
আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই ,মহারাষ্ট্র, ২০/০১/২০২৬ : মুম্বইয়ে সুপারস্টার অক্ষয় কুমারের গাড়ি দুর্ঘটনায় পড়ল। এই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে। রাস্তা দিয়ে আসা একটি গাড়ি একটি অটো রিক্সাকে পিছন থেকে ধাক্কা মারলে ঐ অটো রিক্সাটি রাস্তার মধ্যেই উল্টে যায়। ঘাতক ওই গাড়ি এবং অটো রিকশা সেই সময় ঐ রাস্তা দিয়ে যেতে থাকা অক্ষয় কুমারের কনভয়ে গিয়ে ধাক্কা মারে। ঐ কনভয়ের যে গাড়িটিতে ধাক্কা মারে, সেই গাড়িটি ছিল অক্ষয়ের নিরাপত্তা রক্ষীদের গাড়ি।
এই দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অটো রিক্সার চালক গুরুতর আহত হয়েছেন জানিয়েছেন ঐ অটো চালকের ভাই। ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অটো রিক্সা চালকের ভাই মহম্মদ সমীর জানিয়েছেন, “গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। আমার ভাইয়ের অটোরিক্সাটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ভাই খুব খারাপভাবে জখম হয়েছে। আমি চাই সে দ্রুত সেরে উঠুক। তাকে ওষুধপত্র এবং তার চিকিৎসার খরচ দেওয়া হোক এবং তাকে যথাযথ ক্ষতিপূরণ করা হোক।”
এই ঘটনায় অভিনেতা অক্ষয় কুমার এখনও পর্যন্ত নিজের কোনো প্রতিক্রিয়া জানান নি.”
![]()









