন। আজ থেকেই নিজের সঞ্চয় বাড়িয়ে নিতে শুরু করে দিন। কল্পনার রাস্তা থেকে সরে এসে বাস্তবের পথে হাঁটুন। বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগবে। আপনার নতুন পরিকল্পনা পরিবারের সকলের ভালো লাগবে, আপনার যোগাযোগ দক্ষতা আপনার প্রধান মূলধন হয়ে উঠবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
ধনু রাশি : নানা ক্ষেত্রে নিজেকে অসহায় মনে হতেই পারে, তবে আজ আপনার ভাই বা বোন কেউ আপনার সহায়ক হয়ে উঠবে। সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রেমের ক্ষেত্র অত্যন্ত সহায়ক এবং রোমান্টিক। পেশাদারদের আজ দায়িত্ব বেড়ে যেতে পারে। অন্যকে সাহায্য করতে গিয়ে সব ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলবেন না। নিজে দূরে থাকুন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মকর রাশি : পরিকল্পনা করা ভালো কিন্তু সেই পরিকল্পনা নিয়ে অবাস্তব স্বপ্ন দেখা বন্ধ করুন। বাস্তবের ক্ষেত্র দিয়ে সবকিছু যাচাই করে নিন। হঠাৎ করে কিছু অর্থ আপনার কাছে এসে যাবে, কিন্তু নতুন করে খরচ করতেও দ্বিধা করবেন না। ব্যয় সংকোচ করুন এখনই। প্রেমের ক্ষেত্র অত্যন্ত শুভ। বিনোদন ও আমোদ প্রমোদে কাটবে আজকের দিনটা। কোনো পুরোনো জিনিস খুঁজে পেতে পারেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কুম্ভ রাশি : আপনার স্বভাব ও অভ্যাস অন্যদেরকে সাহায্য করবে। আপনি প্রশংসিত হবেন। আশা করেন নি, এমন বিভিন্ন সূত্র থেকে অর্থ এসে যেতে পারে। দূর থেকে কোনো ভালো খবরও এসে যেতে পারে, যা আপনাকে এবং আপনার পরিবারকে খুশি করে দিতে পারে। কর্মক্ষেত্রেও আজ আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হবে। সুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মীন রাশি : আজ আপনি আপনার সঙ্গীর সাথে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, ভবিষ্যতের সম্পত্তি ও সম্পদ নিয়েও আলোচনা করতে পারেন। তবু হঠাৎ করেই পারিবারিক অশান্তি শুরু হতে পারে। নিজেকে সামলে নিন। পুরোনো প্রেম আজ যোগাযোগ করতে চেষ্টা করবে। দূরে থাকুন। আপনার কোনো অধস্তন ঠিকমত কাজ করছে না দেখে বিচলিত হতে পারেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।
আমেরিকা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী,ভারত,০৮/০২/২০২৬ : আমেরিকার বিরুদ্ধে বিজয়ী ভারতীয় ক্রিকেট দলকে নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ালেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
গত ৭ তারিখে আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলায় ২৯ রানে জিতে যায় ভারত। ভারতের পরের খেলা রয়েছে নামিবিয়ার সাথে। ওই খেলাটি হবে দিল্লীতে আগামী ১২ তারিখে। এই জন্যেই ভারতীয় ক্রিকেট দল রাজধানী দিল্লীতে গিয়ে পৌঁছেছে। গৌতম গম্ভীরের বাড়িও দিল্লীতে আর এর মধ্যেই ভারতের গোটা দলকেই বাড়িতে নিমন্ত্রণ করে ডিনার খাওয়ালেন গৌতম। উপস্থিত ছিলেন রাজীব শুক্লাও। খোশমেজাজে দেখা গেলো টিম ইন্ডিয়াকে।
আমেরিকার সাথে বিশ্বকাপের প্রথম খেলায় ব্যাটিং বিপর্যয় হয়েছিল ভারতীয়দের, সেই বিষয়টা নিয়ে চিন্তিত ভারতীয় শিবির। ঐ খেলায় ভারতকে কিছুটা চাপে রাখতে পেরেছিল আমেরিকা। মার্কিন দলের এই কৃতিত্বকে ছোট করে দেখেন নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বকাপ ক্রিকেটের জন্যে আমেরিকার ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজকের ম্যাচগুলিতে তেমন কোনো অঘটনের খবর নেই। একটি ম্যাচে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়েছে, অপর একটি ম্যাচে ইংলন্ড নেপালকে ৪ রানে হারিয়েছে এবং আর একটি ম্যাচে নিউজিল্যান্ড আফগানিস্তানকে ১৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে পরাজিত করেছে।
আগামীকাল স্কটল্যান্ড খেলতে নামবে ইতালির সাথে। অপর একটি ম্যাচে জিম্বাবোয়ে খেলবে ওমানের সাথে এবং আর একটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলবে কানাডার সাথে।
Aaj Khabor Desk, New Delhi, India, 08/02/2026 : After India’s victory over the United States in their opening World Cup match, Indian cricket team head coach Gautam Gambhir hosted the entire squad for a dinner at his residence in New Delhi. India had defeated the USA by 29 runs on February 7 and has now arrived in Delhi for their next match against Namibia, scheduled to be played on February 12.
Team India was seen in a relaxed and cheerful mood at the gathering, which was also attended by Rajeev Shukla. However, the Indian camp remains slightly concerned about the batting collapse witnessed during the match against the USA, where the American team managed to put India under pressure. The strong performance of the USA team was acknowledged even by former US President Donald Trump, who congratulated the American cricket team for their efforts in the World Cup.
In other World Cup matches, Sri Lanka defeated Ireland by 20 runs, England beat Nepal by 4 runs, and New Zealand overcame Afghanistan by 5 wickets with 13 balls to spare. Upcoming matches will see Scotland face Italy, Zimbabwe play Oman, and South Africa take on Canada.
ফ্ৰান্সের সাথে এই নতুন চুক্তি শত্রু দেশগুলিকে রীতিমত চিন্তায় রাখলো
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ০৮/০২/২০২৬ : ফ্রান্স ও ভারতের মধ্যে বড় অংকের ত্রুজ মিসাইল ক্রয় করার চুক্তি হতে চলেছে। এই ক্রয়ের জন্যে ভারত ৩০ কোটি ইউরো বিনিয়োগ করতে পারে।
ভারত ফ্রান্সের সাথে ফের একবার বড় অস্ত্র চুক্তির পথে হাঁটতে চলেছে। ফ্রান্সের থেকে অনেক বেশি সংখ্যক বিধ্বংসী ত্রুজ মিসাইল কিনতে চলেছে ভারত। যদিও চূড়ান্ত পর্যায়ের বৈঠক এখনো চলছে, আর সব কিছু ঠিক থাকলে ভারত বিশাল পরিমাণে ত্রুজ মিসাইল কিনে নিজের অস্ত্র ভান্ডারকে আরও বেশি করে সমৃদ্ধ করবে। এই ডিলের জন্যে ভারতের তরফেএখনো পর্যন্ত ৩০ কোটি ইউরো ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে।
অপারেশন সিঁদুরের সময় ভারত এই ত্রুজ মিসাইল দিয়েই গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানের জঙ্গী লঞ্চ প্যাডগুলি। রাফায়েল যুদ্ধ বিমান থেকে এই ত্রুজ মিসাইল দিয়েই পাকিস্তানের সামরিক বিমানবন্দর উড়িয়ে দেওয়া হয়েছিল। এই মিসাইল যুদ্ধ জাহাজ থেকেও যেমন নিক্ষেপ করা যায়, তেমন রাফায়েল যুদ্ধ বিমান থেকেও নিখুঁতভাবে নিক্ষেপ করে উড়িয়ে দেওয়া যায় শত্রুর ঘাঁটিগুলিকে। এই বিধ্বংসী মিসাইলগুলিকে যুক্ত করা হবে ভারতে থাকা রাফায়েল যুদ্ধবিমানের সাথে। এই মিসাইল ভারতের অস্ত্র ভান্ডারে এখনো আছে, তবে এবার আরও বেশি করে এই মিসাইল ঘরে তুলতে চাইছে ভারত।
Aaj Khabor Desk, New Delhi, India, 08/02/2026: India is set to move forward with a major defence deal with France for the purchase of a large number of deadly cruise missiles, with an estimated investment of around €300 million. Although final negotiations are still underway, the agreement is expected to significantly strengthen India’s missile arsenal if approved.
These cruise missiles have already proven their effectiveness during Operation Sindoor, when India used them to destroy terrorist launch pads in Pakistan. Launched from Rafale fighter jets, the missiles were also used to strike Pakistani military airbases with precision. The missiles can be fired both from warships and Rafale aircraft, making them a versatile and highly accurate weapon system.
India already possesses these missiles but is now planning to acquire them in larger numbers. The newly procured missiles will be integrated with India’s existing Rafale fighter fleet
মেষ রাশি : নিজের প্রভাব ও পরাক্রমকে কাজে লাগান। আর্থিক সচ্ছলতা থাকবে। আপনার সন্তানের ভাগ্যে পুরস্কার আছে, সেখানে আপনিও আমন্ত্রিত থাকতে পারেন। সন্তানের প্রতি প্রত্যাশা বাড়বে। প্রেম ভাগ্য দুর্বল। অনেক দিন আগে কোনো কাজ শেষ করে রাখেন নি, সেই অসম্পূর্ণ কাজের জন্যেআজ ভুগতে হতে পারে। বিবাহিত জীবন উত্তম, শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
বৃষ রাশি : বেড়াতে যাওয়া ভালো কিন্তু অনেক দিনের জন্যে বেড়াতে গেলে শারীরিক ক্লান্তি অনুভব করবেন, যা আপনার কাজেও প্রভাব ফেলতে পারে। অভাবী মানুষকে ঋণ দিতে হতে পারে। কিছু মানুষ আপনাকে বিরক্ত করবে, তাদের এড়িয়ে চলুন। আজ অবসর সময় কাটাতে ইচ্ছে করবে। পরিবারের সাথেই কাছে কোথাও ঘুরে আসুন। শুভ সংখ্যা -৪, শুভ রং বাদামি।
মিথুন রাশি : আধ্যাত্মিক চেতনা মনে প্রভাব ফেলবে। শরীর চর্চা করতে পারেন। ব্যবসায়ে আজ শুভ লাভ। কোনো না কোনো জায়গা থেকে উপার্জনের নতুন সূত্র খুলে যাবে। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটালে ভালো লাগবে। সন্ধ্যের পর বাড়িতে কোনো অতিথি আসতে পারে, সেই সময়টাও ভালো কাটবে। বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কর্কট রাশি : গর্ভবতী মায়েরা সাবধানে থাকবেন। ধূমপান করেন এমন ব্যক্তিদের থেকে দূরে থাকুন। আজ কোনো কিছুতে বিনিয়োগ করলে ভালো ফল পাবেন, তবে অহেতুক ঝুঁকি নেবেন না। আপনার ব্যবহার ও ব্যক্তিত্ব আজ অন্যকে মুগ্ধ করবে, নজর কাড়বে। প্রেমেও পড়তে পারেন। কাছাকাছি কোথাও বেড়াতে গেলেও ভালো লাগবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
সিংহ রাশি : আজ সারাদিন আরামে কাটাবেন, পরিবারের সাথে দিনটা আজ ভালোভাবে কাটবে। অন্য কারোর জন্যে কোনো গন্তব্যে যদি যেতে হয়, তাহলে তা আপনাকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ করতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাব আপনার ভালো লাগবে। হঠাৎ কোনো খবরে আপনি খুব খুশি হবেন, নতুন স্বপ্ন দেখতে পারেন। পরিবারের সব সদস্য আজ আপনার সান্নিধ্য পেতে চাইবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কন্যা রাশি : শরীর ভালো গেলেও বর্তমান আর্থিক সঙ্কট পরিবারে অশান্তি সৃষ্টি করতে পারে। পরিবারের কথাও শুনুন, তাদের ওপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। তাদেরকেও অগ্রাধিকার দিন এবং তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলুন। বাইরে কোথাও গিয়ে এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে, যার সাথে হয়ত অতীতে কখনো ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
তুলা রাশি : অবসাদ ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ান, এই অবসাদই আপনার অগ্রগতিকে ব্যাহত করে রেখেছে। রপ্তানি ব্যবসায়ে ও অন্য ব্যবসায়ীদের আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই সতর্ক থাকুন। তবে আত্মীয় বা বন্ধুবান্ধবদের থেকে অপ্রত্যাশিত উপহার পেয়ে আনন্দলাভ করবেন। অদূর ভ্রমন যোগ আছে। আপনার বন্ধুত্বসুলভ ব্যবহার অন্যকে মুগ্ধ করে , তবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
বৃশ্চিক রাশি : নানাভাবে আজ ক্লান্তি আপনাকে গ্রাস করবে। তবু আপনার আত্মবিশ্বাস প্রবল থাকায় সব কিছুই সহ্য করে নেবেন। আর্থিক ক্ষেত্র প্রবল থাকায় কাউকে ঋণ দিয়ে থাকলে তা আজ ফেরত পেয়ে যেতে পারেন। আজ ঘরে বাইরে মুখ সামলে কথা বলতে হবে। মুখ ফস্কে কোনো কথা বেরিয়ে গেলে তার জন্যে আপনাকেই ভুগতে হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
ধনু রাশি : স্বাস্থ্য ভালো রাখার দায়িত্ব আপনার নিজের হাতেই রয়েছে। মদ্যপান বা যে কোনো নেশা আপনাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। ধর্মীয় বা সামাজিক কাজে অর্থদান করতে পারেন এবং মানসিক আনন্দ পেতে পারেন। ভালোবাসার মানুষের সাথে দেখা করে সময় কাটাতে পারেন, নতুন করেও প্রেমে পড়তে পারেন। পরিবারের মাধ্যমে আপনার সুনাম বাড়বে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি ও ধূসর।
মকর রাশি : নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে সময় দিন. ভবিষ্যতের পরিকল্পনাগুলিকে ঠিকমত সাজিয়ে নিয়ে পর্যালোচনা করুন। আজ যে স্থান থেকে অর্থ উপার্জন হয়ে আপনার সমস্যার সমাধান করবে, সেই সূত্রটি নিয়ে আপনি হয়ত আগে কখনও ভাবেন নি। অবাঞ্ছিত ঝামেলা এড়িয়ে চলুন। প্রেম ভাগ্য খুবই মন্দ। ভালোবাসা খুঁজে বেড়াবেন। আজ বিবাহিত জীবনেও সমর্থন পাবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কুম্ভ রাশি : হাসিতে খুশিতে সারাদিন কাটবে। কোনো বয়স্ক ব্যক্তির সঠিক পরামর্শে আপনার আটকে থাকা কাজ শুরু হবে, আটকে থাকা ব্যবসা খুলে যাবে এবং সেই সূত্রে আপনার আর্থিক উপার্জন হতে পারে। বাড়িতে অতিথিরা ভীড় করতে পারে। তাদের সাথেও ভালো সময় কাটবে। কারোর সাথে মনোমালিন্য দেখা দিলে আজকের মধ্যেই তা মিটিয়ে ফেলুন, আগামীকালের জন্যে ফেলে রাখবেন না. নিজের প্ৰতিভাকে গুরুত্ব দিন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মীন রাশি : আপনার রসিকতা অন্যকে প্রভাবিত করতে পারে। বন্ধু বা ঘনিষ্ট কেউ আজ আপনার আর্থিক সমস্যাকে লাঘব করে দিতে পারে। পুরোনো সম্পর্কগুলিকে ফের নতুন করে বাঁচিয়ে তুলতে পারেন। আজ বেলা যত গড়াবে, ততই আপনার সপক্ষে আসবে। পরিবারের সাথে যতটা পারেন সময় কাটালে মন সবচেয়ে বেশি ভালো থাকবে। কোনো কোনো ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৭/০২/২০২৬ : কিছুদিন আগেই ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে দিয়ে আমেরিকা ভারতের সাথে নতুন করে বাণিজ্যিক চুক্তি করেছে। এই চুক্তি নিয়ে দুই দেশ যৌথ বিবৃতি এমনটাই বলা হয়েছিল। সেই বিবৃতি আজ দেওয়া হল.
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে তারা পারস্পরিক এবং উভয় পক্ষের জন্য লাভজনক বাণিজ্য সংক্রান্ত একটি অন্তর্বর্তী চুক্তির জন্য একটি কাঠামোতে উপনীত হয়েছে। আজকের এই কাঠামোটি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক ১৩ ফেব্রুয়ারি ২০২৫-এ শুরু করা বৃহত্তর মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) আলোচনার প্রতি দেশগুলোর অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করে, যার মধ্যে অতিরিক্ত বাজার সুবিধা সংক্রান্ত প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকবে এবং আরও স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এই অন্তর্বর্তী চুক্তিটি আমাদের উভয় দেশের অংশীদারিত্বে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে, যা উভয়ের স্বার্থ এবং সুনির্দিষ্ট ফলাফলের উপর ভিত্তি করে পারস্পরিক ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যের প্রতি একটি সাধারণ অঙ্গীকার প্রদর্শন করে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে অন্তর্বর্তী চুক্তির মূল শর্তাবলীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে:
• ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত শিল্পজাত পণ্য এবং শুকনো ডিস্টিলার্স গ্রেইন (ডিডিজি), পশুখাদ্যের জন্য লাল জোয়ার, বাদাম, তাজা ও প্রক্রিয়াজাত ফল, সয়াবিন তেল, ওয়াইন ও স্পিরিট এবং অতিরিক্ত পণ্য সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তৃত খাদ্য ও কৃষি পণ্যের উপর শুল্ক বিলোপ বা হ্রাস করবে।
• মার্কিন যুক্তরাষ্ট্র ২ এপ্রিল, ২০২৫-এর নির্বাহী আদেশ ১৪২৫৭ (বৃহৎ এবং স্থায়ী বার্ষিক মার্কিন পণ্য বাণিজ্য ঘাটতিতে অবদান রাখে এমন বাণিজ্য অনুশীলন সংশোধন করার জন্য পারস্পরিক শুল্কের মাধ্যমে আমদানি নিয়ন্ত্রণ)-এর অধীনে, সংশোধিত আকারে, ভারতের উৎপাদিত পণ্যের উপর ১৮ শতাংশের একটি পারস্পরিক শুল্ক হার প্রয়োগ করবে, যার মধ্যে রয়েছে বস্ত্র ও পোশাক, চামড়া ও পাদুকা, প্লাস্টিক ও রাবার, জৈব রাসায়নিক, গৃহসজ্জার সামগ্রী, হস্তশিল্প পণ্য এবং নির্দিষ্ট কিছু যন্ত্রপাতি, এবং অন্তর্বর্তী চুক্তির সফল সমাপ্তি সাপেক্ষে, ৫ সেপ্টেম্বর, ২০২৫-এর নির্বাহী আদেশ ১৪৩৪৬ (পারস্পরিক শুল্কের পরিধি পরিবর্তন এবং বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের জন্য পদ্ধতি স্থাপন)-এর পরিশিষ্টে চিহ্নিত বিস্তৃত পণ্যের উপর থেকে পারস্পরিক শুল্ক প্রত্যাহার করবে, যার মধ্যে রয়েছে জেনেরিক ফার্মাসিউটিক্যালস, রত্ন ও হীরা এবং বিমানের যন্ত্রাংশ।
• মার্কিন যুক্তরাষ্ট্র ৮ মার্চ, ২০১৮-এর ঘোষণা ৯৭০৪ (মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়ামের আমদানি সমন্বয়), সংশোধিত; ৮ মার্চ, ২০১৮-এর ঘোষণা ৯৭০৫ (মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাতের আমদানি সমন্বয়), সংশোধিত; এবং ৩০ জুলাই, ২০২৫-এর ঘোষণা ১০৯৬২ (মার্কিন যুক্তরাষ্ট্রে তামার আমদানি সমন্বয়)-এ বর্ণিত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দূর করার জন্য আরোপিত ভারতের নির্দিষ্ট কিছু বিমান এবং বিমানের যন্ত্রাংশের উপর থেকে শুল্কও প্রত্যাহার করবে। একইভাবে, মার্কিন জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে, ভারত ১৭ মে, ২০১৯-এর ঘোষণা ৯৮৮৮ (মার্কিন যুক্তরাষ্ট্রে অটোমোবাইল এবং অটোমোবাইল যন্ত্রাংশের আমদানি সমন্বয়), সংশোধিত-এ বর্ণিত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দূর করার জন্য আরোপিত শুল্কের অধীন স্বয়ংচালিত যন্ত্রাংশের জন্য একটি অগ্রাধিকারমূলক শুল্ক হার কোটা পাবে। ফার্মাসিউটিক্যালস এবং ফার্মাসিউটিক্যাল উপাদান সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের ধারা ২৩২ তদন্তের ফলাফলের উপর নির্ভর করে, ভারত জেনেরিক ফার্মাসিউটিক্যালস এবং উপাদানগুলির বিষয়ে আলোচনার মাধ্যমে ফলাফল পাবে।
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত নিজ নিজ আগ্রহের ক্ষেত্রগুলিতে একটি টেকসই ভিত্তিতে একে অপরকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এমন উৎপত্তিস্থল বিধি প্রতিষ্ঠা করবে যা নিশ্চিত করবে যে চুক্তির সুবিধাগুলো প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছেই পৌঁছায়।
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যকে প্রভাবিত করে এমন অশুল্ক বাধাগুলো সমাধান করবে। ভারত মার্কিন চিকিৎসা সরঞ্জামের বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের বাধাগুলো সমাধান করতে সম্মত হয়েছে; মার্কিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্যের জন্য বাজার প্রবেশে বিলম্ব ঘটায় বা পরিমাণগত বিধিনিষেধ আরোপ করে এমন বিধিনিষেধমূলক আমদানি লাইসেন্সিং পদ্ধতিগুলো বাতিল করতে সম্মত হয়েছে; এবং চুক্তির কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে একটি ইতিবাচক ফলাফলের লক্ষ্যে, চিহ্নিত ক্ষেত্রগুলিতে ভারতীয় বাজারে প্রবেশকারী মার্কিন রপ্তানির উদ্দেশ্যে মার্কিন-বিকশিত বা আন্তর্জাতিক মান, যার মধ্যে পরীক্ষার প্রয়োজনীয়তাও অন্তর্ভুক্ত, গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করতে সম্মত হয়েছে। দীর্ঘদিনের উদ্বেগগুলো সমাধানে একসঙ্গে কাজ করার গুরুত্ব স্বীকার করে, ভারত মার্কিন খাদ্য ও কৃষি পণ্যের বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের অশুল্ক বাধাগুলো সমাধান করতেও সম্মত হয়েছে।
• প্রযোজ্য প্রযুক্তিগত বিধিবিধানের সঙ্গে সম্মতি সহজ করার উদ্দেশ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত পারস্পরিকভাবে সম্মত ক্ষেত্রগুলির জন্য তাদের নিজ নিজ মান এবং সামঞ্জস্য মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করে।
• যেকোনো দেশের সম্মত শুল্কের কোনো পরিবর্তনের ক্ষেত্রে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সম্মত হয় যে অন্য দেশ তার প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারবে।
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনার মাধ্যমে বাজার প্রবেশের সুযোগ আরও প্রসারিত করার জন্য কাজ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করে যে, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনার সময় তারা ভারতীয় পণ্যের উপর শুল্ক কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে ভারতের অনুরোধটি বিবেচনা করবে।
• মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবন বাড়ানোর জন্য অর্থনৈতিক নিরাপত্তা সমন্বয় জোরদার করতে সম্মত হয়েছে, যার মধ্যে তৃতীয় পক্ষের অ-বাজার নীতি মোকাবেলা করার জন্য পরিপূরক পদক্ষেপ গ্রহণ এবং অভ্যন্তরীণ ও বহির্গামী বিনিয়োগ পর্যালোচনা ও রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত।
• ভারত আগামী ৫ বছরে ৫০০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন জ্বালানি পণ্য, বিমান ও বিমানের যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কোকিং কয়লা ক্রয় করার ইচ্ছা পোষণ করে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তি পণ্যের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, যার মধ্যে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং ডেটা সেন্টারে ব্যবহৃত অন্যান্য পণ্য অন্তর্ভুক্ত, এবং যৌথ প্রযুক্তি সহযোগিতা প্রসারিত করবে।
যুক্তরাষ্ট্র এবং ভারত ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক বা বোঝা সৃষ্টিকারী অনুশীলন এবং অন্যান্য বাধাগুলো মোকাবিলা করতে এবং বিটিএ-এর অংশ হিসেবে শক্তিশালী, উচ্চাভিলাষী ও পারস্পরিকভাবে সুবিধাজনক ডিজিটাল বাণিজ্য বিধি অর্জনের জন্য একটি সুস্পষ্ট পথ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
India and the United States have jointly released a statement outlining the framework for an interim bilateral trade agreement aimed at expanding market access and strengthening supply-chain resilience. The agreement reaffirms the commitment made by Prime Minister Narendra Modi and US President Donald J. Trump on 13 February 2025 to advance a broader US–India Bilateral Trade Agreement (BTA).
Under the interim framework, India will reduce or eliminate tariffs on a wide range of US industrial, agricultural, and food products, while the United States will apply an 18 percent reciprocal tariff on certain Indian manufactured goods, including textiles, leather, chemicals, furniture, and handicrafts. However, upon successful completion of the interim deal, the US will withdraw reciprocal tariffs on several key Indian exports such as generic pharmaceuticals, gems and diamonds, and aircraft parts.
Both countries have also agreed to remove select national-security-related tariffs, address non-tariff trade barriers, establish clear rules of origin, and provide preferential market access in mutually agreed sectors. The agreement places strong emphasis on digital trade, regulatory cooperation, and harmonisation of standards to ease market entry.
Additionally, India has expressed its intent to purchase US goods worth USD 500 billion over the next five years, including energy products, aircraft, technology products, and critical raw materials, while both nations commit to deeper cooperation in technology, innovation, and economic security.
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ০৬/০২/২০২৬ : আর এক সপ্তাহ বাদেই বাংলাদেশে হতে চলেছে বহু প্রতীক্ষিত নির্বাচন। কিন্তু তার আগেই বাংলাদেশ ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো। হিংসাত্মক ঘটনায় বাংলাদেশে আহত ২৩ জন ব্যক্তি।
আজ ঢাকায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এর বাসভবন দখল করতে হামলা চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা ওসমান হাদির সুবিচার চেয়ে পথে নেমেছিল। মহম্মদ ইউনূসের বাসভবনের কাছাকাছি আসতেই বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বার বার স্লোগান দিতে থাকে এবং তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ সক্রিয় হয়ে ওঠে।
পুলিশ বার বার অনুরোধ করলেও বিক্ষোভকারীরা তাতে দমেনি। তারা আরও এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে, জলকামান ছোঁড়ে, শব্দ গ্রেনেড ফাটায়, কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে। এভাবেই ঢাকার রাজপথে আজ বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গকরে দেওয়া হয়। এই ঘটনায় পদপিষ্ট হয়ে অন্তত ২৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছে যে তাদের বিক্ষোভের ওপর পুলিশ গুলি চালিয়েছে, যদিও তাদের এই দাবী সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ ও অন্ত্রবর্তী সরকার। আজকের ঘটনার রেশ কতদূর থাকে তা দেখার এবং আজকের ঘটনা আগামী ১২ তারিখে বাংলাদেশের প্রভাব ফেলে কিনা সেটাও দেখার। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের এই নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টিকে। প্রধান উপদেষ্টার বাড়ি যমুনা এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থাকরা হয়েছে।
দেশে ছুটতে চলেছে বুলেট ট্রেন, অথচ কাদের গাফিলতিতে এখনো এভাবে ট্রেন বেলাইন হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার !
আজ খবর (বাংলা), [দেশ] কটক , ওড়িশা, ০৫/০২/২০২৬ : আবারো ট্রেন দুর্ঘটনা। ফের একবার দুর্ঘটনার কবলে ভারতীয় রেলের নিউ জলপাইগুড়ি চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা.
আজ সকালে এই দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। ছুটন্ত ট্রেনের কয়েকটি বগি বেলাইন হয়ে যায়. তবে বগিগুলি উল্টে না যাওয়ায় সেভাবে বড় কোনো ঘটনা হতে নি.
চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে বৃহস্পতিবার সকালে উড়িষ্যা রাজ্যের কটকের কাছে ঝাকাপুরা জাংসনের কাছে নিউ জলপাইগুড়ি চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির বেশ কয়েকটি বগি
বেলাইন হয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী । এই ঘটনার পর 4 ঘণ্টা কেটে গেলেও বেশ কিছুক্ষনের জন্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেন যাত্রীরা। ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা।
Aaj Khabor Desk, Cuttack, Orissha, 05/02/2026 : A major train accident was narrowly avoided on Thursday morning when several coaches of the New Jalpaiguri–Chennai Superfast Express derailed near Jhakapura Junction, close to Cuttack in Odisha. The incident occurred while the train was travelling from Chennai to New Jalpaiguri. Although multiple coaches went off the tracks, none overturned, preventing a serious disaster. A few passengers sustained injuries in the derailment.
A major train accident was narrowly avoided on Thursday morning when several coaches of the New Jalpaiguri–Chennai Superfast Express derailed near Jhakapura Junction, close to Cuttack in Odisha. The incident occurred while the train was travelling from Chennai to New Jalpaiguri. Although multiple coaches went off the tracks, none overturned, preventing a serious disaster. A few passengers sustained injuries in the derailment.
কাশ্মীরের সীমান্ত নিরাপত্তা থেকে মাওবাদী দমন—সরেজমিনে পরিস্থিতি মূল্যায়নে তিনদিনের সফর
আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী,ভারত, ০৫/০২/২০২৬ : দেশের দুই প্রান্তে নিরাপত্তা পরিস্থিতির সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্যে জম্মু ও কাশ্মীর এবং ছত্তিশগড় সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি যেমন খতিয়ে দেখা হবে, তেমনই ছত্তিশগড়ে মাওবাদী নিয়ন্ত্রণ পরিস্থিতির বাস্তব চিত্রও সরেজমিনে পর্যালোচনা করবেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যাতেই স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছবেন জম্মু শহরে। তিনদিনের এই সফরে তিনি জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। রাজ্যের কোন কোন এলাকা এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে, কোথায় বাড়তি সতর্কতা প্রয়োজন—তা বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন অমিত শাহ।
কাশ্মীর উপত্যকায় সেনা, আধাসেনা ও পুলিশ বাহিনীর যৌথ নিরাপত্তা ব্যবস্থাপনা কতটা কার্যকর হয়েছে, সন্ত্রাস দমনে কী সাফল্য এসেছে—সেসব রিপোর্টও তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি, বাস্তবায়নের গতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাও পরিদর্শন করবেন অমিত শাহ। সীমান্তে অবস্থিত ববিয়া ও গুরনাম ফাঁড়ি পরিদর্শন করে তিনি সরাসরি নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখবেন বলে জানা গেছে।
কাশ্মীর সফর শেষ করেই আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ছত্তিশগড় সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, এর আগে আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছিলেন অমিত শাহ। সেই লক্ষ্যে গত কয়েক মাস ধরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে বহু মাওবাদী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। বিভিন্ন এনকাউন্টারে একাধিক মাওবাদীর মৃত্যুও হয়েছে।
তবে সরকার একদিকে যেমন কড়া অবস্থান নিয়েছে, তেমনই মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে একাধিক পুনর্বাসন ও আত্মসমর্পণ প্যাকেজও ঘোষণা করেছে। সেই প্যাকেজে সাড়া দিয়ে অনেকেই অস্ত্র নামিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—যারা আত্মসমর্পণ না করে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের ভিড়ে আত্মগোপন করেছে, তাদের নিয়ে সরকারের ভবিষ্যৎ কৌশল কী?
বিশেষজ্ঞদের মতে, দেশের একাধিক পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় এখনও মাওবাদী মতাদর্শের প্রভাব পুরোপুরি নির্মূল হয়নি। কিছু এলাকায় গোপন ‘স্লিপিং সেল’ এবং শহুরে পরিসরে আদর্শগত প্রভাব এখনো চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে মাও অধ্যুষিত এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত খুলতে পারে—নতুন রাস্তা, রেললাইন, শিল্প তালুক ও পর্যটনের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু শুধুমাত্র সশস্ত্র মাওবাদী দমন নয়, মাওবাদী চিন্তাধারার স্থায়ী অবসান সম্ভব কি না—সেই প্রশ্নের উত্তর পেতে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে দেশবাসীকে।
Aaj Khabor Desk, New Delhi, India, 05/02/2026 : Union Home Minister Amit Shah is set to visit Jammu & Kashmir and Chhattisgarh to review the internal security situation in two sensitive regions of the country. He will begin his three-day visit in Jammu, where he will assess border security, counter-terror operations, and the performance of security forces including the Army, paramilitary forces, and police. Shah will also review the progress of development projects and inspect border outposts such as Bobiya and Gurnam.
Following the Kashmir visit, Amit Shah will travel to Chhattisgarh from February 7 to 9 to evaluate the government’s campaign against Maoist insurgency. With the March 31 deadline set earlier for eliminating Maoism, he will personally assess ground realities, recent surrenders, and security operations. While armed Maoist activity has declined, concerns remain over ideological persistence and sleeper cells, making long-term eradication a continuing challenge.