Aaj Khabor

“অঘোষিত রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে বাংলা”, কেন্দ্রকে তোপ মমতার

রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা, অস্ত্র পাচারের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা, অস্ত্র পাচারের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৩/২০২৬ : পশ্চিমবঙ্গ ধীরে ধীরে “অঘোষিত রাষ্ট্রপতি শাসন”-এর দিকে এগোচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, “কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং বিভিন্ন উপায়ে প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে।”

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “রাজ্যে অস্ত্র পাচারের ঘটনাও বেড়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। এই সমস্ত ঘটনার পেছনে কেন্দ্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।”

মমতা এদিন আরও বলেন, “গণতান্ত্রিক কাঠামো বজায় রাখতে রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু কেন্দ্রের এই ধরনের পদক্ষেপ রাজ্যের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।”

তিনি কেন্দ্রকে আক্রমণ করে দাবি করেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, যা দেশের ফেডারেল কাঠামোর জন্যও বিপজ্জনক’।


Loading

ভোটের আগে তৃণমূলের বড় চমক, প্রকাশিত ইস্তেহার

ভোটের আগে তৃণমূলের বড় চমক, প্রকাশিত ইস্তেহার

চাকরি, ভাতা থেকে উন্নয়ন—কী কী প্রতিশ্রুতি থাকছে জানুন বিস্তারিত

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৩/২০২৬ :  আগে তৃণমূল কংগ্রেস দলীয় মুখপত্র  ইস্তেহার প্রকাশ করল. এই ইস্তেহারের  দিদির ১০ প্রতিজ্ঞা।   ভোটারদের মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১০টি প্রতিশ্রুতি দিয়েছেন এই ইস্তেহারের মাধ্যমে।

কি রয়েছে তৃণমূলের এই ইস্তেহারে  ?

লক্ষীদের জয়, স্বনির্ভরতা অক্ষয় — লক্ষীর ভান্ডারে অনুদানের পরিমাণ  মাসে ৫০০ টাকা করে বাড়বে।  অর্থাৎ ভোটে জিতে নতুন সরকার গঠন করলে মাসে লক্ষহীর ভাণ্ডারে ১,৫০০ টাকা করে (বছরে ১৮ হাজার টাকা করে. তফসিলি বা জনজাতির মহিলারা পাবেন মাসে ১,৭০০ টাকা করে অর্থাৎ বছরে ২০,৪০০ টাকা।

যুবদের  পাশে,জীবিকার আশ্বাসে — জীবিকাহীন যুবদের বাংলার যুব সাথী প্রকল্পে ১৫০০ টাকা প্রতি মাসে (১৮০০০  টাকা প্রতি বছর) সহায়তা দেওয়া হবে.

বাজেটে কৃষি, কৃষকের হাসি — কৃষক পরিবারগুলিকে নিরবিচ্ছিন্ন সহায়তা।  ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য।  কৃষির সামগ্রিক উন্নয়নে ৩০ হাজার কোটি টাকার বাজেট।

নিশ্চিত বাসস্থান, চিন্তার অবসান  — বাংলার সব পরিবারের জন্যে নিশ্চিত পাকা বাড়ি।

ঘরে ঘরে নল, পরিশ্রুত পানীয় জল — বাংলার সব  পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য।

সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার — প্রতি বছর প্রতিটা ব্লক ও টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য। বাড়ির দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা।

শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ — বাংলার শিক্ষায়তনের অধীনে সমস্ত সরকারি স্কুলের পরিচালনগত উন্নয়ন।

পুবের বাণিজ্যের কান্ডারি, বাংলাই  দিশারী —  বিশ্বমানের লজিস্টিক, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক ট্রেড সেন্টার সহ বাংলা  পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার।

প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে —  বর্তমান সকল উপভোক্তার জন্যে নিরবিচ্ছিন্ন বার্ধক্য ভাতার সহায়তা।  সব প্রবীণদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসাই  লক্ষ্য।

প্রশাসনিক সুবিধার নতুন দিগন্ত বাংলার —  সত্যি নতুন জেলা তৈরি।  ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে নতুন পুরসভা তৈরি।


 

Loading

ভূমিপুত্র প্রার্থী চেয়ে তৃণমূলের পোস্টার

ভূমিপুত্র প্রার্থী চেয়ে তৃণমূলের পোস্টার

 প্রার্থী না-পসন্দ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], বসিরহাট,  উত্তর ২৪পরগণা , ২০/০৩/২০২৬ : তৃণমূল প্রার্থী প্রচারে এলে এলাকায় ঢুকতে দেবো না-দাবি তৃণমূল কর্মীদের।

এবার তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ্যে, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান এর বিরুদ্ধে পড়লো পোস্টার। তৃণমূলের কর্মী সমর্থকরা চাইছে আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ (রনি) কে প্রার্থী হিসেবে । আর তাই এই বিক্ষোভের পোস্টার ।

পোস্টারে লেখা বহিরাগত প্রার্থী মানছিনা মানবোনা,ভূমিপুত্র চাই।  তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান বহিরাগত । বাড়ি- কলকাতায় । তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ।  তাকে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল প্রার্থী বাতিলের দাবিতে । সেই গুঞ্জন এবার প্রকাশ্যে এলো ।

কোথাও প্রচারে- তৃণমূলের কর্মীবৃন্দ , আবার কোথাও-তৃণমূলের লোগো (জলছবি) লাগানো পোস্টারে লেখা – বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে- বহিরাগত প্রার্থী মানছিনা মানবোনা। আর এই বিষয়ে হাসনাবাদ ব্লক তৃণমূলের সভাপতি এসকেন্দার গাজী বলেন- এটা বিরোধীদের চক্রান্ত । বসিরহাট উত্তরে বিরোধীদের কোন জায়গা নেই । তারা জানে তারা জিততে পারবে না , তাই তৃণমূল দলের ভাব মূর্তি নষ্ট করার জন্য এসব পোস্টার লাগাচ্ছে।

যদিও তৃণমূলের এই দাবি নস্যাৎ করে বিজেপির দাবি- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকাশ্যে এসেছে যে ওরা নিজেদের প্রশ্নের নিজেরা লাগিয়ে আমাদের বিজেপির দলের নামে দোষ দিচ্ছে । বহিরাগত প্রার্থী ওরা নিজেরাই মানতে পারছে না।


 

Loading

সাতসকালেই ফুল বাজারে বামেরা

সাতসকালেই  ফুল বাজারে বামেরা

আজ খবর (বাংলা) [রাজনীতি] কোলাঘাট, পূর্ব মেদিনীপুর। ২০/০৩/২০২৬ : সাত সকালেই ফুল মার্কেট এবং রেলস্টেশনে নির্বাচনী প্রচার সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলীর।

২০২৬ এর নির্ঘণ্টও বেজে গিয়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে ময়দানে নেমেছে প্রচার পর্বের মধ্য দিয়ে নিজেদের জয়ের লক্ষ্যে। পূর্ব মেদিনীপুর জেলায় বামেদের অন্যান্য প্রার্থী ঘোষণা হলেও বাকি ছিল পাঁশকুড়া পূর্ব এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নাম ঘোষণা, তবে গতকাল নাম ঘোষণার পর পূর্ব পাঁশকুড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী।

সাত সকাল থেকেই কোলাঘাট রেল স্টেশন এবং ফুল বাজারে প্রচার পর্ব সারতে দেখা গেল তাঁকে। উন্নয়নের বার্তা নিয়ে প্রচার ময়দানে বাম পার্থী।

এমনকি তৃণমূল বিজেপির সেটিং খেলা চলছে বলে দাবি বামপ্রার্থী ইব্রাহীম আলির, আর তাকেই হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে প্রচারের মাঠে বাম প্রার্থী।


 

Loading

৫ রাজ্যে ভোটে ২৫ লক্ষ আধিকারিক নিয়োগ নির্বাচন কমিশনের

৫ রাজ্যে ভোটে ২৫ লক্ষ আধিকারিক নিয়োগ নির্বাচন কমিশনের

সুষ্ঠূ ও অবাধ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত,১৮/০৩/২০২৬ : ভারতের নির্বাচন কমিশন (ECI) ১৫ই মার্চ আসাম, কেরল, পুদুচেরী, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যের উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।

এই ৫টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের বিভিন্ন ধাপের সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে, ২৫ লক্ষেরও বেশি নির্বাচন আধিকারিক নিয়োগ করা হয়েছে। এই নির্বাচনে মোট ভোটদাতার সংখ্যা ১৭.৪ কোটিরও বেশি। অর্থাৎ, প্রতি ৭০ জন ভোটারের জন্য প্রায় ১ জন নির্বাচন আধিকারিক নিযুক্ত।

নির্বাচনের সময়সূচি ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার জানান, নির্বাচন যাতে হিংসা ও প্ররোচনামুক্ত হয়, তা নিশ্চিত করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা দেখতে আধিকারিকদের সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন নিযুক্ত কর্মীদের মধ্যে প্রায় ১৫ লক্ষ ভোটগ্রহণ কর্মী, ৮.৫ লক্ষ নিরাপত্তা কর্মী, ৪০ হাজার ভোটগণনা কর্মী, ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ২১ হাজার সেক্টর অফিসার এবং ভোটগণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজার্ভার সহ অন্যান্য আধিকারিকরাও থাকছেন।
২.১৮ লক্ষেরও বেশি বিএলও সহ নির্বাচনী কর্মীবাহিনী থাকছেন ভোটারদের সুবিধার্থে। ফোন নম্বরের মাধ্যমে এবং ECINet অ্যাপে ‘Book-a-call to BLO’ সুবিধাও ভোটদাতাদের জন্য থাকছে। ডিইও/আরও পর্যায়ে যেকোনও অভিযোগ বা জিজ্ঞাসার স্বার্থে কল সেন্টার নম্বর +91 (STD Code) 1950-ও খোলা থাকছে।

জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ২৮A ধারা অনুযায়ী, ভোটের কাজে নিযুক্ত সকল কর্মীকে নির্বাচন কমিশনের অধীনে কর্মরত বলে গণ্য করা হবে। বিধানসভা নির্বাচন ও উপ-নির্বাচন চলাকালীন কমিশনের ‘চোখ ও কান’ হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে ৮৩২টি বিধানসভা কেন্দ্রে ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক মোতায়েন থাকছেন। এঁদের মধ্যে ৫৫৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় পর্যবেক্ষক। এই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অধিকাংশই ইতিমধ্যেই তাঁদের নির্ধারিত বিধানসভা কেন্দ্রে পৌঁছে গেছেন।
নির্বাচনী পর্যবেক্ষকরা তাঁদের যোগাযোগের বিবরণ দেবেন এবং তাঁরা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে প্রার্থী, রাজনৈতিক দল বা তাঁদের প্রতিনিধি কিংবা সাধারণ জনগণের সঙ্গে সাক্ষাতে নির্বাচন-সংক্রান্ত অভিযোগ শুনবেন।


 

Loading

হায়দ্রাবাদের অধিনায়কত্ব করবেন ঈশান কিষান

 

হায়দ্রাবাদের অধিনায়কত্ব করবেন ঈশান কিষান

পিঠে ব্যাথা নিয়ে মাঠের বাইরে কামিন্স  

আজ খবর (বাংলা), [খেলা], হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ১৮/০৩/২০২৬ : আসন্ন আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে ভারতীয় দলের উইকেট রক্ষক ও স্কিপার ঈশান কিষানকে।

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স প্রথম  কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না পিঠে ব্যাথার কারণে।   আইপিএল শুরু  হওয়ার পর  প্রথম কয়েকটি ম্যাচে বসতে হবে কামিন্সকে। এই ম্যাচগুলোতে অধিনায়কত্ব করবেন ঈশান কিষাণ।  পিঠে ব্যাথা  থাকায় কামিন্স  ashes ম্যাচগুলির সবকটিতে  খেলতে পারেন নি. এমনকি  টি ২০ বিশ্বকাপেও তিনি খেলতে পারেন নি।

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের ওয়েবসাইটে জানানো হয়েছে যতদিন না কামিন্স মাঠে নামতে পারছেন ততদিন ঈশান কিষানই দলকে নেতৃত্ব দেবেন. এছাড়া দলের সহ অধিনায়ক হিসেবে খেলবেন অভিষেক শর্মা।

Loading

প্রার্থী হতে না পেরে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাজমুল

প্রার্থী হতে না পেরে  দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাজমুল

“যে পার্টির ‘প’ জানে না , তাকে প্রার্থী করা হয়েছে, দলকে ভুগতে হবে” 

আজ খবর (বাংলা), [রাজনীতি] হরিশ্চন্দ্রপুর, মালদা, ১৮/০৩/২০২৬ : মালদার হরিশ্চন্দ্রপুরে বিধানসভা নির্বাচনের প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসে তীব্র অসন্তোষ প্রকাশ্যে এল। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তাজমূল হোসেন।

বুধবার দুপুরে নিজের বাসভবনে তিনি বলেন, “যে পার্টির ‘প’ জানে না, তাকেই প্রার্থী করা হয়েছে।  আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এর ফল দলকে ভুগতে হবে।”

পাশাপাশি দলীয় কর্মীদের অভিযোগ, আইপ্যাকের মাধ্যমে টাকা তোলা হচ্ছে। টাকা তুলছেন খোদ আইপাক কর্তা প্রতীক জৈন । দলীয় কর্মীদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে। একই অভিযোগ তুলেছেন বিরোধী দলের একাংশ কর্মীরাও।

উল্লেখ্য, গতকাল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে মালদার হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ২০২১ সালের বিজেপি প্রার্থী মতিউর রহমানকে। তিনবারের বিধায়ক তাজমূল হোসেনের নাম তালিকায় না থাকায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।


 

Loading

কোচবিহারে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সুকুমার রায়

মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোলেন সুকুমার রায়

“জয়ের ব্যাপারে একেবারে নিশ্চিত”

আজ খবর (বাংলা), [রাজনীতি]  বাণেশ্বর, কোচবিহার, ১৮/০৩/২০২৬ :  নির্বাচন ঘোষণা হওয়ার পরে সব দলেরই প্রার্থীরাই প্রচার শুরু করে দিয়েছে ।  কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায়, এ দিন কোচবিহার উত্তর বিধানসভার অন্তর্গত ঐতিহাসিক বানেশ্বর শিব মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন ।

সকাল ১১ টা নাগাদ মদনমোহন মন্দিরে পূজা দেন তার সঙ্গে তার স্ত্রী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন । পূজা দেওয়ার পর তিনি বানেশ্বর বাজার এলাকায় নির্বাচনী প্রচার করেন। এছাড়াও যেদিন তিনি পুন্ডিবাড়ী এলাকায় নির্বাচনী প্রচার করেন । সুকুমার রায় বলেন, “গতবারও বানেশ্বর শিব মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করেছিলাম আর এ বছরও বানেশ্বর শিব মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলাম। সারা বছর ধরেই বিধানসভার বিভিন্ন এলাকায় মানুষ আমার সঙ্গে থাকে। মানুষের বিপদে-আপদে ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক ও মিছিল সংগঠিত করেছি। তাই এই বিধানসভার মানুষ আমাকে আশীর্বাদ করবেন পুনরায়।”

তিনি বলেন, “এই  বিধানসভার মানুষ সব সময় বিজেপিকে আশীর্বাদ করেছেন এবারও করবে।”


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor