
প্রার্থী না-পসন্দ
আজ খবর (বাংলা), [রাজনীতি], বসিরহাট, উত্তর ২৪পরগণা , ২০/০৩/২০২৬ : তৃণমূল প্রার্থী প্রচারে এলে এলাকায় ঢুকতে দেবো না-দাবি তৃণমূল কর্মীদের।
এবার তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ্যে, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান এর বিরুদ্ধে পড়লো পোস্টার। তৃণমূলের কর্মী সমর্থকরা চাইছে আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ (রনি) কে প্রার্থী হিসেবে । আর তাই এই বিক্ষোভের পোস্টার ।
পোস্টারে লেখা বহিরাগত প্রার্থী মানছিনা মানবোনা,ভূমিপুত্র চাই। তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান বহিরাগত । বাড়ি- কলকাতায় । তৃণমূল কংগ্রেসের মুখপাত্র । তাকে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল প্রার্থী বাতিলের দাবিতে । সেই গুঞ্জন এবার প্রকাশ্যে এলো ।
কোথাও প্রচারে- তৃণমূলের কর্মীবৃন্দ , আবার কোথাও-তৃণমূলের লোগো (জলছবি) লাগানো পোস্টারে লেখা – বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে- বহিরাগত প্রার্থী মানছিনা মানবোনা। আর এই বিষয়ে হাসনাবাদ ব্লক তৃণমূলের সভাপতি এসকেন্দার গাজী বলেন- এটা বিরোধীদের চক্রান্ত । বসিরহাট উত্তরে বিরোধীদের কোন জায়গা নেই । তারা জানে তারা জিততে পারবে না , তাই তৃণমূল দলের ভাব মূর্তি নষ্ট করার জন্য এসব পোস্টার লাগাচ্ছে।
যদিও তৃণমূলের এই দাবি নস্যাৎ করে বিজেপির দাবি- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকাশ্যে এসেছে যে ওরা নিজেদের প্রশ্নের নিজেরা লাগিয়ে আমাদের বিজেপির দলের নামে দোষ দিচ্ছে । বহিরাগত প্রার্থী ওরা নিজেরাই মানতে পারছে না।
![]()