Aaj Khabor

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ২০/০২/২০২৬ : 

মেষ  রাশি :  আজ যদি নিজের কাজে সাফল্য পেতে চান, তাহলে যেকোনো উত্তেজনা বিতর্ক থেকে দূরে থাকুন। ভূ-সম্পত্তিতে বিনিয়োগ করা উচিত হবে। পরিবারের বয়স্কদের থেকে সবরকম সহায়তা পাবেন। প্রেম ভাগ্য অতি উত্তম, যাবতীয় অভিযোগ অনুযোগ নিঃশেষ হয়ে যাবে। দিনের শেষ ভাগে নিজেকে সময় দিতেই পারেন, অথবা বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

বৃষ রাশি :  আজ প্রথমদিকে অসুবিধায় পড়লেও বেলা যত বাড়বে পরিবারের সিনিয়ার কারোর হস্তক্ষেপে সমস্যার জট খুলতে থাকবে।  পরিবারের সমর্থন আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বৃদ্ধি করবে।  কোনো আধ্যাত্মিক ব্যক্তির আশীর্ব্বাদ পাবেন। আর্থিক দিক থেকেও লাভবান হবেন. ভালোবাসার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

মিথুন  রাশি : বর্তমান সময়ে আপনার হাতে যে অর্থ রয়েছে তার সঠিক সঞ্চয় ও সংরক্ষণের ব্যবস্থা  করুন। এই অর্থ আপনার মধ্যে নানারকম উত্তেজনা সৃষ্টি করছে। সেই উত্তেজনা পরিবারের সাথে সম্পর্ককেও ক্ষতি করতে পারে, তাই আগে থেকেই সচেতন হয়ে যান।  কর্মক্ষেত্রে আধুনিকীকরণের প্রয়োজন আছে, আবার সৃজনশীলতারও প্রয়োজন আছে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

কর্কট রাশি :  কাজে মনোসংযোগ করুন। অন্যান্য বিষয়ে আপনি এতো বেশি যুক্ত হয়ে যাচ্ছেন যে আপনার আসল কাজকর্ম ব্যাহত হয়ে চলেছে। নিজেকেই লাগাম দিন। কাজে মন বসানোর চেষ্টা করুন। সাফল্যের পিছনে আপনার ইচ্ছা শক্তিই কাজ করবে।  আত্মীয় স্বজনেরা আপনার উপকারে আসবে।  সব রকম নেশা থেকে দূরে থাকুন, বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

সিংহ রাশি : আজ কোনো বিষয়েই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বাড়ির কোনো বিষয়ে আজ আপনাকে দুশ্চিন্তা গ্রাস করতে পারে। যে কোনো বিনিয়োগের আগে কাগজপত্র ভালো করে দেখে নিন। আপনার সঙ্গী আজ আপনাকে নানা দিকে সহায়তা করতে থাকবে।  কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রশংসিতও হতে পারেন। বিবাহিত জীবন বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

কন্যা রাশি : কেউ কেউ ভাবতে পারে নতুন কিছু শেখার বয়স আপনার আর নেই, কিন্তু আপনি সহজেই সেইসব জিনিস শিখে ফেলে অগ্রগতির দিকে ধাবিত হবেন।  আপনার সক্রিয় মানসিকতাই প্রশংসিত হবে।  অর্থ উপার্জনের যোগ আছে, কিন্তু সঞ্চয়ে জোর দেওয়া উচিত হবে। ভালোবাসার ক্ষেত্রটি বেশ প্রবল রয়েছে। রোমান্স করার সুযোগ থাকছে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

তুলা রাশি : যাঁরা বাইরে কোথাও বেড়াতে গিয়েছেন, তাঁরা নিজেদের মালপত্র সাবধানে রাখবেন, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।  যে কোনো বড় কাজে হাত দেওয়ার আগে বাবা বা মায়ের আশীর্ব্বাদ গ্রহণ করুন। আজকের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য মাত্রায় পৌঁছাতে না পারলেও হতাশ হবেন না।  কারণ আপনার অসাধারন মানসিকতা অন্যদের  থেকে আপনাকে অনেকটাই এগিয়ে রাখে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

বৃশ্চিক রাশি : আজ আপনার ইতিবাচক মনোভাব আপনার নেতিবাচক মনোভাবকে হারিয়ে দেবে।  শরীর স্বাস্থ্য নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। আজ আর্থিক উপার্জনে লাভবান হৰেন।  যাঁরা আমদানি বা রপ্তানি ব্যবসায়ে আছেন, তাঁদের আর্থিক উন্নতির যোগ রয়েছে।  বেড়াতে গেলে প্রয়োজনীয় নথী দেখাতে হতে পারে, সেগুলি সব সঙ্গে রয়েছে কিনা দেখে নিন. শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

ধনু রাশি : আজ আধ্যাত্মিক সাধনা ফল দিতে পারে। জপ ধ্যানে অনেকটা সময় দিতে হতে পারে।  নিজের সঞ্চয়কে প্রাধান্য দিয়ে খৰচ করুন। আর্থিক উপার্জন হবে। পরিবারের সহায়তা আপনার চাপ কমিয়ে দেবে। আপনি অনেকটাই স্বস্তি পাবেন।  প্রেমের ক্ষেত্র অত্যন্ত শুভ, প্রেমের সম্পর্ক মন ভালো রাখবে।  কর্মক্ষেত্রে ভুল হলে খেসারত আপনাকেই দিতে হবে. শুভ সংখ্যা ৭, শুভরং সাদা।

মকর রাশি :  বাড়িতে আজ কোনো বিশেষ অতিথি চলে আসবে, যাঁকে নিয়ে আপনার সুন্দর সময় কাটবে, এই অতিথির জন্যে হয়ত কর্মক্ষেত্রে কাজ কর্ম ফেলে রেখেও চলে আসতে  হতে পারে। আজ পরিবারের সাথে সুন্দর সময় কাটান। বাইরের কোনো ঝামেলায় কান দেবেন না। কর্মক্ষেত্রে সহায়তা থাকবে। সেখানে আপনার অগ্রগতি বজায় থাকবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

কুম্ভ রাশি : আজ সারাদিন হাসিতে খুশিতে কাটবে। দিনটাকে যেভাবে উপভোগ করতে চাইছেন প্রায় সেভাবেই আনন্দে কাটবে।  আজ এমন কিছু খরচ আপনার সামনে চলে আসবে যাকে আপনি উপেক্ষা করতে পারবেন না, আবার সেই খরচ আপনার বাজেটকেও মানবে না।  সঙ্গীর স্বাস্থ্যহানি হতে পারে। সতর্ক থাকুন। বিবাহিত জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

মীন রাশি :  চাপ কমাতে পরিবার বা বাইরের শিশুদের সাথে সময় কাটাতে পারেন, ভালো লাগবে।  আধ্যাত্মিক শক্তি অর্জনের চেষ্টা করবেন। নিজের মনকে যতটা সম্ভব শান্ত রাখুন, আবেগ প্রদর্শন ক্ষতি করবে। পারিবারিক পরিস্থিতি যতটা আপনি চাইছেন ততটা আপনার সপক্ষে থাকবে না।  পারিবারিক বিতর্ক আপনার মনে আঘাত দিতে পারে।  সঙ্গীর জন্যে চিন্তা বাড়বে। শুভ সংখ্যা ২. শুভ রং সাদা।


Loading

তৃণমূল বিধায়ককেই ‘চোর’ বলে স্লোগান তৃণমূল কর্মীদের, ভেস্তে গেলো পথ সভা (দেখুন ভিডিও )

মানিক ভট্টাচার্যের পথসভায় বিক্ষোভ

দলীয় কোন্দল ফের প্রকাশ্যে এসে গেলো 

আজ খবর (বাংলা), [রাজনীতি] তেহট্ট, নদীয়া, ১৯/০২/২০২৬ : পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের পথসভা চলাকালীন বিক্ষোভ দলীয় কর্মীদের, ‘চাকরি চোর’ বলে উঠলো স্লোগান, শেষ পর্যন্ত ভেস্তে গেল পথসভা।

বুধবার বিকালে পলাশিপাড়া বিধানসভার বিলকুমারি গ্রামে একটি রাস্তার শিলান্যাস উপলক্ষে পথসভার আয়োজন করেছিল পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। সেখানে হঠাৎ সদলবলে উপস্থিত হন বিলকুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য খোরশেদ শেখ সহ আরো কয়েকজন পঞ্চায়েত সদস্য ও অনুগামীরা। তার মানিক ভট্টাচার্যকে চোর বলে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সভায় উপস্থিত মহিলাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মানিক ভট্টাচার্য বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও তারা বিক্ষোভ চালিয়ে যান।

বিক্ষোভকারীদের দাবি ওই এলাকার একটি পথশ্রী রাস্তা হওয়ার কথা থাকলেও মানিক ভট্টাচার্য তা কেটে দিয়েছেন এবং যে রাস্তা শিলান্যাস তিনি করতে গিয়েছেন তা মহুয়া মৈত্রের উদ্যোগে নির্মাণ হলেও তাকে বা পঞ্চায়েতের প্রধান বা কোন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।


Loading

জঙ্গীদের চ্যালেঞ্জ জানাতে উচ্চ হিমালয়ের দুর্গম পাহাড়ে ৪৩টি শিবির করেছে সিআরপিএফ

জঙ্গীদের চ্যালেঞ্জ জানাতে উচ্চ হিমালয়ের দুর্গম পাহাড়ে ৪৩টি শিবির করেছে সিআরপিএফ

 

নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নিতে চায় না সিআরপিএফ 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৯/০২/২০২৬ :  জঙ্গী ও সন্ত্রাসবাদীদের আটকাতে জম্মু ও কাশ্মীরের উচ্চতর পার্বত্য এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোট ৪৩টি অস্থায়ী শিবির তৈরী করেছে।

