
আজ খবর (বাংলা), [রাজনীতি], বারাসাত, উত্তর ২৪ পরগণা , ১৯/০১/২০২৬ : প্রায় ঘন্টা খানেক সভা মঞ্চে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতে এস আই আর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তৃণমূল ও রাজ্যবাসীর জয় বলে উল্লেখ করেন তিনি।
যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে তাদের লিস্ট নির্বাচন কমিশন কে প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে দিল্লিতে তাদের ১০ জনের সাংসদের একটি দল কয়েক দিন আগে বৈঠক করেন বলেও জানান তিনি। আজ সুপ্রীম কোর্ট জানিয়ে দিয়েছে যুক্তিপূর্ণভাবে যাদের বাদ তালিকা টাঙ্গিয়ে দিতে হবে স্থানীয় পঞ্চায়েত অফিসে।
সুপ্রিম কোর্টের এই রায়ে বাংলার দশ কোটি মানুষের জয় হয়েছে হেরেছে ‘বহিরাগত জল্লাদরা’এমনটাও স্বভাব মঞ্চে বক্তৃতাকালে বলতে শোনা যায় অভিষেককে। এছাড়া বিজেপি নেতারা এ রাজ্যে এসে মনীষীদের নাম ভুল বলা নিয়েও এদিন মঞ্চ থেকে ফের একবার কটাক্ষ করলেন অভিষেক।
উত্তর ২৪ পরগনার মাটি তাদের কাছে খুবই খাঁটি বলে জানান তিনি একই সঙ্গে এই জেলাতে আগামী বিধানসভা নির্বাচনে ৩৩-০ করারও ডাক দেন কাছারি মাঠের এই সভা থেকে। বনগায় শান্তনু ঠাকুরের নাম উল্লেখ করে অভিষেক তোপ দেগে বলেন দশ বছর ধরে নাগরিকত্বের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তারা। বনগাঁর ভাইয়েরা শুনে রাখুন বিজেপি ভোট আসলে টাকা ছড়াবে আপনারা সেই টাকা নেবেন আর ভোটের সময় তৃণমূলকে ভোট দেবেন যাতে ওরা চোখে সর্ষের ফুল দেখে। শান্তনুকে কটাক্ষ করে আরো বলেন বনগাঁতে দু’চারটে আবর্জনা রয়েছে যারা আপনাদের অধিকার দিল্লিতে চিঠি দিয়ে আটকে রেখেছে তবে ১০০ দিনের কাজের টাকা আটকে টাকা নিয়ে তিনি কোন দরবার করেননি।
পাশাপাশি সভামঞ্চে আসা তৃণমূল কর্মীদের বলেন আপনারা পাশে থাকলে আমরা আড়াইশোর বেশি সিট নিয়ে ক্ষমতায় আসব আর বিজেপিকে পঞ্চাশের নিচে নামাবো। পাশাপাশি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন ‘বিজেপিকে রেখে দিলে আলসার, আর বাড়তে দিলে ক্যান্সার’আগামী এপ্রিলে বিধানসভা ভোটে তাদেরকে হারানোর বার্তা দিলেন এ দিনের মঞ্চ থেকে। এসআই এর প্রক্রিয়া শুরু হওয়ার পর রাজ্যের বেশ কয়েক জায়গায় তিনি সভা করেছেন। অনেক জায়গায় জীবিতদের মৃত হিসেবে দেখানো হয়েছে। এদিনের মঞ্চে এমন পাঁচজনকে সভা মঞ্চে তার পাশে ডাকেন যেখানে তারা নির্বাচন কমিশনের খাতায় মৃত রয়েছেন। ভোটার তালিকায় যাতে তাদের নাম থাকে সেই ব্যবস্থার তৃণমূল করবে এই আশ্বাস্ তাদের দেওয়া হয় ভরা সভা মঞ্চ থেকে।
![]()