Aaj Khabor

সেক্টর ফাইভে বাণিজ্যিক বহুতলে আগুন

সেক্টর ফাইভে বাণিজ্যিক  বহুতলে আগুন

ঐ  বহুতলে রয়েছে অনেকগুলি বাণিজ্যিক সংস্থার অফিস

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০২/২০২৬ : সল্টলেক সেক্টর ফাইভে বাণিজ্যিক বহুতলে আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের বেশ কিছু  ইঞ্জিন।

সেক্টর ফাইভের ওয়েবল মোড়ের একবারে কাছে রয়েছে এই বহুতলটি। এখানে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। বেশ কিছু ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে। শুক্রবার ওই বহুতলে আগুন লেগেছে। সূত্রের খবর, বহুতলে থাকা একটি ক্যাফেতে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশের এলাকা।

ওই বহুতলে থাকা একটি বেসরকারি সংস্থার  এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।

Loading

রাজ্যে নথি জালিয়াতি থেকে প্রশাসনিক হুমকি—তৃণমূলকে একযোগে আক্রমণে দিলীপ ঘোষ

রাজ্যে নথি জালিয়াতি থেকে প্রশাসনিক হুমকি—তৃণমূলকে একযোগে আক্রমণে দিলীপ ঘোষ

SIR-এ ‘আজব’ সার্টিফিকেট, মাইক্রো অবজার্ভারদের হুমকি, কাঁকুলিয়া কাণ্ডে পুলিশের দ্বিচারিতা—রাজ্য সরকারকে তীব্র ভাষায় তুলোধোনা বিজেপি নেতার

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০২/২০২৬ :  আজ সকালে বেশ কয়েকটি বিষয় নিয়ে সমালোচনার সাথে সাথে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এসআইআর প্রসঙ্গে —

SIR এ আজব নথির নজির বঙ্গে। বাবা মায়ের সাথে সম্পর্ক বোঝাতে এবার মাথা মুণ্ডহীন ব্লাড রিলেশন সার্টিফিকেট জমা SIR- এর নথি হিসাবে। কোথাও জন্মের আগেই বার্থ সার্টিফিকেট, কোথাও ভ্রান্ত ব্লাড রিলেশন সার্টিফিকেট। যেকোনো উপায়ে ভোটার তালিকায় নাম তুলতে এইসব আজব নথির নিদান দিচ্ছে কারা?

মাইক্রো অবজার্ভার  প্রসঙ্গে  —

সুপ্রিম নির্দেশের পরও হুমকির মুখে মাইক্রো অবজার্ভাররা। হুমকি দিচ্ছেন খোদ বিডিও (ভাঙড়),এসডিও (বারুইপুর) দের মতন সরকারি আধিকারিকরা। বাদ নেই তৃণমূলের পূর্ত কর্মাদক্ষ শাজাহান মোল্লা। শাসকের কাছে ‘বিতর্কিত’ মাইক্রো অবজার্ভারদের শায়েস্তা করতে এবার থ্রেট কালচারের প্রত্যাবর্তন?

কাঁকুলিয়া কাণ্ড  প্রসঙ্গে —

কাকুলিয়ার দুষ্কৃতী তান্ডবের ১২ দিন পরেও অধরা সোনাপাপ্পু, ইতিমধ্যে ছাড়াও পেয়ে গেলো ১৭জন। অন্যদিকে আইনি পথে মৃতা মায়ের চক্ষুদান করে ৩দিন শ্রীঘরে নদিয়ার আমির। একই পুলিশের দুইরূপ কেন রাজ্যে? সাধারণের জন্য হাতকড়া, আর শাসক আশ্রিত দুষ্কৃতীদের জন্য সব ছাড় পুলিশের?

নির্বাচন কমিশনে আধিকারিক প্রেরণ প্রসঙ্গে — 

৮৫০৫ অফিসার নিয়ে এখনো গড়িমসি রাজ্যের। নির্দেশ অনুযায়ী কমিশনের কাছে পৌঁছোচ্ছে না সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ তালিকা। কমিশনের নিয়োগ করা লোক নিয়েও সমস্যা, কমিশনকে লোক দিতে হলেও সমস্যা! রাজ্যের এতো অনীহা কেন SIR নিয়ে?

পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে —

বাংলাভাষী মানুষ ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে তা নিয়ে অনেক বড় ইস্যু তৈরি করা হয়। কিন্তু আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হলে মানুষকে যেতে হতো না রাজ্য ছেড়ে। ফের কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ নির্মলার। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা কি কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে মেটানো সম্ভব?

পুনেতে বাঙালি শ্রমিক হত্যা সম্বন্ধে —

পুনেতে খুন পুরুলিয়ার সুখেন মাহাতো। তৃণমূলের দাবি বাংলা ভাষায় কথা বলাতে খুন ,আসরে অভিষেক। অন্যদিকে পুনে পুলিশের বক্তব্য খুন কারণ কোনো সম্প্রদায় নয়। ভাতা-র বদলে রাজ্যে কাজ থাকলে এই সমস্যা সমাধান সহজ হতো না?  নাকি শুধু রাজনৈতিক কারণে পরিযায়ী ইস্যু বাঁচিয়ে রাখতে চাইছে শাসকদল?

রাজ্যে জোট প্রসঙ্গে —

জোটের জোট আটকে আসন সমঝোতায়? বেশি আসনে লড়াইয়ের দাবি পূর্ব শরিক ISF এর, ISFকে সেই সংখ্যক আসন দিতে চাইছেনা বামেরা। এতো দীর্ঘমেয়াদি জোট প্রক্রিয়ার যদি সত্যিই কোনো ফলাফল আসেও, তাতে কি আদেও কোনো লাভ হবে?

 

Loading

বিএনপির ঐতিহাসিক বিজয়, জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

বিএনপির ঐতিহাসিক বিজয়, জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় প্রত্যাবর্তন, সরকার গঠনে নেতৃত্ব দেবেন তারিক রহমন 

আজ খবর (বাংলা),[আন্তর্জাতিক]  ঢাকা, বাংলাদেশ, ১৩/০২/২০২৬ :  বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই দলটি ২৯৯ আসনের জাতীয় সংসদে -এ দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। দীর্ঘ প্রায় দুই দশক পর এই বিজয়ের মাধ্যমে দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০০টিরও বেশি আসনে জয় পেয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, এবং বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এদিকে, জামাত-ই -ইসলামী  প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে, সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ  নির্বাচনে অংশ নিতে পারেনি, কারণ দলটির একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন, আইনি জটিলতার কারণে প্রার্থী হতে অযোগ্য ঘোষণা হয়েছিলেন। তিনি নির্বাসনে রয়েছেন, তাঁর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনাল আদালতে। ফলে এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছে তারিক রহমান, তাঁকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী. ভারতের বার্তায় বলা হয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক দেশ. ঊন্নয়নের ক্ষেত্রে ভারত বাংলাদেশের পাশে থাকবে। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। এই জয় পেয়ে বিএনপি কোনো বড় বিজয় উৎসব করবে না বলে জানিয়েছে। বরং প্রত্যেক মসজিদে তারা আল্লাকে কৃতজ্ঞতা জানাবে।

In a landmark political shift in Bangladesh’s 2026 general election, the Bangladesh Nationalist Party (BNP) achieved a sweeping victory, securing a commanding two-thirds majority in the Jatiya Sangsad (national parliament). The win marks the return of the BNP to power for the first time in two decades and is seen as a defining moment in the nation’s democratic process.

Led by Tarique Rahman, the party clinched over 200 seats in the 299-seat parliament, far surpassing the simple majority threshold. The election, held after significant political upheaval and the ouster of long-time leader Sheikh Hasina in 2024, witnessed strong voter turnout and optimism among supporters for political stability and economic reforms.

The Jamaat-e-Islami emerged as the main opposition party, while the ruling Awami League was absent from the ballot due to its leaders being barred from contesting. International leaders, including from India, extended congratulations to the BNP leadership on its decisive win.


Loading

আজ খবর (বাংলা), আজকের রাশিফল –

আজ খবর (বাংলা), আজকের রাশিফল -

মেষ রাশি : সামান্য কারনে প্রাপ্তি অধরা থেকে যেতে পারে। নিজে ব্যবহারে লাগাম দিন।  সুযোগ হাতছাড়া হলে তা ব্যথিত করবে আপনার গোটা পরিবারকেই।   আজ কোনোভাবেই উত্তেজিত হওয়া  চলবে না।  আজ অনেকেই আপনাকে নানারকম আশ্বাস দিয়ে ভরিয়ে রাখবে কিন্তু কোনোটাই বিশ্বসযোগ্য হবে না। নিজের উদ্যোগ নেওয়ার ক্ষমতাকেই প্রাধান্য দিন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃষ রাশি :   আজ সারাদিন কাজের চাপ থাকলেও তাকে উপভোগ করবেন। আজ সারাদিন ধরেই আর্থিক উপার্জন চলতে থাকবে।  দিনের শেষে যে অর্থ হাতে থাকবে, তা আপনাকে খুশিই করবে। আপনার নতুন উদ্যোগ বা প্রকল্পকে আপনার বাবা মা সমর্থন জানাবে।  কোনো কঠিন কাজ আজ আপন শেষ করতে পারেবন এবং সেই কাজ করার জন্যে প্রশংসিত হবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

মিথুন রাশি :  দিনের শুরুতে যে মানসিক চাপ নিয়ে চলছিলেন, দিন গড়ালে হঠাৎ আসা এক সুসংবাদ আপনার দিনটাকেই বদলে দেবে।  কোনো না কোনো ভাবে অর্থ এসে যাবে, যা আপনাকে আর্থিক ও মানসিক দিক থেকে রেহাই দেবে।  পেশাদারদের ভালো দিন, আর্থিক উন্নতির যোগ রয়েছে।  চোখের ব্যাথা থেকে সাবধান, পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

কর্কট রাশি :  আর্থিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী থাকলেও খরচের স্থানটিও প্রবল, সেক্ষেত্রে বুঝে খরচ করুন। আজ কোনো বিষয়ে উত্তেজিত হয়ে পড়বেন, কিন্তু সাধু সঙ্গ আপনাকে শান্ত করবে। তাঁদের আশীর্বাদ পাবেন।  কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হতে পারে, সেই আলোচনাতেও নিজেকে শান্ত রাখুন। সকলের মতামত আপনার ভালো নাও লাগতে পারে। অন্যের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিন।শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

সিংহ রাশি : প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্রয় আপনার সাহস বাড়িয়ে তুলবে। তবে আজ ভূসম্পত্তি বা বাড়ি ঘরের জন্যে কোনোরকম বিনিয়োগে যাবেন না।  আজ আপনার সঙ্গী আপনার সহায়ক হয়ে থাকবে কিন্তু আপনি আপনার সমস্যার কথা তাকে বোঝাতে পারবেন না।  হঠাৎ করে অপ্রত্যাশিত মুনাফা আপনাকে আজ যথেষ্ট উপার্জন এনে দেবে, যা আপনার শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

কন্যা রাশি :  পরিবারের সাথে কোথাও বেড়াতে গেলে ভালো লাগবে। সামাজিক অনুষ্ঠানেও যেতে পারেন। কিন্তু আজ কাউকে ঋণ  দেবেন না, সেই অর্থ আর ফিরে পাবেন না।  খুচরো এবং পাইকারি বিক্রেতাদের আজ ভালো দিন কাটবে।  প্রেম ভাগ্য বেশ আলো. জীবন সঙ্গীকে আরও বেশি করে সময় দিন।  ভালোবাসার মানুষ পুরস্কার বা উপহার দিতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

তুলা রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে, মনও ভালো থাকবে। বন্ধুবান্ধবের সাথে খুব ভালো সময় কাটবে।  বিনিয়োগ করার প্রস্তাব নিয়ে কেউ আসতে  পারে, কিন্তু বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা এবং সত্যতা ভালোকরে যাচাই করে নেবেন। বাড়ির অসম্পূর্ণ কাজ শেষ করুন। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করবেন না. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃশ্চিক রাশি :  বাইরের কোনো অচেনা ব্যক্তির আচরণ  আপনাকে বেশ প্রভাবিত করে তুলবে।  ছোটোখাটো বিনিয়োগ লাভদায়ক হয়ে উঠবে।  ব্যবসার ক্ষেত্রে প্রাপ্ত নতুন ধারনাগুলি খুব কাজে আসবে।  পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছা করবে। সন্তানকে নিয়ে খেলাধুলায় মেতে  থাকবেন।  আজ কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

ধনু রাশি :  আজ সারাদিন পরিবেশ আপনার সপক্ষে থাকবে। সঙ্গীও ভালোবাসায় ভরিয়ে দেবে।  অতিরিক্ত আশা ত্যাগ করুন। বাস্তবের সাথেই চলুন। কাউকে খুশি করতে বেশি খরচ করবেন না।  সৃজনশীল কাজ যাঁরা করেন তাঁরা আজ নানারকম বাধার সম্মুখীন হবেন। সমস্যাগুলিকে দ্রুত সমাধান করার ব্যবস্থা নিন।  বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

মকর রাশি :  মানসিক দিক থেকে নিজেকে শান্ত রাখুন। আজ কর্মক্ষেত্রে মূল্যবান কিছু চুরি যেতে পারে, সেটা কোনো বস্তু  বা সেটা আপনার সযত্নে রক্ষিত কিছু ধারণা বা ফর্মুলাও হতে পারে। তাই সাবধান। আজ পরিবারের সাথে সবরকম সংঘাত এড়িয়ে চলুন। পরিবেশ আজ আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে নেবে। সহকর্মীদের সাথেও বিবাদ এড়িয়ে চলতে হবে।   শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

কুম্ভ রাশি :  আজ পরিবারকে নিয়ে খুব ভালো একটা দিন কাটবে।  বাড়িতে শান্তির বাতাবরণ থাকবে। সন্তানরাও ভালো থাকবে।  কারোর আগমন বার্তা সামগ্রিক খুশি বয়ে নিয়ে আসবে। অতিরিক্ত উপার্জনের পরিকল্পনা করতে পারেন।  কোনো বন্ধুর সাথে দূরত্ব তৈরী হয়ে পারে।  সন্ধ্যের পর কাছের মানুষের সাথে বিতর্ক হলেও বাকবিতন্ডা হবে না, রাত্রে মিটমাট হয়ে যাবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ।

মীন রাশি : বাড়ির লোকদের বা নিকট বন্ধুদের থেকে যে চাপ আজ আপনি পাবেন, তা আপনাকে আজ সুষ্ঠুভাবে কোনো কাজ করতে দেবে না।  সন্তানের সাথে কোয়ালিটি সময় ব্যয় করুন, তাদেরকে সঠিক শিক্ষা দিন। কারোর ব্যাপারে কিছু ধারণা পোষণ করার আগে সত্য যাচাই করে নিন।  উর্দ্ধতন ব্যক্তিকে বাড়িতে আমন্ত্রণ করবেন না।  আপনার সুনাম নষ্ট করতে পারে এমন ব্যক্তি থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।


Loading

নামিবিয়া ম্যাচে জিতলো ভারত, তবু ব্যাটিং লাইন আপ নিয়ে চিন্তা রইল

নামিবিয়া ম্যাচে জিতলো ভারত, তবু ব্যাটিং লাইন আপ নিয়ে চিন্তা রইল

 

ভারত শক্তিশালী পারফরম্যান্সে ৯৩ রানে নামিবিয়াকে হারিয়ে গ্রুপ পর্বে জয়ের ধারা বজায় রাখল। আগামী ১৫ তারিখে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের সাথে 

আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ১২/০২/২০২৬ : ভারত ও নামিবিয়া মধ্যে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ অ্যার ম্যাচ বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলানো হলো। নামিবিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের ব্যাটিং লাইনআপ দ্রুতই বড় রান সংগ্রহ করে। ঊর্জাময় ব্যাটিংতে ওপেনার ঈশান কিষাণ মাত্র ২৪ বলেই ৬১ রান করেন, যা পুরো দলের ইনিংসকে শক্ত ভিত্তি দেয়।

ভারত প্রথমে নির্ধারিত ২০ ওভার শেষে ২০৯/৯ সংগ্রহ করে, যা নামিবিয়া দলের জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য হয়ে দাঁড়ায়। পরে নামিবিয়া ব্যাটিং লাইনআপ ভারতের বোলিং আক্রমণ সামলাতে পারল না এবং ১৮.২ ওভারেই মাত্র ১১৬ রান করেAll-Out হয়। ভারতের জয় হলো বিশাল—৯৩ রানের ব্যবধানে, যা এই টুর্নামেন্টে বড় জয়গুলোর মধ্যে একটি।

এই জয় ভারতকে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে রাখল এবং পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দল যেন আত্মবিশ্বাসী খেলায় নামবে তা স্পষ্ট। নামিবিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতীয় দলের সম্ভাব্য শক্তি ও গভীরতার প্রমাণ দিল, বিশেষত ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে সামঞ্জস্য রেখে।


Loading

হুমায়ুন কবিরের ‘বাবরি যাত্রা’ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে

হুমায়ুন কবিরের ‘বাবরি যাত্রা’ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে

ধর্মীয় ও ঐতিহাসিক ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে কর্মসূচি, বিরোধীদের কটাক্ষ—রাজনীতিতে নতুন বিতর্ক

আজ খবর (বাংলা), [রাজনীতি]  রেজিনগর, মুর্শিদাবাদ, ১২/০২/২০২৬ : রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হুমায়ুন কবিরের ঘোষিত ‘বাবরি যাত্রা’। ঐতিহাসিক বাবরি মসজিদ ইস্যুকে সামনে রেখে এই যাত্রার সূচনা হয়েছে বলে জানা গিয়েছে। সমর্থকদের দাবি, এটি একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের অংশ, যার উদ্দেশ্য ইতিহাস ও ন্যায়বিচারের প্রশ্নকে জনসমক্ষে তুলে ধরা।

যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন জেলায় সমর্থকদের জমায়েত লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হবে এবং কোথাও যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফেও পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হয়েছে।

অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলি এই ‘বাবরি যাত্রা’কে কটাক্ষ করে বলেছে, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগ, সংবেদনশীল একটি বিষয়কে সামনে এনে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও হুমায়ুন কবির জানিয়েছেন, তাঁর এই উদ্যোগ কোনও বিভাজনের জন্য নয়, বরং ঐতিহাসিক সত্য ও সাংবিধানিক মূল্যবোধের পক্ষে জনসচেতনতা গড়ে তোলাই মূল লক্ষ্য।


Loading

বাঙালিকে যারা খুন করছে তারা ডাবল ইঞ্জিন সরকার : ফিরহাদ হাকিম

বাঙালিকে যারা খুন করছে তারা ডাবলিংজিন সরকার : ফিরহাদ হাকিম

“এর জবাব বাঙালী দেবে” মন্তব্য কলকাতার মেয়রের 

আজ খবর (বাংলা), [রাজনীতি], বাগডোগরা, দার্জিলিং, ১২/০২/২০২৬ :  উত্তরবঙ্গে এলেন কলকাতার  তৃণমূল এঁটে ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। উত্তরবঙ্গের মাটিতে পা দিয়েই বিজেপিকে নিশানা করে সমালোচনার গোলা দাগলেন তিনি

“বাঙালিকে যারা খুন করছে তারা ডবল ইঞ্জিন সরকার এর জবাব বাঙালি দেবে,” বাগডোগরা বিমানবন্দরে বললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম

বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। এদিষ দুপুরে তিনি কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান। বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতেই তাঁকে  স্বাগত জানান দলের নেতাকর্মী সমর্থক থেকে শুরু বিশিষ্টরা। বাগডোগরা বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী বাঙালি শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে বলেন, “বাঙালিকে যারা খুন করছে তারা ডবল ইঞ্জিন সরকার। বাঙালি এর জবাব দেবে বাঙালির জীবন এত সস্তা নয়।”

এরপর মন্ত্রী ফিরহাদ হাকিম সড়ক পথ ধরে  সোজা চলে যান শিলিগুড়ির  উদ্দেশ্যে। জানা গিয়েছে এদিন বিকেলে সার্কিট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেখানেই উপস্থিত থাকবেন তিনি । এর পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমেও  যাবেন তিনি।


Loading

অল্পের জন্যে বেঁচে গেলো ১৪টি কচি প্রাণ

অল্পের জন্যে বেঁচে গেলো ১৪টি কচি প্রাণ

গাফলতি না নিছক দুর্ঘটনা  ? দেখছে পুলিশ 

আজ খবর (বাংলা), [রাজ্য], মহিষাদল, পূর্ব মেদিনীপুর, ১২/০২/২০২৬ :  পানাপুকুরে উল্টে গেল স্কুলের পুলকার,স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেলো ১৪ টি কচি প্রাণ।

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেল ১৪টি কচি প্রাণ। বৃহস্পতিবার বেলা সাড়ে ন’টা নাগাদ মহিষাদলের চাঁপি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুল গাড়ি পানা ভর্তি পুকুরে উল্টে যায়। স্থানীয়দের মতে এদিন সকালে মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ঝাউপাথরা এলাকা থেকে কচিকাঁচাদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। চাঁপি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশের একটি গভীর পানা ভর্তি পুকুরে সটান উল্টে যায় গাড়িটি। মুহূর্তে জলমগ্ন হয়ে পড়ে গোটা গাড়ি।

দুর্ঘটনা ঘটা মাত্রই চিৎকার শুরু করেন পথচারীরা। মুহূর্তের মধ্যে ছুটে আসেন চাঁপি গ্রামের বাসিন্দারা। তাঁরাই প্রাণপণ চেষ্টায় কার্যত ডুবন্ত গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করেন এবং জানলার কাচ ভেঙে একে একে ১৪ জন পড়ুয়াকে উদ্ধার করেন।

গ্রামবাসীদের দাবি, সময়মতো ব্যবস্থা না নিলে বড়সড় প্রাণহানি ঘটতে পারত। ছোট ছোট শিশুদের নিয়ে  সাত সকালে পুলকারের কিসের এই তাড়াহুড়ো ? যদি ঐ  শিশুদের কিছু হয়ে যেত ?  পুলকার নিয়ে রাজ্যে ইতিমধ্যেই বিস্তর অভিযোগে এসেছে !

বর্তমানে সমস্ত শিশু সুস্থ ও নিরাপদ রয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় পুলকার চালককে আটক করা হয়েছে।

Loading

সমাজের কোনো অংশকে অপমান করা যাবে না”: ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির শিরোনাম বদলাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

সমাজের কোনো অংশকে অপমান করা যাবে না”: ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির শিরোনাম বদলাতে নির্দেশ  সুপ্রিম কোর্টের

সর্বোচ্চ আদালত বলেছে, সিনেমার শিরোনাম কোনও সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানতে পারবে না; নাম পরিবর্তন না করলে মুক্তি বন্ধ থাকবে

আজ খবর (বাংলা), [বিনোদন] নতুন দিল্লী, ভারত, ১২/০২/২০২৬ : ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি বলlywood-এর আসন্ন সিনেমা ‘ঘুসখোর পণ্ডিত’-এর শিরোনাম পরিবর্তনের নির্দেশ দিয়েছে। বিচারপতি বি. ভি. নগরথনা ও উজ্জল ভূইয়াঁ-র বেঞ্চ মন্তব্য করেছে যে কোনো সামাজিক গোষ্ঠী বা সম্প্রদায়কে অপমান বা নীচে দেখানোর শিরোনাম বা উপাদান আদালত অনুমোদন করতে পারে না। আদালত স্পষ্ট করে দিয়েছে যে “সমাজের কোনো অংশকে অপমান করা যাবে না” এবং যদি নতুন টাইটেল না জানানো হয়, তবে ছবির মুক্তি প্রদানের অনুমতি দেওয়া হবে না।

এই আদেশের ভিত্তিতে পরিচালক নীরজ পাণ্ডে-কে একটি হলফনামা দাখিল করতে বলা হয়েছে যাতে বলা থাকবে সিনেমাটি কোনো সম্প্রদায় বা গোষ্ঠীকে নীচে দেখায় না। সুপ্রিম কোর্ট আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ পুনরায় এই মামলার শুনানি করবে।

এই মামলা একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (PIL) থেকে শুরু হয়েছে, যেখানে অভিযোগ আনা হয়েছে যে শিরোনাম এবং বিষয়বস্তুর মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়ের সঙ্গে দুষ্কৃতকারী বা দুর্নীতির সম্পর্ক প্রতিষ্ঠা করা হচ্ছে, যা তাদের সম্মান ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং সামাজিক স্থিতিশীলতার ক্ষতি করতে পারে।

Aaj Khabor Desk, New Delhi, India, 12/06/2026 : The Supreme Court of India has intervened in the controversy surrounding the Bollywood film ‘Ghooskhor Pandat’, directing its makers to change the title, stating that the court cannot allow any segment of society to be denigrated through a movie title or content. The bench asked the filmmakers to submit a new title and an affidavit affirming that the film does not demean any community. The next hearing is scheduled for February 19, 2026. The case stems from a PIL accusing the film’s title of being offensive and stereotypical toward a particular community.

 

Loading

পুণেতে বাঙালি পরিযায়ী শ্রমিক হত্যার বিচারের দাবীতে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়

 

পুণেতে বাঙালি পরিযায়ী শ্রমিক হত্যার বিচারের দাবীতে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়

সুখেন মাহাতোর হত্যাকাণ্ডকে ‘হেট ক্রাইম’ বলে অভিহিত করে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর

আজ খবর (বাংলা), [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০২/২০২৬ :  পুনেতে মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে একজন বাঙালি পরিযায়ী শ্রমিকের নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে, যার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নিহত শ্রমিকের নাম সুখেন মাহাতো, বয়স মাত্র ২৪ বছর এবং তিনি পুরুলিয়ার বান্দোয়ান এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে তাঁর দেহ সোমবার পুনের শিকরপুর এলাকায় উদ্ধার করা হয়েছে, এবং মমতা এই হত্যাকাণ্ডকে তিনি ‘হেট ক্রাইম’ হিসেবে অভিহিত করেছেন, কারণ তাঁর ভাষা ও পরিচয়কে লক্ষ্য করে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

মুখ্যমন্ত্রী যেন অনিশ্চয়তার পরিস্থিতির শিকার হতাহত পরিবার ও প্রশাসনিক অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “আমি এই বর্বর হত্যাকাণ্ডে বাকরুদ্ধ, ক্ষুব্ধ এবং মর্মাহত। এক যুবককে তার ভাষা, পরিচয়, শিকড়ের জন্য শিকার করা হয়েছে।” তিনি দ্রুত গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মমতা পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন বাংলা তাদের পাশে আছে এবং ন্যায়ের পথে সকল প্রচেষ্টা চালানো হবে।

এই ঘটনাটি বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সামগ্রিক সামাজিক পরিবেশকে নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তিনি পাশাপাশি মূল্যবোধ ও মানবিক মর্যাদা রক্ষায় প্রশাসনিক ও আইনি ব্যবস্থার শক্তিশালী কার্যকারিতা নিশ্চিত করতে বলেন। এই ন্যায়ের দাবির প্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত ও তৎপরতা বাড়িয়ে তদন্ত করার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে।

Aaj Khabor Desk, Kolkata, WEst Bengal, 12/02/2026 : West Bengal Chief Minister Mamata Banerjee has condemned the murder of a 24-year-old Bengali migrant worker, Sukhen Mahato, in Pune, calling it a hate crime driven by xenophobia. She demanded the immediate arrest and strict punishment of those responsible and offered solidarity with the victim’s family while urging robust protection for migrant workers.

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor