Aaj Khabor

SIR এর শুনানীকে কেন্দ্র করে ফের অশান্তি

SIR নিয়ে ফের অশান্ত গ্রাম বাংলা 

আজ খবর (বাংলা) ]রাজনীতি] বাসন্তী, উত্তর ২৪ পরগণা, ২০/০১/২০২৬ : ভোটার তালিকার নিবিড় সংরক্ষণের উদ্দেশ্যে  শুনানিকে  ঘিরে বাসন্তীতে তুলকালাম, সোনাখালিতে তুমুল অশান্তি হয়েছে।

SIR (Special Intensive Revision) শুনানিতে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। মঙ্গলবার বাসন্তীর সোনাখালি এলাকায় শুনানি কেন্দ্রকে কেন্দ্র করে তুমুল অশান্তির ছবি ধরা পড়ল। অভিযোগ, ফের শুনানি কেন্দ্রে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি।

স্থানীয় সূত্রে খবর, শুনানির জন্য ডাকা ভোটারদের একাংশ অভিযোগ করেন, অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হচ্ছে এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ শুরু করেন।

রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলায় সোনাখালি ও সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই ভাঙচুর ও হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, অশান্তি যাতে আর না ছড়ায়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। SIR শুনানি ঘিরে একের পর এক অশান্তির ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা ও গোটা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কৃষ্ণপুর ২৯ নম্বর বুথেও এসআইআর এর শুনানীকে কেন্দ্র করে অশান্তির খবর পাওয়া গিয়েছে। সেখানে গ্রামে ৮২০ জন ভোটারের মধ্যে ২৫৭ জনের নামে শুনানির নোটিশ আসাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে বলে জানা গিয়েছে।


 

Loading

কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া

নিছক দুর্ঘটনা,  না আত্মহত্যা ? ধন্ধে পুলিশ 

আজ খবর (বাংলা) [রাজ্য], বেলুড়, হাওড়া, ২০/০১/২০২৬ : ১৯ বছরের এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে বেলুড়ে শোকের ছায়া।

বেলুড়ের  ৩ নং করালী চরন রায়চৌধুরী রোডের এক বহুতলের বাসিন্দা বিএসসি’র ছাত্রী শিপ্রা সিংহ বরাবরের মতো আজ দুপুরে বেলুড় গিরিশ ঘোষ রোডের একটি বহতলের এক শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল। পড়া শেষে সে ঐ বহুতলের ছাদ থেকে আচমকাই সে নীচে পড়ে যায় ।  ছাদের রেলিং এর পরিপাটী করে রাখা তার জুতো  আর বইয়ের ব্যাগ দেখে পুলিশের প্রাথমিক ধারনা যে সে আত্মঘাতিই হয়েছে।  যদিও অন্য কোনো কারন আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

তবে প্রাথমিক ভাবে জানা গেছে পড়াশুনার অত্যধিক চাপ এর কারন হতে পারে ।  তবে জানা গেছে যে বছর দুয়েক আগে মৃতার ছোটো বোন অসুস্থ হয়ে মারা যায়। সে কারনে সে এমনিতেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিল।

সব মিলিয়ে ছাত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। তবে পরিবারের লোকজন এ বিষয়ে কথা বলতে চায় নি ।


 

Loading

আত্রাই নদীর খাঁড়িতে ভেসে এলো কঙ্কাল, আতঙ্ক বালুরঘাটে

গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। তার পরেই গোটা রহস্য ভেদ করা সম্ভব হবে 

আজ খবর (বাংলা) [রাজ্য] বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ২০/০১/২০২৬ : আত্রাই নদীর খাঁড়িতে কঙ্কাল ভেসে আসার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে, তদন্তে পুলিশ।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে আসার ঘটনাকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বালুরঘাট শহরের আন্দোলন সেতু সংলগ্ন আত্রাই খারির পাশে প্রতিদিনের মতো এদিনও বালুরঘাট পৌরসভার পার্কিং এলাকায় পাইকারি বাজার বসেছিল। সেই বাজারে আসা কয়েকজন ব্যক্তি আচমকাই আন্দোলন সেতুর নিচে আত্রাই খাঁড়িতে  একটি কঙ্কাল ভেসে থাকতে দেখতে পান।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত সেখানে ভিড় জমে যায়।

বিষয়টি জানানো হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কঙ্কালটি কোথা থেকে ভেসে এসেছে কিংবা সেটি মানবদেহের আসল কঙ্কাল নাকি নকল, সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছে পুলিশ।আন্দোলন সেতুর পার্শ্ববর্তী এক দোকানদার বিজয় রবিদাস জানান, সেতুর দিক থেকে আত্রাই খাঁড়িতে একটি কঙ্কাল ভেসে আসতে দেখেছেন তিনি। তবে সেটি আসল নাকি প্লাস্টিকের, তা তিনি নিশ্চিত নন। তাঁর কথায়, পুলিশি তদন্তের পরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে।

অন্যদিকে, ঘটনাস্থলে ছুটে আসা প্রত্যক্ষদর্শী দেবানন্দ পালও জানান, খাঁড়িতে  ভেসে থাকা কঙ্কালটির গায়ে কোনও মাংস বা টিস্যু নেই। তাই সেটি আসল কঙ্কাল না থার্মোকলের তৈরি, তা বলা কঠিন। পুলিশি তদন্তেই পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন।


 

Loading

বিপুল পরিমান অস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করলো মালদা জেলা পুলিশ

এত বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়ায় চিন্তিত প্রশাসন 

আজ খবর (বাংলা), [রাজ্য], ইংরেজবাজার, মালদা, ২০/০১/২০২৬ : পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল মালদা জেলা পুলিশ। মোট ২ জন গ্রেফতার।  উদ্ধার করা হয়েছে মোট ১৫টি অস্ত্র।

ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় অভিযান চালিয়ে মইনুল হাসান (২০) নামে একজনকে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।তার বাড়ি মুর্শিদাবাদ জেলার, লালগোলা থানার মিরজাত পুর এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি পাইপগান,১ টা সেভেন এমএম পিস্তল এবং পাঁচটা তাজা কার্তুজ।  ইংরেজবাজারের মিল্কি  থেকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে মালদার কালিয়াচক থানার পুলিশ তল্লাশি চালিয়ে আর একজনকে গ্রেফতার করেছে।তার নাম আনারুল হক (৪৫)। মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার ৪টি  সেভেন এমএম পিস্তল।

জেলার পুলিশ সুপার,অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন ,”নির্দিষ্ট সুত্র মারফত, ওই জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের সাথে বিহার যোগসূত্র রয়েছে।  অস্ত্রপাচার করাই এদের উদ্দেশ্য ছিল।  এদেরকে আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়া হবে জিজ্ঞাসাবাদ করলে সব পরিষ্কার হয়ে যাবে।”


 

Loading

আসল খেলা হবে নির্বাচনে, তখন দেখা যাবে কে জিতল, কে হারল : দিলীপ

পশ্চিমবঙ্গে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনীতির উত্তাপ বেড়ে চলেছে।  রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলির চাল আর পাল্টা চাল দেওয়ার খেলা চলছে 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০১/২০২৬ :  রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের যে কাজ নির্বাচন কমিশন করে চলেছে, সেই কাজে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজ বলেন, “ভোটার তালিকা নিবিড় সংরক্ষণের কাজ হওয়া উচিত  নির্ভুল ও পরিষ্কার। যাদের ভোটার তালিকায় নাম থাকা উচিত, তাদের নাম থাকুক আর যাদের উচিত নয়, তাদের নাম বাদ  যাক। কিন্তু তৃণমূল কংগ্রেস বার বার আইনি চ্যালেঞ্জ ও কর্মকর্তাদের হুমকি দিয়ে কমিশনের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে।”

এদিকে সুপ্রীম কোর্ট  নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যাতে ‘যৌক্তিক অসঙ্গতি’ থাকার কারনে যাদের নাম বাদ  যাচ্ছে তাদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে টাঙ্গিয়ে দিতে।  শুধু তাই নয়, এবার থেকে শুনানির ক্ষেত্রে যে কেউ অন্য কাউকে সঙ্গে নিয়ে আসতে  পারবে  এবং এবার থেকে বিএলএ  অর্থাৎ  ব্লক লেভেল এজেন্টরাও শুনানিতে অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে ঐ  নির্দেশে।

সুপ্রীম কোর্টের ঐ  নির্দেশকে তৃণমূল কংগ্রেস তাদের একরকম নৈতিক জয় হিসেবেই দেখছে, কেননা এই দাবীগুলি তৃণমূল কংগ্রেসই  জানিয়ে এসেছিল। গতকাল বারাসাতের কাছারি ময়দানের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এই নির্দেশের ফলে বিজেপির হার হয়েছে।” অভিষেকের এই বক্তব্যকে নস্যাৎ করে দিলীপ ঘোষ জানিয়েছেন, “আসল খেলা হবে নির্বাচনে, তখন দেখা যাবে কে কি জিতল আর কে হারল !”


 

Loading

বিজেপির নতুন সভাপতি হলেন নীতিন নবীন

বিহারের বাঁকিপুর থেকে বার বার জিতে এসেছিলেন, এবার পেলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতির পদ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ২০/০১/২০২৬ :  ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি হিসেবে কার্যভার বুঝে নিলেন নীতিন নবীন।  সেই সঙ্গে তিনিই  হলেন বিজেপির সর্ব কনিষ্ঠ সভাপতি।  দেশজুড়ে বিজেপি নেতা নেত্রীরা তাঁকে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।

ভারতীয় জনতা পার্টির নোটিউন সভাপতি পদে মনোনয়নকে ঘিরে কয়েক দিন ধরেই বেশ ভীড় লক্ষ্য করা হচ্ছিল দিল্লীতে বিজেপির সদর দপ্তরে।  গতকাল নির্বাচন হয়ে যাওয়ার পর আজ বিজেপির সর্ব ভারতীয় সভাপতি হিসেবে নিজের কাজকর্ম বুঝে নিলেন নীতিন নবীন। কিছুক্ষন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন বিজেপির সদর দপ্তরে। তিনি এই নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন অমিত  শাহ, রাজনাথ সিং, প্রাক্তন সভাপতি জে পি নাড্ডা  ও অন্যান্য বর্ষীয়ান নেতারাও।বিজেপি চালিত ও সমর্থিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শুভেচ্ছা জানিয়েছেন নতুন সভাপতি নীতিন নবীনকে।

বলা যায় আজ থেকেই বিজেপিতে নীতিন জগ শুরু হয়ে গেলো। আগামী দিনে দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনগুলোতে দল নীতিনের  নেতৃত্বেই লড়াই করবে। নবীন এই সভাপতির নেতৃত্বেই বিজেপি পশ্চিমবঙ্গেও লড়াই করবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে। এর আগে নীতিন নবীন বার বার জিতে এসেছেন বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে।


 

Loading

ভারত সফরে আরবের রাষ্ট্রপ্রধান

ভারতের সঙ্গে সম্পর্ককে তিনি কতটা গুরুত্ব দেন, তা স্পষ্ট হয়ে ওঠে এই সফরে।  : মোদী 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত,২০/০১/২০২৬ :  সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপ্রধান আজ এলেন ভারত সফরে। আরব আমিরশাহির সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে এই সফর বলে মনে করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপ্রধান শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আজ নতুন দিল্লির বিমানবন্দরে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারত সফররত নেতাকে ট্যাগ করে প্রধানমন্ত্রী মোদী এক্স পোস্টে বলেছেন, “ভারতের সঙ্গে সম্পর্ককে তিনি কতটা গুরুত্ব দেন, তা স্পষ্ট হয়ে ওঠে এই সফরে।” আমির শাহীর রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।


 

Loading

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয়া এন-জেন ডাকঘর

তরুণ প্রজন্মের সাথে সামঞ্জস্য রেখে এমন এক ডাকঘর চালু করা হল, যা দ্রুত গতির সাথে সাথে পেশাদারিত্ব বজায় রাখবে। এই ডাকঘরের মাধ্যমে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই নয়, উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষও। 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০১/২০২৬ : ডাক বিভাগের ফ্ল্যাগশিপ এন-জেন (Next Generation) উদ্যোগের আওতায় সংস্কার ও আধুনিককূত এন-জেন যাদবপুর ইউনিভার্সিটি পোস্ট অফিস আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।

উদ্বোধনী অনুষ্ঠানটির নেতৃত্ব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য, রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম বক্স মণ্ডল–এর সঙ্গে। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন শ্রী অশোক কুমার, আইপিওএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ বৃত্ত; শ্রী ঋজু গাঙ্গুলি, পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণবঙ্গ অঞ্চল; শ্রী সুপ্রিয় ঘোষ, পোস্টমাস্টার জেনারেল (মেইলস ও বিজনেস ডেভেলপমেন্ট), পশ্চিমবঙ্গ বৃত্ত; শ্রী হাম্মাদ জাফর, ডিপিএস (এইচকিউ), পশ্চিমবঙ্গ বৃত্ত এবং শ্রী প্রভাত বন্দ্যোপাধ্যায়, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিসেস। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা, ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

এন-জেন পোস্ট অফিসটি গ্রাহক-বান্ধব, প্রযুক্তি-সমর্থিত ও ডিজিটালভাবে সক্ষম পরিবেশে আধুনিক ডাক পরিষেবার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই কেন্দ্রে এক ছাদের তলায় সঞ্চয় প্রকল্প, বিমা পণ্য, ডাক ও পার্সেল পরিষেবা এবং বিভিন্ন ই-সক্ষম নাগরিক পরিষেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী অশোক কুমার বলেন, এন-জেন উদ্যোগের লক্ষ্য হল ঐতিহ্যবাহী পোস্ট অফিসগুলিকে এমন গতিশীল পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত করা, যা তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, একই সঙ্গে ভারতীয় ডাক বিভাগের বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা অটুট রাখে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটি আধুনিক ডাক পরিষেবা কেন্দ্র স্থাপনের জন্য ডাক বিভাগকে সাধুবাদ জানান। তিনি বলেন, এই পোস্ট অফিস ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় পরিষেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং তা বহুলভাবে উপকারী হবে।

এন-জেন যাদবপুর ইউনিভার্সিটি ডাক দফতর উদ্বোধন ডাক বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হল। এর মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং উৎকৃষ্ট পরিষেবার প্রতি অঙ্গীকার আরও একবার প্রতিফলিত হল।


 

Loading

করাচির বহুতলে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ২৬, নিখোঁজ ৮১

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান,২০/০১/২০২৬ : পাকিস্তানের করাচিতে একটি শপিং ম্যলে  ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা  যাচ্ছে। এই ঘটনায় অন্তত ৮১ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

পাকিস্তানের করাচি শহরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগে গিয়েছিল। এই ঘটনাটি গত ১৭  তারিখে ঘটেছিল, আগুন লেগেছিল রাত্রি ১০টার  দিকে। এরপর টানা ৩৪ ঘণ্টা ধরে দাউ দাউ করে পুড়েছে গোটা বাণিজ্যিক ভবনটি।  আগুনের দাপট এতটাই ছিল যে আগুন নেভানোর কাজে দমকলের পাশাপাশি পাক রেঞ্জার্স এবং সেনাবাহিনীকে নামানো হয়েছিল। পাশাপাশি বেসরকারি কিছু বাহিনীকেও নামানো হয়েছিল। গতকাল আগুন আয়ত্তে এসেছে। আজ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

করাচি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মোট ২৬টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে, যার মধ্যে ৬ জনকে শনাক্ত করা  গিয়েছে। বাকিদের ডিএনএ  পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে।  গুল  প্লাজা নামক ওই বাণিজ্যিক ভবনটি সম্পূর্ণ ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৮১ জন ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ এসেছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের লোকজন পুলিশের সাথে যোগাযোগ রাখছে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

ছবি সৌজন্যে : দ্য ডন 


 

Loading

দুর্ঘটনায় পড়ল অক্ষয় কুমারের গাড়ি

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই ,মহারাষ্ট্র, ২০/০১/২০২৬ :  মুম্বইয়ে  সুপারস্টার অক্ষয় কুমারের গাড়ি দুর্ঘটনায় পড়ল। এই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে।  রাস্তা দিয়ে আসা একটি গাড়ি একটি অটো রিক্সাকে পিছন থেকে ধাক্কা মারলে ঐ  অটো রিক্সাটি রাস্তার মধ্যেই উল্টে যায়। ঘাতক ওই গাড়ি এবং অটো রিকশা সেই সময় ঐ   রাস্তা দিয়ে যেতে থাকা অক্ষয় কুমারের কনভয়ে গিয়ে ধাক্কা মারে।  ঐ  কনভয়ের যে গাড়িটিতে ধাক্কা মারে, সেই গাড়িটি ছিল অক্ষয়ের নিরাপত্তা রক্ষীদের গাড়ি।

এই দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অটো রিক্সার চালক গুরুতর আহত হয়েছেন  জানিয়েছেন ঐ  অটো চালকের ভাই। ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অটো রিক্সা চালকের ভাই মহম্মদ সমীর জানিয়েছেন, “গতকাল রাত্রি সাড়ে আটটা  নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে।  আমার ভাইয়ের অটোরিক্সাটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ভাই খুব খারাপভাবে জখম হয়েছে। আমি চাই সে দ্রুত সেরে উঠুক। তাকে ওষুধপত্র এবং তার চিকিৎসার খরচ দেওয়া হোক এবং তাকে যথাযথ ক্ষতিপূরণ করা হোক।”

এই ঘটনায় অভিনেতা অক্ষয় কুমার এখনও পর্যন্ত নিজের কোনো প্রতিক্রিয়া জানান নি.”


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor