Aaj Khabor

ক্যান্সার আক্রান্ত বাইডেনের পাশে থাকার বার্তা দিলেন মোদী 

আজ খবর (বাংলা),  [আন্তর্জাতিক ], নতুন দিল্লী, ভারত, ১৯/০৫/২০২৫ ::  আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট অসুস্থ জো  বাইডেনের  দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ও তাঁর পরিবারকে পাশে থাকার বার্তা  জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

অসুস্থ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো  বাইডেন। তাঁর প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে।  খবর পেয়ে কিছুটা ভেঙে পড়লেও নিজেকে সামলে নিয়েছেন বাইডেন। স্ত্রী জিল-এর সাথে এক ফ্রেমে হাসিমুখে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে বাইডেন এবং তাঁর স্ত্রী জিলকে হাসিমুখেই দেখা গিয়েছে।  বাইডেনের  দ্রুত আরোগ্য বার্তা দিয়েছেন তাঁর সহকর্মীরা এবং আমেরিকা সরকারের অন্যান্যরাও। 

বাইডেনের আরোগ্য চেয়ে বার্তা দিয়েছেন আমেরিকার আর এক প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা।  ৮২ বছর বয়স্ক বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।  আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জো  বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  ডোনাল্ড ট্রাম্পের দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বাইডেনের প্রস্টেট ক্যান্সার যথেষ্ট বেড়ে গিয়েছে, এবং এখন তা রয়েছে গ্রেড গ্রূপ ৫এ. তাঁর গ্লিসন স্কোর ৯;

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো  বাইডেনের  দ্রুত আরোগ্য চেয়ে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ““ডঃ জিল বাইডেন এবং তাঁর পরিবারের পাশে আছি।”

প্রধানমন্ত্রী এক্স –এ পোস্ট করেছেন, “জো বাইডেনের স্বাস্থ্যের খবর শুনে গভীর উদ্বিগ্ন। ওঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য শুভেচ্ছা জানাই। আমরা ডঃ জিল বাইডেন ও তাঁর পরিবারের পাশে আছি।”


Loading

এই প্রথমবার স্বর্ণ মন্দির সম্পূর্ণ অন্ধকারে ডুবে ছিল  : লেফটেন্যান্ট  জেনারেল 

আজ খবর (বাংলা),  [দেশ],  অমৃতসর, পঞ্জাব, ৯/০৫/২০২৫ :   ‘অপারেশন সিঁদুর’ চলার সময় অমৃতসরের স্বর্ণ মন্দির কর্তৃপক্ষ ভারতীয় সেনাকে মন্দির চত্বরে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানোর অনুমতি দিয়েছিল বলে দাবী করলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা। 

অপারেশন সিঁদুর চলার সময় পাকিস্তানের দিক থেকে অমৃতসরের স্বর্ণ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছিলেন গোয়েন্দারা। সেইমত স্বর্ণমন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেই সময় সেনাবাহিনীর পাশে থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করার বার্তা দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই প্রথমবার রাতের বেলায় স্বর্ণ মন্দিরের আলো নিভিয়েও  দেওয়া  হয়েছিল। মন্দির চত্বর সম্পূর্ণ অন্ধকারে ডুবে ছিল বেশ কিছুক্ষনের জন্যে। 

অমৃতসরের শিখ তীর্থ ক্ষেত্র স্বর্ণ মন্দির উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। তারা ড্রোন দিয়ে আক্রমণও  চালিয়েছিল। কিন্তু স্বর্ণ মন্দিরের সব আলো নিভিয়ে দেওয়ায় পাকিস্তানি ড্রোন স্বর্ণ মন্দির খুঁজে পায় নি। সেদিন স্বর্ণ মন্দির ভারতীয় সেনাবাহিনীকে সব রকম সহযোগিতা করেছিল, শুধু তাই নয়, তারা স্বর্ণ মন্দির চত্বরেই এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার অনুমতিও দিয়েছিল বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা। 

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডিকুনহা  জানিয়েছেন, সেদিন আকাশে উদ্দেশ্যহীনভাবে উড়তে থাকা পাকিস্তানি ড্রোনটি আমাদের চোখে ধরা পড়ে  গিয়েছিল। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম তাকে মাঝ আকাশেই সফলভাবে নিষ্ক্রিয় করে দিয়েছিল।. 


Loading

উত্তরবঙ্গে চা ও পর্যটন শিল্পেই জোর দিলেন মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/০৫/২০২৫ :  উত্তরবঙ্গ সফরে এসে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে শিল্পোদ্যোগীদের সাথে মিলিত হলেন। উত্তরবঙ্গের  ৮০০ শিল্পোদ্যোগী এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন।  শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ থেকে শিল্পোদ্যোগী মানুষ এসে মমতার সাথে এই বৈঠকে যোগ দেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “উত্তরবঙ্গে শিল্প করার অনেক অনেক সুযোগ রয়েছে। অনেক প্রস্তাবও এসেছে। আগে এখানকার মানুষকে কলকাতায় ছুটতে হত, কিন্তু এখন আর তা হয় না।এখানে চা এবং পর্যটন শিল্পের  প্রসার করতে হবে।  গোটা বিশ্বে এই দুই শিল্পকে ছড়িয়ে দিতে হবে।” বৈঠকে ঠিক হয়েছে বাগডোগরায় ৪ একর জমিতে একটি হোটেল করা হবে। এখানে বিলাসবহুল হোটেল করার প্রস্তাব জমা  পড়েছে।  উত্তরবঙ্গে  ১০ একর জমিতে একটি বিশালাকার কনভেনশন সেন্টার গড়ে তোলা হবে।  কোচবিহারে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের চা এবং পর্যটন শিল্পের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি অর্গানিক চা প্রমোট করতে বলেন।  চা শিল্পে সমস্যা সমাধানের জন্যে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে।  মমতা অভিযোগ করে বলেন, “দার্জিলিং চায়ের নামে বাইরে থেকে অন্য চা ঢুকে যাচ্ছে বাজারে। সুতরাং সেদিকে নজর রাখতে হবে।”  তিনি বলেন, “জল্পেশ শিব মন্দিরে যাওয়ার জন্যে ৫ কোটি টাকা খরচ করে একটি স্কাই ওয়াক গড়ে তোলা হবে”। এতে পুণ্যার্থীদের সুবিধা হবে। এদিন তিনি কলকাতায় দক্ষিনেশ্বর ও কালীঘাটে স্কাই ওয়াক দেখে আসতে বলেন। দীঘায় জগন্নাথ মন্দির ঘুরে দেখে আসতে  বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের  জোর দেন। তিনি উত্তরবঙ্গের ক্ষুদ্র শিল্পীদের উৎসাহ দেন। তাঁদের হস্তশিল্প পণ্যাদি বিক্রয় করার জন্যে মার্কেটিং করার ওপর জোর দেন।হস্তশিল্পের পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার কথাও বলেন। সেলফ হেল্প গ্রূপকে আরও ভালো করে গড়ে তোলার ডাক দেন তিনি। মমতা এদিন প্রস্তাব দেন, উত্তরবঙ্গে নতুন শপিং ম্যল  গড়ে উঠলে সেখানে শর্ত সাপেক্ষে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রূপগুলির হস্তশিল্প পণ্য বিক্রয় করার সুযোগ থাকলে ভালো হয়।এদিন বৈঠকে শিলিগুড়ির কাছে  মাটিগাড়ায় ৪০ কোটি টাকা দিয়ে একটি ডেয়ারি গড়ে তোলার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, এবং উত্তরবঙ্গের আধিকারিকরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী  অরূপ  বিশ্বাস, উদয়ন গুহ, মলয় ঘটক এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং অন্যান্য নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বেশ কয়েকজন শিল্পোদ্যোগীরাও। 


Loading

টিটাগড়ে সাতসকালে বোমা বিস্ফোরণ 

আজ খবর (বাংলা), [রাজ্য], টিটাগড়, উত্তর ২৪ পরগনা, ১৯/০৫/২০২৫ :  আজ সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠলো টিটাগড়। এদিন সকালে টিটাগড় বাজারে একটি পুরোনো আবাসনের পাঁচতলায় সশব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টিটাগড় বাজারের একটি পুরোনো বহুতল আবাসনের পাঁচতলায় একটি পরিত্যক্ত ঘরে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।  বিস্ফোরণের জেরে ওই বাড়িটির পাঁচতলার একটি ঘরের একদিকের পাঁচিল একেবারেই ভেঙে  গিয়েছে। ফেটে গিয়ে চিড়  ধরেছে অন্যান্য দেওয়ালগুলিতে। ছাদের ওপর থাকা আর একটি ঘরের টালির ছাদও  ভেঙে গিয়েছে। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই.।

স্থানীয়  মানুষজন জানিয়েছেন, ওই বাড়িতেই বিস্ফোরণ হওয়া  ঘরটির নিচের তলায় থাকেন স্থানীয় কাউন্সিলর। বাড়িটির মালিক এক স্থানীয় প্রমোটার। তিনি দাবী করেছেন, ‘ভোটের আগে যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ভাড়া নিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। ভোট মিটে  গেলেও তিনি ওই ঘরটি প্রমোটারকে আর হস্তান্তর করেন নি’। প্রমোটারের এই দাবী অবশ্য স্থানীয় কাউন্সিলর অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘ভোটের পর ঐ  ঘরটি ছেড়ে দেওয়া হয়েছিল। ওটা বর্তমানে একটা পরিত্যক্ত ঘর হিসেবে পড়ে থাকত।  ঘরটিতে কোনো তালা দেওয়া থাকতো না। বাইরে থেকে এসে যে কেউ ওই ঘরে ঢুকতে বা বের হতে পারতো’। 

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে।  কিভাবে সেখানে বোমা ফাটল, কে বোমা রেখে গিয়েছিল, কাদের যাতায়াত ছিল ওই ঘরে এসব নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনা নিয়ে এনআইএ তদন্ত দাবী করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।


Loading

বাংলাদেশের সাথে স্থলপথে বাণিজ্য বন্ধ করল ভারত 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৮/০৫/২০২৫ :  পাকিস্তানের পর এবার বাংলাদেশের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করতে শুরু করল ভারত। স্থলপথে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য বন্ধ করে দেওয়া হল।

কিছুদিন আগেই ভারত যখন পাকিস্তানের সাথে অপারেশন সিঁদুর নিয়ে ব্যস্ত ছিল, সেই সময় বাংলাদেশ বার বার উত্তর পূর্ব ভারত দখল করার কথা শুনিয়ে গিয়েছে।  এমনিতেই বাংলাদেশ পাকিস্তান এবং চীন পন্থী একটা দেশ। বাংলাদেশে এখন তদারকি সরকার চলছে, সেই দেশে কিছুদিন আগেই সংখ্যালঘু মানুষের ওপর বর্বর আক্রমণের ঘটনাও ঘটেছিল। তাই বাংলাদেশ সম্পর্কে আগাম সতর্কতা গ্রহণ করছে ভারত সরকার।  এই মুহূর্তে ‘চিকেন নেকে’র ওপর চীন ও বাংলাদেশী নজর থাকায় দেশের ওই অংশটুকু রক্ষা করার জন্যে সবরকম কাজ করে চলেছে ভারতীয় সেনাবাহিনী।  শিলিগুড়ির কাছে তিস্তা নদীর চরে  ‘তিস্তা প্রহার’ নামে আলাদা মহড়াও সেরে রেখেছে সেনাবাহিনী। 

এর মধ্যেই চীন  ফের অরুণাচল প্রদেশের কিছু অংশের নাম মানচিত্রে বদলে নিজেদের এলাকা বলে দাবী জানিয়েছে, যা ভারত স্পষ্টভাবে নস্যাৎ করে দিয়েছে। বর্তমানে পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলি জুড়ে কড়া  নজরদারি চালাচ্ছে বিএসএফও।  এই মুহূর্তে বনগাঁর পেট্রাপোল সীমান্ত, শিলিগুড়ির ফুলবাড়ী সীমান্ত এবং মেখলিগঞ্জ সীমান্তে  বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ রেখেছে ভারত। বাংলাদেশ কোনো কিছুই আর স্থলপথে .ভারতে পাঠাতে পারবে না।  শুধুমাত্র কলকাতা বন্দর তারা ব্যবহার করতে পারবে। তবে ভারতের ভিতর দিয়ে বাংলাদেশ থেকে যে সব পণ্য নেপাল ও ভুটানে যায়, সেগুলি তারা পাঠাতে পারবে।  এভাবেই বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক কঠোর ব্যবস্থা নিতে চলেছে ভারত। এই ধরনের ব্যবস্থা ভারত নিলে ব্যাপক চাপে  পড়ে  যেতে পারে বাংলাদেশ। 


Loading

পাকিস্তানে বহু মানুষ খেতে পায় না : ইউ এন রিপোর্ট 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ইসলামাবাদ,  পাকিস্তান,১৮/০৫/২০২৫ :  পাকিস্তানের সাধারণ মানুষের একাংশ খেতে পাচ্ছে না বলে সেই দেশেরই একটি রিপোর্টে বলা হয়েছে।  অন্তত এক  কোটি দশ লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তার অভাবে  ধুঁকছে সেই দেশে।

পাকিস্তানের খাদ্য ও কৃষি সংগঠনের একটি রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের অন্তত ১ কোটি ১০ লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তার এভাবে দিন কাটাচ্ছে। তারা নিয়মিত খাবার পায় না। খাবার যে পাবেই সেই নিশ্চয়তাও  নেই। গত শুক্রবার ইউনাইটেড নেশন্সের Food and Agricultural Organisation (FAO) পাকিস্তানের ওপর একটি রিপোর্ট বের করেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, সে দেশের ১১ মিলিয়ন মানুষ বা জনসাধারণের ২২% মানুষ খাদ্য নিরাপত্তার অভাব অনুভব করে। তারা খাবার পায় না নিয়মিত। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতিও বেশ খারাপ অবস্থায় গিয়েছে। বাইরে থেকে ঋণের বোঝা দিন কে দিন বেড়েই চলেছে। পাকিস্তানে না খেতে পাওয়া মানুষজনকে খাদ্য সরবরাহ করার তেমন কোনো সরকারি উদ্যোগও চোখে পরে না।

খাদ্য নিরাপত্তার অভাবে  থাকা মানুষের সংখ্যা পাকিস্তানে আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই সংখ্যা প্রায় প্রতিদিন একটু একটু করে বেড়েই চলেছে। এর মধ্যেই পাকিস্তান ভারতের সাথে সংঘাতে জড়িয়ে  নিজেদের বিপদ আরও বাড়িয়েছে। এই দেশের আকাশে যখন ভারতীয় মিসাইল হানা দেয়, দেশের বিভিন্ন জায়গায় যখন বিস্ফোরণ হয়, তখন এই দেশের প্রধানমন্ত্রী আবার সুইমিং পুলে সাঁতার কাটতে ব্যস্ত হয়ে পড়েন। ইউ এন-এর  রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের বালুচিস্তান, সিঁধ এবং পাখতুনখোয়া এই অঞ্চলের মানুষই অভুক্ত থাকেন সবচেয়ে বেশি। এই অঞ্চলের মানুষই খাদ্য নিরাপত্তার অভাব সবচেয়ে বেশি অনুভব করে। তবে পাকিস্তানের এই অংশের রুক্ষ আবহাওয়াও এই অঞ্চলের মানুষের অভুক্ত থাকার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হতে পারে। 


Loading

সাইবার ক্রাইম থেকে সতর্ক করতে আসছে নয়া ওয়েবসাইট 

আজ খবর (বাংলা), [দেশ] দিল্লী, ভারত, ১৭/০৫/২০২৫ :   বিজ্ঞান ও প্রযুক্তির যতই উন্নতি হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সেই বিজ্ঞান ও প্রযুক্তিকে খারাপ কাজে লাগিয়ে অন্যকে লুঠে নেওয়ার খেলা। বাড়ছে প্রতারণা।  সাইবার ক্রাইম এই ধরণেরই এক জঘন্য অপরাধ।  যার হাত থেকে বাঁচা খুব শক্ত নয়, যদি বিষয়টি সম্বন্ধে পর্যাপ্ত পরিচয় থাকে। 

আমাদের দেশে কত রকম সাইবার ক্রাইম হচ্ছে, তার খবর আমরা কজন রাখি ? আমাদের মধ্যে কারোর সাথে যদি সাইবার ক্রাইমের ঘটনা ঘটেই যায়, সেক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে তার থেকে নিস্তার ? এই সব প্রশ্নই এখন ঘুরে ফিরে  উঠে আসছে নতুন প্রজন্মের সামনে। 

WTN Technologies এর  ডিরেক্টর দিলীপ কুমার লালওয়ানি রবিবার একটি নতুন ওয়েবসাইট নিয়ে আসছেন, সেই ওয়েবসাইটটি হল  www.wtntechnologies.co.in ; এই ওয়েবসাইটের মাধ্যমে এক পক্ষকাল যাবদ  জানানো হবে ভারতে  কত ধরনের সাইবার ক্রাইম চলছে। এই সব সাইবার ক্রাইমের পাতা ফাঁদ থেকে কিভাবেই বা বাঁচা যায় !  কিভাবে এই ফাঁদগুলোকে এড়িয়ে চলা সম্ভব ! যদি সাইবার ক্রাইমের খপ্পরে কেউ পড়েই  যায়, তাহলেই বা তা থেকে বাঁচার কি কি ধরনের উপায় আছে ?  কাদেরকে এই সাইবার প্রতারকরা বেশি টার্গেট করে ? এইসব দুরূহ তথ্যগুলি জানতে পারা যাবে নতুন  এই ওয়েব সাইট থেকে। দিলীপ কুমার লালওয়ানি এই ওয়েবসাইটটি প্রকাশ করবেন রবিবার অর্থাৎ আগামীকাল। 

এই ওয়েবসাইটের পার্টনার হিসেবে থাকছে  ভারত সরকারের National Internet Exchange of India (NIXI) এবং সহযোগী  হিসেবে থাকছে ভারত সরকারের Indian Cyber ​​​​Crime Coordination Center (I4C) এর একজন নোডাল অফিসার।  এই ধরনের অভূতপূর্ব উদ্যোগ সমাজের নতুন প্রজন্মকে অনেকটাই সতর্ক রাখবে বলে মনে করা হচ্ছে। 


Loading

আমরা চাইছি অমরনাথ যাত্রা যেন নির্বিঘ্নে হয় : ওমর আবদুল্লা 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৭/০৫/২০২৫ :  জম্মু ও কাশ্মীরেএই বছরে যাতে অমরনাথ যাত্রা মিরবিঘ্নে শুরু করা যায়, তার জন্যে স্বরকমভাবে সচেষ্ট হলেন জম্মু ও কাশ্মীরের  মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। 

শ্রীনগরে হোটেল মালিক ও পর্যটন শিল্পের সাথে জুড়ে থাকা কাশ্মীরের বাসিন্দাদের সাথে একটি বৈঠকে মুখ্যমন্ত্ৰী ওমর আবদুল্লা  বলেন, “২২শে  এপ্রিল পহেলগাঁওয়ে গুলি চালিয়ে পর্যটক হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জম্মু ও কাশ্মীরে পর্যটন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। উপত্যকায় এই সময় ভীড় থাকে , কিন্তু ঐ  ঘটনার পর কাশ্মীরে  হাতে গোনা সামান্য কিছু পর্যটকের দেখা মিলছে। এই রাজ্যে পর্যটন শিল্প একেবারে শূন্যে নেমে যেতে বসেছে।”

শনিবার ঐ সভায় ওমর আবদুল্লা  বলেন, “আমরা নানারকমভাবে চেষ্টা চালাচ্ছি, যাতে এই রাজ্য থেকে ভ্রমন প্রিয় মানুষরা মুখ ফিরিয়ে না নেয়। আর কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হবে. আমরা চাইছি যাতে সেই অমরনাথ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়। কোথাও কোনোরকম ঘটনা যেন না ঘটে। এবছর জুলাই মাসের ৩ তারিখে অমরনাথ যাত্রা শুরুর কথা রয়েছে। যাত্রা শেষ হবে ৯ই আগস্ট তারিখে। এই অমরনাথ যাত্রাও হাঁটাপথে শুরু হবে সেই পহেলগাঁও থেকেই। তাই সদা সতর্ক থাকার ব্যবস্থা গ্রহণ করেছে জম্মু ও কাশ্মীর সরকার। 

পহেলগাঁও কাণ্ডের পর যেভাবে জম্মু ও কাশ্মীরে বেড়াতে আসার ব্যাপারে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকেরা তাতে বেশ দুশ্চিন্তায় পড়েছে আবদুল্লা সরকার। কি ভাবে এই সমস্যার সমাধান করা যায়, তার জন্যে হোটেল মালিক এবং পর্যটন ব্যবসার সাথে জুড়ে থাকা কাশ্মীরিদের থেকেই পরামর্শ চেয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।  


Loading

আজ সিকিমের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা 

আজ খবর (বাংলা), [দেশ ], গ্যাংটক, সিকিম, ১৬/০৫/২০২৫ :  দেশের ২২তম  রাজ্য হিসেবে সিকিম রাজ্যের  প্রতিষ্ঠা দিবসে সিকিমের জনগণকে আজ শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আজকের দিনেই স্বাধীন ভারতের সাথে সংযুক্তি হয়েছিল সিকিমের। সিকিমের তৎকালীন রাজা চোগিয়ালের বিরুদ্ধে জনরোষ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর ভারতের সাথে সংযুক্তি ঘটেছিল সিকিমের। পাহাড়ের এই সুন্দর রাজ্যটি বর্তমানে পর্যটনের একটি জনপ্রিয় গন্তব্য।  ভারতের বিভিন্ন জায়গা তো বটেই, বিশ্বের সব দেশ থেকেই পর্যটকেরা এই রাজ্যে আসেন ভ্রমন করতে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী আরও বলেছেন, “এ বছর এই দিনটি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ আমরা সিকিমের ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি ! সিকিম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে।”

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “সিকিমের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে উষ্ণ অভিনন্দন ! এ বছর এই দিনটি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ আমরা সিকিমের ৫০-ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি ! 

সিকিম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। এই সুন্দর রাজ্যের জনসাধারণের সমৃদ্ধি বজায় থাকুক।”


Loading

কাশ্মীরে গত ৪৮ ঘন্টায় খতম ৬ জঙ্গী 

আজ খবর (বাংলা), [দেশ], পুলওয়ামা, জম্মু ও কাশ্মীর, ৬/০৫/২০২৫ :  জম্মু ও কাশ্মীরে বিগত ৪৮ ঘন্টায় মোট ৬ জন সশস্ত্র জঙ্গীকে নিকেশ করা হয়েছে বলে জানালো নিরাপত্তা বাহিনী। 

জম্মু ও কাশ্মীরকে জঙ্গীমুক্ত করার লক্ষ্যে রাতদিন কাজ করে চলেছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে, চলছে নাকাবন্দীও। এমনকি উপত্যাকার অরণ্য অঞ্চলগুলিতেও নিয়মিত চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। লাগাতার অনুসন্ধানের পাশাপাশি গোয়েন্দা বিভাগের তৎপরতায় এখনো পর্যন্ত অনেক জঙ্গিকেই নিকেশ করা হয়েছে, তবে গত ৪৮ ঘন্টায় কাশ্মীরের দুই জায়গায় অভিযান চালিয়ে মোট ৬ জন জঙ্গীকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে কাশ্মীর পুলিশ সূত্রে।

গত ৪৮ ঘন্টায় সোপিয়ানের  কেলার  এবং ত্ৰাল এই দুই জায়গায় অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই দুই জায়গাতেই অরণ্য সংকুল এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। এই দুই জায়গায় মোট ৬ জঙ্গীর মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে।  অপারেশন সিঁদুরের পর জম্মু ও কাশ্মীর জুড়ে জঙ্গী সাফাই অভিযান শুরু হয়েছে। সেই অভিযানেরই ফসল হল এই জঙ্গীরা। 

নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, মৃত এই জঙ্গীদের মধ্যে একজনের নাম হল সাইদ  কুটটে।  এই জঙ্গী দুইজন জার্মানকে আক্রমন করেছিল এক নেপালীকে হত্যা করেছে এবং পহেলগাঁও হত্যাকাণ্ডের সাথে যুক্ত। কাশ্মীরে  জঙ্গিদেরকে অর্থ সরবরাহের কাজও  করতো  এই জঙ্গী বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।  


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor