“একজন আব্দুল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবে, দেশের প্রধানমন্ত্রীও হতে পারে”

“একজন আব্দুল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবে, দেশের প্রধানমন্ত্রীও হতে পারে”

mim.news

আজ খবর, লখনৌ, উত্তরপ্রদেশ, ০৮/১১/২০২৬ :  উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে মুসলিম ভোট নিয়ে নয়া জিগির তুলতে আসরে অল  ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) নেতা ওয়ারিস পাঠান।  তিনি বলেন, “এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন  ‘আব্দুল’, তিনি এমনকি একদিন ভারতের প্রধানমন্ত্রীও হতে পারেন।”

a.devgopal 3

শনিবার ওয়ারিস পাঠান বলেন, “উত্তরপ্রদেশে এমনটা হতেই পারে যে কোনো একজন মুসলিম সম্প্রদায়ের নেতা এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন, যিনি মুখ্যমন্ত্রী হয়ে মুসলিম সম্প্রদায় ও অন্যান্য গরিব মানুষের কথা বুঝবেন এবং তাদের উন্নয়নের জন্যে কাজ করবেন। সেদিন আর বেশি দেরি নেই যখন একজন ‘আব্দুল’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসে এই রাজ্য শাসন করবেন।”

ad6

এ আই মিম নেতা ওয়ারিশ পাঠান ‘আব্দুল’ নামটি  প্রতীকী শব্দ হিসেবে ব্যাবহার করেছেন। সম্প্রতি মিশিগানে আব্দুল এল সায়েদ ভোটে দাঁড়িয়েছিলেন এবং সেই ভোটে জয়লাভ করে তিনি সেনেটর হয়েছেন।  সেই উহরণটাই এক্ষেত্রে দিতে চেয়েছেন পাঠান। তিনি বলতে চেয়েছেন একদিন এক মুসলমান সম্প্রদায়ের কোনো নেতা হয়ত আব্দুলের মত সাফল্য নিয়ে আসবে এবং ক্ষমতার শীর্ষে থেকে উত্তরপ্রদেশের মুসলমান ও গরিবদের জন্যে কিছু করার কথা ভাবেন।

Mind Junction

রবিবার ওয়ারিশ পাঠান এও বলেছেন, “আব্দুল শুধুই উত্তরপ্রদেশ নয়, একদিন আব্দুল হয়তো গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হতে পারেন, এবং সমগ্র দেশের পরিচালনার দায়িত্ব নিতে পারেন।  পাঠান এদিন বলেন, “আব্দুল জিতে গেছে। সে বিধানসভায় যাবে। সে হয়ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও হবে।  সে এই রাজ্যের মুসলমান ও গরিব মানুষের কণ্ঠ হয়ে উঠবে। আমরা আগে বলেছিলাম আব্দুল মেয়র হবে, এখন বলছি আব্দুল মুখ্যমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও হতে পারে। আমার কথাগুলো লিখে নিন, পরে মিলিয়ে দেখে নেবেন।” প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ বিধানসভা নির্বাচন করা হতে পারে উত্তরপ্রদেশে।

ad3

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *