
আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৬/২০২৬ : রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র এক মাসের মাথায় ধুলোয় ধুলিস্যাৎ হয়ে গেল তৃণমূল কংগ্রেস দলটি। অল ইন্ডিয়া তৃণমূলকংগ্রেস দলটাই সম্ভবত নিশ্চিহ্ন হতে চলেছে।
বিধানসভায় সই জাল কাণ্ডে তৃণমূল দল থেকে বহিস্কার করা হয়েছিল দুই বিধায়ক ঋতব্রত ও সন্দীপন সাহাকে। এই দুই বিধায়ক দল থেকে বহিস্কৃত হয়ে মোট ৫৮ বিধায়কদের নিজেদের দিকে টেনে নিয়ে গেলেন। এই দলে আরও দুজন বিধায়ক যুক্ত হওয়ার কথা আছে. শোনা যাচ্ছে আরও বেশ কিছু বিধায়ক ঋতব্রতদের সাথে যোগাযোগ রাখছেন তাঁদের সাথে যুক্ত হয়ে কাজ করার জন্যে। এই বিধায়করা কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেদের নেতা বলে মানতে চাইছেন না।
পরিস্থিতি এমন দিকে গড়ালো হয়েছে যে হয় অভিষেককে দল থেকে বের করে দিতে হয় অথবা সব বিধায়করা দল ছেড়ে বেরিয়ে যাবেন। এমতাবস্থায় ব্যাপক রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এর মধ্যেই আবার কলকাতার মেয়র পদ থেকে সরে গিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র পারিষদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারক সিং. এভাবে একের পর এক নেতারা সরে যাচ্ছেন। গ্রেপ্তার হচ্ছেন অনেকে। যেমন সুদীপ পোল্লে, জয়প্রকাশ মজুমদার গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন অপরাধের ধারায়।
এর ফলে একের পর এক নিষ্ক্রিয় হয়ে গিয়ে তৃণমূলের ঘর ফাঁকা হয়ে গিয়েছে। সেই ঘরে এখন আর জায়গা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই. অথচ কয়েকদিন আগে পর্যন্ত এই দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এই দুজনের হাতে। এখন সব কিছুই শূন্যে গিয়ে ঠেকেছে।

![]()