Aaj Khabor

কলকাতার অগ্নিকাণ্ডের স্বচ্ছ তদন্ত চান শুভেন্দু 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৫/২০২৫ : কলকাতায় ফলপট্টিতে আগুন লেগে ১৪ জনের মৃত্যুর স্বচ্ছ তদন্ত  চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আজ সকালেই কলকাতার মেছুয়াপট্টির ফলপট্টি বাজারে সম্পূর্ণ ভস্মীভূত ঋতুরাজ হোটেলে যান। সেখানে গিয়ে পুরো পরিস্থিতি তিনি নিজে গিয়ে দেখে আসেন। আর এরপরেই তিনি গোটা ঘটনাটির  জন্যে রাজ্য সরকার ও কলকাতা পুরসভাকে দায়ী করেন। এই ঘটনায় মোট ১৪ জন প্রাণ হারিয়েছেন। একজন আগুন থেকে বাঁচতে ছয় তলার ওপর থেকে নিচে ঝাঁপ মারেন আর বাকিরা প্রত্যেকেই কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান।  গোটা ঘটনার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী আরও বলেন, “ঋতুরাজ হোটেলের মত একটি বাণিজ্যিক সংস্থাকে নিরাপত্তা দিতে ব্যর্থ কলকাতার দমকল বিভাগ ও কলকাতা পুরসভা। এই হোটেল অগ্নি নির্বাপন  বিষয়ে সবরকম নিয়ম পালন করছে কিনা, পুরো নিয়ম পালন করছে কিনা তা দেখার কেউ নেই।  ফলে যা হওয়ার তা হয়েছে। মধ্য কলকাতার এত বড়  একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল, এতো লোকের প্রাণ গেল, তার দায় কেউ অস্বীকার করতে পারে না।   দেরিতে হলেও এই ঘটনার উচ্চ পর্যায়ের স্বচ্ছ তদন্ত হওয়া  দরকার। ” 


Loading

ভারত গোটা বিশ্বকে গল্প বলতে চায় : মোদী 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০১/০৫/২০২৫ :  মুম্বইয়ে জিও ওয়ার্লড কনভেনশন সেন্টারে আজ World Audio Visual And Entertainment Summit-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনকে দেশের সস্কৃতি ও উৎকর্ষের এক ঐতিহাসিক মুহূর্ত বলে বিবেচনা করলেন নরেন্দ্র মোদী। 

চার দিন ব্যাপী এই অনুষ্ঠানের থিম হিসেবে বলা হয়েছে ‘কানেকটিং ক্রিয়েটার্স, কানেকটিং কান্ট্রিজ’। দেশের কৃষ্টি ও উৎকর্ষতা জুড়বে গোটা দেশের সাথে। এদিন  উদ্বোধনের সাথে সাথেই জুড়ে গেল ৯০টি দেশের সৃষ্টি উৎকর্ষের শিল্পী, দর্শক, বিনোদন শিল্পের সাথে জুড়ে থাকা মানুষ এবং পলিসি মেকাররা। মোদী বলেছেন যে “১৪০ কোটি মানুষের এই দেশে কোটি কত গল্প তৈরি হয়ে আছে, সেগুলি বলার জন্যেও লক্ষাধিক মানুষ রয়েছেন। ভারত গোটা বিশ্বকে গল্প বলতে চায়।”

মোদী আরও  বলেন, “আমাদের দেশ শিল্পকলা  সম্পদে ভরপুর।  এমনকি আধ্যাত্মিক চেতনাতেও আমাদের দেশে সুর ব্যবহার করা হয়. এটাই দেশের জন্যে শিল্প সৃষ্টি করার সেরা সময়, এমনকি গোটা পৃথিবীর জন্যে শিল্প  সৃষ্টি করার শ্রেষ্ঠ সময়। বিশ্ব এখন গল্প খুঁজছে। সায়েন্স, ট্রেজার, ফিকশন, ইমাজিনেশন সবকিছুই চাই।  ভারতের ঝুলি সম্পূর্ণ ভর্তি রয়েছে।   ভারত সেই ঝুলি গোটা পৃথিবীর সাথে ভাগ করে নিতে চায়। গোটা বিশ্বকে কৃষ্টি ও উৎকর্ষতা  দিতে ভারত আগ্রহী এবং প্রস্তুত।”


Loading

শিলং থেকে শিলচরে হাই স্পিড রাস্তা উত্তর পূর্বের প্রসার ঘটাবে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০১/০৫/২০২৫ : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি মেঘালয়ের শিলং –এর কাছে মাওলিংখুং থেকে অসমের শিলচরের নিকটবর্তী পাঁচগ্রাম পর্যন্ত ৬ নম্বর জাতীয় মহাসড়ক বরাবর ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের গ্রীণ ফিল্ড হাই স্পিড করিডর প্রকল্পে অনুমোদন দিয়েছে। হাইব্রিড অ্যানুইটি মোডে এই প্রকল্প রূপায়ণে মূলধনী খরচ ধরা হয়েছে ২২,৮৬৪ কোটি টাকা। 

এর ফলে গুয়াহাটি থেকে শিলচরে যাতায়াত অনেক সহজ হবে। দেশের মূল ভূ-খন্ডের সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং অসমের বরাক উপত্যকার সংযোগ উন্নততর হবে। এই প্রকল্প ২৭, ১০৬, ২০৬ এবং ৩৭ নম্বর জাতীয় মহাসড়ককে সংযুক্ত করায় গুয়াহাটি, শিলং ও শিলচর সহ উত্তর-পূর্বাঞ্চলের বড় শহরগুলিতে যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। 

লজিটিক্স পরিষেবা আরও উন্নত হওয়ায় গতি আসবে অর্থনৈতিক বিকাশে। পাশাপাশি উত্তর –পূর্বাঞ্চলে পর্যটনেরও প্রসার হবে আরও দ্রুত। 


Loading

জনগণনার সাথে জাতি গণনাও  করার সিদ্ধান্ত কেন্দ্রের 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০১/০৫/২০২৫ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আসন্ন জনগণনার মধ্যে জাতগণনার বিষয়টিও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ও সমাজের সার্বিক স্বার্থরক্ষায় বর্তমান সরকারের দায়বদ্ধতার প্রতিফলন এই সিদ্ধান্ত। 

সংবিধানের ২৪৬ ধারা অনুযায়ী জনগণনার বিষয়টি সপ্তম তপসিলে কেন্দ্রের এক্তিয়ারের মধ্যে পড়ে। কয়েকটি রাজ্য জাতপাত সংক্রান্ত সমীক্ষা চালালেও তা বহুলাংশেই অসম্পূর্ণ। বহু ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে বিষয়টির মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গী প্রকট। ফলে সমাজে এই নিয়ে একটা সন্দেহ রয়ে গেছে। সেকথা মাথায় রেখেই জনগণনার মূল পরিসরের মধ্যে জাতগণনার বিষয়টিকেও নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে – যাতে রাজনৈতিক প্রভাবে সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত না হয়। 

 কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ভারতীয় সমাজ অর্থনৈতিক এবং আরও নানা দিক থেকে শক্তিশালী হয়ে উঠবে। দেশের বিকাশের কাজ হবে বিঘ্নহীন। একথা মনে রাখা দরকার সমাজের অর্থনৈতিক দিক থেকে অনগ্রসরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সংস্থান কোনও অস্থিরতা তৈরী করে নি। 

 স্বাধীনতার পর থেকেই জনগণনার পরিসর থেকে জাতগণনার বিষয়টি বাদ রাখা হয়। ২০১০ –এ তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ডঃ মনমোহন সিং লোকসভাকে আশ্বস্ত করেছিলেন যে জাতগণনার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিবেচনা করা হবে। বিষয়টি এগিয়ে নিয়ে যেতে একটি মন্ত্রিগোষ্ঠীও গঠন করা হয় এবং বেশিরভাগ রাজনৈতিক দলই জাতগণনার পক্ষে মত দেয়। তা সত্ত্বেও পূর্ববর্তী সরকার জাতগণনার পরিবর্তে কার্যত এই নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল – যা পরিচিত সোশিও-ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস বা এসইসিসি হিসেবে। 


Loading

মিজো কস্টিউমে  অসাধারন লুকে করিনা

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০১/০৫/২০২৫ : একটা দুর্দান্ত লুকে ক্যামেরার সামনে এলেন করিনা কাপুর খান। একটা নীল রঙের মিজো কস্টিউম পড়ে তিনি অসাধারণ একটি পোজ দিলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে। 

ফ্যাশনের দিক থেকে করিনা কোনোদিনই ফ্যানদেরকে নিরাশ করেন নি। নতুন নতুন লুকে তিনি পোজ দিয়েছেন। আর তাঁর সেইসব নতুন নতুন লুকগুলি সমাজ মাধ্যমে পোস্ট করতেও ভোলেন নি.। এবারেও সেই ব্যাপারটির অন্যথা হয় নি। একটি মিজো কস্টিউমে পড়ে করিনা ক্যামেরার সামনে পোজ দিয়ে খুশি করেছেন ফ্যানদেরকে।

করিনাকে ছবিতে দেখা যাচ্ছে একটি ঘন নীল রঙের মিজো স্কার্ট পরে আছেন। সেই স্কার্টের দুটি কাঁধ খোলা। মিজোরামের এই কস্টিউমে বেশ স্টাইলিশ লাগছে করিনাকে। তাঁর মুখে ছড়িয়ে রয়েছে মোহময়ী হাসির লুক।  এই লুকে অবশ্য তাঁকে আগেও দেখা গিয়েছে। তবে মিজো স্যুটে এই প্রথমবার  তিনি ক্যামেরার সামনে হাজির হলেন।  হান্না খিয়াংতে এই স্যুটের ডিজাইনার, তিনি মিজোরামের রাজধানী আইজলের বাসিন্দা।  মিজোরামের মহিলাদের নানারকম ডিজাইনার পোশাককের সম্ভার নিয়ে হান্না  তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ২০১৩ সালে। 


Loading

সুপার সিক্সে শ্রেয়স আয়াররা , ছিটকে গেল ধোনির দল  

আজ খবর (বাংলা),  [খেলা]  চেন্নাই, তামিলনাড়ু, ০১/০৫/২০২৫ :  চিপকের স্টেডিয়ামেচেন্নাই সুপার কিংসকে হারিয়ে সুপার সিক্সে উঠল পাঞ্জাব কিংস।  কিন্তু স্লো ওভার করার জন্যে শাস্তির কোপে পড়লেন স্কিপার শ্রেয়স আয়ার। 

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে পাঞ্জাবের প্রভসিমরন সিং-এর  অসাধারন অর্ধ শতরান এবং যজুবেন্দ্র চাহালের দুর্দান্ত হ্যাট্রিক উইকেট জয় ছিনিয়ে নিয়ে এল পাঞ্জাব কিংস। এদিন আগে ব্যাট করে সিএসকে ১৯.২ ওভারে মোট ১৯০ রান করে অলআউট হয়ে যায়. রান তাড়া  করতে নেমে পাঞ্জাব কিংস ২ বল বাকি থাকতেই ১৯৪ রান তুলে নেয়া। ৪ উইকেটে জিতে যায় পাঞ্জাব। সেইসঙ্গে সুপার সিক্সে জায়গা করে নেয় শ্রেয়স আয়াররা। 

এদিন পাঞ্জাবের হয়ে বল হাতে মাঠে নেমে চাহল ৩ ওভার বল করে ৩২ রান দিয়ে মোট ৪টি উইকেট তুলে নিয়েছেন। আইপিএল যতই এগোচ্ছে, ততই চাহলের বলের দাপট বাড়তে দেখা যাচ্ছে।  ব্যাট হাতে পাঞ্জাবের প্রভসিমরন সিং ৩৬ বলে ৫৪ রান করেন, প্রিয়াংশ আর্য ১৫ বলে ২৩ রান করেন, শ্রেয়স আয়ার  ৪১ বলে ৭২ রান করেন।শশাঙ্ক সিং ১২ বলে ২৩ রান তোলেন। কিংসদের সম্মিলিত রান দলকে সুপার সিক্সে জায়গা করে দেয়. 

ম্যাচ জিতলেও স্লো ওভার বল করায় শ্রেয়স আয়ারকে জরিমানা দিতে হবে. জরিমানার অর্থ ১২ লক্ষ টাকা। তবে ধোনির পারফর্মেন্স নিয়ে ফের সমালোচনার ঝড় উঠেছে। 


Loading

গোয়ার কাছে ৩-১ গেলে হেরে গেল মোহনবাগান 

আজ খবর (বাংলা),  [খেলা], নতুন দিল্লী,  ভারত,  ৩০/০৪/২০২৪ :  কলিঙ্গ কাপে  গোয়ার কাছে ৩-১ গোলে হেরে গেল সবুজ মেরুন দল। সেমী ফাইনালে পৌঁছে গেল গোয়া। 

আইএসএল-এ দ্বিমুকুট জয়ী মোহন বাগান সুপার জায়ান্ট কলিঙ্গ স্টেডিয়ামে  লড়াই করে হেরে গেল এফ সি গোয়ার কাছে।  কোয়ার্টার ফাইনালে কেরালাকে হারিয়ে মোহনবাগান আত্মবিশ্বাসে ফুটছিল। সেই মোহন বাগান আজ গোয়ার কাছে যে ৩-১ গোলে হেরে যাবে সেটা ভাবা যায় নি। যদিও গোয়া এই মূহুর্তে কেরালার চেয়ে অনেক বেশি ব্যালান্সড টিম বলে মনে করা হচ্ছে। 

গোয়া দলটিও যেমন তারুণ্যে ভরা তেমন অভিজ্ঞ ফুটবলারও রয়েছে। এই অসাধারন ব্যালান্সটাই আজ সেমিফাইনালে নিয়ে গেল গোয়াকে।  পাঞ্জাব এফ দিকে হারিয়ে গোয়া এই জায়গায় এসেছিল। 


Loading

বাংলাদেশে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেহ, ৩০/০৪/২০২৫ :  বাংলাদেসে  দীর্ঘ ৫ মাস কারাবাসের পর জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ প্রভু (দাস)। 

শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই বাংলাদেশ থেকে  এলো সুখবর।  গত বছর নভেম্বর মাসে বাংলাদেশে গ্রেপ্তার করা  হয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এরপর থেকে তিনি কারাগারেই বন্দী ছিলেন। আজ তিনি বাংলাদেশের কারাগার থেকে মক্তি পেতে চলেছেন। তাঁর জামিন হয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রায় মাস ছয়েক মিথ্যা অভিযোগে  ও বিনা বিচারে তাঁকে আটকে রাখা হয়েছিল জেলে। 

জেলের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তা সত্ত্বেও তাঁকে ভাল চিকিৎসা কিংবা ওষুধ পথ্য দেওয়া হয় নি বলে অভিযোগ উঠেছিল একাধিকবার। চিন্ময় প্রভুর উপাসনা ব্যাহত হয়েছে বার বার। অথচ  তাঁর অপরাধ ঠিক কি সেটাও সরকারিভাবে জানায় নি বাংলাদেশের তদারকি সরকার। শুধু বলা হয়েছিল দেশদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়েছিল। যিনি বাংলাদেশে বন্যাত্রাণে  গিয়ে দুর্গতদের পাশে থাকেন, অনাথদের পাশে থাকেন ,  তাঁকেই দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর হয়ে বাংলাদেশের যে সব আইনজীবিরা তাঁর হয়ে সওয়াল জবাব করতে চেয়েছিলেন, সেই সময় তাঁরাও আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দুষ্কৃতীদের হাতে।  সেই সময় চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্যে সরব হয়েছিলেন ভারতীয় সনাতনী হিন্দুরা। আজ চিন্ময় প্রভুর মুক্তি বিশ্বজুড়ে হিন্দুদের জয় বলে মনে করা হচ্ছে। 

জামিন মিললেও চিন্ময় প্রভু আজই  মুক্তি পাবেন কিনা, নাকি বাংলাদেশ ইউনুস সরকারের  অভিযোগে আরও কিছুদিন তাঁকে জেলেই কাটাতে হবে সেই ব্যাপারে সন্দেহ দেখা দিচ্ছে।  আগামী তিনদিন বাংলাদেশ সরকারের ছুটি।  এরপর বাংলাদেশ সরকার তাঁর বিরুদ্ধে আপিল করতে পারে। কিন্তু যাই  হোক না কেন, তাঁর জামিন এখন সুনিশ্চিত তাই তিনি আজ বা কাল কারাগার থেকে বের হয়ে আসতে  পারবেন বলে মনে করা হচ্ছে। এখন তাঁর নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হতে চাইছেন তাঁর ভক্তেরা। 


Loading

আতঙ্কের মাঝেও সেনা সাজাতে চাইছে পাকিস্তান 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ৩০/০৪/২০২৫ : ভারতের আক্রমণের হুমকিতে রীতিমত পর্যুদস্ত পাকিস্তান।  ভারতকে ঠেকাতে সাজ সাজ রব পাক সেনাবাহিনীতে। 

গতকাল মাধ্যরাত্রেই পাকিস্তান সাংবাদিক বৈঠক ডেকে ভারতের সম্ভাব্য আক্রমণের কথা স্বীকার করে নেয়।  পাকিস্তান অভিযোগ করে যে ভারত অত্যন্ত সুপরিকল্পিতভাবে  পাকিস্তানের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে।  পহেলগাঁওতে যা কিছু হয়েছিল তা নিরপেক্ষভাবে ভারতের সাথে যৌথভাবে তদন্ত করে দেখতে চেয়েছিল পাকিস্তানও  কিন্তু ভারত ইচ্ছাকৃতভাবেই সেই প্রস্তাবে সারা দেয় নি. এখন বার বার হামলার হুমকি দিতে চকাইছে।

ভারতের সম্ভাব্য হামলা ঠেকাতে পাকিস্তান নৌ বাহিনীকে সতর্ক করেছে। বন্দরগুলিতে  হাই এলার্ট জারি করেছে। পাকিস্তানের জন্যে আকাশপথ নিষিদ্ধ করেছে ভারত। নিজেদের দেশের আকাশে অসামরিক বিমান চলাচল অন্তত ৫০% কমিয়ে দিয়েছে তারা। খাইবার পাখতুনখোয়ার একটি রান ওয়েকে সামরিক রান এ হিসেবে ঘোষণা করেছে। গোটা দেশেই রীতিমত সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যেই ভারত আক্রমণ করতে পারে পাকিস্তানকে। 

পাকিস্তান দেশবাসীকে বোঝাতে চাইছে, পহেলগাঁওয়ে একটি হত্যাকাণ্ডের জেরে বদলা নিতে চাইছে ভারত। এক্ষেত্রে ভারত কোনো রকম তদন্ত করে দেখে নি, পাকিস্তানকে তদন্ত করতেও দেওয়া হয় নি. এই ব্যাপারে ভারত একাই আক্রান্ত, একাই অভিযোগকারী, একই উকিল আর একাই বিচারক হিসেবে কাজ করছে। ভারত রীতিমত একতরফাভাবে পাকিস্তানের ওপর হামলা চালাতে চাইছে। 

ইতিমধ্যেই রাষ্ট্র সংঘ ফোনে কথা বলেছেন দুই দেশের বিদেশমন্ত্রীদের সাথে। শোনা যাচ্ছে বাংলাদেশের বিদেশমন্ত্রীকে রাষ্ট্রসঙ্ঘ যথেষ্ট তিরস্কার করেছে। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে তারা। 


Loading

আজ দুপুর তিনটেয়  সরকারি ঘোষণা 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ৩০/০৪/২০২৫ :  গতকাল দেশের তিন সেনা প্রধান, চিফ ডিফেন্স স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে উচ্চ পর্যায়ের যে গোপন বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন, তাতে সেনাবাহিনীকে তিনি দায়িত্ব ও সবুজ সংকেত দিয়েছেন  যাতেজঙ্গী কার্যাপলাপের জন্যে পাকিস্তানকে চরম শাস্তি দেওয়া যায়।  আর আজ তিনি ক্যাবিনেটের সাথে চূড়ান্ত বৈঠকও  সেরে নিলেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে ভারত পুরদস্তুর প্রস্তুত। 

আজ প্রধানমন্ত্রী নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক ছাড়াও আরও দুটি বৈঠক করেছেন, একটি রাজনীতি সম্পর্কিত, অন্যটি অর্থনৈতিক সম্পর্কিত।  ভারত যে পদক্ষেপ করতে চলেছে, তার জন্যে এই দুটি বৈঠকও জরুরি হয়ে পড়েছিল. কিন্তু আমাদের দেশ এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তা এখনও  পর্যন্ত খোলসা করে নি সরকারিভাবে। আজ দুপুর তিনটে নাগাদ বড় কিছু ঘোষণা করতে চলছে ভারত সরকার। সেই ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। 

এই মুহূর্তে পাকিস্তান রীতিমত আতঙ্কে কাঁপছে। প্রহর গুনছে কখন ভারত আক্রমণ করবে ভেবে।  ভারতের তিন বাহিনীই এই মুহূর্তে এটাক মোডেই  রয়েছে। এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে পাক সেনাদের মধ্যে অনেকে ছুটি নিতে শুরু করেছে। পাক সেনাবাহিনীর কর্তাদের খোঁজ মিলছে না. পাক সেনার এই ধরনের গণ ছুটি পাক সরকারকে চিন্তায় ফেলেছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor