ইংলন্ডের লর্ডসের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সপ্তমবারের মত টি-২০ বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। ফাইনালের এই ম্যাচে জয়ের জন্যে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৫১ রান। সেই রান তারা ১৭.১ ওভারেই তুলে নিয়ে টুর্নামেন্ট জিতে নিয়ে যায়। ইংল্যান্ডের ১৫০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বেথ মুনি দাপটের সাথে ব্যাটিং করে মোট ৬৪ রান তুলেছেন।
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের এই সাফল্যে খুশি ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “দারুন খেলেছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা। যোগ্য দল হিসেবেই জিতেছেন তাঁরা। ট্রফি ঘরে আনার জন্যে ফাইনাল ম্যাচে ঠিক যা কিছু করার প্রয়োজন ছিল, তা সবকিছুই যথাযথভাবে পালন করেই ট্রফি তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।”
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তেই বাংলাদেশ বাদ ? উঠছে প্রশ্ন
আজ খবর (বাংলা), [খেলা], ঢাকা, বাংলাদেশ, ২১/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপে অংশ গ্রহণ না করার পিছনে আসল রহস্য বোধ হয় এবার প্রকাশ্যে চলে এলো। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার জন্যে প্রাক্তন ক্রীড়া উপদেস্টা আসিফ নজরুলকেই দুষলেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন।
বাংলাদেশ ক্রিকেট দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল. এছাড়াও ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের সেই আবেদন স্বীকৃতি পায় নি আইসিসির কাছে। সেই সময় নিজেদের অবস্থানে অনড় থেকেছিল বাংলাদেশ। ফলে এ বার আর বিশ্বকাপে বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নি. তার বদলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
এ বছর টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়াকে কেন্দ্র করে নির্বাচনের আগে থাকা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকেই দায়ী করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন। তিনি বলেছেন আসিফ নজরুলের অবস্থান সঠিক ছিল না। উনি ভুল পদক্ষেপ গ্রহন করেছিলেন। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটাররা মর্মাহত হয়েছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এর জন্যে দায়ী আসিফ নজরুল।
আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ১৮/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে লীগের খেলায় স্কটল্যান্ডকে হারিয়ে উচ্ছসিত নেপাল। এই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের চরম মাত্রায় রয়েছে তারা।
স্কটল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে নেপাল আর এই জয়ের মূল কান্ডারি হলেন দীপেন্দ্র সিং আইরি। মূলত দীপেন্দ্রের অসাধারণ ব্যাটিং পারফর্মেন্সের ওপর নির্ভর করেই স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে নেপাল। উচ্ছসিত গোটা নেপাল দল, উচ্ছসিত অধিনায়ক রোহিত পাউডেল। দীপেন্দ্রর ব্যাটিং পারফর্মেন্স নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। দীপেন্দ্র সিং আইরি এই ম্যাচে ২৪ বলে ৫০ রান তোলেন।
নেপালের অধিনায়ক রোহিত পাউডেল বলেন, “আমাদের দল অসাধারণ খেলেছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে আমরা স্নায়ুকে শান্ত রেখেছিলাম। এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ, অনেক অভিজ্ঞতা হয়েছে। গত ম্যাচে আমরা ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছি, কিন্তু সেই ম্যাচ থেকে অনেক কিছুই শিখেছি। স্কটল্যান্ডের ম্যাচে আমরা সম্পূর্ণ ইতিবাচক ছিলাম. তার ফল পেয়েছি।”
স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটনও দীপেন্দ্র সিং আইরির ভূয়সী প্রশংসা করেছেন।
Aaj Khabor Desk, Mumbai, Maharashtra, 18/02/2026 : Nepal secured an impressive seven-wicket victory over Scotland in a league match of the ICC Men’s T20 World Cup, boosting their confidence significantly. The standout performer of the match was Dipendra Singh Airee, whose explosive batting guided Nepal to victory. Airee scored a quick 50 runs off just 24 balls, playing a decisive role in the win.
Nepal captain Rohit Paudel praised the team’s composed and positive approach, stating that they remained calm under pressure. He also mentioned that although Nepal lost their previous match against England, they learned valuable lessons from it.
Scotland captain Richie Berrington also applauded Airee’s outstanding performance. The victory has energized the Nepal team as they continue their World Cup campaign.
ভারত শক্তিশালী পারফরম্যান্সে ৯৩ রানে নামিবিয়াকে হারিয়ে গ্রুপ পর্বে জয়ের ধারা বজায় রাখল। আগামী ১৫ তারিখে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের সাথে
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ১২/০২/২০২৬ : ভারত ও নামিবিয়া মধ্যে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ অ্যার ম্যাচ বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলানো হলো। নামিবিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের ব্যাটিং লাইনআপ দ্রুতই বড় রান সংগ্রহ করে। ঊর্জাময় ব্যাটিংতে ওপেনার ঈশান কিষাণ মাত্র ২৪ বলেই ৬১ রান করেন, যা পুরো দলের ইনিংসকে শক্ত ভিত্তি দেয়।
ভারত প্রথমে নির্ধারিত ২০ ওভার শেষে ২০৯/৯ সংগ্রহ করে, যা নামিবিয়া দলের জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য হয়ে দাঁড়ায়। পরে নামিবিয়া ব্যাটিং লাইনআপ ভারতের বোলিং আক্রমণ সামলাতে পারল না এবং ১৮.২ ওভারেই মাত্র ১১৬ রান করেAll-Out হয়। ভারতের জয় হলো বিশাল—৯৩ রানের ব্যবধানে, যা এই টুর্নামেন্টে বড় জয়গুলোর মধ্যে একটি।
এই জয় ভারতকে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে রাখল এবং পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দল যেন আত্মবিশ্বাসী খেলায় নামবে তা স্পষ্ট। নামিবিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতীয় দলের সম্ভাব্য শক্তি ও গভীরতার প্রমাণ দিল, বিশেষত ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে সামঞ্জস্য রেখে।