
রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা, অস্ত্র পাচারের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৩/২০২৬ : পশ্চিমবঙ্গ ধীরে ধীরে “অঘোষিত রাষ্ট্রপতি শাসন”-এর দিকে এগোচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, “কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং বিভিন্ন উপায়ে প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে।”
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “রাজ্যে অস্ত্র পাচারের ঘটনাও বেড়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। এই সমস্ত ঘটনার পেছনে কেন্দ্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।”
মমতা এদিন আরও বলেন, “গণতান্ত্রিক কাঠামো বজায় রাখতে রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু কেন্দ্রের এই ধরনের পদক্ষেপ রাজ্যের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।”
তিনি কেন্দ্রকে আক্রমণ করে দাবি করেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, যা দেশের ফেডারেল কাঠামোর জন্যও বিপজ্জনক’।
![]()