জম্মু ও কাশ্মীরে যাতে সব সময় এবং সব জায়গায় জঙ্গী কাজকর্ম আটকানো যায় এবং যথাযথভাবে নজরদারি চালানো যায়, সেই কারনে জম্মু ও কাশ্মীরের যে সব দুর্গম জায়গাগুলি ৬০০ ফুটেরও বেশি সেইসব জায়গায় অস্থায়ী শিবির তৈরি করেছে সিআরপিএফ।  আজ এই খবর জানা গিয়েছে সিআরপিএফ সূত্রে।  এই শিবিরগুলি থেকে জঙ্গীদের গীতিবিধিকেও চ্যালেঞ্জ জানানো যাবে।

নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জয়গুলিকেই বেছে নেওয়া হয়েছে এই শিবিরগুলি তৈরি করার জন্যে। এই শিবিরগুলি যেখানে অবস্থান করছে, সেই সব প্রত্যন্ত অঞ্চলখুবই দুর্গম, সেখানে সহজে পৌঁছানোই দুস্কর। কিন্তু নিরাপত্তার প্রশ্নে সিআরপিএফ কোনো রকম ঝুঁকি নিতে চায় না; তাই এই দুর্গম পাহাড়ি অঞ্চলে, যেখানে হয়ত বছরের বেশিরভাগ সময় তুষারাবৃত থাকে — সেইসব জায়গা বেছে নেওয়া হয়েছে অস্থায়ী শিবির করার জন্যে।

Aaj Khabor Desk, Srinagar, Jammu & Kashmir, 19/02/2026 : The Central Reserve Police Force (CRPF) has established 43 temporary camps in high-altitude and remote areas of Jammu and Kashmir to prevent militant activities and strengthen surveillance.

These camps have been set up in strategically sensitive and difficult-to-access mountainous regions, particularly in areas above 60০0 feet elevation. The selected locations are considered highly vulnerable from a security standpoint and remain snow-covered for most of the year.

Through these temporary camps, the CRPF aims to maintain constant monitoring and effectively challenge militant movements in remote terrains, ensuring enhanced security across the region.

Loading

স্কটল্যান্ডকে হারিয়ে উজ্জীবিত নেপাল

স্কটল্যান্ডকে হারিয়ে উজ্জীবিত নেপাল

দীপেন্দ্র আইরির অসাধারণ ব্যাটিং জিতিয়ে দিল নেপালকে 

আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ১৮/০২/২০২৬ :  টি ২০ বিশ্বকাপে লীগের খেলায় স্কটল্যান্ডকে হারিয়ে উচ্ছসিত নেপাল।  এই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের চরম মাত্রায় রয়েছে তারা।

স্কটল্যান্ডকে সাত  উইকেটে হারিয়ে দিয়েছে  নেপাল আর এই জয়ের মূল কান্ডারি হলেন দীপেন্দ্র সিং আইরি। মূলত দীপেন্দ্রের অসাধারণ ব্যাটিং পারফর্মেন্সের ওপর নির্ভর করেই স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে নেপাল।  উচ্ছসিত গোটা নেপাল দল, উচ্ছসিত অধিনায়ক রোহিত পাউডেল।  দীপেন্দ্রর ব্যাটিং পারফর্মেন্স নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। দীপেন্দ্র সিং আইরি এই ম্যাচে ২৪ বলে ৫০ রান তোলেন।

নেপালের অধিনায়ক রোহিত পাউডেল বলেন, “আমাদের দল অসাধারণ খেলেছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে আমরা স্নায়ুকে শান্ত রেখেছিলাম। এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ, অনেক অভিজ্ঞতা হয়েছে। গত ম্যাচে আমরা ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছি, কিন্তু সেই ম্যাচ থেকে অনেক কিছুই  শিখেছি।  স্কটল্যান্ডের ম্যাচে আমরা সম্পূর্ণ ইতিবাচক ছিলাম. তার ফল পেয়েছি।”

স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটনও দীপেন্দ্র সিং আইরির ভূয়সী প্রশংসা করেছেন।

Aaj Khabor Desk, Mumbai, Maharashtra, 18/02/2026 : Nepal secured an impressive seven-wicket victory over Scotland in a league match of the ICC Men’s T20 World Cup, boosting their confidence significantly. The standout performer of the match was Dipendra Singh Airee, whose explosive batting guided Nepal to victory. Airee scored a quick 50 runs off just 24 balls, playing a decisive role in the win.

Nepal captain Rohit Paudel praised the team’s composed and positive approach, stating that they remained calm under pressure. He also mentioned that although Nepal lost their previous match against England, they learned valuable lessons from it.

Scotland captain Richie Berrington also applauded Airee’s outstanding performance. The victory has energized the Nepal team as they continue their World Cup campaign.

Loading

দেশের নিরাপত্তার ক্ষেত্রে রাহুল গান্ধী সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি : কিরেন রিজিজু

দেশের নিরাপত্তার ক্ষেত্রে রাহুল গান্ধী সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি :  কিরেন  রিজিজু

রাহুলগান্ধীর সদস্যপদ বাতিল করা হোক, ভোটে দাঁড়ানো থেকে তাঁকে আজীবন নিষিদ্ধ করা হোক : নিশিকান্ত  দুবে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৮/০২/২০২৬ :  ভারতের নিরাপত্তার ক্ষেত্রে  রাহুল গান্ধী একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি বলে দাবি করলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন  রিজিজু।

আজ একটি সংবাদ সংস্থার সাথে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন  রিজিজু বলেন, “এই মুহূর্তে রাহুল গান্ধী ভারতের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। কারন তিনি ভারত বিরোধী শক্তিগুলির সাথে  নিয়মিত যোগাযোগ রাখেন।  তিনি দেশে এবং বিদেশে এমন কিছু ব্যক্তিদের সাথে যোগাযোগ রেখে চলেন, যারা হয়  নকশালপন্থী,   না হয় চরমপন্থী বা বিচ্ছিন্নতা বাদী। তিনি এমনকি জর্জ সরসের মত লোকেদের সাথেও দেখা করেন, যোগাযোগ রাখেন।”

এর আগে গত ১২ তারিখে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে  সংসদের নিম্নকক্ষে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন, ওই প্রস্তাবে তিনি বলেছেন, “বিরোধী দলনেতা (রাহুল গান্ধী)   জর্জ সরসের  মত মানুষের সাথে দেখা করেন এবং যোগাযোগ রাখেন।  যে জর্জ সরোস সমগ্র জাতির শত্রু হিসেবে চিহ্নিত। যে সমগ্র জাতির ক্ষতি করতে চায়। তাই একটি প্রস্তাবে আমি উত্থাপন করতে চেয়েছি যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর  সদস্যপদ খারিজ করা হোক এবং ভোটে দাঁড়ানোর অধিকার থেকে তাঁকে আজীবন সম্পূর্ণ নিষিদ্ধ  করা উচিত।”

রাহুল গান্ধী এর আগে অভিযোগ করেছিলেন যে “কেন্দ্র সরকার জাতীয় স্বার্থের সাথে আপস করছে।”

Aaj Khabor Desk, New Delhi, India, 18/02/2026 : Union Minister Kiren Rijiju has strongly criticized Congress leader Rahul Gandhi, calling him “the most dangerous person” when it comes to national security. Rijiju alleged that Rahul Gandhi’s statements and actions harm India’s interests and weaken the country’s position on sensitive security matters.

The remarks come amid ongoing political tensions, with the ruling party accusing Rahul Gandhi of making comments that could negatively impact India’s image and internal stability. The statement has intensified the political debate over national security and leadership responsibility.


Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা),  আজকের রাশিফল :  ১৮/০২/২০২৬ : 

মেষ রাশি :  আজ কাজের চাপ থাকলেও সাধ্যমত সেই কাজ গুলোকেই শেষ করতে চাইবেন। কাজ শেষ করার জন্যে আজ আপনি যথেষ্ট সময় পেয়ে যাবেন। তবে কাজগুলি শেষ করুন সতর্কতার সাথে।  কাজে ভুল হয়ে থাকলে সেই ভুল থেকেই যাবে। পরিবারের তরফ থেকে সমর্থন থাকবে। প্রেমের ক্ষেত্র বেশ ভালো। বিবাহিত জীবনে আজ বেশ কিছু অভিজ্ঞতা লাভ করতে পারেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

বৃষ রাশি : আজ আপনার হাসি খুশিতে কাটানোর দিন। পরিবারের সাথে আনন্দে কাটবে সারাদিন।  এক্ষনি কোনো ঋণ নিতে হবে না, প্রয়োজনীয় অর্থের সংকুলান হয়ে যাবে।  কোন গোষ্ঠী বা দলকে একত্রিত করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাইলে সেই কাজে সাফল্য আসবে।  কর্মক্ষেত্রেও  সাফল্য আসবে, তবে কিছুটা বিলম্বে।  যে কাজে দীর্ঘদিন নিযুক্ত আছে, সেই কাজে সফল হবেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

মিথুন  রাশি : আজ সেইসব বন্ধুদের থেকে দূরে থাকুন, যারা আপনার থেকে শুধু অর্থ চায়, ঋণ  নেয় অথচ কখনো শোধ করে না। শরীর ভালো যাবে, কিন্তু মনকে ইতিবাচক রাখুন।  যে পরিকল্পনা করে আজ কাজে নামবেন, সেই পরিকল্পনা বাড়তি কাজের চাপে ভেস্তে যাবে। অন্যের হয়ে কাজ করতে হবে, নিজের কাজ হবে না। সেইসব বাড়তি কাজ করতে গিয়ে পরিবারকে আর সময় দিতে পারবেন না। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

কর্কট রাশি :  কারোর থেকে ঋণ  নিয়ে থাকলে প্রবল চাপে মধ্যে থাকলেও আজ তা পরিশোধ করতে হতে পারে।  এর জন্যে মানসিক চাপ থাকলেও সাধু সন্তের ছবি, বাণী বা কোনো জ্ঞান থেকে আপনি স্বস্তি পাবেন। কর্মক্ষেত্রে পুরোনো কাজের জন্যে আজ ফের প্রশংসিত হবেন।  ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণ করার কথা ভাবতে পারেন। বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করতে অআপনি দক্ষ। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

সিংহ  রাশি :  শরীর ভালো থাকবে এবং আজ প্রায় সারাদিন আপনি সতেজ থাকবেন, আর এই কারণে আজ অনেক বেশি কাজ করতে  পারবেন।  বড় কোনো বিনিয়োগ না করে ছোট ছোট বিনিয়োগ করুন, তাতে অনেক বেশি লাভ হবে।  পূর্ব পুরুষের সম্পত্তি সংক্রান্ত খবরে স্বস্তি পাবেন।   আজ বেশ কিছু নতুন প্রস্তাব পেতে পারেন কিন্তু না বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন না। ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পাবেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

কন্যা রাশি :  বন্ধুভাগ্য ভালো থাকবে, তাদের দ্বারা উপকৃত হতে পারেন। আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে, যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন।  আজ পরিবারকে নিয়ে আমোদ প্রমোদে সময় চলে যেতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। উত্তেজনা থেকে দূরে থাকুন,  যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখে নিন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

তুলা রাশি :  সন্তানদের মাধ্যমে অর্থ উপার্জনের পথ খুলে যেতে পারে। নতুন কোনো সুযোগ আসতে  পারে।  পরিবারের কোনো খবরে আপনি অবাক হতে পারেন। কোথাও বেড়াতে গিয়ে থাকলে আনন্দে কাটাবেন।  কর্মক্ষেত্রে আপনার সততা ও কর্ম দক্ষতা বেশ প্রশংসা পাবে। যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে।  বেশ কিছু আমন্ত্রণ পাবেন, বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

বৃশ্চিক রাশি :  অনেক দিন ধরে ঝুলে থাকা পাওনা গন্ডা টাকা শেষ পর্যন্ত পেয়ে যাবেন।  তা থেকে দিনের শেষে স্বস্তি পাবেন। কর্মক্ষেত্রে পরিবেশ সম্পূর্ণ অনুকূলে থাকবে। সময়সীমার মধ্যেই কাজগুলো শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে প্রশংসাও পাবেন। বন্ধুরা আজ আপনার সহায়ক হবে। আজ কোনো সমৃদ্ধ ব্যক্তির সান্নিধ্যে আসতে পেরে মন ভালো থাকবে। বিবাহিত জীবন সুখকর। শুভ সংখ্যা ৫,শুভ রং  সবুজ।

ধনু রাশি :  শরীর ও মন দুই ভালো না রাখলে কাজে মন বসে না, তাই এই দুটো বিষয়কেই ভালো রাখার চেষ্টা করুন। অতীতে বিনিয়োগ করা ক্ষেত্র থেকে আজ লাভজনক ফল পাবেন। আজ ঘরে কোনো কিছু পরিবর্তন করতে হলে পরিবারের সব সদস্যদের সাথে কথা বলুন।  আপনার কঠোর পরিশ্রমের ফসল আজ আপনি ঘরে তুলতে পারবেন। পরিবারকে আরও সময় দিন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

মকর রাশি : কোনো ধর্মীয় স্থানে অনেকটা সময় কাটতে পারে। গুরু সান্নিধ্যে যে উপলব্ধি আপনি পাবেন, তা আপনাকে অত্যন্ত সুখী করবে।  পরিবারের শিশুদের সাথে সময় কাটাতে হতে পারে, ছোটদের জন্যে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে, বিশেষ করে তাদের শিক্ষার জন্যে।  নিজের আবেগকে প্রকাশ্যে এনে ফেলবেন না। কোনো আত্মীয় আজ আপনাকে অবাক করে দিতে পারে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

কুম্ভ রাশি : অনেকদিন ধরে অসুস্থতা চলতে থাকলে আজ আরোগ্যের দিন। মনে বল পাবেন। আর্থিক উন্নতির যোগ প্রবল। কোনো সামাজিক অনুষ্ঠানে বা নিমন্ত্রনে গিয়ে প্রভাবশালী ব্যক্তির নজরে পড়তে পারেন, যা কিনা আপনাকে উন্নতির পথ দেখাবে।  বাস্তব পরিস্থিতি সামলাতে গিয়ে আজ আপনি আপনজন বা পরিবারকে ভুলে যেতে পারেন। বিতর্কে জড়াবেন না। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

মীন রাশি :  আজ আপনি বুঝতে পারবেন যে আগামী দিনে আপনার ভালো সময় আসছে। স্থির মন নিয়ে আগামী দিনের পরিকল্পনা করুন, তবে বাস্তব ক্ষেত্র দিয়েই পরিকল্পনা করুন। নিজেকে ইতিবাচক রাখুন। আজ আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না। পরিবারের কারণেই আজ আপনার অধিক পরিশ্রম হতে পারে।  প্রেম ভাগ্য উত্তম। সঙ্গীকে সময় দিতে পারবেন না। শুভ সখ্য ৬, শুভ রং গোলাপি।


Loading

এআই প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিয়ে আশাবাদী ভারত ও আমেরিকা

এআই প্রযুক্তির ব্যাপক ব্যবহার  নিয়ে আশাবাদী ভারত ও আমেরিকা

“এআই প্রযুক্তরি চাকরি খাবে না, পদোন্নতি করবে” 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৭/০২/২০২৬ :   ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তিগত সহযোগিতা গত কয়েক মাসে গতিশীলভাবে এগিয়ে চলেছে, দ্বিপক্ষের বাণিজ্য ও প্রযুক্তি সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা ও অংশীদারিত্ব বাড়ানো হচ্ছে

গত সপ্তাহে দুই দেশের সংবাদ মাধ্যম ও সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো ঘোষণা করেছে, যার মাধ্যমে উচ্চ-শেষ প্রযুক্তি পণ্য, বিশেষ করে GPU এবং এআই-সম্পর্কিত ডেটা সেন্টার উপাদানগুলির বাণিজ্য বাড়ানো হবে

এই উদ্যোগের অংশ হিসেবে দু’দেশে প্রযুক্তি ও AI-উন্নয়নের জন্য আরও ব্যাপক বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ-চেইন সম্পর্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষ ডিজিটাল বাণিজ্যের প্রতিবন্ধকতা হ্রাস ও ভবিষ্যতে আরও বৃহত্তর যৌথ বাণিজ্য চুক্তির পথে কাজ করবে বলে জানানো হয়েছে।

একই সময়ে ভারত দ্বিপাক্ষিক AI সংলাপ ও সমঝোতা বাড়াতে “India AI Impact Summit 2026”-এ মার্কিন শিল্প সমিতি USISPF-কে সহযোগী হিসেবে স্বাগত জানিয়েছে, যেখানে ১০০-এরও বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এই শীর্ষ সম্মেলনে AI পরিবেশ, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার ও জনসাধারণের উপকারে AI’s ভূমিকা নিয়ে আলোচনা হবে

ভারতের মন্ত্রীরা বলেছেন যে, এআই এবং আইপি (মেধাস্বত্ব)-সম্পর্কিত আন্তর্জাতিক নীতিমালা ও সহযোগিতার ওপর বাংলাদেশ এবং অন্যান্য বড় অর্থনীতিগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে, আত্মবিশ্বাসী ও নিরাপদ ডিজিটাল অর্থনীতি গঠনের লক্ষ্যে।

এছাড়া, ভারত আজ একটি আন্তর্জাতিক AI শীর্ষ সম্মেলনের আয়োজক হিসাবে আত্মপ্রকাশ করেছে, যেখানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি নেতৃবৃন্দ, রাষ্ট্রপ্রধান ও শিল্প প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এবং AI-এর নৈতিকতা ও বৈশ্বিক মান নিয়েই ব্যাপক আলোচনা হচ্ছে।

विश্লেষকরা বলেন যে এই ধরণের সহযোগিতা ভারতের ডিজিটাল ও প্রযুক্তি অঙ্গনের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে, বিশেষ করে প্রযুক্তি বিনিয়োগ, AI-ভিত্তিক সেবা, এবং আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্রগুলোতে।

এআই কি প্রচুর মানুষের চাকরি খেয়ে নেবে ? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, “এআই কারোর চাকরি খাবে না. ১০/১৫তা এআই তুলে শিখে নিন, তাতে করি আপনারই কর্ম দক্ষতা বাড়বে। তাতে আপনারই উন্নতি হবে, চাকরি যাবে না, পদোন্নতি হতে পারে। “


Loading

নির্বিষ পাকিস্তানকে হেলায় হারিয়ে সুপার আটে ভারত

নির্বিষ পাকিস্তানকে হেলায় হারিয়ে সুপার আটে ভারত

পাকিস্তানের সাথে ক্রিকেটে জেতার অভ্যাস তৈরি করে ফেলেছে টিম ইন্ডিয়া 

আজ খবর (বাংলা), [খেলা] কলম্বো, শ্রীলঙ্কা, ১৫/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে গ্রূপের খেলায় পাকিস্তানকে হেলায় হারালো ভারত। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া।

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে ভারত প্রথমেই হারায় অভিষেক শর্মার উইকেট। চতুর্থ বল খেলতে গিয়ে তিনি শূন্য রানে আউট হয়ে যান। আজ পাকিস্তান ৬ জন স্পিনারকে দিয়ে বল করিয়ে গেছে। যে পাকিস্তানকে ক্রিকেট দুনিয়া চিনতো পেস ও ফাস্ট বোলিংয়ের জন্যে, সেই পাকিস্তান প্রথম থেকে শেষ পর্যন্ত স্পিন আক্রমনকেই মূল হাতিয়ার করে তুলেছিল।  ভারত ৭ উইকেট হারিয়ে মোট ১৭৫ রান তুলেছিল।

এরপর ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া  করতে গিয়ে পাক ব্যাটসম্যানরা রীতিমত আত্মসমর্পন করেন ভারতীয় বপ্লয়ারদের সামনে। একমাত্র পাক উইকেট রক্ষক ওসমান খান (৪৪/৩৪) যেটুকু ব্যাট করেছে, তাতেই কিছুটা রান উঠেছে পাকিস্তানের। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতেই মাত্র ১১৪ রানে ১০ উইকেট হারিয়ে শেষ হয়ে যায় পাকিস্তানের  ইনিংস।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আজ সবচেয়ে সফল ছিলেন উইকেট রক্ষক ঈশান কিষান, তিনি  ৪০ বলে ৭৭ রান করেছেন।  এছাড়া সূর্যকুমার যাদন ২৯ বলে ৩২ রান, তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান, শিবম দুবে ১৭ বলে ২৭ এবং রিঙ্কু সিং ৪ বলে ১১ রান করেছেন। ব্যাটিং এ ফের ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা। ব্যাট হাতে ব্যর্থ বলা যায় হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকেও।  ভারতীয় বোলারদের মধ্যে আজ হার্দিক পান্ডিয়া, বুমরাহ, বরুন চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট পেয়েছেন। এছাড়া কুলদীপ যাদব ও তিলক ভার্মা ১টি করে উইকেট পেয়েছেন।  পাক ইনিংসের শেষ দিকে রিঙ্কু সিং এক ওভার হাত ঘুরিয়ে  মোট ৯ রান দিয়েছেন।

পাকিস্তানকে আজ হেলায় হারিয়ে ভারত শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলো। গ্রূপের খেলায় ভারতের সামনে নেদারল্যান্ডের খেলা বাকি আছে।  পাকিস্তানের খেলা দেখে আজ মনেই হচ্ছিল না খেলার মধ্যে কোনো ঝাঁঝ আছে.  টসে জিতে পাকিস্তানে ফিল্ডিং বেছে নেওয়া , তাও আবার ভারতের বিরুদ্ধে, এই সিদ্ধান্তটা যথেষ্ট সমালোচিত হচ্ছে। তার ওপর এতো দুর্বল মানের ব্যাটিং। বোলিংও খুব একটা আআহমরি নয়. পাকিস্তানের এই ধরনের পারফর্মেন্স দেখতে অভ্যস্ত নয় ক্রিকেট বিশ্ব। ভারতের সামনে পড়ে পাকিস্তান যেন ক্রিকেট খেলাই ভুলে গিয়েছিল। ভারতের সঙ্গে খেলতে না নামার কারন কি তাহলে এই ভয়টাই ছিল ? ভারতকে ভয় পেয়েছে পাকিস্তান ? না হলে এতো বিরাট ব্যবধানে হারতে হত না পাকিস্তানকে।

ভারতের বলে পাকিস্তানের প্রথম ওভার ছিল মেডেন উইকেট, শেষ দুই ওভার খেলতেই পারে নি তারা। অর্থাৎ ১৭ ওভার খেলতে পেরেছে পাকিস্তান।  সেক্ষেত্রে টিম ইন্ডিয়া পাকিস্তানকে পুরো ম্যাচ খেলতেই দেয় নিই আর সেই কারণেই ভারতের সামনে পাক শিবির হাঁটু গেড়ে বসে পড়েছে।  এদিন পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায় নি ভারতীয় টিম।


Loading

বিএনপির পার্টি অফিসে আগুন, হিংসা অব্যাহত বাংলাদেশে

বিএনপির পার্টি অফিসে আগুন, হিংসা অব্যাহত বাংলাদেশে

তারিক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওম বিড়লা  

আজ খবর  (বাংলা) [আন্তর্জাতিক], নারায়ণগঞ্জ, বাংলাদেশ, ১৫/০৬/২০২৬ :   নির্বাচনের পরেও হিংসা অব্যাহত রইল বাংলাদেশে। আজ বাংলাদেশের নারায়ণগঞ্জে বিএনপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

ছাত্র বিদ্রোহের ১৮ মাস পর গত ১২ তারিখে সাধারণ নির্বাচন হয়েছে বাংলাদেশে। ১৩ তারিখে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে, যেখানে বিএনপি জয়লাভ করেছে। এবার সেই বিএনপির দলীয় কার্যালয়েই  আগুন লাগিয়ে দেওয়া হল। এই  ঘটনাটি ঘটেছে নারায়ণ গঞ্জে। আজ ভোর রাতে নারায়ণ গঞ্জের রূপগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের পুলিশ জানিয়েছে রূপগঞ্জের শিমুলিয়া বাজার এলাকায় মধ্যরাত্রি ৩:৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে।

মধ্যরাত্রে কিছু দুষ্কৃতী ঐ পার্টি অফিসের একটি জানার কাঁচ ভেঙে ভিতরে পেট্রল বা ঐ  জাতীয় কিছু ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। দুই জন সন্দেহভাজনকে চিহ্নিত করাও হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল মধ্যরাত্রি পর্যন্ত বিএনপি নেতারা ঐ  দলীয় কার্যালয়ে ছিলেন।  তাঁরা চলে যাওয়ার পর এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।  আগুন লাগার ফলে দলীয় কার্যালয়ের ভিতরে থাকা আসবাব পত্র ও কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।  স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে এগিয়ে এসেছিলেন।

এদিকে আগামী ১৭ (মঙ্গলবার) তারিখে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন বিএনপির সর্বোচ্য নেতা তারিক রহমান। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হয়েছিল। তবে জানা গিয়েছে, যে ভারতকে সেদিন প্রতিনিধিত্ব করবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

Aaj Khabor Desk, Narayanganj, Bangladesh, 15/06/2026 : Violence has continued in Bangladesh even after the general election. Early this morning, the Bangladesh Nationalist Party (BNP) office in Rupganj, Narayanganj, was set on fire. According to police, the incident occurred around 3:45 a.m. in the Shimulia Bazar area. Miscreants allegedly broke a window of the party office and poured petrol or a similar substance inside before setting it ablaze.

The fire destroyed furniture and important documents inside the office. Local residents initially helped to extinguish the flames. Police have launched an investigation and have identified two suspects. BNP leaders had reportedly been at the office until midnight, and the attack is believed to have taken place after they left.

The general election was held on the 12th, 18 months after a student uprising, and results announced on the 13th declared the Bangladesh Nationalist Party (BNP) as the winner.

Meanwhile, BNP chief Tarique Rahman is scheduled to be sworn in as the new Prime Minister of Bangladesh on the 17th (Tuesday). Although there had been consideration of inviting Narendra Modi to attend the ceremony, it is reported that Om Birla, Speaker of India’s Lok Sabha, will represent India at the event.

Loading

মুম্বইয়ে মেট্রোর পিলার ভেঙে আহত ৩, মৃত ১

সেতুর একাংশ ভেঙে পড়লো একটি অটো  রিকশা আর একটি গাড়ির ওপরে

আজ খবর (বাংলা),  [দেশ], মুম্বই , মহারাষ্ট্র, ১৪/০২/২০২৬ : মুম্বইয়ে বড় দুর্ঘটনা! মুলুন্ডে মেট্রোর পিলারের একাংশ ভেঙে পড়ল, আহত বেশ কয়েকজন, মৃত ১।

মুম্বাইয়ের মুলুন্ড এলাকা থেকে গুরুত্বপূর্ণ খবর এসেছে। নির্মাণাধীন মেট্রো পিলারের একাংশ ভেঙে পড়ে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মারা গিয়েছেন একজন।  আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। পিলারটি হঠাৎ ভেঙে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে।

মুম্বইয়ের মুলুন্ডে একটি পিলারের একাংশ চলন্ত অটোরিকশার উপর পড়ে যায়। এতে কমপক্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে একজন মারা যান হাসপাতালে নিয়ে যাওয়ার পর।  একটি গাড়িও  ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটে দুপুর ১২:২০ নাগাদ জনসন অ্যান্ড জনসন কারখানার সামনে এলবিএস রোডে নির্মাণাধীন সিমেন্টের কাঠামোর একটি অংশ ভেঙে সরাসরি চলন্ত অটোরিকশার উপর পড়ে।

পুর কর্মকর্তারা কী বলেছেন?

পুর কর্মকর্তারা জানিয়েছেন যে রিকশায় থাকা তিন থেকে চারজন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের আঘাতের ধরণ এবং তীব্রতা সম্পর্কে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, “পিলারের একটি সিমেন্টের স্ল্যাব ভেঙে নীচের একটি অটোরিকশার উপর পড়ে, যার ফলে তিন চাকার গাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। দমকল ও পুলিশ কর্মীদের পাশাপাশি মেট্রো রেল রুট (লাইন ৪) নির্মাণকারী সংস্থার কর্মীরাও ঘটনার পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে রয়েছেন।”

মুম্বাই ফায়ার ব্রিগেড (এমএফবি) থেকে সতর্কতা পাওয়ার পর, একাধিক সংস্থা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল, স্থানীয় পুলিশ, মেট্রো কর্মকর্তা, ওয়ার্ড কর্মী এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য মোতায়েন করা হয়। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং আরও চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor