
তৃণমূলের অনেক নেতাই জেলে আছেন : দিলীপ
আজ খবর, নিউ টাউন, কলকাতা, ১০/১১/২০২৬ : তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের গ্রেপ্তারীতে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ ফের একবার তোপ দেগেছেন মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ধর্ষণের একটি পুরোনো অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ রাম দাস মুম্বই যেতে গিয়ে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন।
এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ” তৃণমূলের বহু নেতা এখন জেলে আছেন। ঐ দলের অনেক কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এমনকি মন্ত্রীরাও জেলে আছেন। যখন তাঁদের সরকার ছিল, সেই সময় তাঁদেড় অপরাধগুলোকে ধামা চাপা দেওয়া হত. অপরাধ করেও এই ব্যক্তিরা রেহাই পেয়ে যেতেন। বিজেপির আমলে এদেরকে এখন জেলে যেতে হচ্ছে। “

;প্রসঙ্গত উল্লেখ্য, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ ছিল। সেই অভিযোগের তদন্ত করছিল পুলিশ। তৃণমূল জমানায় এই বিধায়ক রেহাই পেলেও বিজেপি জমানায় এই অপরাধ নিয়ে নড়েচড়ে বসে পুলিশ, শুরু হয় তদন্ত। এর মধ্যেই গতকাল বিধায়ক পরেশ দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল রাতে নরেন্দ্রপুর থানার লকআপে রাখা হয়েছিল বিধায়ককে। রাত্রি আড়াইটে পর্যন্ত তিনি জেগেছিলেন বলে জানা যায় সূত্র মারফত। লকআপে তিনি খাবার খান নি, তবে ওষুধ খেয়েছিলেন বলে জানা গিয়েছে। বার বার তিনি অনুরোধ করতে থাকেন, যাতে তাঁকে নরেন্দ্রপুর থানায় না রেখে সোনারপুর থানায় রাখা হয়। সেপ্টেম্বর মাসের ৫ তারিখে ক্যানিং থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের মত গুরুতর মামলা দায়ের করা হয়েছিল।






