
তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বারাসাতের কাছারি ময়দান থেকে কি বার্তা দেন তা শুনতে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে নদীপথে নৌকায় চেপে মানুষ আসছেন কাতারে কাতারে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], সুন্দরবন, উত্তর ২৪ পরগণা , ১৯/০১/২০২৬ : সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে নদী পথে নৌকা চেপে বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকরা ভীড় করছেন।
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি দুলদুলি গোবিন্দ কাটি কালিতলা একাধিক পঞ্চায়েতের তৃণমূলের কর্মী সমর্থকরা ভোর হতেই অভিষেকের সভায় প্রত্যন্ত সুন্দর বন এলাকা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা নদীপথে নৌকা চেপে লেবুখালী বাস স্ট্যান্ড থেকে বাসে করে বারাসাতের কাছারি ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
২৬ নির্বাচনের আগে আজ বারাসাত কাছারি ময়দানের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকেই লক্ষ্য রেখে কর্মী সমর্থকরা আজকের এই সভায় তারা রওনা দিলেন । আগামী ২৬ এর নির্বাচনের জন্যে দল যাকে যেভাবে কাজে লাগাতে চাইবে, সে সেই কাজে ঝাঁপিয়ে পড়বে। দলের বার্তা পৌঁছে দেবে সুন্দরবনের কোনায় কোনায়, এমনটাই জানালেন তাঁরা।
![]()