Aaj Khabor

পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে অমৃত ভারত রেল স্টেশনের উদ্বোধন করবেন মোদী 

আজ খবর (বাংলা),  [রাজ্য], নতুন দিল্লী, ভারত, ০/০৫/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ মে, ২০২৫-এ (বৃহস্পতিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের জয়চণ্ডী পাহাড় স্টেশন (পুরুলিয়া)- সহ ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। একই দিনে পশ্চিমবঙ্গের পানাগড় এবং কল্যাণী ঘোষপাড়া রেলস্টেশনও প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মোট ১০০টি স্টেশনকে নতুন রূপ দেওয়ার  কাজ চলছে।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেলস্টেশনগুলির পুনর্গঠন এই অঞ্চলের রেল পরিকাঠামোকে আধুনিক করে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রী সুবিধা ও প্রবেশযোগ্যতা বাড়ানো এবং টেকসই নকশার ব্যবস্থা করায় এই উন্নয়ন শুধুমাত্র যাত্রার অভিজ্ঞতাই উন্নত করবে না, এই অঞ্চলের অর্থনীতিতেও যথেষ্ট অবদান রাখবে।

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় স্টেশন যাত্রী ও মালবাহী পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই স্টেশনের পুনর্গঠন অভূতপূর্ব সময়ে সম্পন্ন হয়েছে, যাতে যাত্রীদের উন্নত পরিষেবা প্রদান করা যায়।

জয়চণ্ডী পাহাড় স্টেশনে আধুনিক সুযোগ-সুবিধার যেমন লিফট, সৌন্দর্যায়নের প্রয়োজনে মধুবনী চিত্র স্টেশনের  হলঘরে, বিশ্রামাগার, ডরমিটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির অপেক্ষাকক্ষ,  টাইল-ব্যবহারে প্ল্যাটফর্ম মেঝের উন্নয়ন, ইত্যাদি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প, পানীয় জলের বুথ ও শৌচাগার, মোরামসযুক্ত গাড়ি রাখার জায়গা, প্রতিবন্ধীদের জন্য বুকিং কাউন্টার, স্টেশন ও আশপাশের এলাকার উন্নয়ন, মূল প্রবেশপথে রাস্তা সংস্কার এবং গাড়ি রাখার এলাকায় রাস্তা প্রশস্ত করার কাজও সম্পন্ন হয়েছে।

পরিকাঠামোগত উন্নয়নের এই কাজগুলি প্রদর্শনের জন্য জয়চণ্ডী পাহাড় স্টেশনে একটি মিডিয়া ট্যুরেরও আয়োজন করা হয় সম্প্রতি। ছাপা ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, রেলপ্রেমী ও সামাজিক মাধ্যমের প্রভাবশালীরা নতুন স্টেশনটি পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় সংবাদপত্রের প্রতিনিধিদের স্টেশনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।


Loading

আত্রেয়ী নদীবাঁধ  নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন সুকান্ত মজুমদার 

আজ খবর (বাংলা), [রাজনীতি], বালুরঘাট,  দক্ষিণ দিনাজপুর,  ২০/০৫/২০২৫ :  দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদীবাঁধ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। 

আত্রেয়ী নদী নিয়ে প্রচুর বিক্ষোভ হচ্ছে। কিছুদিন ধরে এই নদীর ড্যামে ডুবে মৃত্যুর ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। এবার এই নদীর ওপর দেওয়া বাঁধের একাংশ ভেঙে নদীর জলে বয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের দিকেই তোপ  দাগলেন সুকান্ত মজুমদার।   সুকান্ত মজুমদারের বক্তব্য, “রাজ্য সরকারএত উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, যে সেই বন্যায় নদীবাঁধও ভেসে চলে যাচ্ছে।”

আত্রেয়ী নদীর বাঁধের একটি সিঁড়ির অংশ এদিন ভেঙে পড়েছিল। সেই নিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “কয়েক মাস আগেই এখানে ব্রিজ ভেঙে গিয়েছিল, তারপর এই ৪০ ফুটের নদীবাঁধেরও  একাংশ ভেঙে পড়ল. মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্যের সর্বত্র উন্নয়নের বন্যা বইয়ে দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু তাঁরই অনুপ্রেরণায় এই ব্যর্থতার দায় কে নেবে ?  এটা  কি সরকারি ইঞ্জিনিয়ারদের ব্যর্থতা নাকি নির্মাণ সংস্থার জালিয়াতি ?  কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্য তৃণমূল শাসনে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। দুর্নীতির জন্যেই এই বাঁধ ভেঙে যাচ্ছে, যা দেখে  অর্থ পিশাচদের  বেশ খুশি দেখাচ্ছে।”


Loading

সাতসকালে রাজ্যে দুই দুর্ঘটনায় মৃত ৫, আহত ৮

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৫/২০২৫ : আজ রাজ্যে সাতসকালেই দুটি পৃথক দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটি নদীয়া জেলায় এবং অপরটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এর মধ্যে একটি জায়গায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে  নদীয়ার করিমপুরের কাছে। এখানে একটি যাত্রীবাহী বাস একটি মারুতি ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার ধরে থাকা একটি গাছে ধাক্কা মারে। বাস ও গাছের মাঝে চার চাকা  মারুতি ভ্যান গাড়িটি রীতিমত চিঁড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে।  এই ঘটনায় মারুতি ভ্যানের মধ্যে থাকা চালক সহ ৫ জনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। বাসযাত্রীদের মধ্যে দুজন আহত হয়েছেন, তাঁদেরকে করিমপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটি কলকাতা থেকে করিমপুরের দিকে যাচ্ছিল আর মারুতি ভ্যানটি সম্ভবত মুর্শিদাবাদ থেকে আসছিলো।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এখানে একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশাকে। অটো রিকশার ভিতরে থাকা ৬ জন যাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাঁদেরকে বারুইপুর স্টেট্ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটো রিকশাটি তালগোল পাকিয়ে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে উল্টে পড়ে  গিয়েছে, সেটিকে উদ্ধার করার কাজ চলছে। মারুতি গাড়িটির সামনের দিকটা ব্যাপক ক্ষতি হয়েছে। একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে।


Loading

লোৎসে  শৃঙ্গ জয় করতে গিয়ে ফের ভারতীয় অভিযাত্রীর মৃত্য 

মাউন্ট লোৎসে  অভিযান 

আজ খবর (বাংলা), (খেলা], কাঠমান্ডু, নেপাল, ২০/০৫/২০২৫ : পর্বতারোহন ফের প্রাণ কাড়ল  দুই অভিযাত্রীর। নেপালে মাউন্ট লোৎসে আরোহন করতে গিয়ে প্রাণ হারালেন দুই অভিযাত্রী, এঁদের মধ্যে একজন ভারতীয়।  অন্যজন রোমানিয়ার বাসিন্দা। 

নেপালের অভিযান যাঁরা সংগঠন করেন তাঁদের সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে  জয় করতে গিয়ে এক ভারতীয়ও অভিযাত্রীর মৃত্যু হয়েছে। ঐ  ভারতীয় অভিযাত্রীর নাম রাকেশ বিশনই (৩৯). তিনি গতবার মাউন্ট এভারেস্ট জয় করার উদ্দেশ্যে অভিযান চালিয়েছিলেন।  এবার তাঁর গন্তব্য ছিল মাউন্ট লোৎসে (৮৫১৬ মিটার). এই শৃঙ্গ জয় করতে গিয়ে রাকেশ মৃত্যুর কোলে ঢলে  পড়েন। রাকেশের মৃত্যু হয়েছে ক্যাম্প ফোরের কাছে ইয়েলো ব্যান্ডের কাছেই।  তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আর একটি পৃথক ঘটনায় ঐ  লোৎসে  শৃঙ্গ জয় করতে গিয়েই  মৃত্যু হয়েছে  এক রোমানিয়ার অভিযাত্রীর, তাঁর নাম বার্না সল্ট ভাগো (৪৮). তিনি ছিলেন একজন দক্ষ পর্বতারোহী ও ভিডিও ফটোগ্রাফার।  তাঁকে শেষবার  গিয়েছিল সামিট শৃঙ্গের কয়েকশো মিটার নিচে। অর্থাৎ হয় তিনি লোৎসে শৃঙ্গ জয় করে নামছিলেন, অথবা শৃঙ্গ জয় করার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আসল তথ্য হয়ত বা পাওয়া যাবে তাঁরই তোলা ভিডিওগ্রাফি থেকে। 

এ বছর নেপালে মোট ৯ অভিযাত্রীর মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছেন দুই ভারতীয়।

মাউন্ট লোৎসে  বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ ৮৫১৬ মিটার), এর অবস্থান মাউন্ট এভারেস্টের পাশেই। বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের আর একদিকে রয়েছে মাউন্ট মাকালু।  প্রতি বছর এই শৃঙ্গগুলি জয় করতে গোটা পৃথিবী থেকে অভিযাত্রীরা ভীড় করেন নেপালে।  অনেকেই শৃঙ্গ জয় করে ফিরে যান নিজের দেশে, আবার কিছু অভিযাত্রীর আর ফেরা হয় না। হয় তাঁরা চিরতরে হারিয়ে যান হিমালয়ের কোলে অথবা তাঁদের মৃতদেহ ফেরে ঘরে। 

এ বছর নেপালে অভিযাত্রীদের মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।  লোৎসে পর্বত ধরে নেপালে এ বছর ৯ অভিযাত্রীর মৃত্যু হয়েছে।  মাউন্ট এভারেস্টে দুই জন (তার মধ্যে একজন সুব্রত ঘোষ, ভারতীয়), লোৎসেতে দুজন (ভারতীয় ও রোমানিয়ান), মাউন্ট কাঞ্চেনজঙ্ঘায়  একজন (ফরাসি), মাউন্ট মাকালুতে একজন (আমেরিকান) এবং আমদাবালামে একজন (অস্ট্রীয়) মারা গিয়েছেন। 


Loading

রাহুল গান্ধী পাকিস্তানের ভাষায় কথা বলছেন : বিজেপি 

রাহুল গান্ধী, কংগ্রেস

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ২০/০৫/২০২৫ :  ভারতীয় জনতা পার্টি অভিযোগ করে বলেছে দেশের বিরোধী দলের নেতা পাকিস্তানের ভাষায় কথা বলছেন। রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বিজেপি নেতারা সমালোচনার সুর চড়িয়েছেন। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানতে চেয়েছিলেন যে ‘অপারেশন সিঁদুরের জন্যে ভারতীয় সেনাবাহিনীর মোট কয়টি বিমান ধ্বংস হয়েছিল ?’  রাহুল গান্ধীর এই প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য নেতারা  মুখ না খুললেও, বিজেপির নেতা ও মুখপাত্র সি আর কেশবন রাহুল গান্ধীকে এক হাত নিয়েছেন এবং বলেছেন, “দেশের বিরোধী দলের নেতা এখন পাকিস্তানের ভাষায় কথা বলছেন। দেশ ও সেনাবাহিনীকে তিনি সন্দেহের চোখে দেখছেন। তিনি ফ্যাক্ট জানতে চাইছেন।”

বিজেপির তরফ থেকে কেশবন বলেছেন, “রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হওয়া  সত্বেও দেশ এবং সরকারকে একেবারেই বিশ্বাস করতে পারছেন না।  এমনকি তিনি দেশের সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছেন না। তাঁর এখন প্রমান চাই। রাহুল গান্ধী যে ভাবে বক্তব্য রেখেছেন, এইভাবে পাকিস্তানের কোনো প্রচার আধিকারিক কথা বলেন। দেশের বিরোধী দলনেতা এখন পাকিস্তানের ভাষাতেই কথা বলছেন। সেই ভাষাতেই প্রশ্ন করছেন।”

“রাহুল গান্ধী ফ্যাক্ট জানতে চাইছেন, তিনি দেশ ও সেনাবাহিনীকে বিশ্বাস করেন না” : কেশবন (বিজেপি)

কেশবন বলেন, “রাহুল গান্ধী জানতে চেয়েছেন অপারেশন সিঁদুরের সময় কয়টি ভারতীয় যুদ্ধবিমান নষ্ট হয়েছিল। রাহুল গান্ধীর করা এই টুইটকে পাকিস্তান এবার প্রচারের অঙ্গ হিসেবে তুলে ধরেছে। রাহুল গান্ধীর এই প্রশ্নটিকে এবার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। রাহুল গান্ধীই যেন পাকিস্তানের পোস্টার  বয়।  এই টুইটকে কেন্দ্র করে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মজা করতে শুরু করেছে, রীতিমত ব্যঙ্গ করতে শুরু করেছে।”

কেশবন এরপর ১১ই মে তারিখে অপারেশন সিঁদুর নিয়ে যে সাংবাদিক বৈঠক হয়েছিল, সেটির কথা তুলে ধরে জানিয়ে দেন, “এই প্রেস ব্রিফিংয়ে সব কিছু বলা হয়েছিল। সেখানে সব তথ্য আছে, তবে রাহুল গান্ধী অবশ্য ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারেন না।”


Loading

ক্যান্সার আক্রান্ত বাইডেনের পাশে থাকার বার্তা দিলেন মোদী 

আজ খবর (বাংলা),  [আন্তর্জাতিক ], নতুন দিল্লী, ভারত, ১৯/০৫/২০২৫ ::  আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট অসুস্থ জো  বাইডেনের  দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ও তাঁর পরিবারকে পাশে থাকার বার্তা  জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

অসুস্থ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো  বাইডেন। তাঁর প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে।  খবর পেয়ে কিছুটা ভেঙে পড়লেও নিজেকে সামলে নিয়েছেন বাইডেন। স্ত্রী জিল-এর সাথে এক ফ্রেমে হাসিমুখে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে বাইডেন এবং তাঁর স্ত্রী জিলকে হাসিমুখেই দেখা গিয়েছে।  বাইডেনের  দ্রুত আরোগ্য বার্তা দিয়েছেন তাঁর সহকর্মীরা এবং আমেরিকা সরকারের অন্যান্যরাও। 

বাইডেনের আরোগ্য চেয়ে বার্তা দিয়েছেন আমেরিকার আর এক প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা।  ৮২ বছর বয়স্ক বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।  আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জো  বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  ডোনাল্ড ট্রাম্পের দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বাইডেনের প্রস্টেট ক্যান্সার যথেষ্ট বেড়ে গিয়েছে, এবং এখন তা রয়েছে গ্রেড গ্রূপ ৫এ. তাঁর গ্লিসন স্কোর ৯;

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো  বাইডেনের  দ্রুত আরোগ্য চেয়ে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ““ডঃ জিল বাইডেন এবং তাঁর পরিবারের পাশে আছি।”

প্রধানমন্ত্রী এক্স –এ পোস্ট করেছেন, “জো বাইডেনের স্বাস্থ্যের খবর শুনে গভীর উদ্বিগ্ন। ওঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য শুভেচ্ছা জানাই। আমরা ডঃ জিল বাইডেন ও তাঁর পরিবারের পাশে আছি।”


Loading

এই প্রথমবার স্বর্ণ মন্দির সম্পূর্ণ অন্ধকারে ডুবে ছিল  : লেফটেন্যান্ট  জেনারেল 

আজ খবর (বাংলা),  [দেশ],  অমৃতসর, পঞ্জাব, ৯/০৫/২০২৫ :   ‘অপারেশন সিঁদুর’ চলার সময় অমৃতসরের স্বর্ণ মন্দির কর্তৃপক্ষ ভারতীয় সেনাকে মন্দির চত্বরে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানোর অনুমতি দিয়েছিল বলে দাবী করলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা। 

অপারেশন সিঁদুর চলার সময় পাকিস্তানের দিক থেকে অমৃতসরের স্বর্ণ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছিলেন গোয়েন্দারা। সেইমত স্বর্ণমন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেই সময় সেনাবাহিনীর পাশে থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করার বার্তা দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই প্রথমবার রাতের বেলায় স্বর্ণ মন্দিরের আলো নিভিয়েও  দেওয়া  হয়েছিল। মন্দির চত্বর সম্পূর্ণ অন্ধকারে ডুবে ছিল বেশ কিছুক্ষনের জন্যে। 

অমৃতসরের শিখ তীর্থ ক্ষেত্র স্বর্ণ মন্দির উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। তারা ড্রোন দিয়ে আক্রমণও  চালিয়েছিল। কিন্তু স্বর্ণ মন্দিরের সব আলো নিভিয়ে দেওয়ায় পাকিস্তানি ড্রোন স্বর্ণ মন্দির খুঁজে পায় নি। সেদিন স্বর্ণ মন্দির ভারতীয় সেনাবাহিনীকে সব রকম সহযোগিতা করেছিল, শুধু তাই নয়, তারা স্বর্ণ মন্দির চত্বরেই এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার অনুমতিও দিয়েছিল বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা। 

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডিকুনহা  জানিয়েছেন, সেদিন আকাশে উদ্দেশ্যহীনভাবে উড়তে থাকা পাকিস্তানি ড্রোনটি আমাদের চোখে ধরা পড়ে  গিয়েছিল। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম তাকে মাঝ আকাশেই সফলভাবে নিষ্ক্রিয় করে দিয়েছিল।. 


Loading

উত্তরবঙ্গে চা ও পর্যটন শিল্পেই জোর দিলেন মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/০৫/২০২৫ :  উত্তরবঙ্গ সফরে এসে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে শিল্পোদ্যোগীদের সাথে মিলিত হলেন। উত্তরবঙ্গের  ৮০০ শিল্পোদ্যোগী এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন।  শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ থেকে শিল্পোদ্যোগী মানুষ এসে মমতার সাথে এই বৈঠকে যোগ দেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “উত্তরবঙ্গে শিল্প করার অনেক অনেক সুযোগ রয়েছে। অনেক প্রস্তাবও এসেছে। আগে এখানকার মানুষকে কলকাতায় ছুটতে হত, কিন্তু এখন আর তা হয় না।এখানে চা এবং পর্যটন শিল্পের  প্রসার করতে হবে।  গোটা বিশ্বে এই দুই শিল্পকে ছড়িয়ে দিতে হবে।” বৈঠকে ঠিক হয়েছে বাগডোগরায় ৪ একর জমিতে একটি হোটেল করা হবে। এখানে বিলাসবহুল হোটেল করার প্রস্তাব জমা  পড়েছে।  উত্তরবঙ্গে  ১০ একর জমিতে একটি বিশালাকার কনভেনশন সেন্টার গড়ে তোলা হবে।  কোচবিহারে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের চা এবং পর্যটন শিল্পের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি অর্গানিক চা প্রমোট করতে বলেন।  চা শিল্পে সমস্যা সমাধানের জন্যে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে।  মমতা অভিযোগ করে বলেন, “দার্জিলিং চায়ের নামে বাইরে থেকে অন্য চা ঢুকে যাচ্ছে বাজারে। সুতরাং সেদিকে নজর রাখতে হবে।”  তিনি বলেন, “জল্পেশ শিব মন্দিরে যাওয়ার জন্যে ৫ কোটি টাকা খরচ করে একটি স্কাই ওয়াক গড়ে তোলা হবে”। এতে পুণ্যার্থীদের সুবিধা হবে। এদিন তিনি কলকাতায় দক্ষিনেশ্বর ও কালীঘাটে স্কাই ওয়াক দেখে আসতে বলেন। দীঘায় জগন্নাথ মন্দির ঘুরে দেখে আসতে  বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের  জোর দেন। তিনি উত্তরবঙ্গের ক্ষুদ্র শিল্পীদের উৎসাহ দেন। তাঁদের হস্তশিল্প পণ্যাদি বিক্রয় করার জন্যে মার্কেটিং করার ওপর জোর দেন।হস্তশিল্পের পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার কথাও বলেন। সেলফ হেল্প গ্রূপকে আরও ভালো করে গড়ে তোলার ডাক দেন তিনি। মমতা এদিন প্রস্তাব দেন, উত্তরবঙ্গে নতুন শপিং ম্যল  গড়ে উঠলে সেখানে শর্ত সাপেক্ষে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রূপগুলির হস্তশিল্প পণ্য বিক্রয় করার সুযোগ থাকলে ভালো হয়।এদিন বৈঠকে শিলিগুড়ির কাছে  মাটিগাড়ায় ৪০ কোটি টাকা দিয়ে একটি ডেয়ারি গড়ে তোলার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, এবং উত্তরবঙ্গের আধিকারিকরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী  অরূপ  বিশ্বাস, উদয়ন গুহ, মলয় ঘটক এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং অন্যান্য নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বেশ কয়েকজন শিল্পোদ্যোগীরাও। 


Loading

টিটাগড়ে সাতসকালে বোমা বিস্ফোরণ 

আজ খবর (বাংলা), [রাজ্য], টিটাগড়, উত্তর ২৪ পরগনা, ১৯/০৫/২০২৫ :  আজ সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠলো টিটাগড়। এদিন সকালে টিটাগড় বাজারে একটি পুরোনো আবাসনের পাঁচতলায় সশব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টিটাগড় বাজারের একটি পুরোনো বহুতল আবাসনের পাঁচতলায় একটি পরিত্যক্ত ঘরে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।  বিস্ফোরণের জেরে ওই বাড়িটির পাঁচতলার একটি ঘরের একদিকের পাঁচিল একেবারেই ভেঙে  গিয়েছে। ফেটে গিয়ে চিড়  ধরেছে অন্যান্য দেওয়ালগুলিতে। ছাদের ওপর থাকা আর একটি ঘরের টালির ছাদও  ভেঙে গিয়েছে। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই.।

স্থানীয়  মানুষজন জানিয়েছেন, ওই বাড়িতেই বিস্ফোরণ হওয়া  ঘরটির নিচের তলায় থাকেন স্থানীয় কাউন্সিলর। বাড়িটির মালিক এক স্থানীয় প্রমোটার। তিনি দাবী করেছেন, ‘ভোটের আগে যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ভাড়া নিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। ভোট মিটে  গেলেও তিনি ওই ঘরটি প্রমোটারকে আর হস্তান্তর করেন নি’। প্রমোটারের এই দাবী অবশ্য স্থানীয় কাউন্সিলর অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘ভোটের পর ঐ  ঘরটি ছেড়ে দেওয়া হয়েছিল। ওটা বর্তমানে একটা পরিত্যক্ত ঘর হিসেবে পড়ে থাকত।  ঘরটিতে কোনো তালা দেওয়া থাকতো না। বাইরে থেকে এসে যে কেউ ওই ঘরে ঢুকতে বা বের হতে পারতো’। 

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে।  কিভাবে সেখানে বোমা ফাটল, কে বোমা রেখে গিয়েছিল, কাদের যাতায়াত ছিল ওই ঘরে এসব নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনা নিয়ে এনআইএ তদন্ত দাবী করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।


Loading

বাংলাদেশের সাথে স্থলপথে বাণিজ্য বন্ধ করল ভারত 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৮/০৫/২০২৫ :  পাকিস্তানের পর এবার বাংলাদেশের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করতে শুরু করল ভারত। স্থলপথে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য বন্ধ করে দেওয়া হল।

কিছুদিন আগেই ভারত যখন পাকিস্তানের সাথে অপারেশন সিঁদুর নিয়ে ব্যস্ত ছিল, সেই সময় বাংলাদেশ বার বার উত্তর পূর্ব ভারত দখল করার কথা শুনিয়ে গিয়েছে।  এমনিতেই বাংলাদেশ পাকিস্তান এবং চীন পন্থী একটা দেশ। বাংলাদেশে এখন তদারকি সরকার চলছে, সেই দেশে কিছুদিন আগেই সংখ্যালঘু মানুষের ওপর বর্বর আক্রমণের ঘটনাও ঘটেছিল। তাই বাংলাদেশ সম্পর্কে আগাম সতর্কতা গ্রহণ করছে ভারত সরকার।  এই মুহূর্তে ‘চিকেন নেকে’র ওপর চীন ও বাংলাদেশী নজর থাকায় দেশের ওই অংশটুকু রক্ষা করার জন্যে সবরকম কাজ করে চলেছে ভারতীয় সেনাবাহিনী।  শিলিগুড়ির কাছে তিস্তা নদীর চরে  ‘তিস্তা প্রহার’ নামে আলাদা মহড়াও সেরে রেখেছে সেনাবাহিনী। 

এর মধ্যেই চীন  ফের অরুণাচল প্রদেশের কিছু অংশের নাম মানচিত্রে বদলে নিজেদের এলাকা বলে দাবী জানিয়েছে, যা ভারত স্পষ্টভাবে নস্যাৎ করে দিয়েছে। বর্তমানে পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলি জুড়ে কড়া  নজরদারি চালাচ্ছে বিএসএফও।  এই মুহূর্তে বনগাঁর পেট্রাপোল সীমান্ত, শিলিগুড়ির ফুলবাড়ী সীমান্ত এবং মেখলিগঞ্জ সীমান্তে  বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ রেখেছে ভারত। বাংলাদেশ কোনো কিছুই আর স্থলপথে .ভারতে পাঠাতে পারবে না।  শুধুমাত্র কলকাতা বন্দর তারা ব্যবহার করতে পারবে। তবে ভারতের ভিতর দিয়ে বাংলাদেশ থেকে যে সব পণ্য নেপাল ও ভুটানে যায়, সেগুলি তারা পাঠাতে পারবে।  এভাবেই বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক কঠোর ব্যবস্থা নিতে চলেছে ভারত। এই ধরনের ব্যবস্থা ভারত নিলে ব্যাপক চাপে  পড়ে  যেতে পারে বাংলাদেশ। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor