প্রতীক তুমি কার ?

প্রতীক তুমি কার ?

প্রতীক তুমি কার ?

অভিষেকের দাবি ঘিরে জোর জল্পনা, সাত দিন অপেক্ষা করতে বললেন তিনি 

আজ খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/১১/২০২৬ [রাজনীতি] : ফের একবার প্রতীক যুদ্ধে অবতীর্ণ হয়েছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির। প্রশ্ন উঠেছে প্রতীক তুমি কার ? এদিকে প্রতীক নিয়েই ঋতব্রত তৃণমূল শিবিরের বিরুদ্ধে চড়া সুরে তোপ দাগলেন মমতা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রতীক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবে সেই দাবিও করেন তিনি। ‘

ad.bag

তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ‘তৃণমূলের যে প্রতীক নিয়ে বিতর্ক তৈরী হয়েছে তা নেহাতই অমূলক, তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবে, অন্য কারোর কাছে নয়। ওই প্রতীক নিয়ে যে বা যারাই কোনো কিছু দাবি করুন না কেন, ওই ঘাসফুল প্রতীক থাকবে মমতা শিবিরেই।

homead

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “আর সাতদিন মাত্র অপেক্ষা করে দেখুন, এর মধ্যেই জানতে পারবেন আমি সঠিক কথাই বলছি। আমি এমন কিছু তথ্য প্রকাশ করবো , দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বাঁন্দ্যোপাধ্যায়ের কাছেই ছিল, বর্তমানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে এবং চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবে। আর সাত দিন অপেক্ষা করুন, কিভাবে থানায় একটি হলফনামা তৈরী করা হয়েছিল, তা আমি সবার সামনে তুলে ধরবো।”

ad6 3

তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে প্রতীক তুমি কার ?

sofa.classifie

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *